MediCare Diagnostic Center

MediCare Diagnostic Center Diagnostic Centre

13/07/2026

13/07/2026

21/04/2026

সেবা নিন সুস্থ থাকুন।
.

সারাদিন রোজা রাখার পর রোজা ইফতার শুরুর সিকোয়েন্স কেমন হওয়া উচিত? এটা বুঝতে হলে আগে বুঝতে হবে সারাদিন রোজা রেখে আপনার শরী...
19/02/2026

সারাদিন রোজা রাখার পর রোজা ইফতার শুরুর সিকোয়েন্স কেমন হওয়া উচিত?
এটা বুঝতে হলে আগে বুঝতে হবে সারাদিন রোজা রেখে আপনার শরীরে কী ঘটে।

১২–১৪ ঘণ্টা না খেয়ে থাকার পর আপনার ইনসুলিন লেভেল স্বাভাবিকের চেয়ে কম থাকে, গ্লাইকোজেন স্টোর অনেকটাই খালি হতে থাকে, এবং শরীর ফ্যাট বার্নিং মোডে থাকে। এই অবস্থায় যদি আপনি হঠাৎ এক গ্লাস শরবত বা ফ্রুট জুস দিয়ে ইফতার শুরু করেন, তাহলে কী হয়?

লিকুইড সুগার খুব দ্রুত রক্তে শোষিত হয়। ফলে ব্লাড গ্লুকোজ দ্রুত বেড়ে যায়। শরীর সেটা নিয়ন্ত্রণ করতে হঠাৎ বেশি ইনসুলিন রিলিজ করে। কিন্তু কয়েক মিনিটের মধ্যে সেই গ্লুকোজ আবার দ্রুত কমে যায়। এই দ্রুত ওঠানামার ফলেই আপনি নামাজের পর হঠাৎ ক্লান্ত, ভারী, ঝিমুনি অনুভব করেন। অনেক সময় মাথাব্যথা, হার্টবিট বেড়ে যাওয়া, অতিরিক্ত ঘাম বা অস্বস্তিও হতে পারে।

তারপর আমরা কী করি? এক প্লেট মুড়ি মাখা খাই। যেটা মূলত হাই গ্লাইসেমিক কার্বোহাইড্রেট। কিছু হেলথি আইটেম খেতে যোগ করি সাথে কিছু ফল। কিন্তু এটাও আবার কার্বোহাইড্রেটেরই ডোজ।খাবার এ প্রোটিন নেই, ফ্যাট নেই, পর্যাপ্ত ফাইবার নেই। ফলে ব্লাড সুগার স্ট্যাবল থাকার সুযোগই পায় না।

এখন প্রশ্ন তাহলে সঠিক সিকোয়েন্স কী হবে?

প্রথমে - ১–২টি খেজুর + ১ গ্লাস পানি।
খেজুরে প্রাকৃতিক গ্লুকোজ ও পটাশিয়াম আছে। এটা দ্রুত কিন্তু অতিরিক্ত না এমন এনার্জি দেয়। আর পানি আপনার ডিহাইড্রেশন কাটায়।

দ্বিতীয়ত: ফাইবার দিয়ে পাকস্থলী প্রস্তুত করা
শসা, টমেটো, লেটুস, গাজর বা যে কোনো সবুজ সালাদ ১ বাটি।
ফাইবার গ্যাস্ট্রিক এম্পটিং স্লো করে মানে খাবার ধীরে হজম হয়। ফলে পরের কার্বোহাইড্রেট দ্রুত রক্তে ঢুকতে পারে না। এতে ব্লাড সুগার স্থিতিশীল থাকে।

তৃতীয়ত: প্রোটিন যোগ করা
ডিম, মাছ, চিকেন, বিফ (পরিমিত)।
প্রোটিন ইনসুলিন রেসপন্সকে ব্যালান্স করে, দীর্ঘক্ষণ তৃপ্তি দেয় এবং এনার্জি ক্র্যাশ হতে দেয় না।

চতুর্থত : কমপ্লেক্স কার্বোহাইড্রেট সবশেষে
লাল চালের ভাত, রাগি আটার রুটি, চিড়া , ছোলা খাবেন শেষে এবং পরিমিত পরিমাণে।
কার্ব শুরুতেই নয়, বরং যখন শরীর ফাইবার ও প্রোটিন পেয়েছে তখন।

এই সিকোয়েন্সে কী লাভ?
✔ ব্লাড সুগার স্পাইক কম হয়
✔ ইনসুলিন হঠাৎ বেড়ে যায় না
✔ নামাজের পর ঝিমুনি আসে না
✔ পেট ভারী লাগে না
✔ অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে

মনে রাখবেন ইফতার মানে সারাদিনের ক্ষুধার প্রতিশোধ না। ইফতার মানে শরীরকে ধীরে ধীরে রিফিড করা।

আপনি যদি নিয়মিত ইফতারের পর ক্লান্ত হয়ে পড়েন, তাহলে খাবারের পরিমাণ কমানোর আগে সিকোয়েন্স ঠিক করুন। বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা ক্যালোরি না খাবারের ক্রম ও কম্বিনেশন।

Address

Agradigun Bazar, Dhamoirhat, Naogaon
Naogan
6561

Opening Hours

Monday 08:00 - 20:00
Tuesday 08:00 - 20:00
Wednesday 08:00 - 20:00
Thursday 08:00 - 20:00
Friday 08:00 - 20:00
Saturday 08:00 - 20:00
Sunday 08:00 - 20:00

Telephone

+8801739489024

Alerts

Be the first to know and let us send you an email when MediCare Diagnostic Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MediCare Diagnostic Center:

Shortcuts

Share