Unani / Homeopathic / Ayurvedic Treatment Centre, UHC, Paba, Rajshahi

Unani / Homeopathic / Ayurvedic Treatment Centre, UHC, Paba, Rajshahi এটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পবা, রাজশাহীর আয়ুর্বেদিক মেডিসিন বিভাগের অফিসিয়াল পেজ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পবা,রাজশাহীর বহি:বিভাগের ১১ নম্বর কক্ষে শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যাতিত প্রতিদিন সকাল ৯.০০ টা থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত নিয়মিত আয়ুর্বেদিক চিকিৎসা সেবা দিচ্ছেন বিএএমএস ( ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন এন্ড সার্জারী ) ডিগ্রিধারী চিকিৎসক -

ডাঃ ওয়াজেদ হোসেন
বিএএমএস ( ঢাকা বিশ্ববিদ্যালয়)
ডিএমইউ
মেডিকেল অফিসার ( আয়ুর্বেদিক)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পবা, রাজশাহী।

আপ

নাদের যেকোনো ধরনের দীর্ঘ মেয়াদি রোগের সু- চিকিৎসা পেতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পবা, রাজশাহী এর বহি:বিভাগে যোগাযোগ করুন।

26/07/2026

হাটুর ব্যাথার রোগীদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও।

10/07/2026
06/07/2026
19/05/2026

আসসালামু আলাইকুম। 👋
কেমন আছেন সবাই?

আমি ডা. ওয়াজেদ হোসেন।
BAMS (Bachelor of Ayurvedic Medicine & Surgery),
MPH (Master of Public Health)

বাংলাদেশের একটি সরকারি হাসপাতালে আয়ুর্বেদিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি।

যারা আগে থেকেই এই পেজটি Follow করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।

ইনশাআল্লাহ এখন থেকে এখানে আরও নিয়মিত থাকবো।

আমার কাছে রোগীরা আসেন সাধারণত তিন ধরনের সমস্যা নিয়ে —
🦴 হাড় ও জয়েন্টের ব্যথা
🩺 দীর্ঘমেয়াদি অন্যান্য রোগ (যেমন- ডায়াবেটিস, স্থূলতা, আইবিএস প্রভৃতি)
❤️ যৌন স্বাস্থ্য সমস্যা

আমার অভিজ্ঞতা থেকে দেখেছি,
অনেকেই সঠিক তথ্য পান না।
আবার অনেকেই লজ্জা বা ব্যস্ততার কারণে চিকিৎসা নিতে পারেন না।

আমার চেষ্টা থাকবে সহজ ভাষায়, বাস্তব উদাহরণ দিয়ে, প্রমাণভিত্তিক তথ্য শেয়ার করার।

আপনি দেশে বা বিদেশে যেখানেই থাকুন, আশা করি এই পেজের পোস্ট গুলো আপনার কাজে আসবে।

পেজটি Follow করে সাথে থাকুন। আপনার পরিচিত কারও উপকার হতে পারে মনে হলে Share করতে পারেন।

আপনি কোন বিষয় নিয়ে বেশি জানতে আগ্রহী?
🦴 জয়েন্টের ব্যথা
❤️ পুরুষ স্বাস্থ্য
🩺 দীর্ঘমেয়াদি রোগ

কমেন্ট করে আমাকে জানাতে পারেন, তাহলে আমি সেই বিষয়ে বেশি তথ্য দেবার চেষ্টা করবো।

ধন্যবাদ 🤝
---








---

26/03/2026

ব্যক্তিগত সমস্যায় লজ্জা করে সঠিক চিকিৎসা না নিলে কী হয়?

বাংলাদেশে অনেক পুরুষ ব্যক্তিগত সমস্যার চিকিৎসা নিতে ডাক্তারের কাছে না গিয়ে ওষুধের দোকান, অনলাইনে কেনা বিভিন্ন মেডিসিন কিংবা পরিচিত মানুষের উপর নির্ভর করেন।
এর একটাই কারণ — লোকলজ্জা।
কিন্তু এই লজ্জার কারণেই অনেক রোগী আরও বড় সমস্যায় পড়েন।

লজ্জার কারণে চিকিৎসক এর কাছে না গেলে যা হয় :
১. ভুল ওষুধে সাময়িক ফল মনে হলেও আসল সমস্যা ঠিক হয় না।
২. অপ্রয়োজনীয় ভয় ও ভুল ধারণার কারণে মানসিক চাপ বাড়ে।
৩. দীর্ঘদিন সমস্যা লুকিয়ে রাখলে দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয়।
৪. অনেক ক্ষেত্রে শরীরে বড় কোনো রোগ না থাকলেও রোগী নিজেকে অসুস্থ মনে করতে থাকে।

অথচ ব্যক্তিগত সমস্যা মানে চরিত্রের দোষ নয়। এটা শরীরের একটি সাধারণ সমস্যা, যেমন অন্য যেকোনো শারীরিক অসুখ।
সঠিক চিকিৎসা নিলে এই সমস্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব।

লজ্জা করে বসে না থেকে সময়মতো চিকিৎসা নিন।
চেম্বারে আসার লজ্জা এরিয়ে ঘরে বসে অনলাইনে ভিডিও কনসালটেশন নেওয়া যায়। যেকোন ব্যাক্তিগত সমস্যার নিরাপদ চিকিৎসা নিতে আজই ইনবক্স এ যোগাযোগ করুন।

📩 Inbox এ আপনার সমস্যা জানান - পেমেন্ট করে এপোয়েন্টমেন্ট কনফার্ম করুন - ঘরে বসে অভিজ্ঞ সরকারি আয়ুর্বেদিক চিকিৎসকের চিকিৎসা নিন ।

ডা. ওয়াজেদ হোসেন
BAMS, MPH
মেডিকেল অফিসার ( আয়ুর্বেদিক)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পবা, রাজশাহী

31/01/2026

মধুর স্বাস্থ্য উপকারীতা:

শীতকালে বেশিরভাগ মানুষই মধু পান করতে পছন্দ করেন। মানব শরীরের জন্যও মধু অত্যান্ত উপকারী।

আল্লাহ পবিত্র কোরআনে মৌমাছি সম্পর্কে এরশাদ করেছেন,
"উহার উদর হইতে নির্গত হয় বিবিধ বর্ণের পানীয়; যাহাতে মানুষের জন্য রহিয়াছে আরোগ্য।"

আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা:) মধু পছন্দ করতেন। বিভিন্ন গবেষণায়ও মধুর অনেক স্বাস্থ্য উপকারীতা প্রমাণিত হয়েছে।

এখানে মধুর প্রধান কিছু স্বাস্থ্য উপকারীতা তুলে ধরা হলো:

১) অ্যান্টিঅক্সিডেন্ট এবং এন্টি-ইনফ্লামেটরী:
মধুতে থাকা ফ্ল্যাভোনয়েড এবং ফেনোলিক অ্যাসিড উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট এবং এন্টি-ইনফ্লামেটরী গুণাবলী প্রদর্শন করে, যা বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়ক।

২) অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিভাইরাল:
মধুতে থাকা বিভিন্ন উপাদান যেমন হাইড্রোজেন পারঅক্সাইড, ফ্ল্যাভোনয়েড এবং ডিফেনসিন-1 এর কারণে এটি শক্তিশালী অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিভাইরাল কার্যকারিতা প্রদর্শন করে।

৩) অ্যান্টিক্যান্সার:
মধু বিভিন্ন ধরনের টিউমারের বিরুদ্ধে অ্যান্টিক্যান্সার কার্যকারিতা প্রদর্শন করে এবং সেলুলার প্রোলিফারেশন নিয়ন্ত্রণে সহায়ক।

৪) কার্ডিওভাসকুলার সুরক্ষা:
মধু নিম্ন ঘনত্বের লিপোপ্রোটিনের অক্সিডেশন প্রতিরোধ করে এবং কার্ডিওভাসকুলার সিস্টেমে সুরক্ষা প্রদান করে।

৫) মস্তিষ্কের স্বাস্থ্য:
মধু স্মৃতিশক্তি বৃদ্ধি, নিউরোপ্রোটেকটিভ প্রভাব, অ্যান্টি-স্ট্রেস এবং অ্যান্টি-নোসিসেপটিভ কার্যকারিতা প্রদর্শন করে, যা মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করতে সহায়ক।

৬) হাড় এবং স্তন ক্যান্সার:
মধু হাড়ের মাইক্রোস্ট্রাকচার এবং শক্তি উন্নত করতে এবং স্তন ক্যান্সার কোষের প্রোলিফারেশন এবং অ্যাপোপটোসিস নিয়ন্ত্রণে সহায়ক।

মধুর এই বহুমুখী স্বাস্থ্য উপকারিতা এটিকে একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক থেরাপিউটিক এজেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

লেখক:
ডা: ওয়াজেদ হোসেন
বিএএমএস ( ঢাকা বিশ্ববিদ্যালয়),
এমপিএইচ, ডিএমইউ
সরকারি রেজিষ্ট্রেশন নম্বর: A-171
মেডিকেল অফিসার ( আয়ুর্বেদিক)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পবা, রাজশাহী।

Address

Darusha Bazaar, Hujuripara, Paba
Rajshahi

Opening Hours

Monday 09:00 - 13:00
Tuesday 09:00 - 13:00
Wednesday 09:00 - 13:00
Thursday 09:00 - 13:00
Saturday 09:00 - 13:00
Sunday 09:00 - 13:00

Telephone

+8801770101526

Website

Alerts

Be the first to know and let us send you an email when Unani / Homeopathic / Ayurvedic Treatment Centre, UHC, Paba, Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Unani / Homeopathic / Ayurvedic Treatment Centre, UHC, Paba, Rajshahi:

Shortcuts

Share