21/04/2026
আলহামদুলিল্লাহ, আজকে চেম্বারে এই টিউমার-টা অপারেশন করলাম। এটাকে আমরা মেডিকেলের ভাষায় 'Lipoma' বলে থাকি।
-
✅ আসুন 'Lipoma' সম্পর্কে একটু জেনে নেইঃ
Lipoma হচ্ছে এক ধরণের চর্বির টিউমার, যা খুব ধীরে ধীরে বড় হয়। এটি সাধারণত ত্বক ও মাংসপেশীর মাঝে সৃষ্টি হয়। Lipoma শরীরের যে কোন জায়গায় হত পারে। তবে সাধারণত ঘাড়, কাঁধ, বাহু এবং পিঠে বেশি দেখা যায়। এটি হাত দিয়ে স্পর্শ করলে নরম অনুভূত হয়, নড়ানো যায় এবং সাধারণভাবে এগুলো ব্যথাহীন হয়। এটি ধীরে ধীরে বৃদ্ধি পায়, যার কারণে সাধারণত কোনো ব্যথা বা সমস্যার সৃষ্টি হয় না। তবে এটি ব্যাথাযুক্ত হলে/বিরক্তির কারণ হলে সার্জারী-ই হচ্ছে এটার একমাত্র চিকিৎসা।
আপনার এই ধরনের সমস্যার জন্য আজই যোগাযোগ করুনঃ
🏥 শাহাব উদ্দিন হেলথ্ কেয়ার
📍পাঁচকান্দি কলেজ মোড়, মনোহরদী, নরসিংদী
📞 মোবাইলঃ 01780-089819