02/09/2026
🌸🌸
এ লোশনের বিভিন্ন রিভিউতে গোটা youtube সয়লাভ, এমন কোনো কাজ নাই নাকি এটা করতে পারে না। তবে সত্যি বলতে অনেক ভালো প্রডাক্ট হলে ও সেটা নিয়ে অতিরিক্ত মার্কেটিং করলে দিনশেষে জিনিসটি নিয়ে মানুষের মনে unrealistic expectation তৈরি হতে পারে। এজন্য এ লোশন প্রায় ২ মাস ব্যবহারের পর নিজের রিভিউটা দিতে চাই।
Tyrodin Creamy lotion
প্রথমেই বলি এতে আছে glycolic acid, niacinamide, tranexamic acid, সাথে arbutin দিয়েছে (alpha arbutin কিনা specify করে নি)
তারা দাবী করে লোশনটি ট্যান সরাতে, uneven skintone এ হেল্প করবে।
তবে glycolic acid এর পারসেন্টেজ দেয়া হয়নি, নরমালি পারসেন্টেজ না দেয়া হলে ধরে নেয়া হয় সেটার পারসেন্টেজ ৫% এর কম আছে। tranexamic acid ও niacinamide এর পারসেন্টেজ ও দেয়া নেই। উপাদান তালিকা দেখলে detan এর দাবীটা সম্ভব হবে বলেই মনে হয়। তবে সেটা person to person vary করে। কেউ কেউ আছেন আজীবন স্কিনকেয়ার, সানস্ক্রিন না দিয়ে বিয়ে শাদীর ২-৩ মাস আগে আগের স্কিনটোন চান তাদের জন্য আসলে এ প্রডাক্ট না। কারণ আজীবনের তৈরি হওয়া সান ড্যামেজ টপিক্যাল প্রডাক্ট দিয়ে পুরোপুরি রিভার্স হয় না। সেসব মানুষ আবার দ্রুত রেসাল্টের আশায় হাজার জিনিস একসাথে মেখে ব্যারিয়র ও ড্যামেজ করে।
এখন আসি ব্যাক্তিগত অভিজ্ঞতা নিয়ে, এ লোশনটি অল্প পরিমাণ নিলেই বডিতে সুন্দর করে spread হয়ে যায়, absorb হয় আঠালো লাগে না। আমি এবং আমার বোন এটা দিয়েছি টানা ১.৫-২মাস। আমার বোনের ট্যান একটু বেশি ছিলো। এ প্রডাক্ট ট্রায়ালের সময় সে কোনো detan product বডি কেয়ার রুটিনে রাখে নি। বাইরে গেলে সানস্ক্রিন দেয়া হয়েছে৷
সত্যি বলতে এ প্রডাক্টে suntan কমে, তবে এটা যেহেতু মাইল্ড ফরমুলা রেসাল্ট চোখে পড়তে ১.৫ মাস প্রতিদিন টানা ব্যবহার করা লেগেছে। এক হাতে দিয়েছি অপর হাতে দেই নাই যাতে কমপেয়ার করা যায়।
সত্যি সত্যি স্কিন একটু even toned লাগে। তবে আমার মতে একদম ফ্রেশ ট্যানের ক্ষেত্রে রেসাল্ট বেশি ভিসিবল।
বছরখানেকের পুরোন ট্যান এ প্রডাক্ট দিয়ে ১ মাসে গায়েব করার মত অস্বাভাবিক এক্সপেকটেশন না রাখা ভালো। নিয়মিত ব্যবহারে আরাম লাগে কারণ এটা ভারী স্টিকি না, গরমকাল আবহাওয়াতেও দিতে পেরেছি। এ লোশনের সাথে exfoliating bodywash যুক্ত করে ব্যবহার করলে রেসাল্ট দ্রুত পাওয়ার সম্ভাবনা আছে। যাদের বডির স্কিন একটু সেনসিটিভ এবং আগে exfoliating lotion বডিতে ট্রায়াল দেয় নি তাদের জন্য একটা বিগিনার ফ্রেন্ডলি চয়েস এটা, তবে অবশ্যই consistency মানা লাগবে যাতে প্রডাক্ট কাজ করার সময় টা পায়, একই সাথে রোদে গেলে সান প্রটেকশন মেনটেইন করবেন।
মজার বিষয় ২ জন মানুষ প্রায় ২ মাস ডেইলি হাতে পায়ে দেয়ার পর ও এখনও লোশনটা শেষ হয় নি, এতে বোঝা যায় কত অল্প পরিমাণ প্রডাক্ট লাগে। সে হিসেবে ভাবলে দামটাও সাশ্রয়ী, একজন মানুষ ব্যবহার করলে কমপক্ষে ৩-৪ মাস প্রতিদিন দিতে পারবে বলে আশা রাখা যায়।
from Femauty