Dr. Sumi’s Hair & Skin Care Centre

Dr. Sumi’s Hair & Skin Care Centre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Sumi’s Hair & Skin Care Centre, 1-B, Avenue: 1-13, Main Road, Kalwalapara,( 4th Floor), Mirpur-1, Dhaka.
(2)

Dr. Ummay Habiba Sumi
MBBS, DDV(DMC),FRSH,MSC(UK)
Associate Professor(DCIMCH)
Fellowship in aesthetics Laser Surgery (Thailand)
Fellowship in Hair transplants surgery (Singapore)
CEO & Chief Aesthetic Consultant Dermatologist
01799123129
01819221861

10/09/2026

নতুন চেম্বারের ঠিকানা -
মিরপুর -১, কৃষি ব্যাংকের উপরে, লিফটের-৪
০১৭৬৮-৪৩৭৫৩৭

"A doctor is a student till death" 📚🩺👩‍⚕️একজন ডাক্তারের টেবিলে বই থাকবে না তো ঘুষের টাকা থাকবে!!!!!!!!
07/09/2026

"A doctor is a student till death" 📚🩺👩‍⚕️
একজন ডাক্তারের টেবিলে বই থাকবে না তো ঘুষের টাকা থাকবে!!!!!!!!

সম্পূর্ণ সহমত পোষণ করছি।চিকিৎসাবিজ্ঞান একটি প্রতিনিয়ত পরিবর্তনশীল ও প্রমাণনির্ভর (evidence-based) জ্ঞানভিত্তিক শাস্ত্র। ...
07/09/2026

সম্পূর্ণ সহমত পোষণ করছি।

চিকিৎসাবিজ্ঞান একটি প্রতিনিয়ত পরিবর্তনশীল ও প্রমাণনির্ভর (evidence-based) জ্ঞানভিত্তিক শাস্ত্র। রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসকরা নিয়মিত মেডিকেল বই, জার্নাল, সর্বশেষ গাইডলাইন ও গবেষণার তথ্য অনুসরণ করেন। প্রয়োজন হলে সিনিয়র সহকর্মী বা শিক্ষক-গুরুর পরামর্শ নেওয়াও একজন দায়িত্বশীল চিকিৎসকের স্বাভাবিক পেশাগত আচরণ।

একজন চিকিৎসক বই খুলে দেখছেন বা কোনো জটিল বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিচ্ছেন—এটি অজ্ঞতার পরিচয় নয়; বরং রোগীর জন্য সর্বোত্তম ও নিরাপদ চিকিৎসা নিশ্চিত করার দায়িত্ববোধেরই প্রকাশ।
চিকিৎসকের জ্ঞানার্জন ও অধ্যয়ন রোগীর স্বার্থেই। তাই মেডিকেল ইথিক্স বা চিকিৎসাবিজ্ঞানের স্বাভাবিক চর্চার বিরুদ্ধে কোনো অযৌক্তিক ‘ফতোয়া’ বা মতামতকে গ্রহণযোগ্য করার আগে অবশ্যই বৈজ্ঞানিক ও পেশাগত দৃষ্টিভঙ্গি বিবেচনা করা উচিত।
রোগীর কল্যাণই চিকিৎসকের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।

আমি ডা: উম্মে হাবিবা সুমি, ডা. মো. জয়নাল আবেদীন টিটো- স্যারের বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ একমত প্রকাশ করছি।

👶 বাচ্চাদের মাথায় ফাঙ্গাল ইনফেকশন — অবহেলা নয়বাচ্চাদের মাথার ত্বকে ফাঙ্গাল ইনফেকশনকে Tinea Capitis (স্ক্যাল্পের দাদ) বলা...
06/09/2026

👶 বাচ্চাদের মাথায় ফাঙ্গাল ইনফেকশন — অবহেলা নয়
বাচ্চাদের মাথার ত্বকে ফাঙ্গাল ইনফেকশনকে Tinea Capitis (স্ক্যাল্পের দাদ) বলা হয়। এটি শিশুদের মধ্যে বেশ সাধারণ এবং সহজেই একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়তে পারে।

যে লক্ষণগুলো দেখা যেতে পারে—
✪ মাথার ত্বকে গোলাকার খসখসে/সাদা দাগ
✪ চুল ভেঙে যাওয়া বা নির্দিষ্ট জায়গায় চুল পড়ে যাওয়া
✪ চুলকানি ও খুশকির মতো স্কেলিং
✪ মাথার ত্বকে লালভাব বা প্রদাহ
✪ গুরুতর হলে ব্যথাযুক্ত ফোলা, পুঁজ বা নরম গুটি (Kerion) হতে পারে।

⚠️ গুরুত্বপূর্ণ: শুধু অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু বা ক্রিম দিয়ে অনেক সময় পুরোপুরি ভালো হয় না। কারণ ফাঙ্গাস চুলের গোড়ার ভেতরেও থাকে—তাই চিকিৎসকের পরামর্শে oral antifungal medication প্রয়োজন হতে পারে।

যা করবেন:
✅ শিশুর চিরুনি, টুপি, বালিশের কভার, তোয়ালে আলাদা রাখুন
✅ আক্রান্ত শিশুর সঙ্গে ঘনিষ্ঠ মাথা-মাথি সংস্পর্শ এড়িয়ে চলুন
✅ পরিবারের অন্য শিশুদের মাথাতেও পরীক্ষা করুন

❌ নিজের ইচ্ছায় স্টেরয়েডযুক্ত ক্রিম ব্যবহার করবেন না
❌ চিকিৎসা অসম্পূর্ণ রেখে বন্ধ করবেন না

সময়মতো সঠিক চিকিৎসা করলে অধিকাংশ শিশুই সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং চুলও পুনরায় গজায়।

শিশুর মাথায় চুল পড়া, চুলকানি বা গোলাকার দাগ দেখা দিলে দ্রুত Dermatologist-এর পরামর্শ নিন।

ডা: উম্মে হাবিবা সুমি
সহযোগী অধ্যাপক
ডা: সুমি'স হেয়ার এন্ড স্কিন কেয়ার সেন্টার
০১৭৯৯১২৩১২৯

Tesla (অটোরিকশা) আর ডাক্তার—দু’জনের গল্পটা যেন একই! 😄সবাই গালি দেয়, বিরক্ত হয়, রাগে মনে হয় পারলে খুন করে! 😂কিন্তু মজার ব...
05/09/2026

Tesla (অটোরিকশা) আর ডাক্তার—
দু’জনের গল্পটা যেন একই! 😄

সবাই গালি দেয়, বিরক্ত হয়,
রাগে মনে হয় পারলে খুন করে! 😂
কিন্তু মজার ব্যাপার হলো—প্রয়োজনের সময় আবার সবারই লাগে, সবাই ব্যবহার করে!

অর্থাৎ, যাকে সবচেয়ে বেশি সমালোচনা করি, প্রয়োজনের সময় তাকেই সবচেয়ে বেশি খুঁজি! 😉

আসসালামু আলাইকুম।📢 আগামীকাল শনিবার আমাদের চেম্বার খোলা থাকবে।🕚 রোগী দেখার সময়: সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত📋 সিরিয়াল ন...
04/09/2026

আসসালামু আলাইকুম।

📢 আগামীকাল শনিবার আমাদের চেম্বার খোলা থাকবে।

🕚 রোগী দেখার সময়: সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত
📋 সিরিয়াল নেওয়া শুরু হবে: সকাল ৮টা থেকে

সিরিয়ালের জন্য কল করুন:
📞 01799123129
📞 01768437537

আপনাদের সবার সহযোগিতা ও ভালোবাসার জন্য আন্তরিক ধন্যবাদ। ❤️

আসসালামু আলাইকুম।সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের নতুন চেম্বারের ঠিকানা হলো—📍 Mridha ComplexPlot – 29Block – B...
03/09/2026

আসসালামু আলাইকুম।

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের নতুন চেম্বারের ঠিকানা হলো—

📍 Mridha Complex
Plot – 29
Block – B
Road – 1
Kalwalapara, Mirpur-1, Dhaka

🏥 নতুন চেম্বারটি আমাদের পুরাতন চেম্বারের ঠিক পাশের বাম পাশের গলিতে অবস্থিত।

📞 ফোন নম্বর পূর্বের মতোই আছে।
চেম্বারটি খুঁজে পেতে কোনো সমস্যা হলে বা ঠিকানা বুঝতে অসুবিধা হলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো—

📱 01799-123129
📱 01768-437537
📱 01799-696569
📱 01819-221861

আপনাদের সবার সহযোগিতা ও ভালোবাসার জন্য আন্তরিক ধন্যবাদ। ❤️

Dr. Sumi’s Hair & Skin Care Centre
নতুন ঠিকানায় আপনাদের সবার জন্য অপেক্ষায় আছি।

আলহামদুলিল্লাহ ❤️মাত্র এক সপ্তাহ, অর্থাৎ ৭ দিনের মধ্যে নতুন চেম্বারটি গুছিয়ে আগামী ৫ সেপ্টেম্বর, সকাল ১১টা থেকে ইনশাআল্ল...
02/09/2026

আলহামদুলিল্লাহ ❤️

মাত্র এক সপ্তাহ, অর্থাৎ ৭ দিনের মধ্যে নতুন চেম্বারটি গুছিয়ে আগামী ৫ সেপ্টেম্বর, সকাল ১১টা থেকে ইনশাআল্লাহ নিয়মিত রোগী দেখা শুরু করবো।

অনেকদিন ধরেই আপনাদের একটি অভিযোগ ছিল—সন্ধ্যা ৬টার পর আমাকে দেখানো যায় না, কিংবা আমি চেম্বারে থাকি না। আপনাদের সেই অসুবিধার কথা বিবেচনা করে এখন থেকে আমি সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চেম্বারে থাকার সিদ্ধান্ত নিয়েছি।

তবে এর অর্থ এই নয় যে রোগীর সংখ্যা বাড়ানো হবে। বরং প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৫ জন করে, মোট ৪০ জন রোগীকে সিরিয়াল দেওয়া হবে।

আমার মূল উদ্দেশ্য হলো—প্রতিটি রোগীকে পর্যাপ্ত সময় দিয়ে, মনোযোগসহকারে এবং সুন্দরভাবে সেবা দেওয়া। আপনাদের প্রতি দায়িত্ববোধ থেকেই এই নতুন সময়সূচি ও পরিকল্পনা।

নতুন চেম্বার, নতুন পরিবেশ—আপনাদের ভালোবাসা ও আস্থাই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। ❤️

সবাই আমার জন্য দোয়া করবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ইনশাআল্লাহ ৫ সেপ্টেম্বর দেখা হবে। 🌸

📢 রোগীদের জন্য বিশেষ সুবিধা--ঢাকার বাইরে অবস্থানরত রোগীদের চিকিৎসাসেবা আরও সহজ ও সময়োপযোগী করার জন্য আগামী ৫ সেপ্টেম্বর ...
02/09/2026

📢 রোগীদের জন্য বিশেষ সুবিধা--

ঢাকার বাইরে অবস্থানরত রোগীদের চিকিৎসাসেবা আরও সহজ ও সময়োপযোগী করার জন্য আগামী ৫ সেপ্টেম্বর থেকে Online Consultation চালু করা হচ্ছে।

দূরে থেকেও এখন সরাসরি চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশনা ও ফলো-আপ নেওয়ার সুযোগ থাকবে।

📞 Online Consultation: 01799-123129
🗓️ শুরু: ৫ সেপ্টেম্বর থেকে

আপনাদের সুস্থতাই আমাদের অগ্রাধিকার। ❤️

Dr. Ummay Habiba Sumi
Associate Professor | Dermatologist

আমার পঞ্চাশ বছর উপলক্ষে  মতামত প্রকাশ ---জীবনে নানা রকম Notification আসবেই।সবকিছুকে Like, Love বা Sad Reaction দেওয়ার দর...
02/09/2026

আমার পঞ্চাশ বছর উপলক্ষে মতামত প্রকাশ ---
জীবনে নানা রকম Notification আসবেই।

সবকিছুকে Like, Love বা Sad Reaction দেওয়ার দরকার নেই। 🙂

কিছু বিষয় শুধু Seen করে Ignore করুন।

কারণ প্রতিটি বিষয় নিয়ে ভাবার মতো সময়, মনোযোগ বা মানসিক শক্তি আমাদের নেই।

তাই অপ্রয়োজনীয় বিষয়গুলোকে ইগনোর করুন,
আর নিজের মনের টাইমলাইনটা পরিষ্কার রাখুন।
শান্তি থাকুক নিজের ভেতরেই। ❤️

জীবনটা অনেক মূল্যবান—তাই অপ্রয়োজনীয় চিন্তায় সময় নষ্ট না করে, নিজের লক্ষ্য, শান্তি আর ভালো থাকার দিকে মন দিন।
সঠিক পথে থাকুন, বাকিটা সময়ের ওপর ছেড়ে দিন। ❤️

Address

1-B, Avenue: 1-13, Main Road, Kalwalapara,( 4th Floor), Mirpur-1
Dhaka
1216

Opening Hours

Monday 12:00 - 19:00
Tuesday 12:00 - 19:00
Wednesday 12:00 - 19:00
Thursday 12:00 - 19:00
Saturday 12:00 - 19:00
Sunday 12:00 - 19:00

Telephone

8801819221861

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sumi’s Hair & Skin Care Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr. Sumi’s Hair & Skin Care Centre:

Shortcuts

Share