ডা এ এস এম সেলিম

ডা এ এস এম সেলিম Associate Professor (Pediatrics) & Co-ordinator (Shishu Bikash Kendro), TMSS Medical College & Hospital

রোগী দেখার সময়ঃ প্রতি রবি,মঙ্গল ও বৃহস্পতি বিকেল ৫ টা থেকে রাত ৯ টা ও শুক্রবার সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত

নিয়মিত টিকা সম্পর্কিত আপডেট------------------------------সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সিডিউল অনুযায়ী বর্তমানে যে...
22/07/2026

নিয়মিত টিকা সম্পর্কিত আপডেট
------------------------------

সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সিডিউল অনুযায়ী বর্তমানে যে সকল টিকা প্রদান করা হয়, তার সর্বশেষ হালানাগাদকৃত শিডিউল:
EPI Bangladesh এ নতুন দুটি টিকা সংযোজন করা হয়েছে।
* টাইফয়েড জ্বরের জন্য- টিসিভি এবং
* জরায়ুর মুখে ক্যানসারের জন্য - এইচপিভি

EPI Bangladesh

14/07/2026
28/06/2026
জরুরি হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন -২০২৬ সম্পর্কিত সচরাচর জিজ্ঞাসা---মনে রাখবেন  ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুরা পূর...
26/04/2026

জরুরি হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন -২০২৬ সম্পর্কিত সচরাচর জিজ্ঞাসা---

মনে রাখবেন ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুরা পূর্বে যত ডোজ হাম রুবেলা টিকা পেয়ে থাকুক না কেন এই ক্যাম্পেইনে ১ ডোজ টিকা পাবে।

৯ মাস এবং ১৫ মাস বয়সে ইপিআই নিয়মিত টিকাদান কার্যক্রমে হাম রুবেলা টিকা পেলেও এই ক্যাম্পেইনে ১ ডোজ টিকা পাবে।

৯ মাস বয়স থেকে ১৫ মাস বয়সের মাঝামাঝি সময়েও ক্যাম্পেইনে ১ ডোজ টিকা পাবে, তবে এক টিকা দেয়া থেকে অন্য টিকা দেয়ার সময়ের ব্যবধান অবশ্যই কমপক্ষে ৪ সপ্তাহ হতে হবে। হাম সংক্রমণ মোকাবেলায় এটি অতিরিক্ত ডোজ হিসেবে বিবেচিত হবে।

EPI Bangladesh

07/04/2026

হাম/Measles :

বর্তমানে বাংলাদেশে সবচেয়ে আলোচিত বিষয় হাম। বিভিন্ন শ্রেনীর মানুষ এটা নিয়ে নিজের মতো করে মতামত দিয়ে যাচ্ছে, যা অনেক সময় হিতে বিপরীত হচ্ছে। বাংলাদেশের মানুষ বরাবরই নিজের অজান্তেই গুজবে আবদ্ধ হয়। এই হাম নিয়েও সেটা অলরেডি শুরু হয়ে গেছে। কিন্তু এই সংবেদনশীল ইস্যু নিয়ে গুজব ছড়ানো কাম্য নয়।

একজন আইনজীবী দেখলাম ইউনুস সরকারের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে 🤣🤣। আমি তার কথা যতটুকু শুনলাম, তার বেশিরভাগ অনুমান নির্ভর এবং ভুল তথ্যে ভরপুর। ওনার সাজেশন হলো ভুল হলে আদালতে গিয়ে প্রমান করেন, মানে সেই আগের রোগে ধরেছে। মামলা করলাম এখন আদালতে গিয়ে প্রমান করেন আপনি ভুল না। এরাই বাংলাদেশের আসল শত্রু। এরা সকল বিষয় আদালতে নিয়ে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করেছে। সবকিছু নিয়ে আদালতে গেলে সংশ্লিষ্ট বিভাগ থাকার দরকার কি? আপনার অভিযোগ থাকলে সচেতন নাগরিক হিসেবে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করুন, বিষয়টি জানুন। তা না করে মানুষের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করা অবশ্যই ষড়যন্ত্র।

ইউনুস সরকারের সময় এমন কোন সেক্টর নাই যেখানে বেতন ভাতা বৃদ্ধি বা চাকুরির জন্য আন্দোলন হয়নি। এই EPI সেক্টরও আন্দোলনের কবলে ছিল। যেসব রাজনৈতিক দল বা ষড়যন্ত্রকারীরা টিকাদান কর্মীদের দিয়ে আন্দোলন করিয়েছিল, টিকাদান কর্সসূচী বন্ধ রেখেছিল তারা উপলব্ধি করুন আপনারা এই সমস্যার জন্য দায়ী কিনা। অযথা অন্যকে দোষারোপ করছেন কেন?

ইউনুস সরকার সরকারি ইপিআই সেন্টার বাদ দিয়ে বেসরকারি টিকাদান কেন্দ্রে টিকা দিয়ে বানিজ্য করেছে এটা ডাহা মিথ্যা কথা। আগে থেকেই কিছু বেসরকারি টিকা সেন্টার বাংলাদেশে ছিল। যেমন বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি ইপিআই ভ্যাক্সিন দেয়া হয় অনেক আগে থেকেই। এখানে নিয়মিত সরকারিভাবে আমাদের সহায়তায় Vaccine preventable disease surveillance চলে। এখানে প্রতিদিন সিভিল সার্জন অফিস থেকে নিয়ম মেনে ভ্যাক্সিন এনে দেয়া হয়। দেশের সকল শিশুকে টিকার আওতায় নিয়ে আসার জন্য এটা বরং ভালো উদ্যোগ। এতে ড্রপআউট হবার সম্ভাবনা কম থাকে, কারন এসব জায়গায় প্রচুর রোগীর আনাগোনা থাকে। মানুষের মধ্যে টিকা সম্পর্কিত তথ্য ভেন্টিলেট হয়।

যখন সরকারি সেন্টারগুলোতে আন্দোলন হয় তখন বেসরকারি টিকাদান সেন্টারগুলোতে কিছু বেশি ভ্যাক্সিন দিয়ে ইউনুস সরকার কাভারেজ দেবার চেষ্টা করেছে। আন্দোলনের সময়ও টিএমএসএসে সরকারি টিকা দেয়া হয়ছে৷ কিন্তু আন্দোলনের কারনে কিছু সমস্যা হয়েছে এতে কোন সন্দেহ নেই। কিন্তু এর জন্য কারা দায়ী সেটা আপনার বিবেচনা করবেন নিশ্চয়ই।

সারা বিশ্বে কয়েক বছর ধরেই অস্থিতিশীল অবস্থা যাচ্ছে, আর
এই ইপিআই ভ্যাক্সিনের সরবরাহ অনেকটা আন্তর্জাতিক পরিস্থিতির উপরও নির্ভর করে। করোনা ভ্যাক্সিনের অতিরিক্ত গুরুত্বের জন্য ইপিআই ভ্যাক্সিন সরবরাহে কিছুটা সমস্যা হয়েছে এতে কোন সন্দেহ নেই।

করোনার সময় লকডাউনের জন্য টিকা দেয়া বন্ধ ছিল, তখন থেকেই কিছু ড্রপআউট শুরু হয়েছে। প্রতি ৪-৫ বছর পর পর স্বাভাবিক ভাবেই আউটব্রেক হয় তাই ক্যাম্পেইন করা হয়, শেষ ক্যাম্পেইন হয়েছে ২০২০ সালে। ২০২৪ সালেের শেষের দিকে সরকার পতন হয়েছে। তারা ক্যাম্পেইন করে যায়নি। নতুন সরকারের ২০২৫ সালে কর্মীদের আন্দোলন এবং ভোটের প্রস্তুতির জন্য ক্যাম্পেইন হয়নি। কিন্তু এখন এটা নিয়ে পলিটিক্যাল কথাবার্তা বলা হচ্ছে। গত পরশু পর্যন্ত পুরো বগুড়া জেলায় ২ টি কেস পজিটিভ এসেছে। সাসপেক্ট মানেই পজিটিভ না। এটা বেশি বেশি প্রচার করা হচ্ছে। তবে যেহেতু দু'চারটা হলেও পজিটিভ আসছে তাই সচেতন হতে হবে এতে কোন সন্দেহ নেই। কিন্তু সচেতনতার নামে জণগণকে আতঙ্কিত করা বা ষড়যন্ত্র করা মোটেই কাম্য নয়। আমরা সবাই দেশের ভালো চাই। সবাই দেশের জন্য ভালো কিছু করতে চাই।

এখন দেশে আর কোন আন্দোলন হয়না। যারা টিকা দেয়া বন্ধ করে আন্দোলন করেছিল তাদেরকে পারলে এই সরকার চাকরিচ্যুত করুক।

আমার দৃষ্টিতে ইউনুস বাংলাদেশের ইতিহাসে সফল রাষ্ট্রপ্রধান হতে পারে আবার আপনার কাছে সবচেয়ে খারাপ হতে পারে কিন্তু মিথ্যা তথ্য ছড়িয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা উচিত না। বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল প্রতিটি ইস্যুর মধ্যে রাজনীতি নিয়ে আসে এটা দুঃখজনক।

পরিশেষে বলতে চাই একমাত্র সচেতনতা এবং দেশপ্রেমের মাধ্যমেই যে কোন সমস্যা বা মহামারী মোকাবেলা করা সম্ভব।

সবকিছু ঠিক থাকলে আগামী ৩রা মে থেকে বাংলাদেশের কিছু নির্দিষ্ট উপজেলায়( যেখানে বেশি কেস পজিটিভ দেখা গেছে,সবাই আতঙ্কিত হবেননা) MR campaign শুরু হবে ইনশাআল্লাহ। কিন্তু এটা নিয়ে যদি ষড়যন্ত্র বা অযথা রাজনীতি করা হয় তাহলে আমাদের সমস্যার সমাধান হবেনা বরং ক্ষতিগ্রস্ত হবো।
সুন্দর বাংলাদেশের প্রত্যাশায়.......

ডা.এ.এস.এম সেলিম
সহযোগী অধ্যাপক (শিশু)
টিএমএসএস মেডিকেল কলেজ, বগুড়া

Address

ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনিস্টিক সেন্টার, বগুড়া, কলোনী , শেরপুর রোড, বগুড়া সদর, বগুড়া।
Puran Bogra
5800

Telephone

+8801717564073

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডা এ এস এম সেলিম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ডা এ এস এম সেলিম:

Shortcuts

Share