09/06/2026
🌸 ফ্রি ব্লক প্রিন্টিং ক্লাস – সবাইকে স্বাগতম 🌸
আসসালামু আলাইকুম।
আমি নিজেও বর্তমানে ব্লক প্রিন্টের কাজ শিখছি। শেখার এই যাত্রায় যা কিছু শিখছি, তা আপনাদের সাথেও শেয়ার করতে চাই যেন সবাই উপকৃত হতে পারেন এবং নতুন কিছু শেখার সুযোগ পান।
তাই আয়োজন করেছি একটি ফ্রি ব্লক প্রিন্টিং ক্লাস, যেখানে নতুনদের জন্য সহজভাবে বেসিক বিষয়গুলো আলোচনা করা হবে।
📚 ক্লাসে যা যা থাকছে:
✅ হোয়াইট পেস্ট ও নিউটেক্সের সঠিক ব্যবহার
✅ রঙের ঘনত্ব ও সুন্দর ফিনিশিং টেকনিক
✅ কাপড়ে সুন্দর ও নিখুঁতভাবে ব্লক প্রিন্ট করার নিয়ম
✅ রঙ স্থায়ী করার কিছু গুরুত্বপূর্ণ টিপস
✅ ব্লকের কর্নার ও ফিনিশিং কাজ
✅ প্রয়োজনীয় কেমিক্যাল ও উপকরণের পরিচিতি
✅ উপকরণ সংগ্রহ ও পাইকারি মার্কেট সম্পর্কে ধারণা
✅ নতুনদের জন্য কাজ শুরু করার প্রাথমিক গাইডলাইন
✨ এই ক্লাসের উদ্দেশ্য কোনো কোর্স বিক্রি করা নয়, বরং শেখার পথে একে অপরকে সাহায্য করা এবং যা শিখছি তা সবার সাথে ভাগাভাগি করা।
🌿 আপনি যদি ব্লক প্রিন্ট শিখতে আগ্রহী হন বা ভবিষ্যতে এই কাজ নিয়ে কিছু করতে চান, তাহলে আপনাকেও স্বাগতম।
💬 আগ্রহী হলে "আমি শিখতে চাই" লিখে কমেন্ট করুন।
আল্লাহ চাইলে আমরা সবাই একসাথে শিখবো, জানবো এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 🌸🤍