Josnar ALO-Inclusive Education for special Child

Josnar ALO-Inclusive Education for special Child Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Josnar ALO-Inclusive Education for special Child, Disability service, 26/A, Maskanda (Near at Notun Bazar), Mymensingh.

We provide necessary treatment to the disabled and autistic children as well as to provide special education according to the skills of the child and to turn the child into a human resource.

25/08/2026

সবকিছু নিয়ে বিতর্ক চলে না।
বিশেষ করে যখন প্রশ্ন আসে একটি বিশেষ শিশুর সুরক্ষা, সুস্থতা ও স্বনির্ভর ভবিষ্যৎ নিয়ে।
মনে রাখুন-
✓ সঠিক ও দ্রুত সনাক্তকরণ (Early Identification) সবচেয়ে গুরুত্বপূর্ণ।
✓সময়মতো মূল্যায়ন ও পুনর্বাসন শুরু করুন।
✓পরিবার, শিক্ষক ও বিশেষজ্ঞের সমন্বিত সহযোগিতা নিশ্চিত করুন।
আজকের সঠিক সিদ্ধান্তই গড়ে তুলতে পারে আগামী দিনের আত্মবিশ্বাসী ও স্বনির্ভর শিশু।

শিশু প্রতিবন্ধীতা প্রতিরোধে, চাই সচেতনতা ॥
24/08/2026

শিশু প্রতিবন্ধীতা প্রতিরোধে, চাই সচেতনতা ॥

23/08/2026

A big salute for "All Supermom " Of the world.







22/08/2026

"জীবন সুন্দর"
আর এই সুন্দর জীবন তখনই পূর্ণতা পায়, যখন আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি-
"আমি সুস্থ আছি।"
সুস্থ থাকার জন্য শুধু ইচ্ছা থাকলেই হয় না; প্রয়োজন সচেতনতা, সঠিক জীবনধারা এবং বৈজ্ঞানিক নির্দেশনা।
তবে মনে রাখবেন-
Exercise Plan কিংবা Diet Control শুরু করার আগে, নিজের বর্তমান শারীরিক অবস্থার (Current Health Status) সঠিক মূল্যায়ন করা অত্যন্ত জরুরি।
কারণ, নিজের স্বাস্থ্য সম্পর্কে না জেনে পরিকল্পনা শুরু করলে কাঙিক্ষত ফল পাওয়া কঠিন হতে পারে, এমনকি কিছু ক্ষেত্রে ঝুঁকিও তৈরি হতে পারে।

17/08/2026

অটিজম কোনো সীমাবদ্ধতা না, বরং ভিন্নভাবে পৃথিবীকে দেখার এক অনন্য দৃষ্টিভঙ্গি।
‎প্রতিটি শিশুর অনুভূতি, শেখা আর প্রকাশের ধরন আলাদা—আর সেই ভিন্নতাকেই আমাদের সম্মান করতে শিখতে হবে।

‎ভালোবাসা, ধৈর্য আর সঠিক যত্ন পেলে—তাদের সম্ভাবনাও ঠিকই নিজের আলোয় জ্বলে ওঠে। ✨

15/08/2026

আপনার সন্তান কি কথা বলতে দেরি করছে?
সবসময় চুপচাপ থাকে? কারো সাথে মিশতে চায় না?
এগুলো হতে পারে Autism Spectrum Disorder (ASD) এর প্রাথমিক লক্ষণ 🩵❓
কিন্তু কখনো ভেবেছেন “Disease” এবং “Disorder” এর মধ্যে পার্থক্য কি?✔️
Disease: শরীরে কোনো স্পষ্ট সমস্যা বা সংক্রমণের কারণে হয়।✔️
Disorder: শরীর বা মনের কাজের পদ্ধতিতে কোনো অস্বাভাবিকতা, কিন্তু সবসময় নির্দিষ্ট সংক্রমণ থাকে না।
এই পার্থক্য জানা থাকলে, পেরেন্টরা সহজে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং শিশুদের জন্য সঠিক সাহায্য খুঁজে পেতে পারবেন।

14/08/2026
13/08/2026

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের উন্নয়নে শুধু থেরাপি নয়, প্যারেন্টস ট্রেনিংও সমানভাবে গুরুত্বপূর্ণ। কারণ শিশুর সবচেয়ে কাছের মানুষ তার পরিবার—আর সঠিক দিকনির্দেশনা পেলে তারাই হতে পারে সবচেয়ে কার্যকর সহায়ক।

প্যারেন্টস ট্রেনিংয়ের মাধ্যমে—
🔹 শিশুর আচরণ ও প্রয়োজন ভালোভাবে বোঝা যায়
🔹 বাসায় সঠিকভাবে থেরাপির কৌশল প্রয়োগ করা যায়
🔹 শিশুর আত্মবিশ্বাস ও সামাজিক দক্ষতা বাড়ে
🔹 প্যারেন্ট ও শিশুর মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হয়

একটু সচেতনতা, একটু শেখা—আর ভালোবাসা দিয়েই গড়ে উঠতে পারে শিশুর সুন্দর ভবিষ্যৎ 💙

12/08/2026

কিছু বৈশিষ্ট্য কি নির্দিষ্ট করে দেয়- আমার শিশু“অটিস্টিক “ অথবা অস্বাভাবিক ???
একদম না, অনেক ভুল ধারণা আমাদের সময়কে থামিয়েদেয় ।। চিন্তাকে স্তব্ধ করতে পারে।
আমরা বিশেষজ্ঞের পরামর্শ নিবো, সময়ের সাথে ।সচেতন হবো এবং সবাইকে সচেতন করবো, সঠিক সিদ্ধান্তনিতে ।।

Address

26/A, Maskanda (Near At Notun Bazar)
Mymensingh
2200

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 04:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Friday 09:00 - 19:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 19:00

Telephone

+8801976402060

Alerts

Be the first to know and let us send you an email when Josnar ALO-Inclusive Education for special Child posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Josnar ALO-Inclusive Education for special Child:

Shortcuts

Share