21/02/2026
🔊🔊🔊 বুক ধড়ফড় (Palpitations) ?
Palpitations অর্থ হলো—হৃদস্পন্দনকে অস্বাভাবিকভাবে অনুভব করা, যেমন খুব দ্রুত, জোরে, বা অনিয়মিতভাবে বুকে ধকধক অনুভব হওয়া। এটি একটি সাধারণ উপসর্গ, যার পেছনে অনেক কারণ থাকতে পারে।
🫀 বুক ধড়ফড়/ Palpitations এর সাধারণ কারণসমূহ:
🧠 ১. মানসিক কারণ (Psychogenic causes):
* উদ্বেগ (Anxiety), হতাশা
* প্যানিক অ্যাটাক
* স্ট্রেস বা ভয়
* ঘুম কম হওয়া
☕ ২. উত্তেজক পদার্থ (Stimulants):
* ক্যাফেইন (চা, কফি, এনার্জি ড্রিংক)
* নিকোটিন (সিগারেট)
* অ্যালকোহল
* কিছু ওষুধ (যেমন স্যালবিউটামল, ডিকনজেস্টেন্ট নাকের ড্রপ,
থাইরয়েড হরমোন, নিফেডিপিন ইত্যাদি
🫀৩. হার্টের কারণ (Cardiac causes):
* অনিয়মিত হৃদস্পন্দন (Arrhythmia):
* Sinus tachycardia
* Sinus Bradycardia
* Atrial fibrillation/flutter
* Supraventricular tachycardia (SVT)
* Ventricular ectopic beats (PVC, VT)
* Valvular heart disease
* Cardiomyopathy
* Heart attack
🧪 ৪. অন্য শারীরিক কারণ:
* থাইরয়েড হরমোন বৃদ্ধি (Hyperthyroidism)
* জ্বর
* রক্তস্বল্পতা (Anaemia)
* রক্তের সুগার কমে গেলে (Hypoglycemia)
* অক্সিজেন কমে গেলে
* হঠাৎ রক্তচাপ কমে গেলে,
* কার্ডিওজেনিক শক
🩺 ৫. বিশেষ অবস্থায়:
* গর্ভাবস্থা
* মেনোপজ
* জোরে ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করার পর
🫁৬. শ্বাসকষ্ট, নিউমোনিয়া
৭. ডায়রিয়া,বমি ,পানিশূন্যতা 🤮, রক্তক্ষরণ।
🔍 কখন সতর্ক হবেন?
যদি palpitation-এর সঙ্গে নিচের লক্ষণগুলো থাকে, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন:
👉🏿মাথা ঘোরা বা অজ্ঞান হওয়া
👉🏿বুকে ব্যথা, চাপ, ভারী
👉🏿শ্বাসকষ্ট
👉🏿খুব দ্রুত ও অনিয়মিত স্পন্দন
বুক ধড়ফড় হলেই প্যানিক হবেন না। চিকিৎসকের পরামর্শ নিন, কারণ বের করে চিকিৎসা করতে হবে। টেনশন একটি বড় কারণ। নিজেকে ভালোবাসুন, নিজের মনের যত্ন নিন।