Twinkle

Twinkle হেলদি হোমমেইড খাবারের সমাহার যা আপনার জিবনকে আরো সুস্থ ও সুন্দর করবে।
(2)

অর্ডার ক্লোজ আলহামদুলিল্লাহ সবাই সুন্দর মতো ঈদের ছুটি উপভোগ করবেন এই কামনা রইল ❤️❤️
24/05/2026

অর্ডার ক্লোজ আলহামদুলিল্লাহ

সবাই সুন্দর মতো ঈদের ছুটি উপভোগ করবেন এই কামনা রইল ❤️❤️

23/05/2026
🙂
22/05/2026

🙂

“সব ওজন খাবার বাড়ায় না, কিছু ওজন বাড়ায় কর্টিসল।”🌻Stress eating আর real hunger — দুটো এক না।🌻" প্রেসক্রিপশন এ তখন লিখে দি...
22/05/2026

“সব ওজন খাবার বাড়ায় না, কিছু ওজন বাড়ায় কর্টিসল।”
🌻Stress eating আর real hunger — দুটো এক না।🌻

" প্রেসক্রিপশন এ তখন লিখে দিতে হয় ' ঘুরে আসুন '
পাহাড় আর সমুদ্র আপনার অপেক্ষায় আছে...

শরীর কখন কর্টিসল বাড়ায়?
• অতিরিক্ত মানসিক চাপ
• কম ঘুম / ভুল সময়ে ঘুম / রাতে ঘুম না আসা
• অতিরিক্ত ক্যাফেইন
• না খেয়ে থাকা / ভুল সেল্ফ ডায়েট
• overthinking / অতিরিক্ত চিন্তা
• excessive workout / এক্সট্রিম ব্যয়াম
• দীর্ঘদিন anxiety বা depression

স্ট্রেস হরমোন এর কর্টিসল এর সাইড এফেক্ট:-

স্ট্রেস হরমোন কর্টিসল (Cortisol) শরীরের জন্য দরকারি — কিন্তু দীর্ঘদিন বেশি থাকলে শরীরে নানা সমস্যা শুরু হতে পারে।

কর্টিসল বেশি হলে যে সাইড এফেক্টগুলো দেখা যায়ঃ
• পেটের মেদ বেড়ে যাওয়া
• বারবার মিষ্টি বা জাঙ্ক ফুড খেতে ইচ্ছা করা
• ঘুমের সমস্যা / রাতে ঘুম না আসা
• সবসময় ক্লান্ত লাগা
• মাথা ঝিমঝিম বা ব্রেইন ফগ
• উদ্বেগ, খিটখিটে মেজাজ, mood swing
• স্কিনে ব্রণ বা dullness
• চুল পড়া বাড়া
• মাসিক অনিয়ম হতে পারে
• ব্লাড প্রেসার ও ব্লাড সুগার বাড়তে পারে
• শরীরে inflammation বাড়ে
• রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হতে পারে
• muscle loss ও দুর্বলতা
• অতিরিক্ত কর্টিসল দীর্ঘমেয়াদে fatty liver, diabetes, obesity এর risk বাড়াতে পারে
Healthy life শুধু salad না, nervous system calm রাখা জরুরি 💕

🌼 শরীরকে শুধু diet না, শান্তিও খাওয়াতে হয় 🌼

©

21/05/2026

শাহী মশলা

বাবুর্চির সিক্রেট মশলা।

এ দেশে বিচার হবেনা হবেনা হবেনা যেমন হয়নি তনুর যেমন হয়নি আরো আরো অনেক অনেক অনেকের রামিসা মা বাচ্চাটা আমরা সবাই অপরাধী তোর...
20/05/2026

এ দেশে বিচার হবেনা হবেনা হবেনা

যেমন হয়নি তনুর

যেমন হয়নি আরো আরো অনেক অনেক অনেকের

রামিসা মা বাচ্চাটা আমরা সবাই অপরাধী তোর কাছে

দিতে পারিনি একটা নিরাপদ দেশ

দুই দিন সবাই লিখবে মানবন্ধন হবে

তারপর সত্যি সবাই ভুলে যাব

20/05/2026

রাগ করলা🙂

কোরবানির ঈদে সবার বাসায় কমবেশি মাংস থাকেকোরবানির মাংস লবন দিয়ে সিদ্ধ করলেও মজা লাগেতারপরও কোরবানির ঈদে মশলা কেনার প্রচলন...
19/05/2026

কোরবানির ঈদে সবার বাসায় কমবেশি মাংস থাকে

কোরবানির মাংস লবন দিয়ে সিদ্ধ করলেও মজা লাগে

তারপরও কোরবানির ঈদে মশলা কেনার প্রচলন আমাদের দেশে এখোনো আছে।

সবাই একটু বেশি করে আদা রসুন বেটে বা ব্লেন্ড করে রাখে

কেউ চালের গুড়ি রেডি করে রাখে।

এই সময়ে আমাদের শাহী মশলার ও অর্ডার বেরে যায় আলহামদুলিল্লাহ।

আমাদের শাহী মশলা টা তাদের জন্য যারা একসাথে অনেক টাকার মশলা কিনে এটা বানাতে পারেন না কারন এটার সব উপাদান মিলে মিনিমাম ১ কেজি মশলা বানানো লাগে।

তাই ১০০ গ্রাম জার করেছি

দামটা তাই স্বাধ্যের মধ্যে।

খুব অল্প পরিমানে লাগে

ঘ্রান মাসা আল্লাহ।

যেসকল বোনেরা বিয়ে নিয়ে, সন্তান কিংবা উত্তম রিজিকের জন্য পেরেশানিতে রয়েছেন এবং খুব করে চাচ্ছেন রব কল্যাণের সাথে আপনাদে...
19/05/2026

যেসকল বোনেরা বিয়ে নিয়ে, সন্তান কিংবা উত্তম রিজিকের জন্য পেরেশানিতে রয়েছেন এবং খুব করে চাচ্ছেন রব কল্যাণের সাথে আপনাদের দু'আ কবুল করে নিক। তাদের জন্য জিলহজ্বের এই ১০টা দিন রহমানের এক মস্ত বড় নিয়ামত বটে।
সুতরাং দুইটা আমল খুব বেশি থেকে বেশি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।

১) সলাতুল হাজাত : এই ১০দিন যখনই সুযোগ পাবেন তখনই দুই রাকাত করে সলাতুত হাজাতের পড়বেন ইনশাআল্লাহ।
মুনাজাতে হামদ (আল্লাহর প্রশংসা) + দুরুদে ইব্রাহীম পড়ে এমন ভাবে আকুতি মিনতি করে চাইবেন যেনো আপনি সাঁতার জানেন না কিন্তু সমুদ্রের মধ্যখানে পরে গেছেন। বাঁচার জন্য যতখানি ব্যাকুল হয়ে প্রার্থনা করতেন; ঠিক ততখানি মরিয়া হয়ে চাইবেন রবের কাছে, বারবার চাইবেন......

চাইতে চাইতে যখন ক্লান্ত লাগবে তখন আল্লাহকে মায়া লাগিয়ে বলবেন, "ইয়া রব! আপনার (নিজের নাম) ফাতিমার অনেক কষ্ট হয় আল্লাহ। আপনার বান্দি ভীষণ ক্লান্ত! আর পরিক্ষা নিয়েন না রব্বি, কল্যাণের সাথে কবুলিয়াত দিয়ে দিন না আল্লাহ! আপনার তাওহীদের অসিলায়।আপনার সেসব পবিত্র নামের অসিলায় যেসব নামে ডাকলে আপনি খালি হাতে ফিরাতে লজ্জাবোধ করেন এবং সাথে সাথে দু'আ কবুল করেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরম! ইয়া হা'ইয়্যু ইয়া কইয়্যুমু বি-রহ'মাতিকা আস্তাগিছ!

২) দুরুদের খামে দু'আ : দু'আর শুরু শেষে দুরুদে ইব্রাহীম পড়বেন ইনশাআল্লাহ। আর দু'আর মধ্যে বারবার আল্ল-হুম্মা সল্লি আ'লা মুহাম্মাদ অথবা হাদিসে বর্নিত যেকোনো দুরুদ পাঠ করবেন।দু'আতে বারবার বলবেন, "রব! আমি গুনাহগার, কোনো ভালো কাজের অসিলায় চাইবো যে তেমন কোনো ভালো কাজ নেই আমার। তবে আপনার দয়া এবং আপনার হাবিব (ﷺ) এর উপর মুহাব্বাতের দুরুদ পাঠের বরকতে, আপনার হাবিবকে ভালোবাসার অসিলায় আপনি আমার গুনাহ ক্ষমা করে আমার দু'আ কল্যাণের সাথে কবুল করে নিন রব্বি। আপনার সবচেয়ে পছন্দের এই জিলহজের দিনকে করুন আমার দু'আ কবুলের অসিলা।

মোট কথা, দুরুদকে দু'আর সাথে এমনভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে দিবেন যে, দুরুদের বরকতে যেনো রহমান আপনার দু'আ কবুলের ফায়সালা করে ফেলেন।
:
সংগৃহীত ও পরিমার্জিত

আমাদের সবার ভেতরেই একটা বাচ্চামি মানুষ থাকে আমাদের বলতে মেয়েমানুষের। ত্রিশ কিংবা ষাট সে বাচ্চামি টা মরে না যদি তাকে মেরে...
18/05/2026

আমাদের সবার ভেতরেই একটা বাচ্চামি মানুষ থাকে

আমাদের বলতে মেয়েমানুষের।

ত্রিশ কিংবা ষাট সে বাচ্চামি টা মরে না

যদি তাকে মেরে ফেলা না হয়!

সঠিক লাইফপার্টনার জীবনে পেয়ে যায় যারা তারাই সে বাচ্চামি ছেলেমানুষী ইনার চাইল্ড টা কে এফোর্ট করতে পারে।

দেখবেন কিছু কাপল ন্যাকা ন্যাকা আবদার হাসিমুখে ভালোবেসে পূরন করে দেয়।

আবার কিছু দেখবেন এগুলো ছাড়,এসবের এখন টাইম নাই ,ফালতু কাজকারবার বলে আপনার ছোট আবদারও পূরন করবেনা।

হ্যা তাদেরও সম্পর্কে হয়তো অন্য অনেক অনেক ভালোদিক থাকে

তবে ইনার চাইল্ড টা মরে যায় তারপর তারা শুধুই পায় একজন প্রাকট্রিক্যাল নারী!

যারা সময় বুঝতে শিখে যায়
কোনটা করতে হবে কোনটা করা যাবে না তাও শিখে যায়।

হজ্বের জন্য কেন খেজুর বরফি টা নিয়ে যায় দেশ থেকে টেনেযেখানে সেখানে খেজুরের অভাব নাই! খেজুর আর খেজুর বরফির মধ্যে অনেক অনেক...
18/05/2026

হজ্বের জন্য কেন খেজুর বরফি টা নিয়ে যায় দেশ থেকে টেনে

যেখানে সেখানে খেজুরের অভাব নাই!

খেজুর আর খেজুর বরফির মধ্যে অনেক অনেক তফাৎ আছে।

হজ্বে মানুষ ইবাদতেই বেশি সময় কাটায় খাবারে যত কম ঝামেলা করা যায় তত ভালো।

আমাদের খেজুর বরফি তে কাজুবাদাম কাঠবাদাম পেস্তাবাদাম আখরোট কুমড়োবিচি সূর্য মুখির বিচি কিসমিস তিল ঘি এতোগুলো এনার্জিটিক উপাদান থাকে।

আলাদা আলাদা করে কি এতোকিছু খুঁজে খাওয়া পসিবল?

খেজুর যতটা এনার্জি দিবে তার চাইতেও বেশি এনার্জি দিবে খেজুর বরফি কারন সাথে নাটস এন্ড সিডস এর শক্তিটাও পেয়ে যাচ্ছেন।

এজন্যই হজ্জে সাথে করে নিয়ে যাচ্ছেন অনেক অনেক ক্লাইন্ট আলহামদুলিল্লাহ

Address

Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when Twinkle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Twinkle:

Share