01/06/2026
ONE TOUCH MEDICARE একটা ফার্মেসী একটা স্বপ্ন প্রকল্প। যেটা ২০১৯ সালের জুন মাসের ১ তারিখ ২৬ রমজানের দিন সকাল আটটার সময় যাত্রা শুরু করে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর মাত্র ১৭৫০ টাকার ওষুধ দিয়ে। ওয়ান টাচ মেডিকেয়ার এর যাত্রা শুরুর পাঁচ মাস পর থেকে শুরু হয় কভিড ১৯ এর ঢেউ যেটা প্রায় দুই বছর ধরে চলে। আমার ফার্মেসীর শুরু থেকে আমার রোগীদের আমি প্যারামেডিকেল কোর্স থেকে যা শিখছি আর নারায়ণগঞ্জ জেলা সদর হাসপাতালে ইন্টার্নশিপ করার সময় যেই চিকিৎসা পদ্ধতি গুলো কেয়ার গিভার, পল্লী চিকিৎসক ট্রেনিং এর সময় শেখানো চিকিৎসা পদ্ধতি গুলো প্রোয়োগ করি। এবং আমার ভিক্টোরিয়া হাসপাতালের জরুরী বিভাগের কয়েকজন সম্মানিত শিক্ষকগণ দের দোয়া ও আল্লাহর রহমতে কেউ আমার দেয়া চিকিৎসাতে অসন্তুষ্ট হন নাই। সেটা মেডিসিন নির্ভর চিকিৎসা হোক আর মাইনর সার্জারি হোক। আমার শিক্ষকগনের দোয়ায় আমার কাছে সার্জিক্যাল চিকিৎসা সেবা নিতে তুলনামূলক বেশি রোগী আসে এখন পর্যন্ত। আমার সম্মানিত শিক্ষকগণ হলেন Nazmul Hossain sir, Imon Mustafa sir , Nuruzzaman sir , zahir sir এবং সাবিনা ইয়াসমিন ম্যাডাম। ওনাদের দেওয়া চিকিৎসা শিক্ষা ও দোয়ায় আমি এখন পর্যন্ত টিকে আছি। ভিক্টোরিয়া হাসপাতালের সকল চিকিৎসকবৃন্দই আমার শিক্ষক কিন্তু আমার এই কয়জনের সাথে কাজ করা হইছে বেশি।
অনেকেই বলে মানুষ ফার্মেসী ব্যাবসা দিয়ে বিশাল এম্পায়ার তৈরি করে ফেলছে কয়েক বছরে আর তুমি কিছুই করতে পারলা না।
ইনশাআল্লাহ সাত বছরের মধ্যে সাত হাজার টাকা জমাইতে পারি নাই কিন্তু কিন্তু আগামী বছর পর্যন্ত যে ব্যাংকের একাউন্ট এ টাকা জমবে না তার গ্যারান্টি কি। যেহেতু রমজান মাসে ইফতার সামনে নিয়ে মোনাজাতে চাইয়ে পাওয়া এই ওয়ান টাচ মেডিকেয়ার তাই আমার বিশ্বাস সাত বছরে অর্থনৈতিক উন্নয়ন না হলেও আগামীতে অবশ্যই অবস্থার পরিবর্তন হবে। সাত বছরের আমার সাফল্য বলতে একটা জিনিস পাইছি সেটা হচ্ছে কিছু রেগুলার কাস্টমার যারা আমার দেয়া চিকিৎসাতে সন্তুষ্ট এবং তাদের মাধ্যমে আরো কিছু রোগী পাইছি । আমার ইউটিউব চ্যানেল আছে একটা সেটা নিয়েও অনেকে অনেক কথা বলে সাবস্ক্রাইবার কম মনিটাইজেশন পাই না ইনকাম করতে পারি না কি লাভ এগুলো করে কেন ইউটিউবিং ছেড়ে দেই না ইত্যাদি ইত্যাদি। আমি হাসি আর মনে মনে বলি ইউটিউব থেকে ভিডিও দেখে অনেক লোক কল করে ম্যাসেজ করে বিভিন্ন পরামর্শ চায় এবং উপকার পায় ।
মানুষ মরে গেলে তিনটি আমল কেয়ামত পর্যন্ত কবরে চালু থাকে
১) সদকায়ে জারিয়া
২) নেক সন্তান
৩) উত্তম জ্ঞান যার মাধ্যমে লোকজন উপকার পায়।
তো এই জিনিসটা কম কিসে আমার ভিডিও দেখে যদি মানুষ সচেতন হয় তারা সঠিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে পারে তাহলে টাকা না আসলে ক্ষতি কি? কবরে যাওয়ার পর কে আমার জন্য কি করতে পারবে না কবরে না হাশরের মাঠে সবাই যার যার দৌড় তাকেই দৌড়াতে হবে।
সবাই আমার জন্য এবং আমার ফার্মেসি ওয়ান টাচ মেডিকেয়ার এর জন্য দোয়া করবেন যেন আমি না থাকলেও ওয়ান টাচ মেডিকেয়ার এর থেকে দুনিয়ার শেষ দিন পর্যন্ত মানুষ সঠিক স্বাস্থ্য সেবা পেয়ে যায়।