মেহমেদ হোমিও ফার্মেসী এন্ড চিকিৎসালয়

  • Home
  • Bangladesh
  • Rajshahi
  • মেহমেদ হোমিও ফার্মেসী এন্ড চিকিৎসালয়

মেহমেদ হোমিও ফার্মেসী এন্ড চিকিৎসালয় Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মেহমেদ হোমিও ফার্মেসী এন্ড চিকিৎসালয়, Medical and health, Rajshahi City, Rajshahi.

Hello Dear ,
I am invite you to like this page for take your health Treatment,
i am Dr. mehedi Hasan (DHMS) Dhaka.I offered you to take proper treatment for good health and keep body feet and enjoy a happy life .Stay Connect with me ,
Thank you. মেহমেদ হোমিও ফার্মেসী এন্ড চিকিৎসালয় 🌿 — রাজশাহীর রাজপাড়া থানার তেরোখাদিয়া ক্যান্টনমেন্ট গেট এলাকায় অবস্থিত একটি নির্ভরযোগ্য হোমিওপ্যাথিক চিকিৎসালয় ও মেডিসিন হাউজ। আমরা দীর্ঘদিন ধরে মানুষের সুস্থতা ও ভালো থাকার জন্য কার্যকরী হোমিও চিকিৎসা সেবা দিয়ে আসছি।

🔬 আমাদের সেবাসমূহ:
✔️ সকল ধরনের হোমিওপ্যাথিক চিকিৎসা
✔️ অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ
✔️ কনফিডেন্সিয়াল ও নিরাপদ চিকিৎসা
✔️ রোগ অনুযায়ী হোমিওপ্যাথিক মেডিসিন প্রদান
✔️ বিভিন্ন প্রকার অর্গানিক ও প্রাকৃতিক পণ্য বিক্রয়
✔️ সাশ্রয়ী মূল্য ও মানসম্পন্ন সেবা

🧑‍⚕️ চিকিৎসা গ্রহণ করতে পারেন যেসব সমস্যায়ঃ
• গ্যাস্ট্রিক/অ্যাসিডিটি
• চুল পড়া, ত্বকের সমস্যা
• অনিদ্রা, মানসিক চাপ
• যৌন দুর্বলতা ও বিবাহিত জীবনের সমস্যা
• পাইলস, হাঁপানি, সাইনোসাইটিস
• মহিলাদের গোপন ও সাধারণ রোগ
• শিশুদের জেনারেল সমস্যা
• দীর্ঘমেয়াদি ও জটিল রোগ

🌿 আমাদের হোমিওপ্যাথিক ও অর্গানিক পণ্যসমূহ প্রাকৃতিক উৎস থেকে সংগৃহীত এবং সারা দেশে সরবরাহযোগ্য।

📍 ঠিকানা:
তেরোখাদিয়া ক্যান্টনমেন্ট গেট, রাজপাড়া, রাজশাহী।

📞 যোগাযোগ করুনঃ
📱 01751-230188 | 01521-505217
📧 [email protected]

💡 কেন আমাদের সেবা নেবেন?
• সঠিক রোগ নির্ণয়
• অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা
• রোগের মূল কারণ অনুযায়ী ঔষধ নির্ধারণ
• পার্শ্বপ্রতিক্রিয়াহীন নিরাপদ হোমিও সেবা
• গোপনীয়তা ও সম্মানজনক পরিবেশে চিকিৎসা
• ঘরে বসে ফোনে পরামর্শ ও ওষুধের হোম ডেলিভারি (শর্তসাপেক্ষে)

🌟 বিশ্বাসে গড়ে উঠা এক নাম - মেহমেদ হোমিও ফার্মেসী এন্ড চিকিৎসালয়!
আমরা চাই, প্রতিটি মানুষ প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকুক, হাসিমুখে জীবন কাটাক 🌸



#মেহমেদহোমিও #হোমিওচিকিৎসা #হোমিওওষুধ #মেডিসিনহাউজ #হোমিওপ্যাথিকচিকিৎসা #হেলথকেয়ার #চিকিৎসা #রোগমুক্তি #সুস্থজীবন #হেলথটিপস #ফার্মেসী #হোমিওপ্রোডাক্ট #সুস্থথাকুন #মেডিসিন #হেলথসেবা #হোমিওথেরাপি #হোমিওসেন্টার #রাজশাহীচিকিৎসা #হোমিওবিশ্বাস #অনলাইনচিকিৎসা #দীর্ঘমেয়াদিরোগ #চুলপড়া #ত্বকেরসমস্যা

15/05/2026

হোমিওপ্যাথিক চিকিৎসা করাতে এসেও সম্পূর্ণ সুস্থ না হওয়ার কতিপয় কারণ!....

বিভিন্ন রোগে বছর বছর ভুগতে থাকা রোগী হোমিওপ্যাথিক চিকিৎসায় এসেও শতভাগ সুস্থ হতে পারে না, এর অন্যতম কতিপয় কারণ----

১) খুবই দ্রুত সুস্থ হয়ে যাবে এমন আশা নিয়ে হোমিওপ্যাথিক ডাক্তারের চেম্বারে আসে এমন পেশেন্ট।

২) হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগের কারণ বা রোগ সৃষ্টির কারণটি খুবই গুরুত্বপূর্ণ। কিছু পেশেন্টের রোগ সৃষ্টির কারণটি মনে না থাকায় ডাক্তারের কাছে বলতে না পারায় বা এই বিষয়টিকে গুরুত্ব না দেয়ায়!

৩) হোমিওপ্যাথি অসুস্থ মানুষের শরীর ও মন এর চিকিৎসা একত্রে করে। কিছু মানসিক বিপর্যস্ত রোগীর শরীরেও ৩০/৪০ টি কষ্ট বা লক্ষণ থাকে। হোমিওপ্যাথিক চিকিৎসাকালে রোগীর মানসিক লক্ষণের উন্নতি হলে ইতিপূর্বে চাপা পড়া কয়েকটি শারীরিক লক্ষণ দৃশ্যমান হয় যা হোমিওপ্যাথিক চিকিৎসায় ভালো করতে হয়। কিন্তু কিছু রোগী ঠিক ঐ সময়ে হোমিওপ্যাথিক চিকিৎসা ছেড়ে দিয়ে টেবলেট খাওয়া শুরু করে!

৪) অতিমাত্রায় সন্দেহপ্রবন রোগী! ডাক্তারের কথা ও পরামর্শ সহজে গ্রহণ করে না। প্রচুর কনফিউশান।

৫) বেশী বোঝেন এমন রোগী। চিকিৎসা চলাকালে লক্ষণের পরিবর্তন হয়। চাপা পড়া লক্ষণ প্রকাশ পায়। যা হোমিওপ্যাথিক্যালী ভালো করতে হয় কিন্তু এ সকল রোগী নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে হোমিওপ্যাথিক চিকিৎসা ত্যাগ করেন।

৬) এক রোখা পেশেন্ট। সহজে কম্প্রোমাইজ করে না এমন পেশেন্ট। তর্ক প্রিয় পেশেন্ট।

৭) চিকিৎসকের পরামর্শ গ্রহণ না করে নিজের চিন্তা চেতনায় চলেন। উল্টো চিকিৎসককে পরামর্শ দেন।

৮) কিছু রোগী ভুলোমন। সবকিছু ভুলে যায়। ৩০/৪০ টি লক্ষণ নিয়ে হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য আসে। প্রথম দুই এক মাসে ৮০% লক্ষণ চলে গেলেও তা ভুলে যায়।

৯) অকৃতজ্ঞ পেশেন্ট। তারা কখনও শোকর করে না। তার চোখ আছে দেখতে পায়, কান আছে শোনতে পায়, নাক আছে ঘ্রাণ নেয়, তার হাত পা আছে সহজে চলাফেরা করতে পারে। কিন্তু শোকর করে না।
হোমিওপ্যাথিক চিকিৎসায় এসে তার কী কী উন্নতি হলো তা দেখতে পায় না কেবল কী কী লক্ষণ রয়ে গেছে তা-ই দেখতে পায়।

১০) কঠোর কট্টর যুক্তিবাদী পেশেন্ট। হোমিওপ্যাথিক চিকিৎসায় এসে কোন চাপা পড়া লক্ষণের বৃদ্ধিতে যুক্তিতর্কে অবতীর্ণ হওয়া। নানাহ মন্তব্য করা। হতাশা নিরাশা প্রকাশ করা।

লেখকঃ Dr-Ahmed Moqbul.

20/04/2026

🏀 #পরিচয়ঃ আমি হোমিওপ্যাথিক মেডিসিন সোরা মায়াজমের রাজা #সালফার বলছি।

#জন্মঃ
💁‍♂ #গন্ধক থেকে আমায় ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান নিজেই প্রস্তুত করেছেন ।

💁 #ধাতুগত বৈশিষ্ট্যঃ

👉রোগী দেখতে অপরিষ্কার, অপরিচ্ছন্ন।

👉বৃদ্ধ মানুষের মতো ঘাড় সামনের দিকে ঝুঁকে রাখে।

💆 #ক্রিয়াস্থলঃ
👉চর্ম ।
👉মন।
👉মিউকাস মেমব্রেন।
👉স্নায় মন্ডল

💁 #কাতরতাঃ
👉 গরম কাতর+++

💁 #মায়াজমঃ
👉সোরা+++।

🙇 #অতীত ইতিহাসঃ
চর্মরোগ মলম দ্বারা চাপাদান।

💁 #পারিবারিক ইতিহাসঃ
একজিমা, চর্মরোগ, অর্শ, যক্ষা, শ্বাসকষ্ট।

🎯 #আমার মূল বৈশিষ্টসমূহঃ

💁♂️ রোগী অত্যন্ত নোংরা, অপরিষ্কারও অপরিচ্ছন্ন হয়ে থাকে।

💁♂️ অলস ও বড়ই স্বার্থপর হয়।

💁♂️মাথায়, হাতের তালু ও পায়ের তলায় জ্বালা।

💁♂️গোসল করতে চায় না, গোসলের পর বৃদ্ধি।

💁♂️শীতকালেও হাত পা লেপের ভিতর রাখতে পারে না।

💁♂ সকাল ১০ টা থেকে ১১ টার মধ্যে অত্যন্ত খিদে পায়।

💁♂️ দুধ অপছন্দ, খেলেও সহ্য হয় না।

💁♂ প্রতিদিন ভোরে পায়খানার বেগ হয় এবং ঘুম ভেঙ্গে যায়।

💁♂️অত্যন্ত অহংকারী ও মিথ্যাবাদী।

💁♂️এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় ।

💁♂️মিষ্টি ও চর্বি খুবই পছন্দ ।

💁♂️ছেঁড়া কাথায় বাস করে লক্ষ টাকার স্বপ্ন দেখে।

💁♂️জিহ্বার ডগা দেখতে ত্রিকোনা আকৃতির।

💁প্রস্রাব, পায়খানা,ঘাম সবকিছুতেই দুর্গন্ধ।

💁♂️ঠোট দুটি উজ্জ্বল লাল বর্ণের হয়।

💁♂️ ডান কাতে ও উঁচু বালিশে শয়ন করতে পছন্দ করে।

💁♂️একাকীতে ভয়, অন্ধকারে ভয়, ও ভূতের ভয়।

💁♂️আমাকে সবাই বলে আমি নাকি মহাপ্রতারক।

💆 #পছন্দঃ
👉 মিষ্টি ও মাংস

🙅 #অপছন্দঃ
👉দুধ ও গরম।

💁 #বৃদ্ধিঃ
👉গরম ঘরে
👉ভোরে
👉বিছানার গরমে।
👉গোসলে।
👉দুধ খেলে।
👉বেলা ১১ টায়।

🙅 #উপশমঃ
👉গরম সেকে ব্যথা।
👉নড়াচড়ায়।
👉ডানদিকে শুইলে।

💁 #ক্রিয়া নাশকঃ
👉ক্যাম্ফর।
👉ক্যামোমিলা।
👉চায়না।
👉আর্সেনিক।
👉কষ্টিকাম।

⚠ #সতর্কতাঃ

💁 #চর্মরোগে আমায় নিম্ন শক্তিতে ব্যবহারই শ্রেয়।

💁 #আমার আগে ক্যালকেরিয়া ও পরে লাইকো ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

💁 #সিফিলিসের ইতিহাস থাকলে আমায় প্রয়োগ করা যাবে না।

💁 #আমাকে পুনঃপুনঃ ব্যবহার করতে নেই, একমাত্রা দিয়ে অপেক্ষা করতে হয়।

🙇 #ক্রিয়া কালঃ ৪০-৬০ দিন।

👩 #এই ধরনের পরবর্তী পোস্ট পেতে উক্ত মেডিসিনটি হোমিওপ্যাথির প্রচারে বেশি বেশি শেয়ার করুন প্লিজ।

👩 #ডাঃ বিল্লাল হোসেন।
ইভা হোমিও হল

10/04/2026

🍁 # চুলকানি থেকে মুক্তির মহৌষধ: কারণ, প্রতিকার ও কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিন !

চুলকানি বা চর্মরোগ অত্যন্ত অস্বস্তিকর একটি সমস্যা। এটি সাধারণ অ্যালার্জি থেকে শুরু করে জটিল কোনো রোগের লক্ষণও হতে পারে। নিচে চুলকানি নিরাময়ের পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়া হলো:

# # # ১. চুলকানির প্রধান ৫টি কারণ
* **অ্যালার্জি:** নির্দিষ্ট খাবার (চিংড়ি, বেগুন, গরুর মাংস) বা ধুলোবালি থেকে।
* **ছত্রাক সংক্রমণ (Fungal Infection):** ঘাম জমে বা অপরিচ্ছন্ন থাকলে দাউদ বা চুলকানি হওয়া।
* **শুষ্ক ত্বক:** শীতকালে বা ত্বকের আর্দ্রতা কমে গেলে চুলকানি বাড়ে।
* **পোকামাকড়:** মশা, ছারপোকা বা স্ক্যাবিস (Scabies) পরজীবীর আক্রমণ।
* **আভ্যন্তরীণ রোগ:** লিভার, কিডনি বা ডায়াবেটিসজনিত সমস্যার কারণেও শরীর চুলকাতে পারে।

---

# # # ২. ১০টি ঘরোয়া টিপস (Instant Relief)
1. **নিম পাতা:** নিম পাতা সেদ্ধ পানি দিয়ে গোসল করলে জীবাণু মরে যায়।
2. **অ্যালোভেরা:** চুলকানির জায়গায় জেল লাগালে জ্বালাপোড়া দ্রুত কমে।
3. **নারকেল তেল ও কর্পূর:** মিশ্রণটি চুলকানির স্থানে মালিশ করলে আরাম পাওয়া যায়।
4. **তুলসী পাতা:** তুলসী পাতার রস ঘষলে ইনফেকশন দূর হয়।
5. **ঠান্ডা সেঁক:** বরফ বা ঠান্ডা পানি চুলকানি ও ফোলা কমাতে সাহায্য করে।
6. **বেকিং সোডা:** পানিতে গুলে পেস্ট তৈরি করে লাগালে অ্যালার্জি কমে।
7. **আপেল সিডার ভিনেগার:** এক বালতি পানিতে এক কাপ ভিনেগার মিশিয়ে গোসল করুন।
8. **সুতি পোশাক:** সবসময় ঢিলেঢালা সুতি কাপড় পরার চেষ্টা করুন।
9. **চন্দন বাটা:** চন্দন বাটা ত্বকের জ্বালাপোড়া ও চুলকানি শান্ত করে।
10. **পর্যাপ্ত পানি:** শরীর থেকে টক্সিন বের করতে প্রচুর পানি পান করুন।

---

# # # ৩. ৩০টি গুরুত্বপূর্ণ হোমিও ঔষধ ও লক্ষণ

| ঔষধের নাম | লক্ষণ ১ | লক্ষণ ২ | লক্ষণ ৩ |
| :--- | :--- | :--- | :--- |
| ১. Sulphur | গরমে বা রাতে বৃদ্ধি | চর্ম শুষ্ক ও নোংরা | চুলকানোর পর জ্বালা |
| ২. Psorinum | প্রচণ্ড দুর্গন্ধযুক্ত ত্বক | শীতকাতরতা | গোসল করতে চায় না |
| ৩. Rhus Tox | লালচে ফোস্কা | বর্ষাকালে বৃদ্ধি | গরমে আরামবোধ |
| ৪. Arsenic Alb | জ্বালাপোড়াযুক্ত চুলকানি | গরম সেঁকে আরাম | অস্থিরতা ও পিপাসা |
| ৫. Apis Mel | হুল ফোটানোর মত ব্যথা | ফোলা ভাব | ঠান্ডায় আরাম |
| ৬. Graphite | চটচটে আঠালো রস বের হয় | মোটা ও কোষ্ঠকাঠিন্য | সন্ধিস্থলে চুলকানি বেশি |
| ৭. Mezereum | ঘন পুঁজের মত মামড়ি | অসহ্য চুলকানি | চুলকালে স্থান পরিবর্তন হয় |
| ৮. Natrum Mur | রোদ লাগলে বৃদ্ধি | নোনতা খাবার প্রিয় | মানসিক চাপা কষ্ট |
| ৯. Petroleum | শীতকালে ফেটে যায় | রক্ত বের হয় | গ্রীস্মকালে ভালো থাকে |
| ১০. Hepar Sulph | সামান্য ক্ষততেই পুঁজ | প্রচণ্ড শীতকাতর | স্পর্শকাতর ত্বক |
| ১১. Dulcamara | ঠান্ডায় বা স্যাঁতসেঁতে আবহাওয়ায় বৃদ্ধি | আমবাতের মত চাকা | চুলকানি ও আমবাত |
| ১২. Urtica Urens | বিছুটি পাতার মত ফুসকুড়ি | হুল ফোটানো ব্যথা | মাছ খাওয়ার পর সমস্যা |
| ১৩. Antim Crud | নখের কোণায় চুলকানি | সাদা জিহ্বা | শিশুদের বিরক্তি ভাব |
| ১৪. Silicea | ঘাম বেশি হওয়া | ক্ষত সহজে শুকায় না | নখের সমস্যাসহ চুলকানি |
| ১৫. Calcarea Carb | থলথলে শরীর | ঘামে টক গন্ধ | ডিম খাওয়ার ইচ্ছা |
| ১৬. Sepia | গোল দাউদ বা রিংওয়ার্ম | উদাসীন মেজাজ | ঋতুস্রাবের সময় বৃদ্ধি |
| ১৭. Tellurium | আংটির মত দাউদ | দুর্গন্ধযুক্ত রস | কানে চুলকানি |
| ১৮. Lycopodium | বিকেল ৪টা-৮টায় বৃদ্ধি | প্রস্রাবের সমস্যাসহ চুলকানি | গরম পানীয় পছন্দ |
| ১৯. Causticum | পুরনো পোড়া ক্ষত | পেশীর দুর্বলতা | শুষ্ক ও খসখসে ত্বক |
| ২০. Kreosotum | অসহ্য চুলকানি ও রক্তপাত | দাঁত দ্রুত নষ্ট হয় | পচা গন্ধযুক্ত স্রাব |
| ২১. Anacardium | রাগের মাথায় বৃদ্ধি | খাওয়ার পর উপশম | স্মৃতিশক্তি দুর্বল |
| ২২. Thuja | আঁচিল বা উপমাংস | টিকার কুফল | ডুমুরের মত উদ্ভেদ |
| ২৩. Staphysagria | মনের ক্ষোভ চেপে রাখা | অপারেশন পরবর্তী চুলকানি | খিটখিটে স্বভাব |
| ২৪. Alumina | আলু খেলে বৃদ্ধি | মলদ্বারে চুলকানি | প্রচণ্ড কোষ্ঠকাঠিন্য |
| ২৫. Rumex | জামাকাপড় খুললে চুলকানি | ঠান্ডা বাতাসে বৃদ্ধি | গলার খুসখুসে কাশি |
| ২৬. Fagopyrum | হাঁটুর নিচে বেশি চুলকানি | রোদে বৃদ্ধি | শরীর গরম বোধ |
| ২৭. Bovista | রান্নার সময় চুলকানি বাড়ে | হাত-পা ফোলা ভাব | ঋতুকালে চুলকানি |
| ২৮. Cicuta | মাথায় মামড়ি পড়া | শক্ত ও কালচে উদ্ভেদ | খিঁচুনি প্রবণতা |
| ২৯. Ranunculus B | জলের মত ছোট ফোস্কা | বুকে ব্যথাসহ চুলকানি | মদ্যপানের কুফল |
| ৩০. Croton Tig | সামান্য ছোঁয়া লাগলেই ব্যথা | হলুদ বর্ণের রস | দ্রুত ছড়িয়ে পড়ে |

---

# # # ৪. রোগীর কেস টেকিং ও ঔষধ নির্বাচন

**রোগীর বিবরণ:**
বয়স ২৮ বছর। সারা শরীরে লালচে চাকা চাকা হয়ে চুলকাচ্ছে। চুলকানোর পর স্থানটি ভীষণ জ্বালা করে। রোগী গোসল করতে একদম পছন্দ করেন না এবং মিষ্টি খেতে খুব ভালোবাসেন। গরম সহ্য করতে পারেন না, রাতে বিছানার গরমে চুলকানি কয়েকগুণ বেড়ে যায়।

**পর্যবেক্ষণ:**
ত্বক দেখতে বেশ অপরিচ্ছন্ন এবং খসখসে। হাতের তালু ও পায়ের তলায় জ্বালা আছে।

**ঔষধ নির্বাচন:**
লক্ষণ সমষ্টি (মিষ্টি পছন্দ, গোসলে অনীহা, রাতে ও গরমে বৃদ্ধি এবং চুলকানোর পর জ্বালা) অনুযায়ী এই রোগীর জন্য নির্বাচিত ঔষধ হলো **Sulphur**।

---

# # # ৫. ডোজ ও সেবন বিধি

* **ঔষধের শক্তি:** ২০০ (Potency 200)।
* **সেবন বিধি:** সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ২ ফোঁটা করে সামান্য পানির সাথে মিশিয়ে পরপর ৩ দিন সেবন করবেন। সপ্তাহে একবারের বেশি উচ্চ শক্তি সেবন করা অনুচিত।

*সতর্কতা: চর্মরোগে হুটহাট ঔষধ সেবন বিপদজনক হতে পারে। সঠিক চিকিৎসার জন্য একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।*
🚫 Respect Original Creation
কপি করলে কপিরাইটের ঝুকি থাকে।
নিরাপদ থাকতে শেয়ার করে রেখে দিন।
কপি

23/03/2026

🎍👁️ চক্ষুর রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা ~
Repertory ও Materia Medica ভিত্তিক সঠিক ঔষধ নির্বাচন~

🩺 চোখ মানবদেহের অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ অঙ্গ। সামান্য উপসর্গকেও অবহেলা করলে তা গুরুতর সমস্যায় রূপ নিতে পারে।
হোমিওপ্যাথিতে চক্ষু রোগের চিকিৎসা শুধু রোগের নাম দেখে করা হয় না; বরং রোগীর সম্পূর্ণ লক্ষণসমষ্টি (Totality of Symptoms) বিশ্লেষণ করে উপযুক্ত ঔষধ নির্বাচন করা হয়।

━━━━━━━━━━━━━━━━━━
📚 Clinical Guideline
(চিকিৎসক ও শিক্ষার্থীদের জন্য)
━━━━━━━━━━━━━━━━━━

🔹 হঠাৎ ঠান্ডা বাতাসের পর চোখ লাল ও প্রদাহ
➤ ✦ Aconitum Napellus

🔹 চোখ লাল, গরম ও ধকধক ব্যথা
➤ ✦ Belladonna

🔹 চোখ দিয়ে অতিরিক্ত পানি পড়া, আলো সহ্য না হওয়া
➤ ✦ Euphrasia

🔹 চোখে জ্বালা ও চুলকানি
➤ ✦ Sulphur

🔹 শুষ্কতা ও অ্যালার্জি প্রবণতা
➤ ✦ Natrum Muriaticum

🔹 দীর্ঘ সময় পড়াশোনা বা স্ক্রিন ব্যবহারে চোখ ক্লান্ত
➤ ✦ Ruta Graveolens

🔹 ঝাপসা বা অস্পষ্ট দৃষ্টি
➤ ✦ Physostigma

🔹 কর্নিয়ার দুর্বলতা বা স্থিতিস্থাপকতা কমে যাওয়া
➤ ✦ Calcarea Fluorica

🔹 আলোতে অস্বস্তি বা Photophobia
➤ ✦ Silicea
➤ ✦ Phosphorus

━━━━━━━━━━━━━━━━━━
👁️ চোখের অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষণ
━━━━━━━━━━━━━━━━━━

🔹 চোখের পাতা ফোলা
➤ ✦ Apis Mellifica

🔹 ঘন স্রাব বা আঠালো ডিসচার্জ
➤ ✦ Pulsatilla

🔹 পুঁজ, প্রদাহ বা সংক্রমণ
➤ ✦ Mercurius Solubilis

🔹 চোখ ভারী বা ক্লান্ত অনুভূতি
➤ ✦ Gelsemium

🔹 স্নায়বিক ব্যথা বা তীব্র Neuralgia
➤ ✦ Spigelia
➤ ✦ Hypericum

🔹 ডাবল দেখা (Diplopia)
➤ ✦ Argentum Nitricum

━━━━━━━━━━━━━━━━━━
🌿 অ্যালার্জি ও শুষ্ক চোখের ক্ষেত্রে
━━━━━━━━━━━━━━━━━━

🔹 অ্যালার্জিক প্রবণতা
➤ ✦ Sabadilla
➤ ✦ Urtica Urens

🔹 চোখে বালির মতো অনুভূতি
➤ ✦ Arsenicum Album

🔹 শুষ্ক চোখ (Dry Eye Syndrome)
➤ ✦ Bryonia
➤ ✦ Alumina
➤ ✦ Lycopodium

🔹 আলো একদম সহ্য না হওয়া
➤ ✦ Stramonium

🔹 ধোঁয়াটে বা কুয়াশাচ্ছন্ন দৃষ্টি
➤ ✦ Senega

━━━━━━━━━━━━━━━━━━
⚕️ Clinical Tips
━━━━━━━━━━━━━━━━━━

✔ রোগীর মানসিক, শারীরিক ও Modalities সহ সমস্ত লক্ষণ বিশ্লেষণ করা অপরিহার্য
✔ Repertory দিয়ে Case Analysis করে Materia Medica দ্বারা নিশ্চিত করা উচিত
✔ Individualization-ই সঠিক ঔষধ নির্বাচনের প্রধান ভিত্তি

━━━━━━━━━━━━━━━━━━
⚠️ সতর্কতা
━━━━━━━━━━━━━━━━━━

🔸 Potency ও Dose রোগীভেদে ভিন্ন হতে পারে
🔸 অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ গ্রহণ করা উচিত নয়

━━━━━━━━━━━━━━━━━━
📌 উপসংহার
━━━━━━━━━━━━━━━━━━

হোমিওপ্যাথিতে শুধুমাত্র Disease name নয়,
বরং Patient individuality-ই সঠিক ঔষধ নির্বাচনের মূল চাবিকাঠি।

━━━━━━━━━━━━━━━━━━

📚 নবীন চিকিৎসক ও শিক্ষার্থীদের জন্য এটি একটি ব্যবহারিক গাইড।
সংরক্ষণ করুন, শেয়ার করুন এবং ক্লিনিক্যাল প্রয়োগে ব্যবহার করুন।


🚫 Respect Original Creation
কপি করলে কপিরাইটের ঝুকি থাকে।
নিরাপদ থাকতে শেয়ার করে রেখে দিন।
কপি

17/03/2026

🎍📋শিশুদের রোগে দূর্দান্ত কাজ করে এমন কিছু হোমিও ঔষধ ~

🌟👶 এক নজরে শিশু চিকিৎসা
গুরুত্বপূর্ণ লক্ষণ মিলিয়ে হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন~

━━━━━━━━━━━━━━━━━━

🍁 ১️⃣ নবজাতকের গায়ে ফোস্কার মত ফুসকুড়ি উঠলে
✦ Mercurius Sol / Rhus tox 30 — দিনে ১ বার
✦ Kali Sulph 12x — দিনে ২ বার

👶 ২️⃣ শিশু মায়ের দুধ টানতে না চাইলে
✦ China 30 — প্রতি ৬ ঘন্টা পর
✦ Calcarea Phos 12x — দিনে ৩ বার

🥛 ৩️⃣ শিশু দুধ খেতে না চাইলে
✦ Mag Mur 30 — প্রতি ৩ ঘন্টা পর

🧠 ৪️⃣ শিশুর মাথা অস্বাভাবিক বড় হলে
✦ Arnica 3x — প্রতি ৩ ঘন্টা পর

🔵 ৫️⃣ নাভি শুকানোর পরও উঁচু থাকলে
✦ Nux Vomica 6 — দিনে ৩ বার
উপকার না হলে
✦ Sulphur 30 — সপ্তাহে ১ বার

🦴 ৬️⃣ মাথার সামনের হাড় জোড়া না লাগলে
✦ Sulphur 200 — একমাত্রা
১৫ দিন পরে উন্নতি না হলে
✦ Calcarea Phos 12x — দিনে ২ বার

🌸 ৭️⃣ নবজাতকের স্তন ফুলে গেলে
✦ Belladonna 3 — দিনে ৩ বার
পুঁজ হলে
✦ Hepar Sulph 6 — দিনে ২ বার
এক সপ্তাহ পরে
✦ Silicea 30 — সপ্তাহে ১–২ ডোজ

🧴 ৮️⃣ শরীরের ভাঁজে (বগল, কানের পেছনে, কুঁচকি) ঘা ও চুলকানি
✦ Sulphur 30 — সপ্তাহে ১ বার

মোটা শিশু হলে
✦ Calcarea Carb 30 — সপ্তাহে ১ বার

পাতলা শিশু হলে
✦ Lycopodium 30 — দিনে ১ বার

রস বের হলে
✦ Petroleum 30 — দিনে ১ বার

চুলকানি বেশি হলে
✦ Rhus tox 30 — দিনে ২ বার

লাল ফুসকুড়ি হলে
✦ Chamomilla 12 — দিনে ২ বার

🥣 ৯️⃣ অরুচি হলে
✦ Nux Vomica 6 — প্রতি ৩ ঘন্টা
✦ Ferrum Phos 12x — দিনে ২ বার
সহযোগী ঔষধ: Avena Sativa

🥛 ১০️⃣ দুধ হজম না হলে
✦ Aethusa Cynapium 30
✦ Natrum Carb 30 — দিনে ২ বার

🚿 ১১️⃣ গোসলের সময় কানে পানি ঢুকলে
✦ Antim Tart 30
এরপর
✦ Rhus tox 30 — দিনে ২ বার

💨 ১২️⃣ পেটে গ্যাসে কান্নাকাটি করলে
✦ Nux Vomica 30

😡 রাগী শিশু হলে
✦ Chamomilla 30

🤕 ১৩️⃣ পেট ব্যথা ও মোচড় দিলে
✦ Chamomilla 30 — দিনে ২ বার

👂 ১৪️⃣ কানের ব্যথা হলে
✦ Chamomilla 12 — প্রতি ৩ ঘন্টা

🌙 ১৫️⃣ ঘুম না হলে
✦ Chamomilla 30 — প্রতি ৬ ঘন্টা

🧠 ১৬️⃣ মাথার ত্বকে ভেজা একজিমা হলে
✦ Rhus tox 200 — সপ্তাহে ১ বার
উপকার না হলে
✦ Mezereum 200

━━━━━━━━━━━━━━━━━━

📚 নোট:
এই তালিকাটি মূলত হোমিওপ্যাথি শিক্ষার্থীদের প্রাথমিক ধারণার জন্য সাজানো।
🚫 Respect Original Creation
কপি করলে কপিরাইটের ঝুকি থাকে।
নিরাপদ থাকতে শেয়ার করে রেখে দিন।

16/03/2026

👩‍🎤 #উদরাময় নিরাময়ে চমৎকার মেডিসিন সমূহঃ

💁‍♂ #দুধ খাইয়া উদরাময়-ক্যাল্কে-কার্ব, নেট্রামকার্ব, সালফার, ল্যাকডি ফ্লোরেটাম-যে কোন একটি ৩০, তিন ঘন্টান্তর।

💁‍♂ #ডিম খাইয়া,, চিনিনাম আর্স বা ফেরাম মেট ৩০, তিন ঘন্টান্তর।

💁‍♂ #ফল, ঠান্ডা পানি, আইসক্রিম চায়না, আর্স, পালস যে কোন একটি ৩০ শক্তি ৩ ঘন্টান্তর।

💁‍♂ #টক খেয়ে, এন্টিমক্রুড ৩০, তিন ঘন্টান্তর।

💁‍♂ #পেয়াজ,, থুজা বা লাইকো ৩০, তিন ঘন্টান্তর ৩/৪ ডোজ।

💁‍ #আফিং,, পালসেটিলা বা নেট্রাম মিউর ৩০, তিন ঘন্টান্তর (এভেনা স্যাটQ)।

💁‍ #রুটি,, নেট্রাম মিউর ৩০ তিন ঘন্টান্তর।

💁‍♂ #কমলালেবু খাইয়া উদরাময়-চায়না, এসিড ফস ৬, ৩ ঘন্টান্তর।

💁‍♂ #রৌদ্র হইতে আসিয়া ঠান্ডা জলে স্নান করিয়া,, এন্টিমক্রুড ৩০, দুই ঘন্টান্তর (ব্রায়ো-৩০)।

💁‍♂ #গোল আলু,, নেট-সালফ, কলোসিস্থ ৩০, তিন ঘন্টান্তর।

💁‍♂ #তরমুজ,, আর্স বা জিঞ্জিবার ৩০, তিন ঘন্টান্তর।

💁‍♂ #দূষিত পানি,, জিঞ্জিবার বা ব্যাপটিসিয়া ৩০, তিন ঘন্টান্তর।

💁‍♂ #চর্বি জাতীয় খাদ্য, পালস ৩০, তিন ঘন্টান্তর।

💁‍♂ #মিষ্টি,, আর্জেন্টাম নাইট্রিকাম ৩০, তিন ঘন্টান্তর।

💁‍♂ #গরুর মাংস,, কেলি নাইট্রিকাম ৩০, তিন ঘন্টান্তর।

💁‍♂ #পচা বা বাসি,, আর্সেনিক, কার্বোভেজ ৩০, তিন ঘন্টান্তর।

💁‍♂ #কপি,, লাইকো,পেট্রোলিয়াম ৩০, তিন ঘন্টান্তর।

💁‍♂ #গ্রীষ্মকালীন,, এন্টিমক্রুড, ব্রায়োনিয়া, ক্রোটন, ফস, পডো, গ্যাম্বোজিয়া, গ্র্যাটিওলা-যে কোন একটি ৩০, তিন ঘন্টান্তর।

💁‍♂ #বর্ষাকালীন,, নেট্রাম সালফ ১২x ডালকামারা বা রাসটক্স ৩০, তিন ঘন্টান্তর।

💁‍♂ #শরৎকালীন, কলচিকাম ৩০ বা আটিষ্টা ইন্ডিয়া ৩x তিন ঘন্টান্তর।

💁‍♂ #ভয় পাইয়া,, জেলসিমিয়াম, ওপিয়াম ৩০, তিন ঘন্টান্তর।

💁‍♂ #মশলাদার খাদ্য,, নাক্স ৩৪, ১/২ ঘন্টান্তর।

💁‍♂ #মাছ, কার্বোভেজ ৩০, তিন ঘন্টান্তর।

💁‍♂ #ময়দায় প্রস্তুত খাবার, নেট্রাম মিউর ৩০, তিন ঘন্টান্তর।

💁‍♂ #চা অথবা কফি, থুজা ৩০, তিন ঘন্টান্তর।

💁‍♂ #ঝাল খাইয়া,, নাক্স ৩x, দুই ঘন্টান্তর।

💁‍♂ #পিঠা, লুচি, সন্দেশ, মিষ্টান্ন, ডালের বড়া খেয়ে,, পালসেটিলা ৩০, তিন ঘন্টান্তর।

💁‍♂ #মাংস খাইলেই,, কষ্টিকাম বা পালস ২০০, দিনে ১ বার।

💁‍♂ #রাত্রিকালীন,, সোরিনাম, চায়না, পালসেটিলা ২০০, দিনে ১ বার (যে কোন ১টি)।

💁👉দিবাভাগে,, পেট্রোলিয়াম, থুজা, সিনা, নেট্রাম মিউর ৩০, দিনে ২ বার (যে কোন ১টি)।

💁‍♂️👉খুব দুর্গন্ধযুক্ত,, সোরিনাম বা পডোফাইলাম ২০০, কেলিফস ৬৪ ২/৩ ডোজ, ৪ ঘন্টান্তর।

💁‍♂️👉আহারে বসিলেই বাহ্যে পায় ফেরাম মেট বা নেট্রাম ফস ২০০, ৩ দিন অন্তর ১ বার।

💁‍♂️👉আহারের পর দৌড়াইয়া পায়খানায় যায়---আর্স, আর্জ নাইট, ফেরাম মেট, সোরিনাম বা সেনিকিউলা ২০০, ৪ দিন অন্তর ১ বার।

💁‍♂️👉আহার শেষ না করিতেই কিংবা খাইতে খাইতে মলত্যাগের ইচ্ছা-এলষ্টোনিয়া স্কলারিস, চায়না, ফেরাম মেট ৩০ শক্তিতে।

💁‍♂️👉 আহারের কিছুক্ষণ পর বাহ্যে পায়-চায়না ৩০, দিনে ৩ বার বা পালসেটিলা ২০০, সপ্তাহে ১ বার।

💁‍♂️👉সকালে উদরাময়ের বেগ-বিছানা হইতে তাড়াইয়া তোলে-এলো বা সালফার ২০০, সপ্তাহে ১ বার।

💁‍♂️👉বিছানা হইতে উঠিয়া
২/১ কদম হাঁটিলেই মলবেগ হইলে (থুজা) নেট্রাম সালফ ১২৪, ৩ বড়ি দিনে ২/৩ বার।

💁‍♂️👉শিশুদের টক গন্ধযুক্ত,, রিউম, হিপার সালফ, নেট্রাম ফস, এসিড সালফ, ক্যাল্কে কার্ব, রোবিনিয়া, ম্যাগ কার্ব-যে কোন একটি ৩০ শক্তি দিনে ২ বার।

💁‍♂️👉পেট ফাঁপাসহ,, চায়না, জ্যাট্রোফা-যে কোন ১টি ৩০ শক্তি ২ ঘন্টান্তর।

💁‍♂️👉পেটে বেদনাসহ,, নাক্স ৩x, দুই ঘন্টান্তর। ক্যাল্কে ফস ৬x।

💁‍♂️👉বেদনাহীন,, পডোফাইলাম হাজার, দিনে ১ বার। এলেস্টোনিয়া ৩x, এসিড ফস ৩০, চায়না ৩০ অথবা বিসমাথ ৩০, দুই ঘন্টান্তর।

💁‍♂️👉বৃদ্ধ ব্যক্তির,, এন্টিমক্রুড ৩০, দিনে ৩ বার।

💁‍♂️👉প্রস্রাবের সময় অসাড়ে মলত্যাগ-এলো ৩০, ৪ ঘন্টান্তর।

💁‍♂️Unhealthy infants দের দুর্দম্য উদরাময়ে-পডোফাইলাম ৩x, তিন ঘন্টান্তর সেব্য।

💁‍♂️👉বায়ু নিসরণের সময় কাপড় নষ্ট হয়- এসিড ফস, এলো সালফার, দিনে ২/৩ বার সেব্য।

💁‍♂️👉আমাশয়ের পর,, আর্স ৩০, দিনে ২ বার।

💁‍♂️👉শিশুর দাঁত উঠার সময়,, ক্যামো, ক্যাল্কেফস, পডো, ফাইটো।

💁‍♂️👉উদারময়ে বাহ্যে পায় তাড়াতাড়ি না গেলে কাপড় নষ্ট হইয়া যায়-সালফার, এলোজ।

💁‍♂👉অনিদ্রা বা অসময়ে খাওয়ার দরুন,, নাক্স ভম ৩০।

💁‍♂️👉বন্দুকের গুলির মত শব্দ হলে-ক্রোটনটিগ ৩০, দিনে ২/৩ বার

💁‍♂️👉দুঃসংবাদে,, জেলসিমিয়াম ৩০, তিন ঘন্টান্তর।

💁‍♂️👉চর্মরোগ চাপা পড়িয়া সালফার, সোরিনাম, মেজিরিয়াম, 22 পেট্রোলিয়াম ৩০/২০০ যে কোন ১টি।

💁‍♂️👉ঋতুকালে,, এমন কার্ব, বোভিষ্টা বা ভিরেট্রাম ৩০, চার ঘন্টান্তর।

💁‍♂️👉গর্ভাবস্থায়,, ফসফরাস বা পালসেটিলা ৩০, দিনে ২ বার।

💁‍♂️👉টিকা লইবার পর,, থুজা বা সাইলিসিয়া ৩০, দিনে ২ বার।

💁‍♂️👉সবুজ বর্ণের উদারময়-ইহাতে ইপিকাক, আর্জ নাই, ক্যাল্কেকার্ব, মার্কসল, ক্যামোমিলা, ম্যাগ কার্ব, গ্যাম্বোজিয়া-যে কোন ১টি ৩০ শক্তিতে ৩ ঘন্টান্তর সেব্য।

💁‍♂️👉প্রাতঃরাশের (নাস্তার) পর উদরাময়-থুজা, এসিড নাইট্রিক।

💁‍♂️👉ভোররাত্র থেকে সকাল ৯/১০টা পর্যন্ত উদারময়ের বৃদ্ধি-সালফার, নেট্রাম সালফ।

💁‍♂️👉গাড়ীতে ভ্রমণ করার সময় উদারময়-মেডোরিনাম।

💁‍♂️👉রাক্ষুসে ক্ষুধাসহ উদরাময়-ক্যাল্ক কার্ব ৩০, ২০০ (আয়োডিন, সিনা)

💁‍♂️👉ঠান্ডা লেগে দেখা দেয় উদরাময় (ডিসেন্ট্রি/ডায়রিয়া)-ডালকামারা ৩০।

💁‍♂️👉পেটে গ্যাস সহ উদরাময়-এসাফিটিডা, চায়না, এলো ৩০ থেকে।

🙏👉গুরুত্বপূর্ণ এই পোস্টটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন।

👩‍💼 ডাঃ বিল্লাল হোসেন
ইভা হোমিও হল

06/03/2026

পাত্রের চরিত্র বিচার বিবেচনায় হোমিওপ্যাথিক মেডিসিন।

🟥 ফসফরাস= ৬ মাস পরপর অন্য মেয়ের প্রেমে পড়ে। এরা সহানুভূতির কারনেও অন্যের প্রেমে পড়ে যায়।

🟥 লাইকোপোডিয়াম= ঘরে স্ত্রী থাকা স্বত্বেও অন্য একাধিক মহিলার সাথে প্রেম করে।
প্রেমিকা বিয়ার কথা বললেই তার আর ভালো লাগেনা, মুলত বিয়ে করে বউ সন্তান এদের দায়িত্ব নিতে ভয় পায়, আত্মবিশ্বাসের অভাব।

🟥 মেডোরিনাম=একই সাথে একাধিক মেয়ের সাথে প্রেম করে,এদের বলা হয় সেক্স মেশিন।এরা সহজেই প্রেমিককে বেড পার্টনার বানাতে পটু।

🟥 প্লাটিনা= অভিজাত বংশীয় ছেলে, নিজেকে খুব বড় মনে করে।

🟥 সালফার= মনের মাধুরি মেশানো সৌন্দর্যের মেয়ে খুঁজে খুঁজে খুঁজে, এজন্য এদের বিয়ে করতে দেরি হয়।

🟥 থুজা= আনবিশ্বাসের অভাব, এর প্রেম কাহিনি পৃথিবীর কেউ জানে না, সব গোপনীয়।

🟥 স্ট্যাফিসেগ্রীয়া= খুব লাজুক,, সবকিছু চাপা দিতে চায়, সারদিন যৌনচিন্তা মাথায় নিয়া ঘুরে, মাস্টারবেশন খুব পটু।

🟥 হায়োসিয়ামাস= বেহায়া,নির্লজ্জ, অসভ্য,সন্দেহপ্রবন, লুচ্চামিতে পটু।এরা ওপেনে রাস্তাঘাটে কুকুরের মত আচরণ করতেও লজ্জাবোধ করে না।

🟥 ল্যাকেসিস= পুরো পরিবার নিজের কন্ট্রোলে রাখতে চায়, জেলাসিতে ভরপুর, বউ কারো সাথে কথা বললেও সহ্য করতে পারে না, সর্বদা চোখে চোখে রাখে।এরা পারলে বেড রুমেও সিসিটিভি লাগায়।

🟥 ন্যাট্রাম মিউর= অপাত্রে পিরিতি।কেনে পিরিতি বাড়াইলারা বন্ধু ছেড়ে যাইবা যদি।আমার সোনার ময়না পাখি,কোন বা দেশে গেলি উইড়ারে,দিয়া মোরে ফাঁকি।সবাই তো সুখী হতে কেউ সুখী হয় কেউ হয় না।ছ্যাকা খেয়ে ব্যাকা হয়ে রইছে।অন্য কাউকে আর মন দিতে পারছে না, বারেবারে মন পিছু ফিরে তাকায়।

🟥 এসিড ফ্লোর= বুড়া বয়সে আর কত, গরমকাতর, কাম যত্রতত্র, তেতুল দেখলেই লালা ঝরে, বুড়া বয়সে কচি মেয়ে বিয়া করে
(তবে এরা ফসফরাসের প্রেমে পড়তে পারে সহজেই।)

🟥 ব্যারাইটা কার্বঃ খর্বাকায়, বুদ্ধিহীন, বোকার মত হাসে। এরা গার্ডিয়ান ছাড়া চলতে পারে না। পুরুষ হিসেবে বেমানান। এদের প্রাইভেট পার্টও ছোট থাকতে পারে। (সুতরাং মেয়ে দেয়া ঠিক হবে না🤭)
তবে এরা বউর কথায় ওঠবস করার মতো পুরুষ।

🟥 বিউফোঃ এরা ছোটবেলা থেকেই হস্তমৈথুনে অভ্যস্ত। নির্জনতা খুঁজে। নির্জনতা পেলেই আবার....

🟥 নাক্স ভোমঃ কঠোর পরিশ্রমী মানুষ। লক্ষ্যে পৌছানোর জন্য রাত দিন খাটুনির কারনে ঘুমের সময়ও পায় না। মেজাজ খিটখিটে হয়ে যায় অল্পতেই। কারো বিরোধীতা সহ্য হয় না।
পাত্র হিসেবে নাক্স হলো কষা রোগী🎃। এদের খালি সোনাপাতা খাওয়াতে হবে।
এরা নার্ভের টনিকের জন্য চা কফি থেকে শুরু করে নানাবিধ বলকারক খায়।

🟥 কার্সিনোসিনঃ সহানুভূতিশীল, দায়িত্বশীল, সবার মন রক্ষা করে চলে। শান্ত ভদ্র। অল্প বয়সেই পরিবারের দায়িত্ব মাথায় পেতে নিয়েছে। ভালো ছেলে। কাউকে না বলতে পারে না।
এরা অনেক সময় অতি/অনা শাসনে বড় হয়।

🟥 ক্যালাডিয়ামঃ প্রচুর ধুমপায়ী। ধুমপান করতে করতে মুখ কালো করে ফেলেছে। এরা চরম কামুক কিন্তু চরম অক্ষম পুরুষ।

🟥 অরাম মেটঃ ক্লাসের ফার্স্ট বয়।সব সময় সবকিছুতে প্রথম ও সেরা হতে চায়। ব্যর্থ হলেই চরম বিষন্ন হয়ে পড়ে। সহজেই সুইসাইড চিন্তা করে।

🟥 ন্যাট্রাম সালফঃ হাঁপানিতে আক্রান্ত। সফল ব্যবসায়ি। প্রচুর অর্থকড়ি আছে। বউর প্রতি থাকে অগাধ বিশ্বাস।

🟥 কোনিয়ামঃ বিভিন্ন কারনে বিয়া করি করি বলে বয়স এখন ৪০। অথচ বিয়া করতে চায় ১৬ বছরের মেয়ে। এরা কথা বললেই ভিজে যায়। দীর্ঘদিনের চাহিদা অবদমনের ইতিহাস। এদের শরীরে টিউমার হলে দ্রুত তা ক্যান্সারে পরিনত হতে পারে।

✅ ইহা একটি হোমিওপ্যাথিক ফান পোস্ট, হোমিওপ্যাথ ছাড়া এর মর্ম বুঝবেন না
.............................ডা. মোহাম্মদ আসলাম হাওলাদার

#ক্যালাডিয়াম #ফসফরাস #কোনিয়াম #লাইকোপোডিয়াম #মেডোরিনাম #প্লাটিনা #সালফার #থুজা #হোমিও

06/03/2026

👩‍🎤 #ওষুধ খেয়ে রোগ বেড়ে গেলে করণীয় কি দেখুনঃ-(প্রথম পর্ব)

💁‍♂ #ডাঃকেন্টের বারোটি পর্যবেক্ষণ
ডঃ জে. টি. কেন্টের বারোটি পর্যবেক্ষণ হলো হোমিওপ্যাথিক চিকিৎসকদের জন্য নির্ধারিত একটি চিকিৎসাগত নির্দেশিকা। একটি সুনির্বাচিত ঔষধ প্রয়োগ করার পর, চিকিৎসককে অবশ্যই রোগীর অবস্থার পরিবর্তনগুলো সতর্কভাবে পর্যবেক্ষণ করতে হয়। এই পর্যবেক্ষণগুলি চিকিৎসককে ঔষধের ক্রিয়া বুঝতে, রোগীর জীবনীশক্তি মূল্যায়ন করতে, রোগের ভবিষ্যৎ (প্রোগনোসিস) নির্ধারণ করতে (অর্থাৎ রোগী আরোগ্যের পথে আছে কি না), এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নিতে সাহায্য করে যেমন, অপেক্ষা করতে হবে, ঔষধের মাত্রা পুনরাবৃত্তি করতে হবে, শক্তি (পোটেন্সি) পরিবর্তন করতে হবে, নাকি নতুন একটি ঔষধ নির্বাচন করতে হবে।

💁‍♂ #কেন্টের দ্বাদশ পর্যবেক্ষণ
এখানে ডঃ জে. টি. কেন্টের বারোটি পর্যবেক্ষণ, তাদের ব্যাখ্যা, আরোগ্য সম্ভাবনা এবং চিকিৎসকের করণীয় সহ দেওয়া হলো।

১. #দীর্ঘকালব্যাপী বৃদ্ধি এবং অবশেষে রোগীর অবস্থার অবনতি

💁‍♂ #পর্যবেক্ষণ:
ঔষধ সেবনের পর রোগীর লক্ষণগুলো দীর্ঘ সময় ধরে বাড়তে থাকে এবং তারপর তার সামগ্রিক স্বাস্থ্যের অবনতি ঘটতে শুরু করে।

💁‍♂ #আরোগ্য সম্ভাবনা:
প্রতিকূল। এটি নির্দেশ করে যে জীবনীশক্তি আরোগ্য লাভের মতো যথেষ্ট শক্তিশালী নয়। রোগটি সম্ভবত আরোগ্য অযোগ্য এবং সঠিকভাবে নির্বাচিত ঔষধটিও রোগীর অবস্থাকে দ্রুত খারাপের দিকে নিয়ে গেছে।

💁‍♂ #করণীয়:
রোগটি সম্ভবত আরোগ্য অযোগ্য। রোগীর কষ্ট লাঘবের জন্য প্রতিষেধক (Antidote) প্রয়োজন হতে পারে।
উপশমমূলক চিকিৎসার উপর জোর দিতে হবে।

২. #দীর্ঘ বৃদ্ধি কিন্তু অবশেষে ধীর উন্নতি
পর্যবেক্ষণ: রোগী লক্ষণগুলির একটি উল্লেখযোগ্য এবং দীর্ঘস্থায়ী বৃদ্ধি অনুভব করে, কিন্তু অবশেষে একটি ধীর ও স্থির উন্নতি পরিলক্ষিত হয়।

💁‍♂ #আরোগ্য সম্ভাবনা:
অনুকূল, তবে আরোগ্য ধীরে হবে। এটি প্রায়শই গভীর ও পুরাতন রোগে ঘটে যেখানে শারীরিক ক্ষতি অনেক বেশি, কিন্তু জীবনীশক্তি প্রতিক্রিয়া করার জন্য যথেষ্ট শক্তিশালী।

💁‍♂ #করণীয়:
ঔষধের পুনরাবৃত্তি করবেন না। ধৈর্য ধরে অপেক্ষা করুন। ঔষধটি গভীরভাবে কাজ করছে।

৩. #দ্রুত, স্বল্পস্থায়ী ও শক্তিশালী বৃদ্ধি এবং এরপর দ্রুত উন্নতি

💁‍♂ #পর্যবেক্ষণ:
ঔষধ সেবনের পরেই বর্তমান লক্ষণগুলির একটি সংক্ষিপ্ত এবং তীব্র বৃদ্ধি ঘটে, যার পরে রোগীর সামগ্রিক স্বাস্থ্যে দ্রুত এবং লক্ষণীয় উন্নতি হয়। এটিই ক্লাসিক "হোমিওপ্যাথিক বৃদ্ধি"।

💁‍♂ #আরোগ্য সম্ভাবনা:
অত্যন্ত অনুকূল। এটি সবচেয়ে আকাঙিক্ষত প্রতিক্রিয়া। এটি দেখায় যে ঔষধটি নিখুঁত সদৃশ (Similimum) এবং জীবনীশক্তি শক্তিশালী।

💁‍♂ #করণীয়:
হস্তক্ষেপ করবেন না। ঔষধের পুনরাবৃত্তি করবেন না। আরোগ্য প্রক্রিয়া চলছে।

৪. #কোন প্রকার বৃদ্ধি ছাড়াই রোগীর আরোগ্য লাভ।

💁‍♂ #পর্যবেক্ষণ:
ঔষধ সেবনের সাথে সাথেই রোগী উন্নতি করতে শুরু করে, লক্ষণগুলির কোনো লক্ষণীয় বৃদ্ধি ছাড়াই।

💁‍♂ #আরোগ্য সম্ভাবনা:
অত্যন্ত অনুকূল। এটি সাধারণত তরুণ রোগে বা পুরাতন রোগে ঘটে যেখানে ঔষধ এবং শক্তি (Potency) রোগীর অবস্থার সাথে নিখুঁতভাবে মিলে গেছে।

💁‍♂ #করণীয়:
ঔষধের পুনরাবৃত্তি করবেন না। আরোগ্য প্রক্রিয়াকে নির্বিঘ্নে চলতে দিন।

৫. #প্রথমে উপশম এবং পরে বৃদ্ধি।

💁‍♂ #পর্যবেক্ষণ:
রোগী অল্প সময়ের জন্য ভালো বোধ করে, কিন্তু তারপরে মূল লক্ষণগুলি ফিরে আসে এবং আরও খারাপ হয়।

💁‍♂ #আরোগ্য সম্ভাবনা:
প্রতিকূল। ঔষধটি প্রকৃত সদৃশ ছিল না; এটি কেবল একটি উপরিভাগের ঔষধ ছিল যা লক্ষণগুলিকে সাময়িকভাবে উপশম বা চাপা (Suppress) দিয়েছে। রোগী এখন আরও খারাপ অবস্থায় আছে।

💁‍♂ #করণীয়:
কেসটি অবশ্যই সাবধানে পুনরায় গ্রহণ করতে হবে। প্রথম ব্যবস্থাপত্রটি একটি ভুল ছিল। একটি নতুন, আরও উপযুক্ত ঔষধ খুঁজে বের করতে হবে।

৬. #লক্ষণের অতি স্বল্পস্থায়ী উপশম
পর্যবেক্ষণ: রোগী ভালো বোধ করে, কিন্তু উন্নতি খুব অল্প সময়ের জন্য স্থায়ী হয়।

💁‍♂ #আরোগ্য সম্ভাবনা:
অনিশ্চিত। এর বিভিন্ন কারণ থাকতে পারে:

💁‍♂ #আরোগ্য অযোগ্য রোগ:
মারাত্মক প্যাথলজিতে, ঔষধ শুধুমাত্র অস্থায়ী উপশম দিতে পারে।

💁‍♂ #আরোগ্যের পথে বাধা:
রোগীর জীবনযাত্রার কিছু অভ্যাস (যেমন, কফি, ভুল খাদ্যাভ্যাস, মানসিক চাপ) ঔষধের ক্রিয়াকে নষ্ট করে দিতে পারে।

💁‍♂ #ভুল শক্তি: গভীর পুরাতন রোগের জন্য নির্বাচিত শক্তি (Potency) খুব কম হতে পারে।

💁‍♂ #করণীয়: আরোগ্যের পথে কোনো বাধা আছে কিনা তা অনুসন্ধান করুন। যদি না পাওয়া যায়, তবে উচ্চতর শক্তিতে ঔষধ পুনরাবৃত্তির কথা বিবেচনা করুন।

💁‍♂ #গুরুত্বপূর্ণ এই পোস্টটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন।

👩‍💼ডাঃ বিল্লাল হোসেন
ইভা হোমিও হল।

17/01/2026

#আমি_হোমিওপ্যাথিক_মেডিসিন_Selenium (সেলিনিয়াম) #বলছি
🌱 আমার জন্ম: আমি জন্মেছি এক ধাতু থেকে—
👉 Selenium
আমি আগুনে তৈরি,
কিন্তু আমার রোগী আগুনের মতো শক্ত নয়।
আমি কাজ করি—
👉 ধীরে,
👉 গভীরে,
👉 দীর্ঘদিন ধরে শক্তি ক্ষয় হওয়া মানুষের উপর।
আমি সেইসব রোগীর ওষুধ,
👉 যারা বাইরে থেকে স্বাভাবিক,
👉 কিন্তু ভিতরে ভিতরে নিঃশেষ হয়ে যাচ্ছে।
🧪 আমি Proved
আমাকে প্রুভিং করেছেন
👉 হ্যানিম্যান ও তাঁর পরবর্তী চিকিৎসকেরা।
তাঁরা দেখেছিলেন—
আমি আঘাত করি
👉 স্নায়ুতে,
👉 যৌনশক্তিতে,
👉 কণ্ঠে,
👉 এবং গভীর ক্লান্তিতে।
💠 আমার মায়াজম
👉 Syphilitic + Psoric
বিশেষত—
💥 দীর্ঘদিনের যৌন অপব্যয়
💥 অতিরিক্ত হস্তমৈথুন
💥 বারবার বীর্যক্ষয়
💥 দীর্ঘ অসুস্থতার পর দুর্বলতা
👉 Vital force ধীরে ধীরে নিঃশেষ হয়।
👶 আমার শৈশব
আমি সেই শিশু—
💥 দেখতে সুস্থ
💥 কিন্তু খুব তাড়াতাড়ি ক্লান্ত
💥 পড়াশোনা করতে চায়
কিন্তু মাথা টেকে না
👉 শেখার আগ্রহ আছে,
👉 কিন্তু শক্তি নেই।
👦 কৈশোর—অতিরিক্ত ক্ষয়
💥 যৌন কৌতূহল বেশি
💥 আত্মসংযম দুর্বল
💥 অল্পতেই উত্তেজনা
💥 কিন্তু তাড়াতাড়ি নিঃশেষ
👉 এখানেই আমার বীজ বোনা হয়।
👨 যৌবনে আমার আসল রূপ
আমি সেই মানুষ—
😔 কথা বলতে গেলে গলা কাঁপে
🎤 গান গাইতে বা বক্তৃতা দিতে গেলে
👉 কণ্ঠ বসে যায়
💥 যৌন ইচ্ছা আছে
💥 কিন্তু সহবাসের সময় শক্তি থাকে না
💥 বীর্যপাত খুব দ্রুত
💥 সহবাসের পর
👉 চরম দুর্বলতা ও বিষণ্নতা
👉 Desire present, power absent = Selenium
🧠 আমার মানসিক অবস্থা
💥 হতাশ
💥 আত্মবিশ্বাসহীন
💥 একা থাকতে চায়
💥 নিজের দুর্বলতা নিয়ে লজ্জিত
💥 কথা বলার সময়
👉 শব্দ ভুল হয়ে যায়
👉 বাক্য শেষ করতে পারে না
💥 স্মৃতি দুর্বল
বিশেষত—
👉 নাম,
👉 সংখ্যা,
👉 কথা বলার মাঝখানে ভুলে যায়।
🤕 আমার শারীরিক লক্ষণ
🌀 মাথা
💥 মাথা ভারী
💥 চিন্তা করলে ব্যথা
💥 পড়লে বা লিখলে মাথা ঝিমিয়ে আসে
🎤 কণ্ঠ
💥 কণ্ঠ দুর্বল
💥 কথা বললেই ভেঙে যায়
💥 সকালে ভালো,
👉 সন্ধ্যার দিকে বসে যায়
👉 Public speaker’s remedy
🦵 পা ও স্নায়ু
💥 হাঁটতে গেলে পা টেনে হাঁটে
💥 পায়ে কাঁপুনি
💥 দীর্ঘক্ষণ দাঁড়াতে পারে না
👉 ধীরে ধীরে স্নায়বিক দুর্বলতা।
🧬 যৌন অঙ্গের উপর আমার কাজ
💥 অন্ডকোষ ঝুলে পড়া
💥 প্রোস্টেট দুর্বলতা
💥 সহবাসের পর হাঁটু কাঁপে
💥 সহবাসের পর
👉 মানসিক ও শারীরিক ভেঙে পড়া
👉 Loss of vital fluids = Selenium
🚽 আমার পেটের সমস্যা
💥 কোষ্ঠকাঠিন্য
💥 মল নরম
👉 কিন্তু বের করতে শক্তি লাগে
👉 মল পিছলে ফিরে যায়
👉 দুর্বল স্পিঙ্কটার
😔 আমার গভীর ভয়
💥 নিজের অক্ষমতা নিয়ে ভয়
💥 ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ
💥 লোকের সামনে ব্যর্থ হওয়ার ভয়
👉 কিন্তু সে কথা কাউকে বলে না।
🧓 বয়স বাড়লে
💥 স্মৃতি ভেঙে পড়ে
💥 যৌন শক্তি প্রায় শূন্য
💥 হাঁটতে গেলে পা টানে
💥 কণ্ঠস্বর ক্ষীণ
👉 Premature old age।
💠 আমার প্রধান চেনার লক্ষণ (Keynotes)
1️⃣ যৌন ইচ্ছা আছে, শক্তি নেই
2️⃣ সহবাসের পর চরম দুর্বলতা
3️⃣ কথা বললে বা গান গাইলে কণ্ঠ বসে যায়
4️⃣ হাঁটলে পা টেনে হাঁটা
5️⃣ মানসিক ও শারীরিক নিঃশেষতা
6️⃣ মল বের করতে শক্তি লাগে
7️⃣ নাম ও শব্দ ভুলে যাওয়া
⬆️ আমার বৃদ্ধি (Aggravation)
🌙 সন্ধ্যা
🎤 কথা বললে
🧠 মানসিক পরিশ্রম
🔥 উষ্ণতা
💦 যৌন ক্রিয়া
⬇️ আমার উপশম (Amelioration)
🌞 বিশ্রাম
❄️ ঠান্ডা বাতাস
🛌 শুয়ে থাকা
🤫 নীরবতা
🔄 আমার সম্পূরক
Phosphoric acid
Kali phosphoricum
❎ আমার ক্রিয়ানাশক
China
Sulphur
⬅️ আমার পরে ভালো চলে
Silicea
Calcarea carb
➡️ আমার পূর্বে উপকারী
Nux vomica
🔥 আমার স্থিতিকাল
⏳ দীর্ঘস্থায়ী
আমি ধীরে কাজ করি,
কিন্তু ভাঙা জীবনীশক্তিকে গভীরভাবে স্পর্শ করি।
🌿 শেষ কথা
যখন রোগী বলে—
“ডাক্তার,
ইচ্ছা আছে কিন্তু পারি না,
কথা বললে গলা ধরে আসে,
অল্পতেই সব শক্তি শেষ হয়ে যায়…”
👉 তখন মনে রাখবেন—
আমি Selenium।
আমি সেই ওষুধ,
👉 যেখানে মানুষ হেরে যায় না,
👉 কিন্তু ভিতরে ভিতরে নিঃশেষ হয়ে যায়।

খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন তাই শেয়ার করে টাইমলাইনে রেখে দিন ❤️
নিয়মিত লিখা চাইলে Next লিখুন

Address

Rajshahi City
Rajshahi
6000

Alerts

Be the first to know and let us send you an email when মেহমেদ হোমিও ফার্মেসী এন্ড চিকিৎসালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share