25/07/2026
আমি এখন সুস্থ ,,,এই একটি কথা আপনাকে আবার যাদুগ্রস্ত করতে পারে!
যাদু বা জিনের সমস্যা থেকে দীর্ঘ রুকইয়াহর পর যখন কেউ সুস্থ হয়ে ওঠেন, তখন আনন্দে আত্মহারা হয়ে সবাইকে বলে ফেলাটা আমাদের স্বভাব। আত্মীয়-স্বজন, প্রতিবেশী বা পরিচিতদের কাছে আমরা বলে ফেলি—"আমি এখন একদম ভালো, আমার ওপর থেকে সব বাতাত বা যাদু কেটে গেছে!"
কিন্তু সাবধান! এই একটি ভুল আপনাকে আবারো বিপদে ফেলতে পারে।
যে হিংসুক ব্যক্তিটি আপনাকে প্রথমবার যাদু করিয়েছিল বা যে শত্রুটি আপনার ক্ষতি চেয়েছিল, সে যখন শুনবে আপনি সুস্থ হয়ে গেছেন—তখন তার হিংসার আগুন আরো বেড়ে যেতে পারে। ফলে সে হিংসার বশবর্তী হয়ে আবারও নতুন করে আপনার ওপর যাদু বানাতে পারে।
সুস্থ হওয়ার পর যে বিষয়গুলো অবশ্যই গোপন রাখবেন:
১. সুস্থতার খবর প্রকাশ্যে না বলা:
আল্লাহ আপনাকে শিফা দিয়েছেন, এর জন্য গোপনে আল্লাহর কাছে শুকরিয়া (আলহামদুলিল্লাহ) আদায় করুন। সোশ্যাল মিডিয়া বা পরিচিত মানুষের কাছে বারবার এটা প্রকাশ করবেন না।
২. সেলফ রুকইয়াহর মাধ্যমে গোপনীয়তা রক্ষা:
নিজের চিকিৎসা যখন আপনি নিজেই (সেলফ রুকইয়াহ) করবেন, তখন বাইরের কেউ জানতেই পারবে না আপনি কী চিকিৎসা করছেন বা কখন সুস্থ হয়েছেন। ফলে দুশমনরা নতুন কোনো চাল চালার সুযোগ পাবে না।
৩. রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ মেনে চলা:
রাসূল (সা.) বলেছেন, "তোমাদের চাওয়া বা সফলতা অর্জনের ক্ষেত্রে গোপনীয়তা অবলম্বন করে সাহায্য নাও। কারণ প্রতিটি নেয়ামতপ্রাপ্ত ব্যক্তির প্রতিই হিংসা করা হয়।" (তাবরানি)