20/11/2023
এই মুহুর্তে সারাদেশ মরিঙ্গা ক্রেজ এ ভুগছে। মাঝে মাঝে এরকম বিভিন্ন ধরণের পণ্য এদেশের কিছু অসাধু ব্যবসায়ী বাজারজাত করে এবং কোটি কোটি টাকা মুনাফা লুটে নেয়। ডায়াবেটিস যেহেতু ভাল হবার মত রোগ নয়, কিছু রোগী চটকদার বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে এই সব প্রোডাক্ট কিনে খায়। এতে বেশিরভাগ রোগীর ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে যায়, অনেকে অনেক ধরণের জটিলতার সন্মুখীন হন।
মরিঙ্গা আসলেই সুগার কমায় কি না, এটা নিয়ে আমরা একটা গবেষণা করেছি; এটাকে এখন পর্যন্ত মরিঙ্গা নিয়ে বিশ্বে যত গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, তাদের সারসংক্ষেপ বলা যেতে পারে। এতে আমরা দেখেছি, দীর্ঘমেয়াদে সুগার নিয়ন্ত্রণে মরিঙ্গা কার্যকর নয়। কাজেই যারা এত দাম দিয়ে মরিঙ্গা পাউডার কিনে খাচ্ছেন, তাদের পয়সা নষ্ট হওয়া ছাড়া এটা আর কোন কাজেই আসছে না।
ডায়াবেটিসের চিকিৎসার জন্য শুধুমাত্র নির্ভরযোগ্য চিকিৎসকের সুপরামর্শ মানুন, এর কোন বিকল্প নেই।
প্রতারকদের খপ্পরে পরলে, দিনশেষে ক্ষতি আপনারই।
*যারা আমাদের গবেষণাটি পড়তে আগ্রহী, তাদের জন্য লিংক দেয়া হল।
PDF | Background: Moringa oleifera leaf (MOL) extract has been used traditionally for treating several diseases, including diabetes mellitus (DM). This... | Find, read and cite all the research you need on ResearchGate