আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

  • Home
  • Bangladesh
  • Narayanganj
  • আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
Call Directions Contact the business

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আত্ম মানবতার সেবায় আমরা
সব সময় সচেষ্ট।

23/09/2026

সার্জারি বিষয়ক যেকোনো বিশেষজ্ঞ চিকিৎসা সেবা এবং পরামর্শের জন্য চলে আসুন আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

19/09/2026

🩺 যক্ষ্মা (TB) ও কুষ্ঠ (Leprosy) সেবা---

মানুষের সুস্থ জীবন নিশ্চিত করতে সরকারিভাবে আমাদের হাসপাতালে যক্ষ্মা ও কুষ্ঠ রোগের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

🔴 যক্ষ্মা (TB) কী?
দীর্ঘদিনের কাশি (২ সপ্তাহ বা তার বেশি), জ্বর, ওজন কমে যাওয়া, রাতে ঘাম হওয়া—এগুলো যক্ষ্মার লক্ষণ হতে পারে।

🔵 কুষ্ঠ (Leprosy) কী?
ত্বকে অসাড় দাগ, অনুভূতি কমে যাওয়া বা নার্ভের সমস্যা—এগুলো কুষ্ঠ রোগের লক্ষণ হতে পারে।

✅ আমাদের সেবাসমূহ:
✔️ বিনামূল্যে পরীক্ষা (স্পুটাম/ল্যাব টেস্ট)
✔️ সবার্ধুনিক জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা নির্ণয়
✔️ সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ প্রদান
✔️ নিয়মিত ফলোআপ ও পরামর্শ
✔️ যক্ষা ও কুষ্ঠের পাশাপাশি এইডস রোগের চিকিৎসা
✔️ রোগীর গোপনীয়তা রক্ষা

⚠️ মনে রাখবেন:
👉 যক্ষ্মা ও কুষ্ঠ—দুটিই সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ
👉 সময়মতো চিকিৎসা নিলে জটিলতা এড়ানো সম্ভব
👉 রোগ লুকিয়ে না রেখে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন

🏥 সেবা নিতে যোগাযোগ করুন:
জিন এক্সপার্ট রুম নাম্বার -২২৯ (পুরাতন বিল্ডিং, নীচ তলা)
ডটস টিবি লেপ্রসি রুম নাম্বার - ১১ ( নতুন বিল্ডিং আউটডোর ভবন নিচতলা)

📢 সচেতন হোন, সুস্থ থাকুন

যক্ষ্মা ও কুষ্ঠমুক্ত বাংলাদেশ গড়ুন।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সুখবর! সুখবর!!প্রিয় আড়াইহাজারবাসি,আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  এর 4D কালার ডপ্লার  আলট্রাসনোগ্রাম সেবা গ্রহী...
18/09/2026

সুখবর! সুখবর!!
প্রিয় আড়াইহাজারবাসি,
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর 4D কালার ডপ্লার আলট্রাসনোগ্রাম সেবা গ্রহীতা রোগীর সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। আমাদের সেবার প্রতি আপনাদের আস্থা আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আল্ট্রাসনোগ্রাম বিভাগ কে অনুপ্রাণিত করেছে। আপনাদের ইচ্ছাকে সম্মান দেখিয়ে আমরা আল্ট্রাসনোগ্রাম সেবার পরিধি এবং সময়সীমা বাড়িয়েছি।

ইনশাআল্লাহ আগামীকাল থেকে সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকালে সিরিয়ালের ভিত্তিতে আউটডোর সময়ে বর্ধিত পরিসরে আল্ট্রাসনোগ্রাম সেবা দেওয়া হবে।

সিরিয়ালের জন্য যোগাযোগ করুন
আল্ট্রাসনোগ্রাম রুম (সকাল ৮ টা থেকে)

সেবা নিন। সুস্থ থাকুন।

বিশেষ দ্রষ্টব্য : সরকারি নির্দেশনা মোতাবেক গর্ভাবস্থায় আলট্রাসনোগ্রামের মাধ্যমে শিশুর লিঙ্গ নির্ধারণ সম্পূর্ণ নিষিদ্ধ।

18/09/2026

🐾 রেবিস ভ্যাকসিন নিন, জীবন বাঁচান 🐾

রেবিস একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ, যা আক্রান্ত প্রাণীর কামড় বা আঁচড়ের মাধ্যমে মানুষের শরীরে ছড়ায়। একবার লক্ষণ প্রকাশ পেলে এই রোগ প্রায় শতভাগ মৃত্যুর কারণ হতে পারে। কিন্তু সচেতনতা ও সঠিক সময়ে ভ্যাকসিন গ্রহণ করলে রেবিস সম্পূর্ণ প্রতিরোধযোগ্য।

✅ কখন রেবিস ভ্যাকসিন নিতে হবে?কুকুর, বিড়াল, শেয়াল, বাদুড় বা অন্য কোনো জলাতঙ্ক আক্রান্ত প্রাণীর কামড় বা আঁচড় লাগলেক্ষতস্থান লালা দ্বারা সংস্পর্শে এলে

🩹 করণীয় কী?
1️⃣ সাথে সাথে ক্ষতস্থান ১৫ মিনিট ধরে সাবান ও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন
2️⃣ নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন
3️⃣ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রেবিস ভ্যাকসিন ও প্রয়োজনে ইমিউনোগ্লোবুলিন RIG নিন

💉ডোজ---

✅ Intradermal (ID) ডোজ (বর্তমানে বেশি ব্যবহৃত) সরকারিভাবে সরবরাহকৃত

ডোজ: ০.১ ml করে ২টি সাইটে (দুই হাতে)

৩ দিন:
👉 Day 0
👉 Day 3
👉 Day 7

এছাড়াও আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ RIG পর্যাপ্ত সাপ্লাই রয়েছে.

বিশেষ ঘোষণা -- যদি কোন ব্যাক্তির রেবিস ভ্যাকসিনের প্রয়োজন হয় তাহলে আমাদের হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক দেখিয়ে পুরাতন ভবনের দ্বিতীয় তলায় রেবিস ভ্যাকসিন সেন্টার ( নার্স স্টেশনের পাশে) এ প্রতিদিন যোগাযোগ করবেন। উল্লেখ্য যে, কুকুর /বিড়াল / শিয়াল অন্য রেবিড প্রাণীর কামড়ের ২৪ ঘন্টার মধ্যে রেবিস ভ্যাকসিন গ্রহণ করলেই জলাতঙ্ক প্রতিরোধ করা হয়।

সময়মতো ভ্যাকসিন নিন, সুস্থ থাকুন।

স্বাস্থ্য সেবায় সার্বক্ষণিকভাবে আপনাদের পাশেই রয়েছে আড়াই হাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

17/09/2026

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আউটডোরে প্রতিদিন গাইনি এবং প্রসূতি রোগীদের সেবা দিচ্ছেন গাইনী বিশেষজ্ঞ কনসালটেন্ট, মেডিকেল অফিসার, স্যাকমো, মিডওয়াইফ এবং সিনিয়র স্টাফ নার্স সমন্বয় এ গঠিত অভিজ্ঞ টীম। প্রতিদিন প্রায় ২৫০ থেকে ৩০০ জন মহিলা রোগীকে গাইনি ( রুম নং ৭ এবং ৮) আউটডোরে সেবা দেয়া হচ্ছে।

আপনাদের যেকোন গাইনি সমস্যা এবং গর্ভবতী মায়েদের নিয়মিত চেকআপ এর জন্য চলে আসুন আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

17/09/2026

শুধুমাত্র আউটডোর এক নাম্বার রুমের রোগীদের লাইন এটি।
প্রতিদিন প্রায় দুই শতাধিক রোগী আউটডোরের এক নাম্বার রুম থেকে দেখা হয়।

এরকম দশটি রুমে প্রতিদিন আউটডোরের রোগীদের সেবা দেয়া হচ্ছে। প্রতিদিন সেবা গ্রহীতার সংখ্যা ক্ষেত্রবিশেষে ১৫০০ থেকে ২০০০ জন।

সাধ্যের সর্বোচ্চ টুকু দিয়ে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সার্বক্ষণিকভাবে (২৪/৭) আছে আপনাদের সাথে।
সেবা নিন, সুস্থ থাকুন।

17/09/2026

প্যাথলজিক্যাল বিভিন্ন ল্যাব পরীক্ষা সরকারিভাবে করতে চলে আসুন
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

15/09/2026

হাজার হাজার মানুষের চিকিৎসার ভরসার স্থল আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
প্রতিদিন অসংখ্য রোগের ভিড় সেটাই প্রমাণ করে।

12/09/2026

সার্বক্ষণিকভাবে ২৪ ঘন্টা সম্পূর্ণ বিনামূল্যে নিরাপদ নরমাল ডেলিভারির জন্য চলে আসুন আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
.

ডেঙ্গু পরিস্থিতির বর্তমান  পরিসংখ্যান আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
11/09/2026

ডেঙ্গু পরিস্থিতির বর্তমান পরিসংখ্যান

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স


Address

Araihazar Upazila Health Complex
Narayanganj
ARAIHAZAR

Telephone

+8801675831362

Website

Alerts

Be the first to know and let us send you an email when আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স:

Shortcuts

Share