অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র, নাগেশ্বরী, কুড়িগ্রাম

  • Home
  • Bangladesh
  • Nageswari
  • অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র, নাগেশ্বরী, কুড়িগ্রাম
Directions Website

অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র, নাগেশ্বরী, কুড়িগ্রাম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র, নাগেশ্বরী, কুড়িগ্রাম, Medical and health, https://maps. app. goo. gl/iNTxc45ZFTjUi5ZV 9, Nageswari.

সেবাঃ ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ & ল্যাঙ্গুয়েজ থেরাপি, মনোসামাজিক পরামর্শ, পুষ্টিকর খাদ্য বিতরণ, সহায়ক ডিভাইস বিতরণ, গবেষণা, আইবিআর, পুনর্বাসন, সিবিআর, চিকিৎসা, ঔষধ বিতরণ, কর্মসংস্থান এবং জীবিকা, সেমিনার এবং কর্মশালা, মিডিয়া এবং প্রকাশনা

29/09/2026
ডাউন সিনড্রোম শিশুদের জন্য অকুপেশনাল থেরাপি (OT) অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যেসব শিশুর দৈনন্দিন কাজ, হাতের স...
11/08/2026

ডাউন সিনড্রোম শিশুদের জন্য অকুপেশনাল থেরাপি (OT) অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যেসব শিশুর দৈনন্দিন কাজ, হাতের সূক্ষ্ম নড়াচড়া, সেন্সরি প্রসেসিং বা স্বনির্ভরতার ক্ষেত্রে সমস্যা আছে। তবে প্রতিটি শিশুর প্রয়োজন অনুযায়ী OT-এর লক্ষ্য ও পদ্ধতি আলাদা হওয়া উচিত।

ডাউন সিনড্রোম শিশুর OT-তে কী কী কাজ করা যায়?

১. Fine Motor Skill

পেন্সিল/ক্রেয়ন ধরা

আঁকা, রং করা, ট্রেসিং

ব্লক/পাজেল খেলা

বোতাম লাগানো, জিপ খোলা-বন্ধ

দুই হাতের সমন্বয়

হাত ও আঙুলের দক্ষতা বৃদ্ধি

২. Self-care / ADL

নিজে খাওয়া

চামচ/কাপ ব্যবহার

জামা পরা ও খোলা

দাঁত ব্রাশ করা

হাত-মুখ ধোয়া

টয়লেটিং

Grooming ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা

৩. Sensory Processing

স্পর্শ, শব্দ, নড়াচড়া ইত্যাদির প্রতি অস্বাভাবিক প্রতিক্রিয়া থাকলে তা মোকাবিলায় কৌশল

শিশুকে বিভিন্ন দৈনন্দিন sensory experience-এর সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করা

৪. Visual-Motor & Hand-Eye Coordination

বল ধরা/ছোড়া

পাজল

shape matching

peg board

threading/beads

কপি করা ও প্রি-রাইটিং কার্যক্রম

৫. Cognitive ও Functional Skill

নির্দেশনা অনুসরণ

attention বৃদ্ধি

কাজ শুরু ও শেষ করা

সমস্যা সমাধান

খেলাধুলার মাধ্যমে শেখানো

৬. School Readiness

পেন্সিল ব্যবহার

কাঁচি ব্যবহার

বসে কাজ করার দক্ষতা

বই/খাতা ব্যবহার

classroom activities-এ অংশগ্রহণ।

কখন OT শুরু করা ভালো?

শিশুর developmental delay বা functional difficulty দেখা দিলে যত তাড়াতাড়ি মূল্যায়ন করা যায় তত ভালো। ০–৩ বছর বয়সী Down syndrome শিশুদের নিয়ে ২০২৬ সালের একটি গবেষণাতেও early intervention-এর সঙ্গে home-based OT program যুক্ত করার ক্ষেত্রে occupational performance ও self-care-এ উন্নতির ফল পাওয়া গেছে।

সম্পূর্ণ বিনামুল্যে সেবা পেতে এখনই যোগাযোগ করুন।
ঠিকানাঃ অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র, কেন্দ্রীয় ঈদগা ময়দান সংলগ্ন, নাগেশ্বরী, কুড়িগ্রাম।

সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে,আগামী ২৫ মে,২০২৬ ইং হইতে ৩১মে ২০২৬ ইং পর্যন্ত সকল সেবা কার্যক্রম বন্ধ থাকবে।উল্লেখ্য...
14/05/2026

সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে,আগামী ২৫ মে,২০২৬ ইং হইতে ৩১মে ২০২৬ ইং পর্যন্ত সকল সেবা কার্যক্রম বন্ধ থাকবে।
উল্লেখ্য যে,আগমী ২৩ মে,২০২৬ ইং রোজ শনিবার সেবা কার্যক্রম চালু থাকবে।

 #শোক_সংবাদ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এঁর মমতাময...
06/05/2026

#শোক_সংবাদ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এঁর মমতাময়ী মা বেগম জেবুন্নেছা রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ মে ২০২৬ বুধবার ভোর ৫.৩৮ মিনিটে ইন্তেকাল করেছেন।। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি পেশায় ছিলেন শিক্ষক। তিনি ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেছিলেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ২ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী ছাত্র-ছাত্রী রেখে গিয়েছেন ।

মরহুমার নামাজে জানাজা বাদ আছর ময়মনসিংহের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে গুলকিবাড়ি কবরস্থানে মরহুমার স্বামী মরহুম জাফর আলী সরকারের কবরের পাশে দাফন করা হবে।

মরহুমার সন্তানগন তাঁদের মমতাময়ী মায়ের আত্মার মাগফেরাত কামনা করে সবাইকে দোয়া করার অনুরোধ করেছেন।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী  অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের সকল কার্যক্রম সকাল ৯:০০ ঘটিকা থেকে বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত চ...
05/04/2026

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের সকল কার্যক্রম সকাল ৯:০০ ঘটিকা থেকে বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত চলমান থাকবে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত।

আজ বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস 🥰প্রতিপাদ্য : Occupational Therapy in Action অকুপেশনাল থেরাপি (Occupational Therapy) হলো ...
27/10/2025

আজ বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস 🥰
প্রতিপাদ্য : Occupational Therapy in Action

অকুপেশনাল থেরাপি (Occupational Therapy) হলো এমন এক ধরনের চিকিৎসা ও পুনর্বাসনমূলক সেবা, যেখানে রোগীকে তার দৈনন্দিন কাজকর্মে (Activities of Daily Living – ADL) সক্ষম করে তোলা হয়।

🧠 অর্থ ও মূল ধারণা:

“Occupation” শব্দের অর্থ হলো দৈনন্দিন কাজ বা পেশা — যেমন খাওয়া, পোশাক পরা, লেখা, রান্না করা, হাঁটা, অফিসের কাজ ইত্যাদি।
“Therapy” মানে চিকিৎসা বা পুনর্বাসন।

👉 অর্থাৎ, Occupational Therapy হচ্ছে এমন এক চিকিৎসা পদ্ধতি, যা মানুষকে তার শারীরিক, মানসিক বা সামাজিক সীমাবদ্ধতা সত্ত্বেও নিজের দৈনন্দিন জীবনযাত্রায় স্বাধীনভাবে কাজ করতে সহায়তা করে।

---

💡 অকুপেশনাল থেরাপি কেন প্রয়োজন:

1. শরীরের দুর্বলতা কাটাতে:
স্ট্রোক, সেরিব্রাল পলসি, হাত-পা ভেঙে যাওয়া বা নার্ভ ড্যামেজের পর অঙ্গপ্রত্যঙ্গ ঠিকভাবে ব্যবহার করতে শেখানো হয়।

2. মানসিক ও বুদ্ধিগত উন্নতির জন্য:
অটিজম, ADHD, লার্নিং ডিজঅ্যাবিলিটি ইত্যাদি রোগে আক্রান্ত শিশুদের মনোযোগ, স্মৃতি ও শেখার ক্ষমতা বাড়ানো হয়।

3. দৈনন্দিন জীবনে স্বাবলম্বী করতে:
খাওয়া, গোসল করা, পোশাক পরা, লেখা, বা চাকরির কাজ নিজের হাতে করতে পারার জন্য প্রশিক্ষণ দেয়।

4. বয়স্ক ও দুর্ঘটনাগ্রস্ত রোগীদের পুনর্বাসনে:
তাদের পুনরায় কাজ শেখানো হয় যেন তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারে।

5. মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য:
উদ্বেগ, হতাশা বা মানসিক আঘাত কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে সহায়তা করে।

---

🩺 অকুপেশনাল থেরাপিস্ট কী করেন:

রোগীর শারীরিক ও মানসিক ক্ষমতা মূল্যায়ন করেন,

নির্দিষ্ট থেরাপি বা ব্যায়ামের পরিকল্পনা তৈরি করেন,

হাতে, পায়ে, মস্তিষ্কে সমন্বয় বাড়ানোর কাজ করান,

প্রয়োজন হলে সহায়ক যন্ত্র (assistive device) ব্যবহারের প্রশিক্ষণ দেন।

21/10/2025

কোনো প্রতিভায় কম নয়। যার যে প্রতিভা আছে সেটা তুলে ধরতে হবে, যেন সেটার মূল্যায়ন হয়। আমরা সেই সব শিশু বা ব্যক্তিদের নিয়ে কাজ করি যাদের প্রতিভা এই সমাজে মূল্যহীন। আমরা তাদের এই প্রতিভা মূল্যহীন হতে দেব না।

দেশের ও নিজের নাম লিখছেন একজন সেরিব্রাল পালসি রোগী। তাদের স্বনির্ভর করে তুলতেই আমরা দিনভর কাজ করে যাচ্ছি।

📍 অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র, নাগেশ্বরী, কুড়িগ্রাম

#অটিজম

এখন থেকে অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র, নাগেশ্বরী-কুড়িগ্রাম সহ দেশের চলমান মোট 14 টি সেন্টারে এনডিডি শিশু ও ব্যক্তিদের...
25/06/2025

এখন থেকে অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র, নাগেশ্বরী-কুড়িগ্রাম সহ দেশের চলমান মোট 14 টি সেন্টারে এনডিডি শিশু ও ব্যক্তিদের থেরাপিউটিক ও অন্যান্য সেবার পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

ঠিকানাঃ অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র, কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন, নাগেশ্বরী, কুড়িগ্রাম।

সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা "ঈদ  মোবারক"تقبل الله منا ومنكم
07/06/2025

সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা "ঈদ মোবারক"

تقبل الله منا ومنكم

অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র, নাগেশ্বরী, কুড়িগ্রাম এর উদ্যোগে আজ অদ্য ২৭/০৫/২০২৫ ইং তারিখে এনডিডি শিশু ও ব্যক্তির দৈনন...
27/05/2025

অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র, নাগেশ্বরী, কুড়িগ্রাম এর উদ্যোগে আজ অদ্য ২৭/০৫/২০২৫ ইং তারিখে এনডিডি শিশু ও ব্যক্তির দৈনন্দিন কার্যক্রম (এডিএল) শিশুকে খাবার খাওয়ানো, গোসল করানো, পোশাক পরা, দাত ব্রাশ করা, এবং টয়লেট ব্যবহার ও ব্যক্তিগত স্বাস্থ্য বিধি পরিচালনা করতে হয় সেই সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।

এ সময় প্রশিক্ষকগন শিশুর অনুভূতি জনিত সমস্যা, গ্রস ও ফাইন মোটর দক্ষতা, বুদ্ধিমত্তা বৃদ্ধি ইত্যাদি বিষয়েও প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষন পেয়ে এনডিডি শিশুর অভিভাবক অনেক উপকৃত হয়েছেন বলে সন্তুষ্টি প্রকাশ করেন।

Address

Https://maps. App. Goo. Gl/iNTxc45ZFTjUi5ZV 9
Nageswari
5660

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র, নাগেশ্বরী, কুড়িগ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share