MARKS Medical College & Hospital

Directions Website Contact the business

MARKS Medical College & Hospital Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MARKS Medical College & Hospital, Medical and health, MARKS Medical College & Hospital/A/3 Main Road, Section-14 (Bus stand), Mirpur.

MARKS Medical College & Hospital: Devoted to providing top-quality healthcare services with compassion and expertise, ensuring excellent patient care and meeting the community's health needs through dedicated medical specialists and innovative practices.

অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, Lions Club of Dhaka Laxmipur-এর সহযোগিতায় MARKS Medical College Hospital-এর উদ্যোগে গ...
28/09/2026

অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, Lions Club of Dhaka Laxmipur-এর সহযোগিতায় MARKS Medical College Hospital-এর উদ্যোগে গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বেগম ফরিদা মাসুদ ফাউন্ডেশন, কমলাপুর, উত্তরপাড়া, শ্রীপুর, মাগুরা-তে সফলভাবে ফ্রি মেডিসিন ও ছানি অপারেশনের জন্য রোগী নির্বাচন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। পাশাপাশি বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

ক্যাম্পে চক্ষু সমস্যায় আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং ছানি অপারেশনের জন্য উপযুক্ত রোগীদের ২য় ব্যাচ হিসেবে নির্বাচন করা হয়। নির্বাচিত রোগীদের পরবর্তীতে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে।

এই জনকল্যাণমূলক কার্যক্রমটি MARKS Medical College Hospital এবং Lions Club of Dhaka Laxmipur-এর সমন্বিত সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে। কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করা সকল চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

MARKS Medical College Hospital জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রমে অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ও মানসম্মত স্বাস্থ্যসেবা মানুষের আরও কাছে পৌঁছে দিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সম্মিলিত উদ্যোগে আমরা কাজ করছি সুস্থ দৃষ্টি ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে।

Bringing Quality Healthcare Closer to the Community!

We are delighted to share that MARKS Medical College Hospital, with the support of Lions Club of Dhaka Laxmipur, successfully organized a Free Medical Camp & Cataract Surgery Patient Selection Camp on September 24, 2026, at Begum Farida Masud Foundation, Kamalapur, Uttarpara, Sreepur, Magura.

During the camp, patients received free medical consultations and healthcare services from specialist doctors, along with free diabetes screening.

Patients with eye-related problems also underwent necessary examinations and assessments. Eligible patients were selected as the 2nd batch for free cataract surgery, which will be arranged after completing the required procedures.

We sincerely thank all the doctors, healthcare professionals, volunteers, and everyone involved for their valuable contribution to making this initiative successful.

MARKS Medical College Hospital remains committed to serving the community and making quality healthcare more accessible through meaningful collaborations and humanitarian initiatives.

Together, we are working towards better vision, better health, and a healthier community.

22/09/2026

🏥 বিনামূল্যে মেডিসিন ও ছানি অপারেশন ক্যাম্প

মানবসেবায় একসাথে—লায়ন্স ক্লাব অব ঢাকা লক্ষ্মীপুর-এর সহযোগিতায় মার্কস মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজন করেছে বিনামূল্যে মেডিসিন ও ছানি অপারেশন ক্যাম্প।

এই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও স্বাস্থ্যসেবার পাশাপাশি কোলেস্টেরল ও রক্তে চর্বিজনিত সমস্যা, উচ্চ রক্তচাপ, থাইরয়েডজনিত সমস্যা, জ্বর ও সাধারণ মেডিসিনজনিত সমস্যায় বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান করা হবে। এছাড়া থাকছে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা।

📅 তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬
⏰ সময়: সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত
📍 স্থান: বেগম ফরিদা মাসুদ ফাউন্ডেশন, কমলাপুর, উত্তর পাড়া, শ্রীপুর, মাগুরা।

সুস্থ থাকতে সময়মতো স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। এই বিনামূল্যের স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগটি কাজে লাগান।

সুস্থ দৃষ্টি, সুন্দর জীবন।

#লায়ন্সক্লাব #বিনামূল্যেচিকিৎসা #স্বাস্থ্যসেবা #মাগুরা

🏥 Free Medicine & Cataract Surgery Camp at Marks Medical College Hospital

Marks Medical College Hospital, in collaboration with Lions Club of Dhaka Laxmipur, is organizing a Free Medicine & Cataract Surgery Camp to provide accessible specialist healthcare services.

Patients can receive free consultation from specialist doctors for cholesterol and blood-related problems, high blood pressure, thyroid disorders, fever and general medical conditions. Free diabetes testing will also be available.

📅 Date: 24 September 2026
⏰ Time: 10:00 AM – 4:00 PM
📍 Venue: Begum Farida Masud Foundation, Kamalapur, Uttar Para, Sreepur, Magura

Take advantage of this opportunity to consult experienced medical professionals and receive essential health services completely free of cost.

Healthy Vision, Better Life.

নারীর সুস্থতা ও মাতৃত্বকালীন সঠিক চিকিৎসায় প্রয়োজন অভিজ্ঞ বিশেষজ্ঞের পরামর্শ।গাইনী, প্রসূতি ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ এব...
22/09/2026

নারীর সুস্থতা ও মাতৃত্বকালীন সঠিক চিকিৎসায় প্রয়োজন অভিজ্ঞ বিশেষজ্ঞের পরামর্শ।

গাইনী, প্রসূতি ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ এবং ল্যাপারোস্কোপিক সার্জন
ডাঃ হাসিনা কবির হাসনা
এক্স কনসালটেন্ট (গাইনী এন্ড অবস), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।

গাইনী ও প্রসূতিসংক্রান্ত বিভিন্ন সমস্যা, বন্ধ্যাত্ব এবং প্রয়োজনীয় ল্যাপারোস্কোপিক চিকিৎসার জন্য বিশেষজ্ঞ পরামর্শ নিতে যোগাযোগ করুন।

🏥 চেম্বার: মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল
📍 এ/৩, মেইন রোড, মিরপুর, ঢাকা-১২০৬
🕔 রোগী দেখার সময়: প্রতিদিন বিকাল ৫:০০টা থেকে সন্ধ্যা ৭:০০টা পর্যন্ত
📞 সিরিয়ালের জন্য: 01833-101004

📢 জরুরি বিজ্ঞপ্তিআগামী ২২ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত স্ত্রী ও গাইনী বিশেষজ্ঞ এবং ল্যাপারোস্কোপিক সার্জন...
22/09/2026

📢 জরুরি বিজ্ঞপ্তি

আগামী ২২ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত স্ত্রী ও গাইনী বিশেষজ্ঞ এবং ল্যাপারোস্কোপিক সার্জন ডা. হাসনা হোসেন আঁখী ম্যাডামের চেম্বার বন্ধ থাকবে।

এই সময়ে জরুরি প্রয়োজনে রোগীরা মেডিকেল অফিসার ডা. তাসমিয়া ম্যাডামের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আখি ম্যাম.pdf

সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের সহযোগিতা ও বোঝাপড়ার জন্য ধন্যবাদ।

🏥 মার্কস মেডিকেল কলেজ হাসপাতাল এন্ড ডেন্টাল ইউনিট
📍 মিরপুর-১৪, ঢাকা-১২১৬

শিশুর সুস্থ বিকাশে প্রয়োজন সঠিক চিকিৎসা ও যত্ন।আপনার সন্তানের নবজাতক ও শিশুদের যেকোনো স্বাস্থ্য সমস্যায় পরামর্শ ও চিকিৎস...
20/09/2026

শিশুর সুস্থ বিকাশে প্রয়োজন সঠিক চিকিৎসা ও যত্ন।

আপনার সন্তানের নবজাতক ও শিশুদের যেকোনো স্বাস্থ্য সমস্যায় পরামর্শ ও চিকিৎসার জন্য অভিজ্ঞ নবজাতক ও শিশু বিশেষজ্ঞ ও সার্জন
ডা. মোঃ মিজানুর রহমান
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস (শিশু সার্জারি), সিসিডি (বারডেম), সিএমইউ (সনোলজি)
কনসালটেন্ট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।

শিশুর জন্মগত সমস্যা, শিশুদের বিভিন্ন রোগ, সার্জারি ও প্রয়োজনীয় চিকিৎসায় পাচ্ছেন আধুনিক ও নির্ভরযোগ্য সেবা।

📍 চেম্বার:
মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল
এ/৩, মেইন রোড, মিরপুর, ঢাকা-১২১৬

🕔 রোগী দেখার সময়:
প্রতিদিন বিকাল ৫:০০টা থেকে সন্ধ্যা ৭:০০টা পর্যন্ত

📞 সিরিয়ালের জন্য: ০১৮৩৩-১০১০০৪

#শিশুস্বাস্থ্য #নবজাতকেরযত্ন

সুস্থ দৃষ্টি, সুন্দর জীবন- সবার জন্য স্বাস্থ্যসেবা।Lions Club of Dhaka Laxmipur-এর সহযোগিতায় Marks Medical College Hospi...
18/09/2026

সুস্থ দৃষ্টি, সুন্দর জীবন- সবার জন্য স্বাস্থ্যসেবা।

Lions Club of Dhaka Laxmipur-এর সহযোগিতায় Marks Medical College Hospital & Dental Unit আয়োজন করেছে ফ্রি মেডিসিন ও ছানি অপারেশন ক্যাম্প।

এই ক্যাম্পে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও স্বাস্থ্যসেবা পাওয়া যাবে—কোলেস্টেরল ও রক্তে চর্বিজনিত সমস্যা, উচ্চ রক্তচাপ, থাইরয়েডজনিত সমস্যা, জ্বর ও সাধারণ মেডিসিনজনিত সমস্যায়। পাশাপাশি থাকবে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং প্রয়োজনীয় রোগীদের জন্য ছানি অপারেশনের সুযোগ।

📅 তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬
⏰ সময়: সকাল ১০টা থেকে বিকেল ৪টা
📍 স্থান: বেগম ফরিদা মাসুদ ফাউন্ডেশন, কমলাপুর, উত্তর পাড়া, শ্রীপুর, মাগুরা

আপনার ও আপনার পরিবারের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার জন্য এই ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণ করুন।

03/09/2026

🩺 ডায়াবেটিস নিয়ন্ত্রণে সঠিক চিকিৎসা ও নিয়মিত ফলোআপ কেন জরুরি?

📺 বৈশাখী টিভিতে ডায়াবেটিস রোগীদের জন্য মার্কস মেডিকেল কলেজ হাসপাতালে কী ধরনের চিকিৎসাসেবা দেওয়া হয়—তা নিয়ে কথা বলেছেন সহযোগী অধ্যাপক ডা. নাজমা আক্তার।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা এবং এর দীর্ঘমেয়াদি জটিলতা প্রতিরোধে প্রয়োজন সঠিক চিকিৎসা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও নিয়মিত পর্যবেক্ষণ।

#বৈশাখীটিভি

02/09/2026

গর্ভাবস্থায় মা ও শিশুর ঝুঁকি—মার্কস মেডিকেল কলেজ হাসপাতালে কী ধরনের চিকিৎসাসেবা দেওয়া হয়?

📺 বৈশাখী টিভিতে গর্ভাবস্থায় মা ও শিশুর বিভিন্ন ঝুঁকি এবং মার্কস মেডিকেল কলেজ হাসপাতালে এসব ক্ষেত্রে কী ধরনের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনা দেওয়া হয়—তা নিয়ে কথা বলেছেন অধ্যাপক ডা. জেসমিন জেরিন।

ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় মা ও গর্ভের শিশুর নিরাপত্তায় প্রয়োজন নিয়মিত পর্যবেক্ষণ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং সময়মতো বিশেষজ্ঞ চিকিৎসা।

#বৈশাখীটিভি

02/09/2026

ক্যান্সারের আধুনিক চিকিৎসায় এখন কী কী সুযোগ রয়েছে?

ক্যান্সারের আধুনিক চিকিৎসা, রোগ নির্ণয়ের পর সঠিক চিকিৎসা পরিকল্পনা এবং সময়মতো বিশেষজ্ঞের পরামর্শের গুরুত্ব নিয়ে বৈশাখী টিভিতে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মেজর জে. অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম।

মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতালে ক্যান্সার রোগীদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং রোগের ধরন ও পর্যায় অনুযায়ী আধুনিক চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

ক্যান্সার চিকিৎসা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও বিশেষজ্ঞের পরামর্শ জানতে দেখুন সম্পূর্ণ আলোচনা।

30/08/2026

👉MARKS Medical College Hospital-এর বিনামূল্যে ছানি অপারেশনে দৃষ্টিশক্তি ফেরানোর উদ্যোগ

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে MARKS Medical College Hospital-এর প্রধান সমন্বয় ও আয়োজনে এবং Lions Club of Dhaka Laxmipur-এর সহযোগিতায় “Vision for Vision” উদ্যোগের আওতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

গত ২৪ জুন ২০২৬ তারিখে মাগুরার শ্রীপুরের কমলাপুর, উত্তরপাড়ায় বেগম ফরিদা মাসুদ ফাউন্ডেশনে আয়োজিত বিনামূল্যের চক্ষু চিকিৎসা শিবিরে রোগীদের চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। এ সময় ছানি অপারেশনের জন্য প্রয়োজনীয় রোগীদের নির্বাচন করা হয়। ক্যাম্পটির পরিকল্পনা, সমন্বয় ও সার্বিক বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে MARKS Medical College Hospital। চিকিৎসা ও সার্জিক্যাল টিম প্রদান করে Lions Hospital।

ক্যাম্প থেকে নির্বাচিত রোগীদের প্রথম ব্যাচের বিনামূল্যে ছানি অপারেশন ১৮ জুলাই ২০২৬ এবং দ্বিতীয় ব্যাচের অপারেশন ৮ আগস্ট ২০২৬ তারিখে Lions Eye Institute & General Hospital-এ সফলভাবে সম্পন্ন হয়। দুই ধাপের এই কার্যক্রমে নির্বাচিত রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের সুবিধা পান।

MARKS Medical College Hospital, Lions Club of Dhaka Laxmipur এবং Lions Eye Institute & General Hospital-এর সমন্বিত উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি তাদের জীবনযাত্রায় নতুন আশার সঞ্চার হয়েছে।

জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবায় MARKS Medical College Hospital এর অঙ্গীকারের অংশ হিসেবে ভবিষ্যতেও বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় ও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।

Address

MARKS Medical College & Hospital/A/3 Main Road, Section-14 (Bus Stand)
Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when MARKS Medical College & Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MARKS Medical College & Hospital:

Shortcuts

Share