২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, পাবনা

  • Home
  • Bangladesh
  • Pabna
  • ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, পাবনা
Directions Website

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, পাবনা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, পাবনা, Medical and health, general hospital, shalgaria, pabna, Pabna.

জরুরী স্বাস্থ্য সেবা, ২৪ ঘন্টা ইওসি সার্ভিস ও জেনারেল ওটি সহ বহিঃ বিভাগ, অন্তঃ বিভাগ, আল্ট্রাসনোগ্রাফি, ডিজিটাল এক্সরে, সিটি স্ক্যান ও অন্যান্য প্যাথলজিক্যাল পরীক্ষাসমূহ।
সাধারণ জনগণ পাশে থাকলে এই হাসপাতাল হতে পারে পাবনার গনমানুষের নিরাপদ আশ্রয়স্থল।

সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কুকুরের কামড়ে আক্রান্ত এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি পাবনা সদর হাসপাতালে চিক...
04/08/2026

সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কুকুরের কামড়ে আক্রান্ত এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে পালিয়ে গেছেন।
পরবর্তীতে যে কুকুরটি তাকে কামড়েছিল, সেটির নমুনা পরীক্ষায় জলাতঙ্ক (Rabies) পজিটিভ ফলাফল পাওয়া গেছে। এ কারণে রোগীটির দ্রুত চিকিৎসা গ্রহণ অত্যন্ত জরুরি এবং জনস্বাস্থ্যের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
যদি কোনো ব্যক্তি উক্ত রোগীর অবস্থান সম্পর্কে তথ্য জেনে থাকেন বা তাকে কোথাও দেখতে পান, তাহলে অনুগ্রহ করে দ্রুত নিকটস্থ থানা, স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ অথবা পাবনা সদর হাসপাতালকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। রোগীকে অযথা স্পর্শ বা উত্তেজিত না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দিন।
সবার সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে রোগীকে দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং সম্ভাব্য জনস্বাস্থ্য ঝুঁকি মোকাবিলা করা সম্ভব হবে।

30/07/2026

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, পাবনাতে নিয়মিত জলাতঙ্ক রোগের প্রতিষেধক দেওয়া হয়

30/03/2026

জনসাধারণের সচেতনতা বাড়ানোর জন্য
।
।

নিজে বাঁচি, অন্যকে বাঁচাইডেঙ্গু থেকে বাঁচতে পরিষ্কার রাখি চারপাশ।।।
14/03/2026

নিজে বাঁচি, অন্যকে বাঁচাই
ডেঙ্গু থেকে বাঁচতে পরিষ্কার রাখি চারপাশ।
।
।

24/02/2026

হাম প্রতিরোধে আমাদের কি করণীয়

04/02/2026

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে গতকাল থেকে হাসপাতালের সিসি ক্যামেরা আবার চালু হয়েছে। আগে আমাদের সক্ষমতা ছিল ৫৬ টি ক্যামেরা, এবার ৮০ টি ক্যামেরা। তার কেটে লাভ নাই। প্রতিবার আমরা আগেরবারের চেয়ে জোড়ালো ভাবে আসব। আমরা শুধু চাই সাধারণ মানুষ আমাদের পাশে থাকবে, আমাদের ভূল-ভ্রান্তি ধরিয়ে দেবে এবং দালাল নিয়ন্ত্রনে শক্তিশালীভাবে আমাদের পাশে থাকবে।

ছবিগুলা দেখেন। কেটে ফেলা হয়েছে হাসপাতালের সিসি ক্যামেরার মূল তার। এর আগে ছোটখাট স্যাবটাজ করা হলেও এবার মূল তার এবং এনভিয়...
31/01/2026

ছবিগুলা দেখেন। কেটে ফেলা হয়েছে হাসপাতালের সিসি ক্যামেরার মূল তার। এর আগে ছোটখাট স্যাবটাজ করা হলেও এবার মূল তার এবং এনভিয়ার মেসিন সব নষ্ট করা হয়েছে। যে করেছে সে বোঝে কিভাবে এগুলা করতে হয়। উল্লেখ্য এগুলো স্থাপন করতে কোন সরকারী অর্থ ব্যয় করা হয়নি। স্থানীয় ব্যাবস্থাপনা (বিভিন্ন চিকিৎসকের ডোনেশন) দিয়ে প্রায় ৩ লক্ষ টাকা ব্যায়ে ৫৬টি ক্যামেরার ব্যাবস্থা করা হয়েছিল। তাও একবারে পারা যায়নি। গত ২ বছর ধরে ধীরে ধীরে বাড়ানো হয়েছে। তবে যারা ভাবছে এর মাধ্যমে অপকর্ম করা যাবে তারা ভুলে যান। নিজের পকেটের টাকা খরচ করে হলেও এটা আমরা ঠিক করে ফেলব ইনশায়াল্লাহ। হয়ত ১ লাখ টাকা খরচ হবে। আপনারা দালালীর জন্য সব সময় হাসপাতাল কতৃপক্ষকে দোষারপ করেন। অথচ কোনভাবেই এই সন্ত্রাসীদের নিয়ন্ত্রন করা যাচ্ছেনা। এরা এমনকি প্রশাসনের মাধ্যমে জেল দিলেও ফিরে এসে একই কাজ করে। কিছুদিন আগেতো আনসারদের ক্যাম্পে ঢুকে আনসারদের আহত করে গেছে। এই বিষয়ে সহকারী পরিচালক মহোদয় নিজে বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন।আরেকটি কথা যে ক্যামেরার তার কেটেছে তা প্রমান সহ জানালে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে ১০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে এবং তার পরিচয় গোপন রাখা হবে।
আপনাদের মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ।

অসি বাংলা স্মাইল, বাংলাদেশ মেডিকেল সোসাইটি অস্ট্রেলিয়া ও রোটারী অস্ট্রেলিয়া কর্তৃক দানকৃত ৩৯০টি কম্বল ভর্তি গরীব রোগিদ...
17/01/2026

অসি বাংলা স্মাইল, বাংলাদেশ মেডিকেল সোসাইটি অস্ট্রেলিয়া ও রোটারী অস্ট্রেলিয়া কর্তৃক দানকৃত ৩৯০টি কম্বল ভর্তি গরীব রোগিদের মাঝে বিতরন করা হয় ।

হাসপাতালে সরকারী ট্রলী বা হুইল চেয়ারগুলো আগে ইমার্জেন্সীর মধ্যে রাখা হত। ফলে আগত সেবা প্রত্যাশী অনেকেই সরকারী হুইল চেয়ার...
25/12/2025

হাসপাতালে সরকারী ট্রলী বা হুইল চেয়ারগুলো আগে ইমার্জেন্সীর মধ্যে রাখা হত। ফলে আগত সেবা প্রত্যাশী অনেকেই সরকারী হুইল চেয়ার বা ট্রলী খুজে পেতেন না এবং বুঝে না বুঝে দালালের খপ্পরে পরতেন। সেটা মাথায় রেখেই তৈরী করা হয়েছে হুইল চেয়ার/ ট্রলী শেড। এটা ইমার্জেন্সী গেটের একদম সাথে। ২৪ ঘন্টা এটা চালু থাকে। সরকারী সেবা নিন, দালাল থেকে দূরে থাকুন।

Address

General Hospital, Shalgaria, Pabna
Pabna
6600

Alerts

Be the first to know and let us send you an email when ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, পাবনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share