Narayanganj ambulance service

Call Directions Website Contact the business

Narayanganj ambulance service Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Narayanganj ambulance service, Medical and health, Army Market, Dhaka/Narayanganj Road, Narayanganj.

📞01783-631253
(আপনার সেবায় নিয়োজিত—ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিস) লাশবাহী ফ্রিজিং ব্যবস্থা আছে।
অল্প খরচে সরাসরি এম্বুলেন্স সার্ভিস নিন, বিপদ আপদের কথা বলা যায় না সেভ রাখুন নাম্বার। পেইজে লাইক দিয়ে সাথে থাকুন।
ধন্যবাদ 😊

হায় আল্লাহ! সকাল সকাল এটা কি নিউজ দেখলাম৷ ভোরের আলো ফোটার আগেই নাটোর-পাবনা মহাসড়কে নিভে গেল ১৪টি তাজা প্রাণ 😥💔মানুষগুলো ...
20/10/2026

হায় আল্লাহ! সকাল সকাল এটা কি নিউজ দেখলাম৷ ভোরের আলো ফোটার আগেই নাটোর-পাবনা মহাসড়কে নিভে গেল ১৪টি তাজা প্রাণ 😥💔

মানুষগুলো হয়তো রাতভর পথ পাড়ি দিয়ে আপনজনের কাছে ফিরছিলেন, তাঁদের কারও কারও ফেরা হলো না আর। কোনো মায়ের সন্তান, কোনো স্ত্রীর স্বামী, কোনো শিশুর বাবা এক নিমিষেই সব শেষ!😭😭

আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে নাটোরের বড়াইগ্রামের সরকারপাড়া এলাকায় আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। বাসটি বরিশাল থেকে আসছিল। এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের মৃ-ত্যু-র খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ২০ জন, যাঁদের বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।

একটি দুর্ঘটনা, অথচ কতগুলো পরিবারের পৃথিবীটাই বদলে গেল! কেউ হারালেন প্রিয়জন, কেউ হারালেন বেঁচে থাকার সবচেয়ে বড় অবলম্বন। যে ঘরে হয়তো প্রিয় মানুষটির ফেরার অপেক্ষা চলছিল, সেই ঘরেই নেমে আসতে পারে চিরস্থায়ী শূন্যতা!

বড় কথা এই রোডে আরো এমন ঘটনা ঘটছে৷ আল্লাহ তুমি সবাইকে মাফ করো 🤲

17/10/2026

আল্লাহ কেমনে পারলো এমন একটা বাচ্চা কে ফেলে দিয়ে চলে যেতে এতো সুন্দর মাশাল্লাহ অনেকেই আল্লাহ কাছে এতো কান্নাকাটি ও পাও না আর তারা পেয়েও এইভাবে ফেলে যায় বাচ্চা এমন পেলে রাখার খেয়াল থাকলে বাচ্চা নেয় কেনো মাঝখানে অবুঝ শিশুটার সবকিছু হারাই আহারে বাংলাদেশ!

আহারে মানুষ-কেউ সাধনা করে ও পাই না'আর কেউ পেয়েও রাখে না"🥺😔

চৌমুহানী ডিভি রোড + কলেজ রোড বস্তা গলি তে এই ফুটফুটে বাচ্চা টাকে রেখে চলে গেছে😭😭

🚑 নারায়ণগঞ্জ এম্বুলেন্স সার্ভিস 🚑জরুরি প্রয়োজনে আমরা আছি আপনার পাশে!​✅ আমাদের সেবাসমূহ:❄️ লাশবাহী ফ্রিজার ভ্যান🏥 আইসিইউ ...
15/10/2026

🚑 নারায়ণগঞ্জ এম্বুলেন্স সার্ভিস 🚑
জরুরি প্রয়োজনে আমরা আছি আপনার পাশে!
​✅ আমাদের সেবাসমূহ:
❄️ লাশবাহী ফ্রিজার ভ্যান
🏥 আইসিইউ (ICU) এম্বুলেন্স
🚑 এসি ও নন-এসি এম্বুলেন্স
🚘 হাইয়েস / নোয়া / প্রাইভেট কার (রেন্ট-এ-কার)
​📍 নারায়ণগঞ্জসহ বাংলাদেশের যেকোনো প্রান্তে দ্রুত সেবা পেতে কল করুন: ☎️ 01783631253
(২৪ ঘণ্টা জরুরি সেবা)

এই দুইটা বাচ্চা কে তাদের মা 'চিপস আনতে যাচ্ছি' বলে এক জায়গার রেখে চলে গেছে!!! দুই বোন তারা, একজন ইশরাত আর একজন রোজামনি। ...
14/10/2026

এই দুইটা বাচ্চা কে তাদের মা 'চিপস আনতে যাচ্ছি' বলে এক জায়গার রেখে চলে গেছে!!!
দুই বোন তারা, একজন ইশরাত আর একজন রোজামনি।
জানা যায় তাদের মা বাবার বিচ্ছেদ হয়ে গেছে, এইজন্য কেউ ই সন্তান দের আর দায়িত্ব নিতে চাচ্ছেনা!

কি আশ্চর্য! এই দুইটা নিষ্পাপ বাচ্চা কি বলেছিলো তাদের কে দুনিয়ায় নিয়ে আসার জন্য? মা বাবার জন্য এবার তাদের গোটা জীবন টা নষ্ট হবার পথে!

এদের বয়স ই বা কতোটুকু? একজনের ৫ আর আরেকজনের দেড় বছর। বড়ো মেয়েটা কি কখনো ভুলবে তার মা যে তাকে 'চিপস আনতে যাই' বলে চলে গেছে যে? কখনোই ভুলবেনা!

সন্তান জন্ম দিলেই শুধু মা বাবা হওয়া যায়না। অনেকেই খুব করে আল্লাহর কাছে চেয়েও বাচ্চা পায়না আর এরা দুইটা বাচ্চা কে ফেলে রেখে চলে গেলো!!!

স্কুলছাত্রী তাজমিনকে ধ%র্ষ%ণে%র পর শ্বাসরোধে হ%ত্যা করেছে সিএনজি চালক সুমন 😢মাত্র সপ্তম শ্রেণিতে পড়ত জান্নাতুল তাজমিন। অ...
10/10/2026

স্কুলছাত্রী তাজমিনকে ধ%র্ষ%ণে%র পর শ্বাসরোধে হ%ত্যা করেছে সিএনজি চালক সুমন 😢

মাত্র সপ্তম শ্রেণিতে পড়ত জান্নাতুল তাজমিন। অথচ এই ছোট্ট মেয়েটির ভাগ্যে জুটল এমন নির্মম পরিণতি, যা শুনলে বুক কেঁপে ওঠে!

আজ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাজমিন দূরপাল্লার বাস থেকে নেমে বাসায় ফেরার জন্য সিএনজিচালক সুমনের অটোরিকশায় উঠেছিল। কিন্তু সুমন ছিলো মাদকে আসক্ত৷ তার কুনজর চলে যায় তাজমিনের দিকে৷ এছাড়া তাজমিনের কাছে আইফোন ও ছিলো৷

তাই সুমন লোভ সামলাতে না পেরে তাজমিনের গন্তব্যে না গিয়ে রাস্তা ঘুরিয়ে তাকে নিয়ে যায় নির্জন ধানক্ষেতের দিকে।

কিন্তু বিপদের আঁচ করতে পেরে চলন্ত সিএনজি থেকেই বাবার হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন পাঠায় তাজমিন। সঙ্গে জানায়, সে আটকে আছে, তাকে যেন নিয়ে যাওয়া হয়!

কিন্তু গভীর রাতে পরিবারের কেউ সেই বার্তা সময়মতো দেখতে পারেননি।

সুমন সিএনজি নিয়ে ধানক্ষেতে দিকে গেলে তাজমিন নিজেকে বাঁচাতে ধানক্ষেতের মধ্যে দৌড়ে পালানোর চেষ্টা করে৷ এলাকার লোক বলেছে পুরো ধানক্ষেত মাড়ানো ছিলো৷ তারমানে মেয়েটা নিজেকে বাঁচাতে অনেক চেষ্টা করছিল৷

কিন্তু তাজমিন নিজেকে বাঁচাতে পারেনি৷ সুমন তাজমিনকে প্রথমে নির্যাতন করে এরপর গামছা পেঁচিয়ে শ্বা%সরো%ধে হ%ত্যা করে৷ পরে ঘটনাস্থলেই অটোরিকশাটি ফেলে পালিয়ে যায় সে।

বৃহস্পতিবার সকালে ধানক্ষেত থেকে উদ্ধার করা হয় তাজমিনকে। পরে তদন্তের মাধ্যমে অভিযুক্ত সুমনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় তাজমিনের ব্যবহৃত আইফোনটিও।

একটা মেয়ে বিপদে পড়ে বাবার কাছে লাইভ লোকেশন পাঠিয়েছিল, বাবাকে বলেছিল তাকে নিয়ে যেতে। অথচ বাবা জানতেও পারেননি, তার আদরের মেয়েটি তখন জীবনের সবচেয়ে ভয়াবহ মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে!

আপনারা প্লিজ মেয়েটাকে দোষ দিবেন না৷ তার হাতে আইফোন কেন৷ সে কোথায় গেলো কি করলো এগুলো নিয়ে এখন গসিপ করাটা জরুরী না৷ যেটা জরুরী সেটা হলো সুমনের বিচার কি হবে?

আমরা এমন একটা দেশ চাই, যেখানে মেয়েরা নিরাপদে বাড়ি ফিরতে পারবে। যেখানে কোনো অপরাধী একটি শিশুর অসহায়ত্বকে সুযোগ হিসেবে নিতে সাহস পাবে না 💔

🚑 নারায়ণগঞ্জ এম্বুলেন্স সার্ভিস 🚑জরুরি প্রয়োজনে আমরা আছি আপনার পাশে!​✅ আমাদের সেবাসমূহ:❄️ লাশবাহী ফ্রিজার ভ্যান🏥 আইসিইউ ...
06/10/2026

🚑 নারায়ণগঞ্জ এম্বুলেন্স সার্ভিস 🚑
জরুরি প্রয়োজনে আমরা আছি আপনার পাশে!
​✅ আমাদের সেবাসমূহ:
❄️ লাশবাহী ফ্রিজার ভ্যান
🏥 আইসিইউ (ICU) এম্বুলেন্স
🚑 এসি ও নন-এসি এম্বুলেন্স
🚘 হাইয়েস / নোয়া / প্রাইভেট কার (রেন্ট-এ-কার)
​📍 নারায়ণগঞ্জসহ বাংলাদেশের যেকোনো প্রান্তে দ্রুত সেবা পেতে কল করুন: ☎️ 01783631253
(২৪ ঘণ্টা জরুরি সেবা)

সময়ের সাথে কেউ হাসে কেউ কাধে🥹গন্তব্য একই সাথে হলেও ভিন্ন ভাবে যেতে হচ্ছে, ২ শিশু এক বৃদ্ধি মরদেহ যাচ্ছে দ্বীপ জেলা ভোলায়...
03/10/2026

সময়ের সাথে কেউ হাসে কেউ কাধে🥹

গন্তব্য একই সাথে হলেও ভিন্ন ভাবে যেতে হচ্ছে, ২ শিশু এক বৃদ্ধি মরদেহ যাচ্ছে দ্বীপ জেলা ভোলায় এম ভি দোয়েলপাখি-৮ লঞ্চে 🥲🥲

01/10/2026

কি সুন্দর। মাশা'আল্লাহ♥️

24/09/2026

মিরপুর ১ নম্বরের ডি ব্লকের একটা অন্ধকার গলিতে কে বা কারা এই নিষ্পাপ ফেরেশতাটাকে শপিং ব্যাগে ভরে ফেলে রেখে গেছে! বুকটা ফেটে যাচ্ছে বাচ্চাটার জন্য দেখে চোখের পানি ধরে রাখা যায় না... 💔😭 কী অপরাধ ছিল এই অবুজ শিশুটার?? 😭 মানুষের বিবেক আজ কোথায় গিয়ে ঠেকল।

হে মহান আল্লাহ, এই অসহায় সন্তানটিকে আপনি সুস্থ রাখুন এবং আপনার নিজের কুদরতি হেফাজতে আগলে রাখুন। আমিন। 🤲🤲 ,

Address

Army Market, Dhaka/Narayanganj Road
Narayanganj
1400

Alerts

Be the first to know and let us send you an email when Narayanganj ambulance service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Narayanganj ambulance service:

Shortcuts

Share