11/01/2021
কলায় প্রচুর পরিমাণে ক্যালরি, শর্করা, বিভিন্ন ভিটামিন, খনিজ পদার্থ রয়েছে।
পাকা কলা কোষ্ঠকাঠিন্য দূরীকরণে ব্যবহার করা হয়। কলার থোড়ে-মোচায় এবং শিকড় এ ডায়াবেটিস, আমাশয়, আলসার, পেটের পীড়া নিরাময়ে ব্যবহৃত হয়। কলা সহজপাচ্য হওয়ায় রােগীর পথ্য হিসেবে ব্যবহৃত হয়। পাকা বিচিকলা কৃমিনাশক ও পেটের নানা রকম পীড়া উপশমে মহৌষধ হিসেবে ব্যবহৃত হয়।