15/07/2026
ডেঙ্গুর ধরন বদলাচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এ বছর ডেঙ্গুর প্রকোপ আরও তীব্র হতে পারে এবং গুরুতর জটিলতা ও মৃত্যুর ঝুঁকিও বাড়তে পারে।সচেতনতাই এখন সবচেয়ে বড় প্রতিরোধ।
আর তাই ই-সেবা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে নবীগঞ্জ এলাকায় আজ থেকে শুরু হয়েছে ডেঙ্গু সচেতনতা, প্রতিরোধ ও করণীয় বিষয়ক বিশেষ কার্যক্রম।
প্রথম দিনে রিয়াজ পাবলিক স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে ডেঙ্গুর লক্ষণ, প্রতিরোধের উপায়, বাসা ও আশপাশে মশার প্রজননস্থল ধ্বংস, এবং আক্রান্ত হলে কী করণীয়—এসব বিষয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়।