12/06/2026
"গবেষণা,কোলাবোরেসন সবসময় আশীর্বাদ "
📢 রাজশাহীর রোগীদের জন্য সুখবর
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যুক্তরাষ্ট্রের দাতব্য সংস্থা Direct Relief থেকে প্রায় ২৮ কোটি টাকা মূল্যের Adalimumab-এর দ্বিতীয় চালান পৌঁছেছে।
এই অত্যন্ত ব্যয়বহুল বায়োলজিক ওষুধ Ankylosing Spondylitis, Rheumatoid Arthritis, Psoriatic Arthritis এবং Inflammatory Bowel Disease-এ আক্রান্ত নির্বাচিত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।
স্বাস্থ্যসেবার এই মানবিক উদ্যোগে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। বিশেষ ধন্যবাদ ডা. মো. আজিজুল হক আজাদ স্যারকে, যার প্রচেষ্টায় অনেক অসহায় রোগী উন্নত চিকিৎসার সুযোগ পাচ্ছেন।
🩺 উন্নত চিকিৎসা হোক সকলের অধিকার।