28/06/2026
ছবিতে যে পোকাটা দেখতে পাচ্ছেন, শুনলে অবাক হবেন যে সেটা আমার এক প্যাসেন্টের কান থেকে বের করে আনা হয়েছে। প্যাসেন্ট এই লিভিং ফরেন বডি ৩ দিন ধরে কানে বহন করে তীব্র যন্ত্রণা সহ্য করার পর অবশেষে ডাক্তারের শরণাপন্ন হয়েছেন।
প্যাসেন্টের ভাষ্যমতে উনি ঘুমিয়ে থাকাকালীন এই পোকা প্রবেশ করে কানে। কিন্তু ভেবেছিল হয়তো পোকাটা বের হয়ে গেছিল। কিন্তু যন্ত্রণা বাড়তে থাকলে বুঝতে পারেন যে পোকাটা আসলে বের হয় নাই। উনি আসার সাথে সাথেই অটোস্কোপ দিয়ে দেখে বের করে দেয়া হয়। প্যাসেন্ট নিজেও অবাক হয়েছে এই পোকা দেখে।
এই ধরনের কেসে কানে অন্য কোন সমস্যা না থাকলে প্রাথমিকভাবে ২-৩ ফোটা অলিভ ওয়েল দিতে পারেন। এতে পোকা মারা যাবে বা নড়াচড়া বন্ধ করে দিবে। এরপর অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন।
তবে কানের পর্দায় ফুটো থাকলে, পানি বা পুঁজ বের হবার সমস্যা আগে থেকেই থাকলে কোন ধরনের তেল না দিয়ে দ্রুত একজন নাক-কান-গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন।