Amyz Kitchen

Amyz Kitchen We Start When you wake up!

Amy's Kitchen reputation for excellence has come from delivering unrivaled levels of service, providing an ever improving quality product & value offer

07/02/2026

সারাদিন রোজা রাখার পর ইফতারে চাই স্বাস্থ্যকর ও মুখরোচক খাবার। আর সেহরিতে চাই তৃপ্তিদায়ক স্বাদ।
আপনার এই চাওয়া পূরণ করতেই আমরা প্রস্তুত আমাদের স্পেশাল মেনু নিয়ে!
আপনার পরিবারের সুস্থতার কথা ভেবে আমরা নিশ্চিত করি সর্বোচ্চ পরিচ্ছন্নতা এবং সেরা মানের উপকরণ। 🥘✨

🍛 রাজকীয় ইফতার ও ডিনার:
🔸 কাচ্চি ও বিফ/চিকেন বিরিয়ানি
🔸 প্লেইন পোলাও ও মিক্সড সবজি
🔸 বিফ রেজালা & চিকেন রেজালা
🔸 স্পেশাল চিকেন ভুনা

🍲 সেহরির তৃপ্তি:
🔸 সবজি খিচুড়ি
🔸 রুই কিংবা কাতলা মাছের ঝোল (ঘরোয়া স্টাইল)

🍢 ইফতারের ভাজাপোড়া ও স্পেশাল:
🔸 রোল: ভেজিটেবল, চিকেন ও চিজ রোল
🔸 চিকেন সাসলিক & চিকেন/বিফ কাবাব
🔸 স্পেশাল: বিফ কিংবা চিকেন হালিম (ঘন ও মজাদার)

🍮 মিষ্টি মুখ ও প্রশান্তি:
🔸 টক কিংবা মিষ্টি দই
🔸 রিফ্রেশিং ডাবের পুডিং
🔸 ক্লাসিক এগ পুডিং

শেষ মুহূর্তে তাড়াহুড়ো এড়াতে এবং আপনার পছন্দের ডিসটি নিশ্চিত করতে এখনই প্রি-অর্ডার করুন।

21/01/2026

এই শীতে ঐতিহ্যবাহী ছিটা পিঠা আর হাঁসের মাংসের ভুনার স্বাদ নিতে মন চাইছে?
কিন্তু শহরের ভিড়ে খাঁটি জিনিসটা পাওয়ার নিশ্চয়তা কোথায়?

এটি হলো গ্রামের শিকড় থেকে শহরের আধুনিকতা পর্যন্ত—মানের সাথে আপোষ না করার একটি গল্প।

১️ উৎস থেকে সংগ্রহ : আমাদের যাত্রা শুরু হয় কনকনে শীতের ভোরে, গ্রামের কোনো এক গৃহস্থ বাড়িতে। যেখানে ঢেঁকি কিংবা গাইল-ছিয়ার তালে তৈরি হয় ভেজালমুক্ত চালের গুঁড়ো, আর সংগ্রহ করা হয় সুস্থ-সবল দেশি হাঁস- শুধুই ঐতিহ্য।

২️ যত্মের সাথে পরিবহন : গ্রামের সেই টাটকা উপাদানগুলো পরম যত্নে পাড়ি জমায় শহরের পথে। গন্তব্য— Amyz Kitchen-এর পরিপাটি রান্নাঘর।

৩️ আধুনিক ও পরিচ্ছন্ন রান্না : উপাদানগুলো হাতে পাওয়ার পর শুরু হয় আমাদের আসল মুন্সিয়ানা। স্বাস্থ্যসম্মত পরিবেশে, আমাদের নিজস্ব 'স্পেশাল সিক্রেট মশলায়' কষানো হয় হাঁসের মাংস। সাথে তৈরি হয় নিখুঁত জালি ছিটা পিঠা। এখানে ঐতিহ্যবাহী স্বাদের সাথে মিশে যায় আধুনিক হাইজিন।

৪️ প্যাকেজিং : রান্না শেষেই দায়িত্ব শেষ নয়। গরম গরম খাবারগুলো প্যাকেটে মুড়িয়ে দেওয়া হয়, যেন স্বাদ ও গন্ধ অটুট থাকে।

🔔 ডেলিভারি: কলিং বেলের শব্দ মানেই আপনার দরজায় হাজির "The Real Taste of Tradition"।

আমরা বিশ্বাস করি, সেরা স্বাদ শুধু রান্নায় নয়, উপকরণের শুদ্ধতা আর প্রক্রিয়ার সততার মধ্যেও লুকিয়ে থাকে।

#ছিটাপিঠা #হাঁসভুনা #শীতেরআয়োজন #ঐতিহ্যবাহীখাবার

18/01/2026

দেখতে ঠিক পোড়াবাড়ির চমচম, কিন্তু কামড় দিলেই নারিকেলের জাদু! 🥥✨

শীতের বিকেল মানেই ধোঁয়া ওঠা চা আর সাথে ঘরোয়া পিঠাপুলি। আজ আপনাদের পরিচয় করিয়ে দেব এমন এক পিঠার সাথে, যা দেখতে রাজকীয় মিষ্টির মতো, কিন্তু বানানো একদম সহজ। নাম তার— নারিকেল চমচম পিঠা। 😍

অনেকেই চমচম বলতে ছানার তৈরি মিষ্টিই বোঝেন। কিন্তু আমাদের গ্রামবাংলার মা-খালাদের হাতে জাদুতে কোড়ানো নারিকেল দিয়েও যে এমন অমৃত তৈরি হতে পারে, তা এই পিঠাটি না খেলে বিশ্বাস করা কঠিন!

কেন এই পিঠাটি স্পেশাল?
🥥 উপকরণ: মূল জাদুটা হলো তাজা কোড়ানো নারিকেল আর নলেন গুড় বা চিনির মিশ্রণে।
🥛 টেক্সচার: বাইন্ডিংয়ের জন্য সুজি বা সামান্য চালের গুঁড়া আর স্বাদের জন্য এলাচ-দারুচিনি।
😋 লুক: সবশেষে মাওয়া বা গুঁড়ো দুধে মিশিয়ে নিলেই এটি দেখতে হয়ে যায় একদম দোকানের প্রিমিয়াম চমচমের মতো!

রসে ভেজানোর ঝামেলা নেই বলে মেহমান আপ্যায়নে এটি ঝটপট পরিবেশন করা যায়। বাচ্চা থেকে বুড়ো—সবার পছন্দের তালিকায় এর জায়গা একদম পাকা।

👨‍🍳 আপনারা কি এই শীতে নারিকেল চমচম বানিয়েছেন? নাকি পারফেক্ট রেসিপিটি শেয়ার করবো? কমেন্টে "Yes" লিখলে আমি কমেন্টবক্সেই রেসিপি দিয়ে দিব! 👇

#নারিকেল_চমচম #শীতের_পিঠা

17/01/2026

মাটির হাঁড়ির সেই লালচে দই—গ্রামের স্বাদ, এবার আপনার শহরে! 🏺✨

মনে পড়ে ছোটবেলার সেই সকালগুলোর কথা? যখন মাটির হাঁড়ি ভাঙলেই পাওয়া যেত ঘন, সরযুক্ত মিষ্টি দই? সেই স্বাদ কি আজকাল আর পাওয়া যায়?

আমরা বলি—যায়! 😌

'Amyz Kitchen'-এ আমরা কোনো শর্টকাট খুঁজি না। আমরা ফিরে গেছি শেকড়ের কাছে।
✅ খাঁটি গরুর দুধ: যা ঘণ্টার পর ঘণ্টা জ্বাল দিয়ে ঘন করা হয়।
✅ প্রাকৃতিক স্বাদ: কোনো প্রিজারভেটিভ নয়, শুধুই দুধ আর সময়ের জাদু।

দোকানের কেমিক্যালযুক্ত দই নয়, আপনার পরিবারের জন্য আমরা তৈরি করি সম্পূর্ণ ঘরোয়া ও স্বাস্থ্যসম্মত 'স্পেশাল টক কিংবা মিষ্টি দই'। এর প্রতিটি চামচে আপনি পাবেন নস্টালজিয়া আর খাঁটি স্বাদের নিশ্চয়তা।

🎁 স্বাদ নিতে আজই প্রি-অর্ডার করুন! আমাদের দই প্রতিদিন ফ্রেশ তৈরি হয়, তাই নিশ্চিত করতে আগেই জানিয়ে দিন।

📞 অর্ডার করতে কল করুন, 📩 অথবা ইনবক্স করুন।

15/01/2026

পরিবার মানেই পরম আস্থার জায়গা। ❤️
আর পরিবারের যিনি প্রধান, তিনি সবসময়ই চান প্রিয়জনদের জন্য সেরাটা নিশ্চিত করতে।

আপনার এই আস্থার মর্যাদা রাখতেই Amyz Kitchen সবসময় বদ্ধপরিকর। আপনার পরিবারের স্বাস্থ্যের কথা ভেবে, পরম মমতায় আমরা প্রস্তুত করি প্রতিটি খাবার।

আজকের আয়োজনে ছিল জিভে জল আনা মোরগ পোলাও।
আর ভোজন শেষে তৃপ্তির রেশটুকু ধরে রাখতে ছিল খাঁটি দুধের ফিরনি। এক কথায়— অসাধারণ! 🍮✨

আপনার পরিবারের আনন্দঘন মুহূর্তগুলো আরও স্পেশাল করতে আমরা আছি আপনার পাশে।

14/01/2026

👬 বন্ধুত্ব, আড্ডা আর Amyz Kitchen-এর স্পেশাল ভোজ! 🥘

অনেকদিন পর সব বন্ধুরা এক ছাদের নিচে! পুরনো স্মৃতি, হাসাহাসি আর না ফুরোনো আড্ডা। এমন দিনে খাবারের মেনু নিয়ে কি আর দ্বিমত থাকে? সবার এক কথা—খাবার আসবে Amyz Kitchen থেকেই! ❤️

আজকের আড্ডার মধ্যমণি আমাদের এই "আল্টিমেট কমফোর্ট প্লেটার": ✨মুগ ডালের ভুনা খিচুড়ি: সুগন্ধে যার অর্ধেক পেট ভরে যায়।
✨ শাহী গরুর রেজালা: খিচুড়ির সাথে যার জুটি একদম স্বর্গীয়।
✨ মচমচে বেগুন ভাজা: প্রতি লোকমায় তৃপ্তি।
✨ ফ্রেশ সালাদ: খাবারের পূর্ণতা।

বন্ধুদের সাথে এমন সুন্দর মুহূর্তগুলো আরও রঙিন হোক আমাদের ঘরোয়া স্বাদের ছোঁয়ায়। বিশ্বাস করি, ভালো খাবার মানেই সুন্দর স্মৃতি।

আপনারাও কি বন্ধুদের সাথে এমন কোনো প্ল্যান করছেন? রান্নার চিন্তা বাদ দিয়ে জাস্ট আমাদের জানান।

📦 অর্ডার করতে এখনই ইনবক্স করুন:
(আমরা প্রি-অর্ডারে ফ্রেশ খাবার ডেলিভারি করি)

13/01/2026

বিকেলের নাস্তায় যখন Amy's Kitchen-এর ম্যাজিক! 🌯🌿

শীতের সন্ধ্যা হোক বা অলস বিকেল, গরম গরম রোলের কামড় আর সাথে সিগনেচার স্পাইসি ধনেপাতা চাটনি —পুরো জমে ক্ষীর!

🥓ভেজিটেবল রোল: একদম ফ্রেশ সবজির পুরে ঠাসা, যা মুখে দিলেই গলে যায়।

🥓চিকেন রোল: জুসি চিকেন আর মশলার পারফেক্ট ব্যালেন্স।

🥓চিজ রোল: যারা চিজ ভালোবাসেন, তাদের জন্য তো এটা স্বর্গ! কামড় দিলেই চিজের সেই টানটান স্বাদ।

আর আসল টুইস্ট হলো সেই স্পেশাল ধনেপাতার চাটনি। চাটনির টক-ঝাল ফ্লেভারটা যখন মচমচে রোলের সাথে মেশে, তখন মনে হয় যেন অমৃত!
একবার খেলে এই স্বাদ মুখে লেগে থাকবেই। 🤤

𝗔𝗺𝘆𝘇 𝗞𝗶𝘁𝗰𝗵𝗲𝗻-এর এক অনবদ্য নিবেদন-বাংলার রসুইঘরে মাংসের নানাবিধ পদের মধ্যে 'বীফ রেজালা' এক রাজকীয় স্থান দখল করে আছে। যেক...
12/01/2026

𝗔𝗺𝘆𝘇 𝗞𝗶𝘁𝗰𝗵𝗲𝗻-এর এক অনবদ্য নিবেদন-

বাংলার রসুইঘরে মাংসের নানাবিধ পদের মধ্যে 'বীফ রেজালা' এক রাজকীয় স্থান দখল করে আছে। যেকোনো পারিবারিক উৎসব, বিয়েবাড়ি কিংবা ঈদ-পার্বণে দস্তরখানে যদি এক বাটি ধোঁয়া ওঠা রেজালা না থাকে, তবে যেন আয়োজনটাই অসম্পূর্ণ থেকে যায়। মোগলাই ঘরানার এই খাবারটি সময়ের বিবর্তনে আমাদের বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আর এই চিরায়ত স্বাদকে একদম ঘরোয়া শুদ্ধতায় ভোজনরসিকদের পাতে পৌঁছে দিচ্ছে '𝗔𝗺𝘆𝘇 𝗞𝗶𝘁𝗰𝗵𝗲𝗻'।

🔹 নিজস্ব বাছাইকৃত মশলা : বাজারের সাধারণ গুঁড়ো মশলা নয়, আমরা ব্যবহার করি 'Amy’s Kitchen-এর নিজস্ব বাছাইকৃত উন্নত মশলা' স্বাদের আসল আভিজাত্য! 🧂✨

🔹 প্রিমিয়াম মিট : চর্বি ও হাড়ের সঠিক ভারসাম্যে বাছাই করা সেরা মানের 'প্রিমিয়াম কাট' মাংস। 🥩

🔹 ধীর গতির রান্না : হালকা আঁচে দীর্ঘ সময় কষিয়ে রান্না করা হয়, যাতে প্রতিটি তন্তু মশলার রসে কানায় কানায় পূর্ণ থাকে। 🥘🔥

🔹 স্বাদের ম্যাজিক: মেরোনেশনেই তৈরী হয়ে যায় রান্নার মেলবন্ধন, তৈরি হয় আমাদের শাহী গ্রেভি। 🍯

এক অনবদ্য অনুভূতি!

বাটি খুললেই নাকে আসবে ঘি আর শাহী গরম মশলার ম ম করা সুগন্ধ। কোন কৃত্রিম রঙ ছাড়াই বাদাম বাটা আর দইয়ের প্রাকৃতিক সাদাটে আভা এর রাজকীয়তা জানান দেয়। মুখে দিলেই মিলিয়ে যাওয়া নরম মাংস আর ঘন গ্রেভির স্বাদ আপনার জিভে লেগে থাকবে দীর্ঘক্ষণ। 🤤

🍱 পোলাও, নান বা পরোটার সাথে Amy’s Kitchen-এর এই রেজালা কেবল খাবার নয়, বরং এক পরম তৃপ্তি। আপনার বিশেষ দিনটিকে আরও আনন্দময় করতে আজই বেছে নিন আমাদের স্বাদে অনন্য বীফ রেজালা!

📞 অর্ডার করতে ইনবক্স করুন
📍 Amy's Kitchen - স্বাদের ঘরে স্বাগতম! 🏠❤️

শীতের আমেজে দেশি মুরগির স্বাদ! 🥘🐓🍗বাইরে কুয়াশাভেজা হীম হীম শীত, আর ভেতরে ধোঁয়া ওঠা গরম ভাত কিংবা পোলাউ এর সাথে দেশি মুরগ...
09/01/2026

শীতের আমেজে দেশি মুরগির স্বাদ! 🥘🐓🍗

বাইরে কুয়াশাভেজা হীম হীম শীত, আর ভেতরে ধোঁয়া ওঠা গরম ভাত কিংবা পোলাউ এর সাথে দেশি মুরগির লাল ঝোল। বাঙালির শীতের দুপুরের তৃপ্তিটা বোধহয় এখানেই।

দেশি মুরগির সেই চেনা ঘ্রাণ আর মশলার সঠিক মিশেলে রান্নার স্বাদই আলাদা। অতিথি আপ্যায়নে আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ এই দেশি মুরগির ঝোল। প্রিয়জনদের সাথে ভাগ করে নেওয়া এই আতিথেয়তা দিনটিকে আরও স্মরণীয় করে তোলে।

কার কার এই কম্বিনেশনটা সবচেয়ে প্রিয়? জানিয়ে দিন কমেন্টে! 👇

#শীতেরআমেজ #দেশি_খাবার

🍋‍🟩🥒 মিক্সড ভেজিটেবল সালাদ🥕🍅🫜🥦🥝🎉নতুন বছর উপলক্ষে তৈরি এই রিফ্রেশিং সালাদ প্ল্যাটরটি ছিল আয়োজনের মধ্যমণি। সবুজ লেবুর স্লা...
08/01/2026

🍋‍🟩🥒 মিক্সড ভেজিটেবল সালাদ🥕🍅🫜🥦🥝

🎉নতুন বছর উপলক্ষে তৈরি এই রিফ্রেশিং সালাদ প্ল্যাটরটি ছিল আয়োজনের মধ্যমণি। সবুজ লেবুর স্লাইস, কাঁচামরিচ, বিট্রূট, গাজর, টমেটো, আর তাজা ধনেপাতার এই জ্যামিতিক সাজ-সমারোহ যেমন চোখের শান্তি, তেমনি শরীরের জন্য দারুণ পুষ্টিকর।

Address

Pallabi
Mirpur
1216

Opening Hours

Monday 09:00 - 22:30
Tuesday 09:00 - 22:30
Wednesday 09:00 - 22:30
Thursday 09:00 - 22:30
Friday 09:00 - 22:30
Saturday 09:00 - 22:30
Sunday 09:00 - 22:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amyz Kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amyz Kitchen:

Share