05/07/2026
আলহামদুলিল্লাহ!
প্রাণোচ্ছ্বাস শিক্ষা সহায়তা কর্মসূচির মাধ্যমে আমরা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর একজন মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়াতে পেরেছি।
বিশেষ বিষয় হলো, এই শিক্ষার্থীর সঙ্গে প্রাণোচ্ছ্বাসের কোনো পূর্ব পরিচয় ছিল না। এমনকি আমাদের কোনো সদস্যও তাকে ব্যক্তিগতভাবে চিনতেন না। তবুও তার প্রয়োজনের মুহূর্তে মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।
প্রাণোচ্ছ্বাস - আত্মসেবা নয়, মানবসেবা।
ইন শা আল্লাহ, ভবিষ্যতেও অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে মানবসেবার এই পথচলা অব্যাহত থাকবে।
অসংখ্য ধন্যবাদ আমাদের সকল সম্মানিত দাতা ভাই ও বোনদের। আপনাদের আন্তরিক সহযোগিতাতেই প্রাণোচ্ছ্বাস মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।আল্লাহ তাআলা আপনাদের সকলের দান ও সহযোগিতা কবুল করুন। আমীন।