21/03/2025
মহান আল্লাহ যাহা করেন নাযিল যারা তা গোপন রাখে,
বিনিময়ে তারা তুচ্ছ মূল্য গ্রহণ করিয়া থাকে।
আয়াতের মূল্য গ্রহণ করিবে যারা,
উদরে তাদের পুরো না কিছুই অগ্নি ছাড়া।
কিয়ামতের দিন বলবেন না আল্লাহ তাদের সাথে কথা,
মহান আল্লাহ করবেন না তাদেরকে পবিত্রতা ।
এছাড়া-
মর্মান্তিক জাহান্নামের শাস্তি পাইবে তাহারা।