06/07/2026
🤲🤲🤲🤲🤲🤲
✨ উন্নতির সাত ধাপ |
উত্তম জীবনের জন্য ৭টি দু‘আ......
আমরা কাজ করি, চেষ্টা করি, পরিকল্পনা করি—কিন্তু হিদায়াত, রহমত, নিরাপত্তা, রিযিক, মর্যাদা—সবই আল্লাহর হাতে।
আল্লাহ তাআ'লা বলেন—
“তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।”
— সূরা গাফির, ৪০:৬০
এই আয়াত একজন মুমিনের জন্য কত বড় সান্ত্বনা! আপনি দুর্বল, আপনি গুনাহগার, আপনার জীবন এলোমেলো, মন ভেঙে গেছে, পথ হারিয়ে ফেলেছেন—তবুও আল্লাহর দরজা বন্ধ হয়নি, তিনি নিজেই ডাক দিয়েছেন—“আমাকে ডাকো।”
🤲🤲🤲🤲🤲🤲
* নিচের এই ৭ (সাত) টি দু‘আ' যেন বান্দার জীবনের সকল প্রয়োজনের গুচ্ছমালা। *
১. প্রথম ধাপ— ক্ষমা
اللَّهُمَّ اغْفِرْ لِي (আল্লা-হুম্মাগ ফিরলী-)
অর্থঃ হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন।
গুনাহের বোঝা নিয়ে অন্তর ভারী হয়ে থাকে। তাই মুমিনের প্রথম চাওয়া হওয়া উচিত—“হে আল্লাহ, আমাকে মাফ করে দিন।”
২. দ্বিতীয় ধাপ— রহমত
وَارْحَمْنِي (ওয়ার হামনী-)
অর্থঃ আমার প্রতি রহম করুন।
আল্লাহর রহমত ছাড়া কেউ নিরাপদ নয়। তাই দুনিয়া ও আখিরাত—দুই জায়গাতেই আমাদের সবচেয়ে বড় প্রয়োজন আল্লাহর দয়া।
৩. তৃতীয় ধাপ— হিদায়াত
وَاهْدِنِي (ওয়াহ দ্বিনী-)
অর্থঃ আমাকে হিদায়াত দিন।
হিদায়াত (আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দাদের পথে চলার তাওফিক) চাইতে হয় বারবার।
৪. চতুর্থ ধাপ— মেরামত
وَاجْبُرْنِي (ওয়াজ বুরনী-)
অর্থঃ যা ভেঙে গেছে তা জুড়ে দিন।
জীবনে অনেক কিছু ভেঙে যায়—মন, সম্পর্ক, আশা, আত্মবিশ্বাস, ইবাদতের ধারাবাহিকতা। মানুষের পক্ষে সব ঠিক করা সম্ভব নয়। কিন্তু আল্লাহ চাইলে ভাঙা অন্তরও আবার সিজদায় শান্তি খুঁজে পায়।
৫. পঞ্চম ধাপ— সুস্থতা ও নিরাপত্তা
وَعَافِنِي (ওয়া আ-ফিনী-)
অর্থঃ আমাকে সুস্থতা ও নিরাপত্তা দিন।
শুধু শরীরের সুস্থতা নয়—ঈমানের সুস্থতা, অন্তরের সুস্থতা, চিন্তার সুস্থতা, গুনাহ থেকে নিরাপত্তা—এসবও আল্লাহর কাছে চাইতে হয়।
৬. ষষ্ঠ ধাপ— রিযিক
وَارْزُقْنِي (ওয়ার ঝুক্কনী-)
অর্থঃ আমাকে রিযিক দিন।
রিযিক শুধু খাদ্য বা টাকাই নয়, হালাল উপার্জন, বরকত, উত্তম সঙ্গী, মানসিক শান্তি, অল্পে তুষ্টি, উপকারী ইলম, নেক আমলের তাওফিক—এসবও রিযিক।
৭. সপ্তম ধাপ— মর্যাদা বৃদ্ধি
وَارْفَعْنِي (ওয়ার ফা'নী-)
অর্থঃ আমাকে মর্যাদায় উন্নীত করুন।
🤲🤲🤲🤲🤲🤲
প্রতিদিন কিছু সময় নিয়ে এই দু‘আগুলোর অর্থ বুঝে আল্লাহর কাছে চাই। শুধু মুখে নয়, অন্তর দিয়ে। শুধু অভ্যাস হিসেবে নয়, নিজের প্রয়োজন হিসেবে।
সারাংশঃ হে আল্লাহ, আমাদের ক্ষমা করুন, আমাদের প্রতি রহম করুন, আমাদের হিদায়াত দিন, আমাদের ভাঙা বিষয়গুলো মেরামত করে দিন, আমাদের সুস্থতা ও নিরাপত্তা দিন, আমাদের হালাল ও বরকতময় রিযিক দিন এবং আমাদের মর্যাদা আপনার কাছে উন্নীত করুন। (আ-মীন)
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
📌 পোস্ট-টি সদকায়ে জারিয়ার নিয়তে শেয়ার করতে পারেন, কপি পেস্ট করতে পারেন🤲
সংকলনেঃ - Kamrul Islam