08/06/2020
প্রিয় পটিয়াবাসি,
সিভিল সার্জন কার্যালয়ের
ও বিআইটিআইডি, ফৌজদারহাটের নির্দেশনা মোতাবেক পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহিঃবিভাগে ১১০ নং রুমে ( ফ্লু- কর্ণার) রোগীর রোগের ধরণের উপর ভিত্তি করে চিকিৎসকের নির্দেশনায় ১৫ টি নমুনা সংগ্রহ করা হবে। বাকি ৫ টি নমুনা অন্তবিভাগ ও আইসোলেশন ইউনিটে ভর্তি রোগীদের জন্য সংরক্ষিত থাকবে।
আজ আমরা বিআইটিআইডি তে ২০ এর অধিক নমুনা প্রেরণ করলে তা তারা নিতে অস্বীকৃতি জানায়। পরে আমাদের থেকে আগামীকাল থেকে ২০ টির বেশি নমুনা না পাঠানোর অঙ্গীকারের ভিত্তিতে উনারা নমুনা গ্রহন করেন। তাই সকলকে অনুরোধ উল্লেখিত পরিমাণের বেশি নমুনা সংগ্রহের অনুরোধ করবেন না।
দয়া করে কোন অভিযোগ বা অনুযোগ থাকলে সিভিল সার্জন অফিসে জানানোর অনুরোধ রইল।
ডাঃ রাজিব দে
আরএমও
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,
পটিয়া।