Medi Advice

Medi Advice ঘরে বসে স্বাস্থ্যের যত্ন নিন

07/04/2026
Hydrocephalus একটি গুরুতর অবস্থা, যেখানে মস্তিষ্কে অতিরিক্ত তরল জমা হয় এবং এটি মস্তিষ্কের ওপর চাপ সৃষ্টি করে। এটি সব বয়...
01/04/2026

Hydrocephalus একটি গুরুতর অবস্থা, যেখানে মস্তিষ্কে অতিরিক্ত তরল জমা হয় এবং এটি মস্তিষ্কের ওপর চাপ সৃষ্টি করে। এটি সব বয়সের মানুষের হতে পারে, তবে নবজাতকের ক্ষেত্রে দ্রুত শনাক্ত করা অত্যন্ত জরুরি।

👶 প্রাথমিক লক্ষণগুলো লক্ষ্য করুন:
মাথার আকার দ্রুত বৃদ্ধি পাওয়া
মাথার নরম অংশ (ফন্টানেল) ফুলে ওঠা
খেতে না চাওয়া বা বমি করা
অতিরিক্ত কান্না বা অস্বাভাবিক ঘুমঘুম ভাব
“সানসেট আইস” (চোখ নিচের দিকে স্থির হয়ে থাকা)

⚠️ দ্রুত শনাক্তকরণ জীবন বদলে দিতে পারে। সঠিক সময়ে চিকিৎসা পেলে অনেক শিশুই স্বাভাবিক ও সুস্থ জীবন যাপন করতে পারে।

💙 আসুন সচেতনতা বাড়াই—কারণ সময়মতো লক্ষণ চিনতে পারা একটি শিশুর ভবিষ্যৎ বাঁচাতে পারে।

30/03/2026

🛑প্রশ্ন: হামের টিকা ৯ মাসে দেয়, আমার বাচ্চার তো ৯ মাসের আগেই হাম হলো, এইটা কেন হলো?

উত্তর: এর প্রথম কারণ হতে পারে আপনি, মানে বাচ্চার মা নিজে। হাম প্রতিরোধে রক্তে যে অ্যান্টিবডি প্র‍য়োজন,সেটা বাচ্চা প্রথমে মায়ের কাছ থেকেই পায়। মা ভ্যাক্সিন না দিলে বাচ্চা সেটা পাবে না।

ভ্যাক্সিনেটেড মা অর্থাৎ যে মা টিকা দিয়েছে তার কাছ থেকে পাওয়া অ্যান্টিবডির মেয়াদ ৬ থেকে ১১ মাস, এরপর ভ্যাক্সিন নিতেই হয়।

সব বাচ্চা এই অ্যান্টিবডি মায়ের কাছ থেকে সমানভাবে পায় না, যে কম পায় তার আক্রান্ত হবার ঝুঁকি থাকে। কিন্তু এটা সিরিয়াস সংক্রমণ করার বা জীবন সংশয় হবার সম্ভাবনা কম।

সারমর্ম: ভ্যাক্সিন না দেয়া মায়ের বাচ্চার হামের ঝুঁকি শতভাগ, ভ্যাক্সিন দেয়া মায়ের বাচ্চার হামের ঝুঁকি কম, এরপরে হলেও হতে পারে। যদি হয়ও, সেটা সিরিয়াস জটিলতা হবার সম্ভাবনা কম।

যেসব এলাকায় হামের মহামারী আছে সেসব জায়গায় হামের টিকা ৬ মাসে দেবার গাইডলাইন আছে। বাংলাদেশে হাম টিকা দিয়ে একদমই নিয়ন্ত্রণে ছিলো। এখন টিকাবিরোধী প্রচারণায় আর অসেচতনতায় এই নিয়ন্ত্রণ হারিয়ে গেছে।

🛑প্রশ্ন: ছোট বাচ্চাদের জন্মের সাথেই সাথেই তো তাইলে হামের টিকা দিয়ে দেয়া যেতে পারে, অনেক টিকা তো জন্মের দেড় মাসেই দিয়ে দেয়, তাই না?

উত্তর: উপরের প্রশ্নের উত্তরেই বলা হয়েছে, বাচ্চা হামের প্রতিরোধ ক্ষমতা মায়ের কাছ থেকেই পায় এবং সেটা ৬ থেকে ১১ মাস কাজ করে।

এখন হামের ভ্যাক্সিন ৬ মাসের আগে দিলে বাচ্চার শরীরে থাকা মায়ের কাছ থেকে পাওয়া অ্যান্টিবডি এই ভ্যাক্সিনের উপাদানের সাথে রিয়েকশন করে একে অপরকে অকার্যকর করে দিবে।

অর্থাৎ লাভ না হয়ে ক্ষতি হবে।

তাই অ্যান্টিবডি যখন কমে যেতে শুরু করে, সেই সময়সীমাতেই ভ্যাক্সিন দিতে হয়, সেটা ৯ মাস বয়সে।

🛑প্রশ্ন: আমি ছোটবেলায় ভ্যাক্সিন নিয়েছি, এরপরও তো আমার হাম হলো?

উত্তর: হামের ভ্যাক্সিন এক ডোজ দিলে সেটার কার্যক্ষমতা ৯৫ ভাগ, দুই ডোজ দিলে সেটার কার্যক্ষমতা ৯৭ ভাগ।

অর্থাৎ ঠিকঠাক ভ্যাক্সিন নিলেও ৩ ভাগ মানুষের হাম হতে পারে।

তবে নিশ্চিত থাকুন, টিকা নিয়ে হাম হলেও সেটা হবে নিরীহ পর্যায়ের, জীবন ঝুঁকি করবে না। টিকার মাহাত্ম্য এখানেই।

টিকা নিন, অন্যকে টিকা নিতে উৎসাহিত করুন এবং টিকাবিরোধী প্রচারণা ও প্রচারকদের দৌড়ের উপর রাখুন।
👉 Follow our official page Platform of Medical & Dental Society
~ Dr Sifat Khandoker

Address

Narayanganj

Telephone

+8801643677656

Website

Alerts

Be the first to know and let us send you an email when Medi Advice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Medi Advice:

Shortcuts

Share