Skin Care & Spa

Skin Care & Spa Skin Care & Spa. Beauty Salon www.facebook.com/SkinCareAndSpa

বিউটিফিকেশন কোর্স করা হয়। সুদক্ষ বিউটিশিয়ান দ্বারা মহিলাদের যত্ন সহকারে কাজ করানো হয়।এছাড়াও*থ্রি-পিছ *কসমেটিকস্ *বাচ্চাদের কাপড় পাওয়া যায়। *ফ্রী ওয়াই-ফাই জোন

25/09/2018

আমরা শুধু লেডিস সার্ভিস দিয়ে থাকি, কোনো জেন্টস সার্ভিস দেওয়া হয়না। তাই জেন্টস সার্ভিসের বিষয়ে কোনোপ্রকার কল/মেসেজ করবেন না।

Party Makeup, Hair Strange with baby Free....
03/06/2017

Party Makeup, Hair Strange with baby Free....

Neutral Makup with Hair Style,Only 800/ tk...
03/06/2017

Neutral Makup with Hair Style,
Only 800/ tk...

"পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ছাড়!!!!!!!!!!যে কোন ডিজাইন মেহেদি ২০০/ টাকা,,,
02/06/2017

"পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ছাড়!!!!!!!!!!
যে কোন ডিজাইন মেহেদি ২০০/ টাকা,,,

বউ সাজ
03/05/2017

বউ সাজ

গায়ে হলুদের সাজ।।।।।
30/04/2017

গায়ে হলুদের সাজ।।।।।

30/04/2017

আঙুরের প্যাক গরমে ত্বক সতেজ রাখে।

গরমের সময় ত্বক মলিন ও প্রাণহীন হয়ে যায়। আর সূর্যের রশ্মির কারণে ত্বক কালচে ও রুক্ষ হয়। এ সময় ত্বকের পরিচর্যায় আঙুর অবশ্যই রাখবেন। এই ফলের সঙ্গে আরো কয়েকটি প্রাকৃতিক উপাদান মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগান। বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে আঙুর দিয়ে তৈরি একটি প্যাকের পরামর্শ দেওয়া হয়েছে। একনজরে দেখে নিন।
যা যা লাগবে

আঙুর ৮/১০টি, বেসন দুই চা চামচ, টক দই বা ফ্রেশ ক্রিম দুই চা চামচ, মধু এক চা চামচ, হলুদের গুঁড়া এক চা চামচ।

যেভাবে তৈরি করবেন
প্রথমে একটি বাটিতে আঙুর নিয়ে কাঁটা চামচ দিয়ে থেঁতলে নিন। এবার হাত দিয়ে চটকে এর রস বের করে নিন। এর মধ্যে বেসন দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এখন এতে হলুদ গুঁড়া, মধু ও টক দই দিয়ে ঘন প্যাক তৈরি করুন। এই প্যাক মুখে, ঘাড়ে ও গলায় লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন।

ত্বকে আঙুরের উপকারিতা

১. আঙুরের বিচি ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। এটি ত্বকে প্রকৃতিক সানস্ক্রিনের কাজ করে।

২. চেহারার বয়সের ছাপ দূর করে তারুণ্য ধরে রাখে আঙুর।

৩. ত্বকের রুক্ষতা দূর করে সতেজ রাখতে সাহায্য করে।

ত্বকে টক দইয়ের উপকারিতা

১. টক দইয়ের ল্যাকটিক এসিড ত্বকের বলিরেখা দূর করে।

২. ত্বকের মরা কোষ দূর করতে এটি বেশ কার্যকর।

৩. টক দইয়ের অ্যান্টিঅক্সিডেন্টস কালচে দাগ দূর করে ত্বক উজ্জ্বল করে।

ত্বকে হলুদের উপকারিতা

১. হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্রণ ও সংক্রমণ দূর করে।

২. হলুদের প্রদাহবিরোধী উপাদান ত্বকের চুলকানি দূর করে।

৩. মেছতা ও কালো দাগ দূর করতে হলুদ সাহায্য করে।

ত্বকে মধুর উপকারিতা

১. ত্বক নরম ও মসৃণ রাখতে সাহায্য করে।

২. দীর্ঘক্ষণ ত্বক সতেজ রাখে।

৩. ত্বকের রুক্ষতা দূর করে আর্দ্রতা ধরে রাখে।

ত্বকে বেসনের উপকারিতা

১. বেসন ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করে।

২. ত্বকের যেকোনো দাগ দূর করতে সাহায্য করে।

৩. কালচে দাগ দূর করে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে।

02/04/2017
26/01/2017

পুরুষসঙ্গীকে হাতের মুঠোয় রাখার ১২ টিপস , জেনে নিন।

পুরুষ ও নারী একে অপরের পরিপূরক। তাই দু’জনের সামাজিক স্থান সমান হওয়া উচিত। দুর্ভাগ্যবশত পুরুষতান্ত্রিক সামাজিক কাঠামো তা হতে দেয় না। পুরুষ যেমন কথায় কথায় নারীকে নিয়ন্ত্রণ করতে চায়, তেমনই নারীদেরও জেনে রাখা ভাল, কীভাবে পুরুষসঙ্গীকে হাতের মুঠোয় রাখতে হয়।

নীচে রইল তার ১২টি টিপস —
১) অতিরিক্ত সম্মান দেখাবেন না। এতে পুরুষেরা নারীদের দুর্বল ভেবে বসেন। তাছাড়া কেউ ছেলে হয়ে জন্মেছেন বলে তার অতিরিক্ত কোন সম্মান প্রাপ্যও নয়।

২) কখনও কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময়ে আলোচনা করবেন কিন্তু পুরুষের উপর নির্ভর করবেন না। যত নির্ভরতা বাড়ে ততই পুরুষেরা মনে করে তাদের ছাড়া মেয়েদের জীবন চলবে না।

৩) অন্ততপক্ষে এক বছর সম্পর্ক থাকার পরেই যৌনতায় যাবেন। খুব ভালবাসা থাকলেও চুম্বন পর্যন্ত এগোবেন, তার বেশি নয়। সহজে শরীর পেয়ে গেলে পুরুষেরা মেয়েদের যেমন খুশি নিয়ন্ত্রণ করার সুযোগ পেয়ে যান। আর উলটোটা হলে পুরুষেরা সেই মেয়েদের সমীহ করে চলেন।

৪) বিয়ে সংক্রান্ত কথা কখনও নিজে মুখে বলবেন না। পুরুষেরা যখন দেখে অনেকদিন সম্পর্কের পরেও মেয়েরা নিজে থেকে কিছু বলছে না তখন তারাই মেয়েদের নিয়ন্ত্রণে চলে আসে।

৫) বিয়ের প্রস্তাব দিলে বা প্রেমের প্রস্তাব দিলে সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠবেন না। দুয়েকদিন ভাবনা-চিন্তা করার সময় নেবেন। আর তেমন নিশ্চিত না হলে কোন কথা দেবেনই না।

৬) কেমন দেখাচ্ছে, এই কথাটা কখনও জিজ্ঞেস করবেন না। নিজেকে কেমন দেখাচ্ছে তা সবচেয়ে ভাল আপনিই জানেন এবং সে ব্যাপারে অন্য কারও মতামতের দরকার নেই।

৭) ঘরে-বাইরে যতটা পারা যায় সব কাজ নিজে করুন। যেমন বাজার-দোকান করা, বিল জমা দেওয়া, ট্রেন বা ফ্লাইটের টিকিট বুক করা ইত্যাদি যাতে আপনার উপরেই পুরুষসঙ্গী নির্ভর করতে বাধ্য হন।

৮) নিজেকে সব সময় প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে আপডেটেড রাখুন। অত্যাধুনিক অ্যাপের খোঁজখবর থেকে শুরু করে বিভিন্ন গ্যাজেট, গাড়ি, বিজ্ঞান-প্রযুক্তি ইত্যাদির বিষয়ে বিশদে জানবেন। যে সব মেয়েরা এগুলি বোঝেন, পুরুষেরা খুব সহজেই তাদের প্রতি মুগ্ধ হন।

৯) নিজেকেই সবচেয়ে বেশি ভালবাসুন। সঙ্গীর প্রতি যত্মশীল হবেন কিন্তু আত্মত্যাগী মনোভাব রাখবেন না। সঙ্গী আপনাকে ছেড়ে গেলেও যে আপনি ভেঙে পড়বেন না সেটা বুঝলেই সঙ্গী আপনার নিয়ন্ত্রণে থাকবেন।

১০) অর্থনৈতিক স্বাধীনতা মেয়েদের সবচেয়ে বড় শক্তি দেয়। যদি পুরুষের উপর এই কারণে নির্ভর করতে না হয়, তবে পুরুষকে নিয়ন্ত্রণ করা সহজ হয়।

১১) পুরুষসঙ্গীর অন্য বান্ধবীদের প্রতি কোন আগ্রহ দেখাবেন না এবং বিষয়টিকে পাত্তাই দেবেন না। অন্যদিকে নিজের বন্ধুবান্ধবদের নিয়ে ইচ্ছেমতো ঘুরবেন-বেড়াবেন। এতেই পুরুষসঙ্গী আপনার নিয়ন্ত্রণে থাকবে।

১২) পুরুষসঙ্গীর সামনে কখনও কাঁদবেন না। নিজেকে সংযত করতে না পারলে অন্য ঘরে চলে যান। এতে আপনার প্রতি সঙ্গীর সম্মান বাড়বে এবং পুরুষ নিয়ন্ত্রন এ থাকবে।।।।

Address

House #30, Road 8, Mirpur-13/B Dhaka
Mirpur
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Skin Care & Spa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share