19/08/2026
❤️ মানবিক সাহায্যের আবেদন ❤️
আসসালামু আলাইকুম।
উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ, পাবনা জেলা শাখার সকল সম্মানিত স্বেচ্ছাসেবীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের সুজানগর উপজেলার একজন সক্রিয় ভলেন্টিয়ারের বাবা ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে তাঁর চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন।
তাই আমাদের সকল স্বেচ্ছাসেবী ভাই-বোন ও মানবিক হৃদয়ের মানুষদের প্রতি আন্তরিক অনুরোধ—আপনার সামর্থ্য অনুযায়ী ১০/২০/৫০/১০০/৫০০/১,০০০ টাকা বা যে যতটুকু পারেন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনাদের সামান্য সহযোগিতাও একজন অসহায় পরিবারের জন্য অনেক বড় সহায়তা হতে পারে। 🤲
বিকাশ: ০১৮১৫-১০০৯০০
নাম: মোঃ আমজাদ হোসেন
সাধারণ সম্পাদক
উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ, পাবনা জেলা শাখা
🤲 আসুন, একজন অসুস্থ মানুষের চিকিৎসায় আমরা সবাই পাশে দাঁড়াই।
আপনার সামান্য সহযোগিতাই হতে পারে একটি জীবনের আশার আলো। ❤️
সকলের সহযোগিতা ও দোয়া একান্তভাবে কামনা করছি। 🙏