Dr. Wazed Hossan

Dr. Wazed Hossan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Wazed Hossan, Alternative & holistic health service, House: 0114-01, Basher adda, Mollapara, Court station, Rajshahi.

বাত-ব্যথা ও যৌন স্বাস্থ্য সমস্যা সহ বিভিন্ন দীর্ঘমেয়াদী সমস্যার আয়ুর্বেদিক অনলাইন চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়।

BAMS | MPH
মেডিকেল অফিসার (আয়ুর্বেদিক)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পবা, রাজশাহী।
অনলাইনে কনসালটেশন বুক করতে মেসেজ করুন। আপনারা যারা বাত- ব্যাথা ও যৌন রোগ সহ বিভিন্ন ধরনের ক্রনিক রোগের জন্য সঠিক আয়ুর্বেদিক চিকিৎসা ও পরামর্শ নিতে আগ্রহী, তারা আমাদের পেজ থেকে সরাসরি এ্যাপয়েন্টমেন্ট নিতে পারব

েন।

এই পেজে আপনি পাচ্ছেন,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাংলাদেশের আয়ুর্বেদিক চিকিৎসার একমাত্র সরকারি বিদ্যাপীঠ,

" সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা "

থেকে " ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি ( বিএএমএস ) "
ডিগ্রী প্রাপ্ত এবং সরকারি হাসপাতালে মেডিকেল অফিসার হিসাবে কর্মরত অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসকের চিকিৎসা ও পরামর্শ।

যারা রাজশাহীর বাহিরে বসবাস করছেন তারাও হোয়াটস এপের ভিডিও কলিং এর মাধ্যমে সরাসরি ডাক্তার এর পরামর্শ নিতে পারবেন ।

বিঃ দ্রঃ সকল রোগের ক্ষেত্রে হোয়াটস এপের মাধ্যমে চিকিৎসা সম্ভব নয় ।

08/07/2026

সকালে ঘুম থেকে উঠে কি হাতের আঙুল, কবজি বা অন্য কোনো জয়েন্ট শক্ত লাগে?

যদি এই শক্তভাব ৩০ মিনিটের বেশি থাকে, তাহলে এটি Rheumatoid Arthritis (রিউমাটয়েড আর্থ্রাইটিস)-সহ অন্যান্য প্রদাহজনিত বাতের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে।

অনেকেই এটিকে সাধারণ বাত-ব্যথা ভেবে অবহেলা করেন। কিন্তু সময়মতো রোগ শনাক্ত ও চিকিৎসা শুরু করলে জয়েন্টের স্থায়ী ক্ষতির ঝুঁকি অনেক কমানো সম্ভব।

⚠️ শুধু এই একটি লক্ষণ দেখে Rheumatoid Arthritis নিশ্চিত করা যায় না। সঠিক রোগ নির্ণয়ের জন্য প্রয়োজন বিস্তারিত রোগের ইতিহাস, শারীরিক পরীক্ষা এবং প্রয়োজনে কিছু পরীক্ষা-নিরীক্ষা।

👇 আপনারও কি সকালে জয়েন্ট শক্ত লাগে?

কমেন্টে 'YES' লিখুন।

আমি আপনাকে Rheumatoid Arthritis -এর ৫টি গুরুত্বপূর্ণ লক্ষণের একটি ফ্রি চেকলিস্ট পাঠাব।

05/07/2026

স্বপ্নদোষ (Nocturnal Emission) নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা প্রচলিত রয়েছে। অনেকেই মনে করেন এতে শরীর দুর্বল হয়ে যায়, যৌ*নশক্তি কমে যায় বা এটি কোনো বড় রোগের লক্ষণ।

বর্তমান চিকিৎসাবিজ্ঞানের তথ্য অনুযায়ী, বেশিরভাগ ক্ষেত্রে স্বপ্নদোষ একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় ঘটনা।

এই ভিডিওতে আলোচনা করেছি—

✔️ স্বপ্নদোষ কী?
✔️ কেন হয়?
✔️ কখন এটি স্বাভাবিক?
✔️ কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত?

আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। আমি প্রমাণভিত্তিক তথ্য দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব।

⚠️ এই ভিডিওটি শুধুমাত্র স্বাস্থ্যশিক্ষার উদ্দেশ্যে তৈরি। এটি ব্যক্তিগত চিকিৎসা পরামর্শের বিকল্প নয়।

আসসালামু আলাইকুম। 👋কেমন আছেন সবাই?আমি ডা. ওয়াজেদ হোসেন।BAMS (Bachelor of Ayurvedic Medicine & Surgery),MPH (Master of P...
19/05/2026

আসসালামু আলাইকুম। 👋
কেমন আছেন সবাই?

আমি ডা. ওয়াজেদ হোসেন।
BAMS (Bachelor of Ayurvedic Medicine & Surgery),
MPH (Master of Public Health)

বাংলাদেশের একটি সরকারি হাসপাতালে আয়ুর্বেদিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি।

যারা আগে থেকেই এই পেজটি Follow করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।

ইনশাআল্লাহ এখন থেকে এখানে আরও নিয়মিত থাকবো।

আমার কাছে রোগীরা আসেন সাধারণত তিন ধরনের সমস্যা নিয়ে —
🦴 হাড় ও জয়েন্টের ব্যথা
🩺 দীর্ঘমেয়াদি অন্যান্য রোগ (যেমন- ডায়াবেটিস, স্থূলতা, আইবিএস প্রভৃতি)
❤️ যৌন স্বাস্থ্য সমস্যা

আমার অভিজ্ঞতা থেকে দেখেছি,
অনেকেই সঠিক তথ্য পান না।
আবার অনেকেই লজ্জা বা ব্যস্ততার কারণে চিকিৎসা নিতে পারেন না।

আমার চেষ্টা থাকবে সহজ ভাষায়, বাস্তব উদাহরণ দিয়ে, প্রমাণভিত্তিক তথ্য শেয়ার করার।

আপনি দেশে বা বিদেশে যেখানেই থাকুন, আশা করি এই পেজের পোস্ট গুলো আপনার কাজে আসবে।

পেজটি Follow করে সাথে থাকুন। আপনার পরিচিত কারও উপকার হতে পারে মনে হলে Share করতে পারেন।

আপনি কোন বিষয় নিয়ে বেশি জানতে আগ্রহী?
🦴 জয়েন্টের ব্যথা
❤️ পুরুষ স্বাস্থ্য
🩺 দীর্ঘমেয়াদি রোগ

কমেন্ট করে আমাকে জানাতে পারেন, তাহলে আমি সেই বিষয়ে বেশি তথ্য দেবার চেষ্টা করবো।

ধন্যবাদ 🤝
---








---

ব্যক্তিগত সমস্যায় লজ্জা করে সঠিক চিকিৎসা না নিলে কী হয়?বাংলাদেশে অনেক পুরুষ ব্যক্তিগত সমস্যার চিকিৎসা নিতে ডাক্তারের কাছ...
25/03/2026

ব্যক্তিগত সমস্যায় লজ্জা করে সঠিক চিকিৎসা না নিলে কী হয়?

বাংলাদেশে অনেক পুরুষ ব্যক্তিগত সমস্যার চিকিৎসা নিতে ডাক্তারের কাছে না গিয়ে ওষুধের দোকান, অনলাইনে কেনা বিভিন্ন মেডিসিন কিংবা পরিচিত মানুষের উপর নির্ভর করেন।
এর একটাই কারণ — লোকলজ্জা।
কিন্তু এই লজ্জার কারণেই অনেক রোগী আরও বড় সমস্যায় পড়েন।

লজ্জার কারণে চিকিৎসক এর কাছে না গেলে যা হয় :
১. ভুল ওষুধে সাময়িক ফল মনে হলেও আসল সমস্যা ঠিক হয় না।
২. অপ্রয়োজনীয় ভয় ও ভুল ধারণার কারণে মানসিক চাপ বাড়ে।
৩. দীর্ঘদিন সমস্যা লুকিয়ে রাখলে দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয়।
৪. অনেক ক্ষেত্রে শরীরে বড় কোনো রোগ না থাকলেও রোগী নিজেকে অসুস্থ মনে করতে থাকে।

অথচ ব্যক্তিগত সমস্যা মানে চরিত্রের দোষ নয়। এটা শরীরের একটি সাধারণ সমস্যা, যেমন অন্য যেকোনো শারীরিক অসুখ।
সঠিক চিকিৎসা নিলে এই সমস্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব।

লজ্জা করে বসে না থেকে সময়মতো চিকিৎসা নিন।
চেম্বারে আসার লজ্জা এরিয়ে ঘরে বসে অনলাইনে ভিডিও কনসালটেশন নেওয়া যায়। যেকোন ব্যাক্তিগত সমস্যার নিরাপদ চিকিৎসা নিতে আজই ইনবক্স এ যোগাযোগ করুন।

📩 Inbox এ আপনার সমস্যা জানান - পেমেন্ট করে এপোয়েন্টমেন্ট কনফার্ম করুন - ঘরে বসে অভিজ্ঞ সরকারি আয়ুর্বেদিক চিকিৎসকের চিকিৎসা নিন ।

ডা. ওয়াজেদ হোসেন
BAMS, MPH
মেডিকেল অফিসার ( আয়ুর্বেদিক)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পবা, রাজশাহী

আপনি কি ব্যাথার তীব্রতায় ঠিক মতো চলাফেরা করতে পারছেন না?প্রতিদিন যে খাবারটা খাচ্ছেন, সেটাই হয়তো আপনার ব্যথা বাড়াচ্ছে।শ...
13/03/2026

আপনি কি ব্যাথার তীব্রতায় ঠিক মতো চলাফেরা করতে পারছেন না?
প্রতিদিন যে খাবারটা খাচ্ছেন, সেটাই হয়তো আপনার ব্যথা বাড়াচ্ছে।

শুধু ঔষধ দিয়েই বাত-ব্যাথা নিয়ন্ত্রণ করা যায় না, খাবারেও গুরুত্ব দিতে হয়। ভুল খাবার শরীরের ভেতরে প্রদাহ তৈরি করে বাত-ব্যাথা বাড়িয়ে দিতে পারে, তখন ঔষধও আর আশানুরূপ কাজ করে না।

আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানের মতে, নিচের ৫ ধরনের খাবার আপনার শরীরে প্রদাহ বাড়িয়ে বাত ও জয়েন্টের ব্যথাকে আরো জটিল করে দেয়।

১. সাদা চিনি ও মিষ্টি জাতীয় খাবার:
অতিরিক্ত চিনি শরীরে কফ বাড়িয়ে হজমশক্তি দুর্বল করে দেয়। ফলে শরীরে আমদোষ বা বিষাক্ত বর্জ্য জমতে শুরু করে যা সরাসরি জয়েন্টে প্রদাহ ও ব্যথা বাড়ায়।

এর বদলে খান:
গুড়, মধু বা খেজুর। এগুলো মিষ্টি হলেও রক্ত পরিষ্কার রাখে এবং প্রদাহ বাড়ায় না।

২. ভাজাভুজি ( বিশেষত পুরনো তেলে ভাজা):
বারবার গরম করা পুরনো তেল শরীরে কফ-পিত্ত দুষিত করে। তাই এগুলো ভালো ভাবে হজম হয় না, যার ফলে শরীরে বর্জ্য জমে জয়েন্টে ব্যথা ও ফোলাভাব বাড়িয়ে দেয়।

এর বদলে খান:
সরিষার তেলে হালকা ভাপানো সবজি বা মুগডালের খিচুড়ি। এতে প্রদাহ বাড়ে না।

৩. প্যাকেটজাত খাবার (চিপস, ইনস্ট্যান্ট নুডুলস জাতীয় খাবার):
এই খাবারগুলো অতিরিক্ত প্রক্রিয়াজাত হওয়ায় হজমশক্তি নষ্ট করে এবং শরীরে আমদোষ বা বিষাক্ত বর্জ্য সঞ্চয় করে। ফলে জয়েন্টে শোথ বা প্রদাহ তৈরি হয় এবং ব্যথা দীর্ঘস্থায়ী হয়।

এর বদলে খান:
মুড়ি, কাঠবাদাম। সহজে হজম হয়, শরীরে বর্জ্য জমে না।

৪. লাল মাংস (গরু ও খাসি অতিরিক্ত পরিমাণে খাওয়া):
গরু ও খাসির মাংস অতিরিক্ত খেলে পিত্ত-কফ প্রকোপিত হয় এবং রক্তে প্রদাহের মাত্রা বেড়ে যায়। এতে জয়েন্টে ফোলাভাব ও ব্যথা আরো বাড়ে।

এর বদলে খান:
মুগ ডাল, মাশরুম বা ঘি মেশানো দুধ। এগুলোতেও প্রোটিন পাবেন কিন্তু রক্তে প্রদাহ বাড়াবে না।

৫. ঠান্ডা পানীয় ও বেভারেজ জাতীয় পানীয়:
ঠান্ডা পানীয় শরীরের হজমশক্তি একেবারে নিভিয়ে দেয়। এতে কফ বেড়ে শরীরে বর্জ্য জমতে থাকে, যা জয়েন্টের ব্যথা ও ফোলাভাব অব্যাহত রাখে।

এর বদলে খান: জিরা-ধনিয়া ভেজানো কুসুম গরম পানি বা স্বাভাবিক তাপমাত্রার ডাবের জল। এগুলো হজমশক্তি বাড়ায়, জয়েন্টের ব্যথা ধীরে ধীরে কমে।

আপনার বা পরিবারের কারো বাত-ব্যথা থাকলে আজই ইনবক্স করুন। প্রয়োজনে অনলাইন কনসালটেশন নিতে পারবেন।
📩 Facebook Inbox অথবা
📲 WhatsApp: 01770-101526

লেখক:
ডা. ওয়াজেদ হোসেন
বিএএমএস (ঢাবি)
এমপিএইচ
রেজিষ্ট্রেশন নম্বর : A-171
মেডিকেল অফিসার ( আয়ুর্বেদিক)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , পবা, রাজশাহী, বাংলাদেশ

#প্রাকৃতিক_উপায়

03/12/2025

এই বিষয়টি সবার বুঝা উচিৎ।
কারণ রেজিস্টার্ড চিকিৎসক এর পরামর্শ ছাড়া মেডিসিন খেয়ে আপনি আপনার অর্থ ও স্বাস্থ্য দুটোই নষ্ট করছেন।

তাই যত্রতত্র ফার্মেসী থেকে মেডিসিন কিনে না খেয়ে প্রথমেই সরকারি হাসপাতালে আসুন বা আপনার নিকটস্থ কোন রেজিস্টার্ড চিকিৎসক এর পরামর্শ নিন। নিজে সতর্কতা হোন অন্যকেও সতর্ক করুন।

27/11/2025

সুস্থ নারী, সুস্থ ভবিষ্যৎ: প্রকৃতির পথে সমাধান

আমাদের প্রাচীন চিকিৎসা বিজ্ঞান আয়ুর্বেদের এই সরল কথাগুলো কিন্তু শুধু শরীরের সাধারণ সমস্যার জন্যই নয়, এটি মেয়েদের বিশেষ যত্নের জন্যও দারুণ কার্যকরী। আপনার প্রিয় বন্ধু, বোন বা সহকর্মীর সাথে এই পোস্টটি শেয়ার করে তাকেও সুস্থ থাকার মন্ত্র দিন।

আপনার 'মেয়েলি সমস্যার' জন্য প্রকৃতির ৩টি মহৌষধ

আমরা প্রায়শই হরমোনের ভারসাম্যহীনতা, PCOD, অতিরিক্ত রক্তক্ষরণ বা পেটে ব্যথার মতো সমস্যায় ভুগি। নিচে দেওয়া এই ৩টি 'রসায়ন' আপনার শরীরের মূল ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করবে:

১. বাত (Vata) জনিত সমস্যা: (ব্যথা, অনিয়মিত মাসিক, ফোলাভাব)

💡 রসায়ন: শোক ও দুঃখ এড়িয়ে চলা।
> কারণ: মানসিক চাপ, দুশ্চিন্তা এবং শোক 'বাত' বাড়িয়ে তোলে, যা ব্যথা এবং অনিয়মিত মাসিক চক্রের কারণ হতে পারে। সুখী থাকুন, হালকা থাকুন!

২. পিত্ত (Pitta) জনিত সমস্যা: (অতিরিক্ত রক্তপাত, প্রদাহ, জ্বালা, ব্রণ)

💡 রসায়ন: বিচার ও তর্ক এড়িয়ে চলা।
> কারণ: রাগ, সমালোচনা, ও তীব্র প্রতিযোগিতা 'পিত্ত' বাড়িয়ে দেয়। এটি শরীরের ভেতরকার তাপ ও অ্যাসিড বাড়িয়ে অতিরিক্ত রক্তপাত বা প্রদাহ সৃষ্টি করে। শান্ত থাকুন, ক্ষমা করুন!

৩. কফ (Kapha) জনিত সমস্যা: (PCOS/PCOD, ওজন বৃদ্ধি, সিস্ট)

💡 রসায়ন: আসক্তি ত্যাগ করা এবং দিনের বেলায় না ঘুমানো।
> কারণ: অতিরিক্ত অলসতা, দিনের ঘুম এবং অতিরিক্ত খাদ্যের প্রতি আসক্তি 'কফ' বাড়িয়ে দেয়। এটি স্থূলতা ও সিস্ট এর কারণ হতে পারে এবং হরমোনের ভারসাম্য নষ্ট করে। সক্রিয় থাকুন, হালকা খাবার দাবার গ্রহণ করুন!

🌿 ছোট পরিবর্তন, বড় সুস্থতা!
> আপনি কেমন আছেন, তা অনেকটাই নির্ভর করে আপনি কেমন অনুভব করছেন তার উপর। মনকে শান্ত রাখুন, শরীরকে সচল রাখুন—দেখবেন মেয়েলি সমস্যাগুলো আপনা-আপনিই নিয়ন্ত্রণে আসছে।

আপনার আজকের লক্ষ্য কী? কম চিন্তা, হালকা খাবার গ্রহণ, নাকি দিনের ঘুম ত্যাগ? কমেন্টে জানান! 👇

#নারীস্বাস্থ্য #আয়ুর্বেদ #সুস্থতা #মেয়েলি_সমস্যা #প্রাকৃতিক_উপায় #স্বাস্থ্যটিপস

Dr. Wazed Hossan

Address

House: 0114-01, Basher Adda, Mollapara, Court Station
Rajshahi

Opening Hours

Monday 17:00 - 20:00
Wednesday 17:00 - 20:00
Saturday 17:00 - 20:00

Telephone

+8801770101526

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Wazed Hossan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr. Wazed Hossan:

Shortcuts

Share