মুক্তা মেডিকেল হল - ধানীখোলা, ত্রিশাল,ময়মনসিংহ

  • Home
  • Bangladesh
  • Mymensingh
  • মুক্তা মেডিকেল হল - ধানীখোলা, ত্রিশাল,ময়মনসিংহ

মুক্তা মেডিকেল হল - ধানীখোলা, ত্রিশাল,ময়মনসিংহ এখানে দেশি বিদেশী ঔষধ পাইকারি ও খুচরা বিক্রির করা হয়।

পানের বোঁটা মলদ্বারে ঢুকিয়ে বাচ্চাকে পটি করানোএকটি প্রাচীন পদ্ধতি। আমাদের সমাজে নানী-দাদীরা এই পদ্ধতি শিখেছেন তাদের পূর...
14/04/2026

পানের বোঁটা মলদ্বারে ঢুকিয়ে বাচ্চাকে পটি করানো
একটি প্রাচীন পদ্ধতি। আমাদের সমাজে নানী-দাদীরা এই পদ্ধতি শিখেছেন তাদের পূর্বপুরুষদের কাছ থেকে। এখনো অনেক মা না জেনেই সেটি অনুসরণ করেন।

নবজাতক (০–৬ মাস) শুধুমাত্র মায়ের দুধ খায়। এই দুধ খুব সহজে হজম হয়, কিন্তু অনেক সময় গ্যাস তৈরি হতে পারে। এর ফলে ২–৩ দিন, এমনকি ৫–৬ দিন পর্যন্ত পটি না হওয়াও স্বাভাবিক একটি বিষয়।

এতে যে ক্ষতিগুলো হতে পারে—
❌ মলদ্বারের নরম অংশে আঘাত লাগতে পারে
❌ সংক্রমণ (ইনফেকশন) হতে পারে
❌ ভেতরের টিস্যু ক্ষতিগ্রস্ত বা ছিঁড়ে যেতে পারে
❌ নিজের স্বাভাবিক পটি করার ক্ষমতা হারাতে পারে
❌ ভবিষ্যতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়তে পারে

💮 কি করা উচিতঃ
1. শিশুকে নিয়মিত বুকের দুধ দিন
2. বাচ্চার পেটে ঘড়ির কাঁটার দিকে আলতো ম্যাসাজ করুন
3. বাচ্চার পা সাইকেল চালানোর মতো নাড়ান
4. ধৈর্য ধরুন—বেশিরভাগ ক্ষেত্রেই এটি নিজে থেকেই ঠিক হয়ে যায়

💮 কি করা উচিত নয়ঃ
1. মলদ্বারে পানের বোঁটা বা অন্য কোনো কিছু ঢোকাবেন না
2. জোর করে পটি করানোর চেষ্টা করবেন না
3. অযথা আতঙ্কিত হবেন না

💮 কখন ডাক্তারের কাছে যাবেনঃ

- যদি ৬ দিনের বেশি পটি না করে,
- পেট শক্ত হয়ে যায়,
- বাচ্চা অতিরিক্ত কান্না করে,
- বমি করে বা দুধ খেতে না চায়
তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
Collected & Edited by me.

আশিকুর রহমান (ফার্মাসিস্ট)
জেনারেল মেডিসিন প্র্যাকটিশনার
২৫০ শয্যা জেনারেল হাসপাতাল জামালপুর

নতুন নতুন তথ্য পেতে আমাদের পেইজ ফলো করুন। এবং শেয়ার করুন সবার সচেতনতা বৃদ্ধির জন্য। ধন্যবাদ 💞

Address

Mymensingh
2263

Telephone

+8801720607325

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুক্তা মেডিকেল হল - ধানীখোলা, ত্রিশাল,ময়মনসিংহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মুক্তা মেডিকেল হল - ধানীখোলা, ত্রিশাল,ময়মনসিংহ:

Shortcuts

Share