Md. Mostakim Islam

Md. Mostakim Islam Expert in Nutrition & Wellness

Md. Mostakim Islam is a nutrition expert
with an MPH in Community Nutrition
from the University of Rajshahi.

আপনি কি জানেন,রাত জাগলে কি ক্ষতি হতে পারে?🔶 মস্তিষ্কের কর্মক্ষমতা ও স্মৃতিশক্তি কমে যায়🔶 মনোযোগ ও সিদ্ধান্ত গ্রহণে সমস্য...
27/05/2026

আপনি কি জানেন,
রাত জাগলে কি ক্ষতি হতে পারে?

🔶 মস্তিষ্কের কর্মক্ষমতা ও স্মৃতিশক্তি কমে যায়

🔶 মনোযোগ ও সিদ্ধান্ত গ্রহণে সমস্যা হয়

🔶 রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়

🔶 চোখের জ্বালা, মাথাব্যথা ও ক্লান্তি বাড়ে

🔶 হরমোনের ভারসাম্য নষ্ট হয়

🔶 ওজন বৃদ্ধি ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে

🔶 মানসিক চাপ ও ডিপ্রেশন হতে পারে

তাই আজই রাতে জেগে থাকা বন্ধ করুন, সময় মতো ঘুমিয়ে পরুন, সুস্থ থাকুন।

মোঃ মোস্তাকিম ইসলাম
পুষ্টি বিশেষজ্ঞ,
এমপিএইচ (কমিউনিটি নিউট্রিশন), রাজশাহী বিশ্ববিদ্যালয়










জেনে রাখুন,বারবার ফাস্ট ফুড খেলে কি ক্ষতি হয়?🔶 ওজন দ্রুত বাড়ে🔶 হার্টের ঝুঁকি বাড়ে🔶 কোলেস্টেরল বাড়ে🔶 হজমে সমস্যা হয়🔶 এনা...
27/04/2026

জেনে রাখুন,
বারবার ফাস্ট ফুড খেলে কি ক্ষতি হয়?

🔶 ওজন দ্রুত বাড়ে

🔶 হার্টের ঝুঁকি বাড়ে

🔶 কোলেস্টেরল বাড়ে

🔶 হজমে সমস্যা হয়

🔶 এনার্জি কমে যায়

🔶 দীর্ঘমেয়াদে রোগ বাড়ে

তাই বারবার ফাস্ট ফুড খাওয়া এড়িয়ে চলুন, পারলে সম্পূর্ণভাবে বন্ধ করুন। নিজেকে সুস্থ রাখুন।

মোঃ মোস্তাকিম ইসলাম
পুষ্টি বিশেষজ্ঞ,
এমপিএইচ (কমিউনিটি নিউট্রিশন), রাজশাহী বিশ্ববিদ্যালয়







গরমে তরমুজ কেনো খাবেন? 🍉🔶 গরমে শরীর ঠান্ডা রাখে ও পানিশূন্যতা রোধ করে।🔶 এতে লাইকোপিন আছে, যা হৃদযন্ত্র ভালো রাখে।🔶 ত্বক ...
25/04/2026

গরমে তরমুজ কেনো খাবেন? 🍉

🔶 গরমে শরীর ঠান্ডা রাখে ও পানিশূন্যতা রোধ করে।

🔶 এতে লাইকোপিন আছে, যা হৃদযন্ত্র ভালো রাখে।

🔶 ত্বক হাইড্রেট করে।

🔶 ক্যালরি কম, ডায়েটের জন্য উপযোগী।

🔶 এতে থাকা ভিটামিন C এবং ভিটামিন A শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং ত্বক ও চোখের স্বাস্থ্য ভালো রাখে।

🔶 তরমুজে সামান্য পরিমাণ ফাইবার বা আঁশ থাকে এবং প্রচুর পানি থাকে, যা সুস্থ হজম প্রক্রিয়া বজায় রাখতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।

মোঃ মোস্তাকিম ইসলাম
পুষ্টি বিশেষজ্ঞ,
এমপিএইচ (কমিউনিটি নিউট্রিশন), রাজশাহী বিশ্ববিদ্যালয়








আপনি কি জানেন,বাচ্চাদের শাকসবজি কেন খাওয়া উচিত?খাদ্য উপাদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি উপাদান হচ্ছে ভিটামিন ও মিনা...
14/03/2026

আপনি কি জানেন,
বাচ্চাদের শাকসবজি কেন খাওয়া উচিত?

খাদ্য উপাদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি উপাদান হচ্ছে ভিটামিন ও মিনারেল। আর এই দুই উপাদানের ভান্ডার শাকসবজি। শরীরের প্রতিদিনের ভিটামিন ও মিনারেলের চাহিদা মেটায়, রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করে শাকসবজি। তাই বাচ্চাদের খাবারের তালিকায় নিয়মিত শাকসবজি রাখুন।

মোঃ মোস্তাকিম ইসলাম
পুষ্টি বিশেষজ্ঞ,
এমপিএইচ (কমিউনিটি নিউট্রিশন), রাজশাহী বিশ্ববিদ্যালয়








জেনে নিন, স্ট্রবেরির উপকারিতা! 🍓 🔶 ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায়, ইমিউনিটি বাড়ায়।🔶 ত্বকের দাগ কমায়।🔶 হার্ট সুস্থ রাখে।🔶 কম ক...
07/03/2026

জেনে নিন, স্ট্রবেরির উপকারিতা! 🍓

🔶 ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায়, ইমিউনিটি বাড়ায়।

🔶 ত্বকের দাগ কমায়।

🔶 হার্ট সুস্থ রাখে।

🔶 কম ক্যালরি থাকায়, ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

মোঃ মোস্তাকিম ইসলাম
পুষ্টি বিশেষজ্ঞ,
এমপিএইচ (কমিউনিটি নিউট্রিশন), রাজশাহী বিশ্ববিদ্যালয়







খেজুর খাওয়ার উপকারিতা!🔶 শরীরকে দীর্ঘক্ষণ শক্তি দেয়।🔶 ভালো ফ্যাট থাকার কারণে মস্তিষ্ক সক্রিয় রাখে।🔶 হজমে সহায়তা করে।🔶 ত্...
27/02/2026

খেজুর খাওয়ার উপকারিতা!

🔶 শরীরকে দীর্ঘক্ষণ শক্তি দেয়।

🔶 ভালো ফ্যাট থাকার কারণে মস্তিষ্ক সক্রিয় রাখে।

🔶 হজমে সহায়তা করে।

🔶 ত্বক ও চুল স্বাস্থ্যকর রাখে।

মোঃ মোস্তাকিম ইসলাম
পুষ্টি বিশেষজ্ঞ,
এমপিএইচ (কমিউনিটি নিউট্রিশন), রাজশাহী বিশ্ববিদ্যালয়







জেনে রাখুন!
25/02/2026

জেনে রাখুন!

রোজা রেখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবেন কীভাবে?

​পবিত্র মাহে রমজানের আগমনে আমাদের খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আসে। ডায়াবেটিস রোগীদের জন্য রোজা রাখা সম্ভব, তবে এর জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং বাড়তি সতর্কতা।

​সুস্থতার সাথে রোজা পালন করতে ডায়াবেটিস রোগীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ:

​সেহেরি বাদ দেওয়া যাবে না: সেহেরি অবশ্যই খেতে হবে এবং তা একেবারে শেষ সময়ে খাওয়া উত্তম। সেহেরিতে লাল চালের ভাত, লাল আটার রুটি বা ওটসের মতো জটিল শর্করা (Complex Carbohydrate) রাখুন, যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং সুগার লেভেল ঠিক রাখে।

​ইফতারে সতর্কতা: সারাদিন রোজা রাখার পর একবারে অনেক বেশি খাবার খাওয়া থেকে বিরত থাকুন। অতিরিক্ত ভাজাপোড়া এবং চিনিযুক্ত শরবত পরিহার করুন। ১-২টি খেজুর এবং ডাবের পানি বা লেবুর শরবত (চিনি ছাড়া) দিয়ে ইফতার শুরু করতে পারেন।

​রক্তের সুগার পরীক্ষা: অনেকের ধারণা রক্ত পরীক্ষা করলে রোজা ভেঙে যায়, যা সম্পূর্ণ ভুল! রোজা অবস্থায় গ্লুকোমিটার দিয়ে সুগার মাপলে রোজা ভাঙে না। দিনের বেলায় বিশেষ করে দুপুর ১২টা এবং আসরের পর সুগার চেক করুন।

​কখন রোজা ভাঙতে হবে? ব্লাড সুগার ৩.৯ mmol/L (70 mg/dL) এর নিচে নেমে গেলে অথবা ১৬.৬ mmol/L (300 mg/dL) এর উপরে উঠে গেলে ঝুঁকি না নিয়ে রোজা ভেঙে ফেলতে হবে।

​পর্যাপ্ত পানি পান: পানিশূন্যতা রোধ করতে ইফতার থেকে সেহেরি পর্যন্ত অল্প অল্প করে পর্যাপ্ত পরিমাণ (কমপক্ষে ৮-১০ গ্লাস) পানি পান করুন।

​ওষুধ এবং ইনসুলিনের ডোজ সমন্বয়: রমজানে খাদ্যাভ্যাস পরিবর্তনের কারণে আপনার নিয়মিত ওষুধ বা ইনসুলিনের সময় এবং মাত্রা (Dose) পরিবর্তন করার প্রয়োজন হয়। নিজের ইচ্ছামতো ওষুধ বন্ধ বা পরিবর্তন করবেন না।
​রমজান শুরু হওয়ার আগেই চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার 'রমজান ডায়েট এবং মেডিসিন প্ল্যান' ঠিক করে নিন। সুস্থ থাকুন, নিরাপদে রোজা পালন করুন।

​ডা. সাকিব সালাহ আওফী
এমবিবিএস, এমএসসি ডায়াবেটিস (যুক্তরাজ্য)
পোস্টগ্রাজুয়েট ডিপ্লোমা ডায়াবেটিস (যুক্তরাজ্য)
এমপিএইচ (এনসিডি), এমএসিই (যুক্তরাষ্ট্র)

​চেম্বার: রাজশাহী ডায়াবেটিক এসোসিয়েশন জেনারেল হাসপাতাল

​ #ডায়াবেটিস #সুস্থ_থাকুন #সুস্থ_জীবন #স্বাস্থ্য_পরামর্শ

20/01/2026

খাবার খাওয়ার সাথে সাথে চা খেলে কি সমস্যা হয়? ☕ || Is it bad to drink tea with food?


















আপনি কি জানেন?ভিটামিন ডি হাড়ের জন্য দরকারি!ভিটামিন ডি শরীরকে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে, যা হাড়ের প্রধান উপাদান। প...
08/01/2026

আপনি কি জানেন?
ভিটামিন ডি হাড়ের জন্য দরকারি!

ভিটামিন ডি শরীরকে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে, যা হাড়ের প্রধান উপাদান। পর্যাপ্ত ভিটামিন ডি ছাড়া, শরীর খাদ্য থেকে ক্যালসিয়াম সঠিকভাবে ব্যবহার করতে পারে না। এর অভাবে হাড় নরম ও দুর্বল হয়ে যেতে পারে, যা শিশুদের মধ্যে রিকেটস এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে অস্টিওম্যালাসিয়া বা অস্টিও-পোরোসিস রোগের কারণ হতে পারে। তাই প্রয়োজনমতো ভিটামিন ডি গ্রহণ করুন।

মোঃ মোস্তাকিম ইসলাম
পুষ্টি বিশেষজ্ঞ,
এমপিএইচ (কমিউনিটি নিউট্রিশন), রাজশাহী বিশ্ববিদ্যালয়







পালং শাকের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনে নিন।১. রক্তস্বল্পতা দূর করে: এতে থাকা প্রচুর আয়রন রক্তে হিমোগ্লোবিন বাড়ায়।২....
26/12/2025

পালং শাকের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনে নিন।

১. রক্তস্বল্পতা দূর করে: এতে থাকা প্রচুর আয়রন রক্তে হিমোগ্লোবিন বাড়ায়।

২. হাড় মজবুত করে: ক্যালসিয়াম ও ভিটামিন কে হাড় শক্ত রাখতে সাহায্য করে।

৩. দৃষ্টিশক্তি বাড়ায়: এতে থাকা বিটা-ক্যারোটিন ও লুটিন চোখের জ্যোতি বাড়াতে কার্যকর।

৪. রোগ প্রতিরোধ ক্ষমতা: ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে।

৫. রক্তচাপ নিয়ন্ত্রণ: এতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।

৬. হজম ও ওজন: ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং ওজন কমাতে সহায়ক।

মোঃ মোস্তাকিম ইসলাম
পুষ্টি বিশেষজ্ঞ,
এমপিএইচ (কমিউনিটি নিউট্রিশন), রাজশাহী বিশ্ববিদ্যালয়






Address

Patgram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Mostakim Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category