Happy Cures

Happy Cures May Your Life Not Bring You To Us. If It Does Though, We’ll Take Good Care of You!

📍আ/ত্মহ'ত্যা এবং পোস্ট ম'র্টেমথার্ড ইয়ার থেকে মেডিকেল স্টুডেন্টদের ফরেনসিক ক্লাস শুরু হয়। ক্লাসের একটা পার্ট হচ্ছে পোস...
27/05/2025

📍আ/ত্মহ'ত্যা এবং পোস্ট ম'র্টেম

থার্ড ইয়ার থেকে মেডিকেল স্টুডেন্টদের ফরেনসিক ক্লাস শুরু হয়।
ক্লাসের একটা পার্ট হচ্ছে পোস্ট মর্টেমে উপস্থিত থাকা; কীভাবে করা হয় দেখা ও শেখা ।
আমরা একদম প্রথম যে দুইটা কেস পেয়েছিলাম-
দুইটাই মেয়ে,অল্প বয়সী।
দুইটাই সু'ইসা'ইডাল কেইস।
একজন গলায় ফাঁ'স,আরেকজন বি'ষ খেয়ে মরা।
প্রথমেই ডেড বডির শরীর থেকে কাপড় সব খুলে ফেলা
হয়। ডাক্তার , স্টুডেন্ট ,পুলিশ এবং ডোম ( যারা কমনলি লাশ কাটে,
হ্যান্ডেল করে ) সবাই উপস্থিত থাকে সেখানে। এরপর গলা
থেকে নাভির নিচ পর্যন্ত ছুরি দিয়ে চামড়া
কাটা হয়। এরপর গরুর যেভাবে চামড়া ছাড়ায় সেভাবে চামড়া ছাড়ায়।
তারপর বুকের পাঁজর যেভাবে যেভাবে কাটে সেটাকে ঠিক
কাটা বলা যায় না; ভাঙে বললেই ভালো! গরুর হাড় যেভাবে ক/শাইরা
কা/টে অনেকটা সেরকম।
কন্ঠনালী অনেকটা টেনে হিঁচড়ে বের করে জিহ্বা সহ।
এরপর হার্ট, লিভার, পাকস্থলি কেটে প্রিজার্ভ করা হয় ।
বেশি খারাপ লাগে যখন মগজ বের করে। আমাদের দেশে
'ইলেক্ট্রিক স' নাই, মাথার খুলি কাটার জন্য। ওরা যেটা করে-
কাঠমিস্ত্রির দোকানে হাতুড়ি বাটাল হয়ত দেখে থাকবেন, ওই হাতুড়ি
বাটাল দিয়ে বাড়ি দিয়ে দিয়ে খুলি ফাটায়; খুলি ভাঙার শব্দটা খুব অদ্ভুত!
তার আগে মাথার মাথার চামড়া সহ চুল মোটামুটি বলা যায় হ্যাঁচকা টানে
খুলে ফেলা হয়। তখন মানুষটাকে আর মানুষ মনে হয় না ।
এক্সামিন শেষে ব্রেইনটাকে পেটের ভেতর পুরে দিয়ে
সেলাই করে দেয়।
সত্যি বলতে কোরবানির সময় গরু ছাগল জ/বা/ই থেকে মাংস কা/টা
সবই দেখেছি, করেছি।
আমার কাছে মনে হয়েছে গরু ছাগলও অনেক যত্ন নিয়ে
কা/টে মানুষ! কারণ ওটার চামড়া দামী, মাংস দামী। চামড়াটা যেন অক্ষত
থাকে, চামড়া যেন থেতলে না যায়; এমন অনেক কিছু
মেইনটেইন করা লাগে। শুধু পোস্ট ম/র্টেমের সময়
যেভাবে ডেড বডির সাথে বিহেভ করা হয়, সেটা দেখে প্রত্যেক ডাক্তার আর মেডিকেল স্টুডেন্ট মনে মনে এই
দোয়া করতে কখনও ভুলে না- খোদা , আমাকে এমন মৃ'ত্যু দিও না যে আমার মৃতদেহের পোস্ট ম'র্টেম করার প্রয়োজন
পড়ে ।
!
এইগুলো সাধারণত পাবলিকলি না বলাই ভালো। কিন্তু এতকিছু আজকে
বললাম শুধু নিউজ ফিডে একটা সু"ই'সাই"ডাল মৃত্যুর খবর বেশ ঘুরপাক
খাচ্ছে দেখে। সেই পুরাতন প্রেম, প্রেমে ব্যর্থতা, হতাশায় ডুবে যাওয়া
এরপর মেয়েটার/ছেলেটার সু'ই'সাইড; ম'রার আগে ছেলেটাকে/মেয়েটাকে দায়ী করে যাওয়া।
একবার আমার ফ্রেন্ড লিস্টের একটা মেয়ে স্ট্যাটাস দিয়েছিল
'এই দেশে যতটুকু শালীনতা এখনও আছে ধর্মীয়
মূল্যবোধের কারণেই'।
মেয়েটা হিন্দু; এইরকম স্ট্যাটাস সাধারণত মুসলমানেরাও খুব একটা
ওপেনলি দেয় না।
যাই হোক, সেই সুইসাইডের দোষ কাকে দেব?
মেয়েটাকে?
ছেলেটাকে? নাকি বাবা- মাকে?
আজকাল এইসব ধর্মীয় মূল্যবোধের কথা বলাও
তো মুশকিল। আর কে কাকে শেখাবে! এই জেনারেশনের কাছে এইসব রিলেশন প্রেম-প্রীতিই মূখ্য বিষয়। ব্রেইনের
কর্টেক্স জুড়ে এছাড়া আর কিছু আছে বলেও মনে হয় না।
টাইমলাইন জুড়ে এইসবই দেখি প্রতিদিন । ফেইসবুকে এই রকম
ফ্লার্টিং এর কাহিনী সবাই পড়ে, জানে। তবুও কেন যেন 'আমার ও এইরকম না' এমন অ্যটিচ্যুড প্রত্যেকটা মেয়েই ধারণ করে।
মেয়েদের বলে রাখি- দুনিয়ার সব ছেলেকেই দেহ দান করার পর ফ্লার্ট বলার আগে শুরু থেকেই ফ্লার্ট ভাবাটা সেইফ।
আমি ছেলে হলেও এই কথাই বলব।
নিজের নিপাট ভদ্র কলেজ ফ্রেন্ডটাও যখন এক মেয়ের জীবন নষ্ট করে বলে 'এই
মুহূর্তে আমার বিয়ে করা সম্ভব না', এরপর আরেক মেয়েকে
পারিবারিক ভাবে বিয়ের প্রস্তাব পাঠায় তখন পুরুষ জাতির কাউকে
বিশ্বাস করতে বলার মুখ থাকে না ।
আর যে তোর জীবন নষ্ট করল তার জন্য নিজের জীবন
শেষ না করে দিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য বেঁচে থাক!
নারে , বাপ মায়ের এতদিনের জমানো ভালোবাসা এত সস্তা করে
দেওয়ার অধিকার কেউ তোকে দেয় নাই। আর একদল আছে
এদের প্রতি সিম্প্যাথি দেখিয়ে আহা-উহু করে এই ওয়েকে উৎসাহিত করে ৷
মনে রেখ, তোমার বোনটা বা ভাইটা তোমার ওই আহা উহু
দেখে মনের মধ্যেগেঁথে নেয়-
'S'u'ici:de is a noble way to get public sympathy.'
আর হ্যাঁ, যাদের মন এখনও বলে সু'ই'সাইড জিনিসটা মন্দ না;
তাদের বলছি- এই স্ট্যাটাসের প্রথম অংশটা আবার একটু পড়ে নাও।
মনে রেখ , তুমি মরে মনে করছ হিরো হয়ে যাচ্ছ! অথচ
ডোমের ছুরি আর হাতুড়ি বাটালের নিচে তোমার মূল্য কোরবানির
গরুর সমানও থাকে না ।
If you still think s"u"ic"ide is a good way, then get ready for
Jahannam.

©

ক্যান্সার আক্রান্ত বারো বছরের মেয়েটাকে ডাক্তার আদর করে জিজ্ঞেস করলেন,'বড় হয়ে কি হতে চাও মা?'মেয়েটি বললো, "বড় হওয়...
27/05/2025

ক্যান্সার আক্রান্ত বারো বছরের মেয়েটাকে ডাক্তার আদর করে জিজ্ঞেস করলেন,
'বড় হয়ে কি হতে চাও মা?'
মেয়েটি বললো, "বড় হওয়া পর্যন্ত বাঁচতে চাই"।

স্বপ্নের কত রঙ! আকাঙ্ক্ষার কত আঙ্গিক! বাঁচার আকুতি কত হৃদয়বিদারক!
হাত বিহীন মানুষটার স্বপ্নের কেন্দ্রবিন্দু যদি আমার হাতগুলো ঠিক থাকতো!
পা ছাড়া লোকের সাধ তো একটাই - যদি একদিন চলতে পারতাম সবার মতই।
অন্ধের স্বপ্ন যদি একটাবারের জন্য দেখতে পারতাম দুনিয়ার রঙ!!
আর বোবার সব আকাঙ্ক্ষা যেন একটু কথা বলতে পারলেই পূরণ হতো!!
মেধাবীর বাবা মা যখন সন্তান গোল্ডেন না পাওয়ার কারণে বকাঝকা করছে, তখন শত বুদ্ধিপ্রতিবন্ধী সন্তানকে ঘিরে তাদের বাবা মায়ের স্বপ্ন, ডাক্তার, ইঞ্জিনিয়ার নয়, সে শুধুমাত্র স্বাভাবিক জীবনে ফিরে আসুক, আপাতত এটুকুই!
আইসিইউ-র ভেতরের মানুষটা শুধু একটাবার কাঁচের দরজার এপাশে বেরুতে চায়!
আপনি যখন লিখাটা পড়ছেন, ঠিক এই মূহুর্তে মৃত্যুশয্যায় হাজারো মুমূর্ষের আর একটা মাত্র নিঃশ্বাস নেয়ার হাহাকার!
এ হাহাকার দুনিয়ার শত ডিপ্রেশনকে ভুলিয়ে দেয়!
শীতের রাতে ফুটপাত, বাসস্টপ কিংবা রেলস্টেশনে মানুষের রাত্রি যাপন করার দৃশ্য বস্তিবাসীদের কষ্টও ভুলিয়ে দেয়। দিনশেষে তার একটু মাথাগোঁজার ঠাঁইটুকুন রয়েছে, এদের সেটাও নেই!
আপনার গ্রামের সবচেয়ে বড়লোক, শহরের উঁচু দালান দেখে নিজেকে হতভাগ্য ভাবেন!
দুনিয়া ধোঁকার বস্তু, কখনো কাউকে তৃপ্ত করবে না! যেন হাওয়াই মিঠাই!!
আপনি যত অপূর্ণতায় ভোগেন, ভেবে দেখবেন, 'আপনার সৃষ্টিকর্তা আপনাকে এমন অনেক কিছু দিয়ে রেখেছেন যা অনেকের কাছে এখনো স্বপ্ন।'
যে চোখ দিয়ে পড়ছেন, অনেকের সেই চোখে আলো নেই। তিনবেলা পেটপুরে খেয়ে, ভালো জামাকাপড় পরে, স্বাচ্ছন্দ্যে দুনিয়ার জমিনে চলতে পেরে, সুস্থ থেকেও যদি আপনি বলেন ডিপ্রেশনে আছেন, বেঁচে থাকতে ভালো লাগছে না বলেন, তাহলে আপনি জেনে বুঝে
সৃস্টিকর্তাকে দোষারোপ করছেন!
আত্মহত্যা মহাপাপ মনে হয় এই কারণেই!
কিন্তু সমস্যা একটাই- আমরা শুধু অন্যের সুখটাই দেখি!! আর সেটিই বোধহয় আমাদের আসল অসুখ!!!
©

🤣🤣🤣
26/05/2025

🤣🤣🤣

 ি??Episiotomy (এপিসিওটমি) হলো একটি চিকিৎসাগত অস্ত্রোপচারিক কাটা (incision), যা সন্তান জন্মদানের সময় স্ত্রীর যোনিপথ (vag...
25/05/2025

ি??

Episiotomy (এপিসিওটমি) হলো একটি চিকিৎসাগত অস্ত্রোপচারিক কাটা (incision), যা সন্তান জন্মদানের সময় স্ত্রীর যোনিপথ (vaginal opening) এবং পেরিনিয়াম (যোনি ও মলদ্বারের মধ্যবর্তী অংশ) প্রশস্ত করার জন্য করা হয়। এটি প্রসবকে সহজ ও নিরাপদ করতে সাহায্য করে।

কেন Episiotomy করা হয়?
শিশুর মাথা বড় হলে স্বাভাবিকভাবে যোনিপথ প্রসারিত না হলে।

প্রসবের সময় জরুরি অবস্থা দেখা দিলে (যেমন: শিশুর হার্ট রেট কমে গেলে) প্রসব দ্রুত শেষ করতে।

ভ্যাকুয়াম বা ফোর্সেপ ব্যবহার করলে।

পেরিনিয়াম ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকলে।

Episiotomy এর ধরন:
Midline Episiotomy – যোনি থেকে সরাসরি নিচের দিকে কাটা দেওয়া হয়।

Mediolateral Episiotomy – যোনি থেকে পাশ দিকে কাটা দেওয়া হয়, এটি জটিলতা কমায়।

পরবর্তী যত্ন:
সেলাই করে ক্ষত ঠিক করা হয়।

ব্যথা, ফোলাভাব বা অস্বস্তি কমানোর জন্য ওষুধ ও হালকা গরম পানি ব্যবহার করা হয়।

23/05/2025
23/05/2025

★★

মেডিকেলে এক্সাম সিস্টেম একটু complicated, এখানে চার ধরনের পরীক্ষা বা মূল্যায়ন পদ্ধতি বিদ্যমান।

যথাঃ- ১. Item ২. Card ৩. Term 4.Professional Exam

★সংক্ষিপ্ত বিররণঃ-

১. আইটেমঃ- একদিন একটা টপিক (ধরো যেমনঃ- এনাটমির stomach বা পাকস্থলী) পড়ানোর পরে সেই টিচার পরের ক্লাসেই আইটেম নেয়; ১০ নাম্বারের ভাইভা পরীক্ষা। মোটামুটি ৮-১০ টার মতো প্রশ্ন করে, বেশিরভাগ না পারলে ফেল (পেন্ডিং বলে), পেন্ডিং থাকলে সেই পরীক্ষা পরে আবার দিতে হয়।

২. কার্ডঃ- কয়েকটা আইটেম (৬-১০) টা নিয়ে একটা কার্ড পরীক্ষা হয় (ভাইভা+রিটেন), পাশ না
হলে(সাপ্লি খেলে) দুটো পরীক্ষা আবার দিতে হয়।

৩. টার্মঃ- দুইটি কার্ডের টপিক নিয়ে টার্ম পরীক্ষা হয়, এখানে ভাইভা, রিটেনের পাশাপাশি প্রাকটিকাল পরীক্ষাও হয়।

৪. প্রফঃ-পুরো সাবজেক্টের সিলেবাস নিয়ে প্রফ পরীক্ষা হয়।

★কার্ড ও টার্মে এনাটমি ভাইভা-- হার্ড পার্ট (বোনস্ মানে হাড্ডি-গুড্ডি সম্পর্কিত যাবতীয় তথ্য), সফট পার্ট (বিভিন্ন ভিসেরা বা অঙ্গপ্রতঙ্গ যেমনঃ- হার্ট, লাংস), (OSPE), ডিসেকশন (মৃত মানবদেহে বা cadaver এর বিভিন্ন অংশ দেখিয়ে প্রশ্ন করা হয়)

★OSPE(Objective Structural Practical Examination) তে বিভিন্ন স্টেশন বা সেন্টার থাকে, সেখানে প্রশ্ন লেখা থাকে প্রতি প্রশ্ন লেখার জন্য মাত্র দু'মিনিট পাওয়া যায়, নাম্বার প্রতিটায় ২ করে।
যেমনঃ একটা এক্সরে রিপোর্ট আছে, সেটা কিসের তা আইডেন্টিফাই করে লিখতে হবে। বোনস্ এর বিভিন্ন পার্টে দাগ দেয়া থাকবে, সেখানে কোন পেশি যুক্ত হয় তা লিখতে হবে; সাথে সে পেশির কাজ ও নার্ভ সাপ্লাই এবং অনেক সময় ব্লাড সাপ্লাই লিখতে বলা হয়।

আর সিলেবাস যত বড় হয় অর্থাৎ কার্ড হতে টার্ম এবং প্রফে ক্রমান্বয়ে সুপারফিশিয়াল তথা সহজ বেসিক প্রশ্ন ধরা হয়।

★মার্ক ডিস্ট্রিবিউশনঃ-

১. আইটেমঃ- 10 marks viva.

২. কার্ডঃ- Anatomy, Physiology (written 50+ viva 50), Biochemistry 50 or 70 marks

বিঃদ্রঃ- কার্ড, টার্মে নাম্বার ডিস্ট্রিবিউশন মেডিকেল কলেজ ভেদে ভিন্ন হতে পারে।

৩. টার্মঃ- Anatomy 150, Physiology 200, Biochemistry 100 marks

৪. প্রফঃ- Anatomy 500, Physiology 400, Biochemistry 400 marks.

★এসব পরীক্ষাতে সব পার্টে আলাদা আলাদাভাবে ৬০% মার্ক পেয়ে পাশ করে তারপর প্রফে বসার ক্লিয়ারেন্স পেতে হবে।

আর প্রফে সাপ্লি (ফেল) আসলে ৬ মাস পর আবার সেই সাবজেক্ট পরীক্ষা (রিটেন+ভাইভা+প্রাকটিকাল) দিয়ে ক্লিয়ার(পাশ) করতে হয়।

★প্রফে ফেল আসলে ইয়ার লস হয় না, তবে পরবর্তী প্রফের পড়াশোনা কন্টিনিউ করার পাশাপাশি সাপ্লি আসা সাবজেক্ট রিভিশন করা লাগে বিধায় এট্টু প্রেশার বেশি থাকে।

★আর ফাইনাল ইয়ারে সাপ্লি আসলে তবে ইন্টার্নশিপ শুরু করতে ৬ মাসে লেট হয়, আবার সাপ্লি খাওয়া সাবজেক্ট পরীক্ষা দিয়ে পাশ করে ইন্টার্নে জয়েন করতে হয়।

★এমবিবিএস পাশ করার পর ১ বছর ইন্টার্নে ডিউটি করতে হয়, তখন প্রতিমাসে ২০ হাজার বেতন পাওয়া যাবে; ইন্টার্ন শেষে বেকার🙂
ইন্টার্ন শেষে BMDC রেজিস্ট্রেশন সম্পন্ন করে একজন রেজিস্টার্ড ডাক্তার হিসেবে আত্মপ্রকাশ করেন।
এর মাঝে বিসিএস দিয়ে সরকারি ভাবে প্রথমে উপজেলায় ২ বছর ডিউটি করতে হয় পরে বিভিন্ন উচ্চতর ডিগ্রি ও কাজের মাধ্যমে প্রমোশন হয়।

23/05/2025

ি?

Elephantiasis (বাংলায় একে হাতি পা রোগ বলা হয়) হলো একটি দীর্ঘমেয়াদি রোগ, যার ফলে শরীরের কোনো অংশ—বিশেষ করে হাত, পা বা যৌনাঙ্গ—অস্বাভাবিক রকম ফুলে যায় ও মোটা হয়ে হাতির পায়ের মতো আকার ধারণ করে।

কারণ:
Elephantiasis সাধারণত হয় লিম্ফ্যাটিক ফাইলারিয়াসিস (Lymphatic Filariasis) নামক প্যারাসিটিক সংক্রমণের কারণে, যা একটি ক্ষুদ্র ফিতা কৃমি (Wuchereria bancrofti, Brugia malayi, বা Brugia timori) দ্বারা হয়।

এই কৃমি মশার কামড়ের মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং লিম্ফ নালী (lymphatic vessels)-তে সংক্রমণ ঘটায়, যার ফলে সেগুলো ব্লক হয়ে যায় ও তরল জমে যায়।

লক্ষণসমূহ:
পা, হাত, স্তন বা যৌনাঙ্গ ফুলে যাওয়া (ধীরে ধীরে বাড়ে)

চামড়া মোটা, শক্ত ও খসখসে হয়ে যাওয়া।

ব্যথা, অস্বস্তি ও চলাফেরায় সমস্যা।

দীর্ঘমেয়াদি সংক্রমণ ও দুর্গন্ধযুক্ত ক্ষরণ।

সংক্রমণ কিভাবে ছড়ায়:
আক্রান্ত ব্যক্তির রক্তে ফাইলেরিয়া কৃমির লার্ভা থাকে।

মশা ওই রক্ত খেলে লার্ভা মশার দেহে যায়।

সেই মশা আবার অন্য কাউকে কামড়ালে কৃমি তার দেহে প্রবেশ করে।

চিকিৎসা:
ওষুধ: Diethylcarbamazine (DEC), Albendazole ও Ivermectin ব্যবহার হয়।

সংক্রমণ প্রতিরোধ: নিয়মিত মশারি ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণ।

উন্নত ক্ষেত্রে: ফিজিওথেরাপি, ড্রেনেজ থেরাপি বা শল্যচিকিৎসা লাগতে পারে।

প্রতিরোধ:
মশার কামড় থেকে বাঁচা

সরকারি প্রোগ্রামের অংশ হিসেবে নিয়মিত ফাইলেরিয়ার ওষুধ খাওয়া।

পরিবেশ পরিচ্ছন্ন রাখা।

 #হেমোরয়েড_বা_পাইলস_কি?হেমোরয়েডস, সাধারণত পাইলস নামে পরিচিত, এমন একটি অবস্থা যেখানে মলদ্বার এবং নীচের মলদ্বারের শিরাগু...
22/05/2025

#হেমোরয়েড_বা_পাইলস_কি?

হেমোরয়েডস, সাধারণত পাইলস নামে পরিচিত, এমন একটি অবস্থা যেখানে মলদ্বার এবং নীচের মলদ্বারের শিরাগুলি ফুলে যায় এবং প্রসারিত হয়। তাদের অবস্থানের উপর নির্ভর করে, হেমোরয়েডগুলি মলদ্বারের ভিতরে বা মলদ্বারের চারপাশের ত্বকের নীচের উপর নির্ভর করে অভ্যন্তরীণ বা বাহ্যিক হিসাবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে।

22/05/2025

স্কেবিসের আক্রমণে ভয় নয়, সময়মতো চিকিৎসাই জয়!
স্কেবিসের লক্ষণ:
✔ তীব্র চুলকানি (বিশেষ করে রাতে)।
✔ ত্বকে লাল ফুসকুড়ি বা ছোট দানা।
✔ আঙুলের ফাঁক, কব্জি, কোমর বা যৌনাঙ্গে ঘা।
✔ মাইটের সুড়ঙ্গের মতো দাগ (সূক্ষ্ম ধূসর রেখা)।

চিকিৎসা ও প্রতিকার:
🔹 ডাক্তারের পরামর্শে ক্রিম/লোশন/ওষুধ নিন।
🔹 আক্রান্ত ব্যক্তির কাপড়, বিছানার চাদর গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
🔹 আক্রান্ত ব্যক্তির কাপড়, বিছানার চাদর গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
🔹 পরিবারের সকল সদস্য একসাথে চিকিৎসা করুন, না হলে আবার ছড়াতে পারে।

22/05/2025

Ectopic pregnancy কি??

Ectopic pregnancy (বাংলায়: অবস্থান্তর গর্ভধারণ) হলো এমন একধরনের গর্ভধারণ যেখানে ভ্রূণটি জরায়ুতে (uterus) না বসে অন্য কোথাও—সাধারণত ফ্যালোপিয়ান টিউবে (fallopian tube)—বসতে শুরু করে।

প্রধান বৈশিষ্ট্য:
গর্ভফুল বা ভ্রূণ জরায়ুর বাইরে বেড়ে উঠতে শুরু করে।

এটি স্বাভাবিক গর্ভধারণ নয় এবং মা ও ভ্রূণের জন্য বিপজ্জনক।

সাধারণত ৬-১০ সপ্তাহের মধ্যে ধরা পড়ে।

লক্ষণসমূহ:
তলপেটে তীব্র ব্যথা (বিশেষ করে এক পাশে)।

রক্তপাত (সাধারণত অস্বাভাবিক)।

দুর্বলতা, মাথা ঘোরা, বা অজ্ঞান হয়ে যাওয়া।

গর্ভাবস্থার লক্ষণ থাকা সত্ত্বেও আল্ট্রাসাউন্ডে ভ্রূণ দেখা না যাওয়া।

কারণসমূহ:
ফ্যালোপিয়ান টিউবের ক্ষতি বা ব্লকেজ।

আগের ectopic pregnancy

ইনফার্টিলিটি চিকিৎসা।

ধূমপান।

চিকিৎসা:
ওষুধ: মেথোট্রেক্সেট (Methotrexate), যা গর্ভের কোষ গুলো ভেঙে দেয়।

সার্জারি: ল্যাপারোস্কপি করে ভ্রূণ ও প্রয়োজন হলে ফ্যালোপিয়ান টিউব সরানো হয়।

এটি একটি মেডিকেল ইমারজেন্সি, তাই উপসর্গ দেখা দিলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া জরুরি।

আরও জানতে চান?

এতদিন অপারেশন করেন নাই কেন? এটা থাকলে ভিক্ষা করতে সুবিধা হয় স্যার সহজ সরল স্বীকারক্তি,,,,,, ©
22/05/2025

এতদিন অপারেশন করেন নাই কেন?
এটা থাকলে ভিক্ষা করতে সুবিধা হয় স্যার সহজ সরল স্বীকারক্তি,,,,,, ©

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Happy Cures posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share