কেন পিরিতি বাড়াইলারে বন্ধু, ছেড়ে যাইবা যদি

  • Home
  • Bangladesh
  • Narsingdi
  • কেন পিরিতি বাড়াইলারে বন্ধু, ছেড়ে যাইবা যদি

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু, ছেড়ে যাইবা যদি একজন মানুষের ভালবাসা, সুখ, দুঃখ নিয়ে এ?

04/10/2025

ব্যর্থতায় ঘিরে থাকা আর প্রিয় মানুষগুলোর চাহিদা পূরণ করতে না পারা একটা মানুষ যখন তার প্রিয় মানুষের কাছ থেকে বিন্দু পরিমাণ অবহেলা পায় তখন সেই মানুষটা বেঁচে থাকার আশা আকাঙ্ক্ষা হারিয়ে ফেলে

18/02/2024

প্রিয়তম,
যেদিন বুঝবা তোমার সকল চাহিদা পূরণ হইতেছে, তোমার সকল স্বপ্ন সত্যি হইতেছে , তোমার কাছে অনেক টাকা আছে, সেদিন বুঝে নিও তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ তোমার প্রিয় মানুষটাকে তুমি হারিয়ে ফেলতে চলেছ

19/12/2023

সৌভাগ্যবান

18/10/2023

আল্লাহু আকবার

25/09/2023

যান্ত্রিক জীবন
এখন আর আগের মতো সময় পাইনা ঘুমাইতে গেলে দেখি দিন শেষ কাজ করতে গেলে দেখি রাত শেষ কাজ করতে করতে রাতও শেষ হয় তারপর ঘুমাইতে ঘুমাইতে দিন শেষ হয় সেজন্য এখন আর সময় পাইনা ।
যখন থেকে সংসার জীবন শুরু হলো, তখন থেকে কেমন জানি রোবোটিক হয়ে গেলাম , রোবটের মতো কাজ করছি , খাচ্ছি ঘুমাচ্ছি এভাবেই চলছে জীবন ।
প্রকৃতির কোলে এখন আর যেতে পারি না , শেষ কবে যে জোসনা রাত দেখেছিলাম মনে নেই ,আজ অনেক বছর পর জোসনা রাত দেখলাম, কত আনন্দ কত বেদনাময় স্মৃতি এই জোসনা রাতের , সবকিছু পিছনে ফেলে রোবটিক হয়ে সামনে এগিয়ে যাচ্ছি । কি দরকার এই ছোট্ট জীবনে ??? শুধু টাকা আর টাকা!! টাকার পিছনে ছুটতে ছুটতে প্রকৃতিকে এখন ভুলে গেছি এখন বড্ড ইচ্ছে করে ছোট হতে, রাতের জোসনা দেখতে গ্রাম জুড়ে ঘুরে বেড়াতে পুকুরে পুকুরে ঝাঁপ দিতে আর মাছ ধরতে , কত ভাল ছিল সেই ছোট্ট শৈশব । আহা কোথায় হারিয়ে গেল সেই দিনগুলো । জোছনা দেখলে কত আনন্দ হতো !! আজ অনেক বছর পেরিয়ে গেল কংক্রিটের শহরে , রাস্তার লাইটের নিচে বসে সেই জোসনা আর খুজে পাইনা ।

দেড় হাজার বছর আগে রাসূলুল্লাহ (সা.) জানিয়েছেন ৭ টি গুণ বা বৈশিষ্ট্য ইহুদি মেয়েদের মধ্যে আছে আর এই সাতটি গুন যদি কোন ম...
06/07/2022

দেড় হাজার বছর আগে রাসূলুল্লাহ (সা.) জানিয়েছেন ৭ টি গুণ বা বৈশিষ্ট্য ইহুদি মেয়েদের মধ্যে আছে আর এই সাতটি গুন যদি কোন মুসলিম মেয়েদের মধ্যে থাকে তবে তাদের হাশর হবে ঐ সকল ইহুদি মেয়েদের সাথে। সেই সাতটি গুণ বা বৈশিষ্ট্য হলো...
১. #আন্নানা- এর অর্থ হলো বেশি বেশি চাই জিনিসপত্র অনেক আছে তবুও অনেক চাই স্বামীকে বলে শুধু আমার জন্য দাও ।নিজের মা-বাবা ভাই-বোন এদের জন্য কোন কিছু দিও না।
২. #মান্নানা- এর অর্থ হল স্বামীকে শুধু সব সময় সকল ক্ষেত্রে খোটা দেয় অর্থাৎ খোটা দেওয়া এই স্বভাব ইহুদী মেয়েদের,
৩. #হান্নানা- হান্নান এর অর্থ হচ্ছে স্বামীর খেদমত না করা ,উল্টো আরো স্বামীকে দিয়ে খেদমত করিয়ে নেয়া। হযরত খাদিজাতুল কুবরা আল্লাহর নিকট থেকে সালাম পাওয়ার একমাত্র কারণ ছিল স্বামীর খেদমত করা।
৪. #কান্নানা- স্বামীকে মাঝে মাঝে বলে তুমি আমারে চেনো ? আমি অমুকের মেয়ে, তমুকের মেয়ে, চেয়ারম্যানের মেয়ে ইত্যাদি ইত্যাদি ।স্বামীর সামনে নিজেকে বড় করে দেখানো, স্বামীকে ছোট মনে করা এটা ইহুদি মেয়েদের গুণ।
৫. #হাত্তকা্হ- হাত্তকাহ শব্দের অর্থ স্বামীর পছন্দের গুরুত্ব না দেওয়া । স্বামী যদি দুই টাকার জিনিস ও আপনাকে দেয় তবে তা আপনাকে আলহামদুলিল্লাহ ভালো গ্রহণ করতে হবে.। পরে মন ভালো হলে আরেকটা জিনিস আবদার করে নিয়ে নিবেন, স্বামীর মনে দুঃখ দেওয়া যাবে না।
৬. #শাত্তকা্হ- এর অর্থ হচ্ছে স্বামীকে হারাম ইনকাম করতে বাধ্য করা। স্বামীর হালাল ইনকামে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। যদি আপনার কারণে আপনার স্বামী হারাম ইনকাম করে তাহলে স্বামীর সাথে আপনাকেও জাহান্নামে যেতে হবে।
৭. #বার্রকা্হ- এ অর্থ স্বামীকে মাঝে মাঝে ধরে মারা। অর্থাৎ স্বামীর গায়ে হাত তোলা এটা ইহুদি মেয়েদের স্বভাব।
#উপরোক্ত এই সাতটি গুন যেই মেয়েদের মধ্যে থাকবে তারা নামায, রোযা এবং পর্দা করলেও তাদের হাশর কিন্তু হবে ইহুদি মেয়েদের সাথে। আল্লাহ আমাদের মুসলিম মেয়েদের হাদীসটি আমল করার তৌফিক দান করুক।
আমিন....
-ইমাম গাজ্জালী( রহঃ)

তোমার উপর আমার কোন রাগ নাই যত রাগ আছে সব আমার নিজের উপর, রাগ এখন আর কন্ট্রোল করতে পারিনা । রাগগুলো আবার আগের মত হয়ে গেল...
17/12/2021

তোমার উপর আমার কোন রাগ নাই যত রাগ আছে সব আমার নিজের উপর, রাগ এখন আর কন্ট্রোল করতে পারিনা । রাগগুলো আবার আগের মত হয়ে গেল, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে । নিজেকে শেষ করছি ও আস্তে আস্তে, নিজের যত্ন না নিতে নিতে । ভেবেছিলাম তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে, তোমায় আদর করতে পারব, ভালবাসতে পারব তা আর হলো না আমার রাগের কারণে । কষ্টগুলো তীব্র থেকে তীব্রতর হতে লাগল । তোমাকে বলে নিজেকে হালকা করতে চেয়েছিলাম কিন্তু তোমার মেঘ কালো মুখ দেখে আর কোন কিছুই বলতে পারলাম না ।

14/08/2021

সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয়না

অসম্মান অহংকার আর
বিশ্বাসঘাতকতার কারণে শেষ হয়🥀

05/07/2021

কষ্ট তো আমার ও হচ্ছে, থাকতে তো আমিও পারতেছিনা ।।।

আমি দুঃখিত, আমি তোমার সেই সুতো হতে পারলাম না যে নিজে জ্বলে তোমায় আলোকিত করবে । তাই বলে ভেবো না তোমায় আমি ভালবাসি না, আ...
03/07/2021

আমি দুঃখিত, আমি তোমার সেই সুতো হতে পারলাম না যে নিজে জ্বলে তোমায় আলোকিত করবে । তাই বলে ভেবো না তোমায় আমি ভালবাসি না, আমি তোমাকে ভালোবেসে ছিলাম, ভালোবাসি এবং ভালোবেসেই যাবো । আমার জীবনের প্রত্যেকটা স্বপ্নে তুমি আছ , স্বপ্নগুলো বাস্তবে রূপ দিতে চেয়েছিলাম কিন্তু পারলাম না বাস্তবে রূপ দিতে চাইলে তুমি অনেক কষ্ট পাবে আমিও অনেক কষ্ট পাব তাই আর বাস্তবে রূপ দিতে পারলাম না । সকল ভালোবাসা সকল স্বপ্ন কল্পনাতেই থেকে যাক , কল্পনাতে কোন কষ্ট নেই , কল্পনাতেই না হয় আমি তোমার সাথে থাকলাম, কল্পনাতীত না হয় তোমার সাথে ঘুরলাম ,কল্পনাতেই না হয় তোমার সাথে আমার হাসি কষ্টগুলো ভাগাভাগি করলাম, কল্পনাতেই হবে আমাদের ছোট্ট সংসার যাতে সকল খুনসুটি থাকবে ঝগরা থাকবে রাগ অভিমান ভালোবাসা সবকিছুই থাকবে শুধু থাকবনা তুমি আর আমি মুখোমুখি । কোন কিছুই ফরমালিটি ছিল না সবই ছিল তোমার প্রতি আমার হৃদয়ের গভীর থেকে ভালোবাসা । তুমি আমাকে ভালবাসনি একথা কোনোদিনও আমি বলতে পারবোনা তুমি আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবেসেছ । আমি জানি আমার প্রতিটি নিশ্বাস যেমন তোমার কথা বলে ঠিক তেমনি তোমার প্রতিটা নিঃশ্বাস এখন আমার কথা বলে আমি যেমন তোমার ফোনের অপেক্ষা করি ঠিক তেমনি তুমি আমার ফোনের অপেক্ষা কর । পৃথিবীতে অন্যায় করে না এমন মানুষ নেই, আমিও অন্যায় করি তুমিও অন্যায় করো কিন্তু অন্যায় করার পর যেখানে দুটি শব্দ দিয়ে সব সমস্যার সমাধান হয় সেখানে হাজারো কথা বলা ,একজন আরেকজনের উপর দোষ দেওয়া অবাঞ্চনীয় । বর্তমানে বিশ্বব্যাপী নারী-পুরুষের সমান অধিকার নিয়ে আন্দোলন চলছে, সেই আন্দোলনে তুমিও নীরব ভাবে অংশ নিচ্ছ , তুমি এটা করলে আমি কেন করতে পারবোনা , তুমি বাহিরে গেলে আমি কেন যেতে পারবো না, তুমি অন্য মেয়েদের দিকে তাকালে আমি কেন অন্য ছেলেদের দিকে তাকাতে পারবো না, তুমি বাহিরে গেলে আমাকে বলে যাও না তাহলে আমাকে কেন বলে যেতে হবে । অদূর ভবিষ্যতে আরো অনেক কিছুই হতে পারে আর তাই এখানেই ফুলস্টপ দিলাম । আমি তোমার মুক্তমনায় আর কোনদিন হস্তক্ষেপ করব না । ভালো থেকো ,সুখে থেকো, এই কামনাই করি ,পরিশেষে আমি বলি, অনেক যন্ত্রনা দিলাম, অনেক কষ্ট দিলাম, আমায় মাফ করে দিও ।

Address

Bagadi, Monohardi
Narsingdi
1160

Website

Alerts

Be the first to know and let us send you an email when কেন পিরিতি বাড়াইলারে বন্ধু, ছেড়ে যাইবা যদি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কেন পিরিতি বাড়াইলারে বন্ধু, ছেড়ে যাইবা যদি:

Share