Dr Habibul Awual

Dr Habibul Awual Dr Habibul Awual Shuvo
MBBS(DMC),BCS(Health)
Alumni South Asian Society of Sexual Medicine
Diploma Trainee in Ayurvedic Medicine

Hello Everyone,
I am Dr Habibul Awual Shuvo
M.B.B.S.(DMC),BCS (Health)
SSAM School of Sexology-2023
& 2024
BLS Training
Special Training in Ayurvedic Treatment(D.A.M.S)
CSEPI certification sexologist
Sexcon India-2024.

যৌন স্বাস্থ্য সচেতনতা: লজ্জা নয়, সমাধান জেনে নিন! 🩺✨যৌন স্বাস্থ্য আমাদের সার্বিক শারীরিক ও মানসিক সুস্থতার একটি অত্যন্ত ...
24/07/2026

যৌন স্বাস্থ্য সচেতনতা: লজ্জা নয়, সমাধান জেনে নিন! 🩺✨

যৌন স্বাস্থ্য আমাদের সার্বিক শারীরিক ও মানসিক সুস্থতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সামাজিক নানা দ্বিধা ও সংকোচের কারণে অনেকেই এ বিষয়ে খোলামেলা কথা বলতে চান না বা সঠিক চিকিৎসা নেওয়া থেকে বঞ্চিত হন।

অনেক ক্ষেত্রেই জীবনযাত্রার কিছু ভুল অভ্যাস এবং অন্যান্য শারীরিক সমস্যা আমাদের যৌন স্বাস্থ্যে প্রভাব ফেলে। তাই চলুন জেনে নিই সুস্থ জীবনযাত্রার কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ:

১. মানসিক চাপ মুক্ত থাকা: অতিরিক্ত দুশ্চিন্তা, কাজের চাপ ও হতাশা হরমোনের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে যৌন আকাঙ্ক্ষা ও পারফরম্যান্সে প্রভাব ফেলে।

২. সঠিক খাদ্যভ্যাস ও ব্যায়াম: পুষ্টিকর খাবার এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে নিয়মিত শরীরচর্চা অত্যন্ত প্রয়োজন।

৩. ধূমপান ও অ্যালকোহল বর্জন: অতিরিক্ত ধূমপান রক্তনালী সংকুচিত করে, যা সরাসরি পুরুষত্বহীনতা বা যৌন দুর্বলতার কারণ হতে পারে।

৪. ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ: অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ স্নায়ু ও রক্তনালীর ক্ষতি করে যৌন সক্ষমতা কমিয়ে দেয়।

৫. হাতুড়ে চিকিৎসা বর্জন: বাজারচলতি ভুয়া ওষুধ বা ইউটিউব দেখে কবিরাজি বা অননুমোদিত সাপ্লিমেন্ট সেবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটি চিরতরে ক্ষতি করতে পারে।

⚠️ মনে রাখবেন: যৌন স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো সমস্যা জটিল কিছু নয়, বেশিরভাগ ক্ষেত্রে সঠিক পরামর্শ ও চিকিৎসায় এটি পুরোপুরি নিরাময়যোগ্য। তাই গোপন না রেখে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

আপনার বা আপনার পরিচিত কারও পরামর্শের প্রয়োজন হলে পেজে মেসেজ দিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন।

সুস্থ থাকুন, সচেতন থাকুন। ❤️

ডাঃ হাবিবুল আউয়াল (শুভ)

সহকারী সার্জন | বিসিএস (স্বাস্থ্য)

📍 ঢাকা, বাংলাদেশ

আপনার হার্টকে রাখুন সচল ও সবল! ❤️✨হার্ট আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি। কিন্তু আমাদের আধুনিক ও ব্যস্ত ...
24/07/2026

আপনার হার্টকে রাখুন সচল ও সবল! ❤️✨

হার্ট আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি। কিন্তু আমাদের আধুনিক ও ব্যস্ত জীবনযাত্রার কারণে হার্টের সমস্যা দিন দিন বাড়ছে। হার্ট সুস্থ রাখা মানেই দীর্ঘ ও সুস্থ জীবন নিশ্চিত করা।

চলুন, আজ আমরা জানি হার্ট সুস্থ রাখার ৫টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়:

১. সঠিক ওজন বজায় রাখা: অতিরিক্ত ওজন হার্টের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। তাই সঠিক ডায়েট ও বিএমআই (BMI) নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ⚖️
২. সুষম ও হার্ট-বান্ধব খাদ্য: আপনার খাদ্যতালিকায় অতিরিক্ত চর্বি ও লবণ এড়িয়ে চলুন। পরিবর্তে প্রচুর পরিমাণে শাকসবজি, ফলমূল এবং ওমেগা-৩ সমৃদ্ধ খাবার রাখুন। 🥗🐟
৩. নিয়মিত ব্যায়াম: প্রতিদিন অন্তত ৩০ মিনিট মাঝারি ধরণের ব্যায়াম করুন। এটি হার্টের পেশীকে শক্তিশালী করে। 🏃‍♂️💨
৪. রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ: উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল হার্টের বড় শত্রু। নিয়মিত চেকআপ করুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়ন্ত্রণে রাখুন। 🩺📉
৫. মানসিক চাপ ও ধূমপান মুক্ত থাকা: অতিরিক্ত মানসিক চাপ ও ধূমপান হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। সুস্থ থাকতে ধূমপান বর্জন করুন এবং মানসিক প্রশান্তি বজায় রাখুন। 🚭🧘‍♂️

আপনার হার্টের যত্ন আজ থেকেই শুরু করুন। ছোট ছোট কিছু পরিবর্তন বড় ধরণের রোগ থেকে আপনাকে বাঁচাতে পারে। আপনার হার্টকে ভালবাসুন, এটি আপনাকে আজীবন সচল রাখবে।💙

যেকোনো স্বাস্থ্য পরামর্শের জন্য কমেন্টে জানান বা সরাসরি পেজে মেসেজ করুন।

সুস্থ থাকুন, সচেতন থাকুন।❤️

ডাঃ হাবিবুল আউয়াল (শুভ)
সহকারী সার্জন | বিসিএস (স্বাস্থ্য)
📍 ঢাকা, বাংলাদেশ

সুস্থ ও প্রাণবন্ত জীবনের ৫টি সহজ চাবিকাঠি! 💙✨আমাদের প্রতিদিনের ব্যস্ততায় আমরা অনেকেই নিজের স্বাস্থ্যের সঠিক যত্ন নিতে পা...
24/07/2026

সুস্থ ও প্রাণবন্ত জীবনের ৫টি সহজ চাবিকাঠি! 💙✨

আমাদের প্রতিদিনের ব্যস্ততায় আমরা অনেকেই নিজের স্বাস্থ্যের সঠিক যত্ন নিতে পারি না। অথচ দৈনন্দিন জীবনে ছোট ছোট কিছু ভালো অভ্যাস গড়ে তুললেই আমরা দীর্ঘমেয়াদে নানা জটিল রোগ থেকে মুক্ত থাকতে পারি।

আজই আপনার লাইফস্টাইলে যুক্ত করুন এই ৫টি নিয়ম:

১. পর্যাপ্ত ঘুম: শরীর ও মস্তিষ্ক সতেজ রাখতে প্রতিদিন অন্তত ৬-৮ ঘণ্টা নিশ্চিন্ত ঘুম নিশ্চিত করুন।

২. পুষ্টিকর খাবার: প্রক্রিয়াজাত বা ফাস্টফুড এড়িয়ে প্রতিদিনের খাদ্যতালিকায় শাকসবজি, ফলমূল ও সুষম খাবার রাখুন।

৩. নিয়মিত শরীরচর্চা: শরীরকে কর্মক্ষম রাখতে প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা হালকা ব্যায়ামের অভ্যাস করুন।

৪. মানসিক চাপ মুক্ত থাকা: অতিরিক্ত দুশ্চিন্তা এড়িয়ে চলুন, প্রয়োজনে মেডিটেশন বা প্রিয়জনের সাথে সময় কাটান।

৫. প্রচুর পানি পান: শরীরকে হাইড্রেটেড রাখতে ও বিষাক্ত উপাদান দূর করতে দিনে অন্তত ২.৫-৩ লিটার পানি পান করুন।

⚠️ বিশেষ দ্রষ্টব্য: শারীরিক যেকোনো জটিলতায় নিজে নিজে ওষুধ না খেয়ে সরাসরি একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার বা আপনার পরিবারের স্বাস্থ্যে সম্পর্কিত যেকোনো প্রশ্নের জন্য কমেন্টে জানান অথবা সরাসরি পেজে মেসেজ দিন।

সুস্থ থাকুন, সচেতন থাকুন। ❤️

ডাঃ হাবিবুল আউয়াল (শুভ)

সহকারী সার্জন | বিসিএস (স্বাস্থ্য)

📍 ঢাকা, বাংলাদেশ

আমরা কিশোর বয়সেও দেখেছি, মাওলানা,মৌলভী,হাফেজ সাহেবদের সমাজে অন্যরকম একটা সম্মান ছিল।তাদের আর্থিক অবস্থা যেমন হোক কিন্তু ...
10/06/2026

আমরা কিশোর বয়সেও দেখেছি, মাওলানা,মৌলভী,হাফেজ সাহেবদের সমাজে অন্যরকম একটা সম্মান ছিল।তাদের আর্থিক অবস্থা যেমন হোক কিন্তু তাদের মান-সম্মানের কোন ঘাটতি ছিল না।কিন্তু বর্তমানে ব্যাং এর ছাতার মত মাদ্রাসা আর হাফেজ,মাওলানা,মুফতীদের বাম্পার ফলন আর এই গোষ্ঠীর অপ্রকাশিত কার্যক্রম সোশ্যাল মিডিয়াতে চলে আসায় সামাজিক অবক্ষয়ের ভয়াবহ দিক সকলের নিকট পরিষ্কার হচ্ছে।

🚨 যৌন উত্তেজনার ওষুধ খাওয়ার আগে যা জানা জরুরি!বর্তমানে অনেক পুরুষই বিভিন্ন বিজ্ঞাপন, ইউটিউব ভিডিও বা বন্ধুর পরামর্শে যৌন...
08/06/2026

🚨 যৌন উত্তেজনার ওষুধ খাওয়ার আগে যা জানা জরুরি!

বর্তমানে অনেক পুরুষই বিভিন্ন বিজ্ঞাপন, ইউটিউব ভিডিও বা বন্ধুর পরামর্শে যৌন উত্তেজনা বৃদ্ধির ওষুধ সেবন করেন। কিন্তু একটি বিষয় মনে রাখা জরুরি—সব ওষুধ সবার জন্য নিরাপদ নয়।

✅ যে বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন:

🔹 ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না।
ইরেকটাইল ডিসফাংশনের কারণ হতে পারে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হরমোনজনিত সমস্যা বা মানসিক চাপ। শুধু ওষুধ খেলেই সমস্যার স্থায়ী সমাধান হয় না।

🔹 হৃদরোগ থাকলে বিশেষ সতর্কতা প্রয়োজন।
যারা নাইট্রেট জাতীয় ওষুধ (যেমন বুকের ব্যথার কিছু ওষুধ) সেবন করেন, তাদের জন্য অনেক যৌন উত্তেজনার ওষুধ বিপজ্জনক হতে পারে এবং রক্তচাপ হঠাৎ কমে যেতে পারে।

🔹 অনলাইনের ভেজাল ও হারবাল দাবিতে বিভ্রান্ত হবেন না।
“১০০% প্রাকৃতিক”, “তাৎক্ষণিক শক্তি বৃদ্ধি”, “স্থায়ী সমাধান”—এ ধরনের দাবির বৈজ্ঞানিক ভিত্তি অনেক ক্ষেত্রেই নেই।

🔹 পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানুন।
মাথাব্যথা, মুখ লাল হয়ে যাওয়া, মাথা ঘোরা, বদহজম, দৃষ্টির সাময়িক সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে।

🔹 মূল রোগের চিকিৎসা করুন।
ধূমপান, স্থূলতা, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ঘুমের সমস্যা এবং মানসিক চাপ যৌন সক্ষমতার উপর বড় প্রভাব ফেলে।

🎯 মনে রাখবেন, যৌন স্বাস্থ্য পুরুষত্বের নয়, সামগ্রিক শারীরিক ও মানসিক স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। লজ্জা না পেয়ে সঠিক চিকিৎসকের পরামর্শ নিন।

02/06/2026

সিঙ্গেল টাইম প্লাস্টিক পলিথিনের ব্যবহার গ্রামেও যে হারে বেড়েছে।যত্রতত্র প্লাস্টিক পলিথিন ফেলে যে অবস্থা চলছে।তাতে আগামী দশ বছর পর বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা হবে প্লাস্টিক পলিথিন সমস্যা।

ফেসবুক,ইউটিউব ও সোশ্যাল মিডিয়ার লাইক কমেন্ট ইসলামের বড় ক্ষতির কারণ হয়ে দাড়াবে।কিশোর কালে রেডিও মুন্না মার্কা পেইজ গুলোকে...
30/05/2026

ফেসবুক,ইউটিউব ও সোশ্যাল মিডিয়ার লাইক কমেন্ট ইসলামের বড় ক্ষতির কারণ হয়ে দাড়াবে।
কিশোর কালে রেডিও মুন্না মার্কা পেইজ গুলোকে এই ভণ্ডামির প্রতিষ্ঠাতা হয়মতে দেখেছি।
"সুবহানাল্লাহ না বলে যাবেন না"
"সুম্মামিন না বলে যাবেন না"
"পোস্টে লাইক দিলে নেকী শেয়ার দিলে নেকী"
কিছুদিন পর পেজের রিচ বাড়লে বিক্রি করে অথবা ইকমার্স চালু করে মুর্খ মুমিন মোসলমানদের আবেগে নিকুচি করা এদের স্বভাব।
ইসলামকে সস্তা খ্যাতির হাতিয়ার বানানোর বিরুদ্ধে সোচ্চার হওয়া জরুরি।

পৃথিবীর সবচেয়ে বেশি বর্ণবিদ্বেষ ভারতীয় উপমহাদেশে দেখা যায়। ভারতীয় উপমহাদেশে যখন আর্যরা আসে তারপর থেকে এই বর্ণবিদ্বেষ...
27/05/2026

পৃথিবীর সবচেয়ে বেশি বর্ণবিদ্বেষ ভারতীয় উপমহাদেশে দেখা যায়। ভারতীয় উপমহাদেশে যখন আর্যরা আসে তারপর থেকে এই বর্ণবিদ্বেষী প্রথা চোখ যুগান্তরে সামাজিক ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। উত্তর-পশ্চিম এশিয়ার আর্য জাতি ভারত জয়ের পর সাদা চামড়ার হওয়ার কারণে এদেশের প্রাচীন যেসব অনার্য জাতি ছিল তাদের অসুর, অচ্ছুৎ,চন্ডাল ও দলিত বানিয়ে ফেলে। এটা শুধুমাত্র হিন্দুদের ক্ষেত্রে প্রযোজ্য না, পাকিস্তানে আমলে পাঞ্জাবি এবং পাঠান মুসলমানরা বাঙালি মুসলমানদের কালো চামড়া হওয়ার জন্য খুবই নিচু চোখে দেখতো। এখনো ভারতের নিয়ন্ত্রণাধীন কাশ্মীরের মুসলমানরা শুধুমাত্র সাদা চামড়া হওয়ার কারণে ভারতের অন্যান্য মুসলমানদের চেয়ে নিজেদেরকে উচ্চবর্ণের মনে করে।
সম্প্রতি ভাইরাল হওয়া সিলেটের ফুল বিক্রেতা শিশু এবং রাজশাহীর চিটার মিম দুজনেই মূলত সোশ্যাল মিডিয়ায় অসংখ্য মানুষের সহানুভূতি পেয়েছে সাদা চামড়ার জন্যই। চায়না ঈশ্বর কেনই বা এভাবে রং রূপের বৈষম্যের মানুষকে বিভক্ত করেছেন ।

ঢাকা মেডিকেল কলেজের কে-৮২ ব্যাচের মোস্তাকিম নামের এক ছেলে "ধর্ষন ও মেয়েদের পোশাক নিয়ে মন্তব্য করায় তার বিরুদ্ধে সোশ্যাল ...
25/05/2026

ঢাকা মেডিকেল কলেজের কে-৮২ ব্যাচের মোস্তাকিম নামের এক ছেলে "ধর্ষন ও মেয়েদের পোশাক নিয়ে মন্তব্য করায় তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট চলছে।
আমার মনে হয় এত বুলিং মোস্তাকিম ছেলেটা আরও বিগড়ে যাচ্ছে।কারন এই গোড়ামি সমাজের অধিকাংশ ক্ষেত্রে মস্তিষ্কে তালা লেগে থাকে।তাই তার বিরুদ্ধে পোস্ট না করতে সবাইকে অনুরোধ করছি।🙏
বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে এখন নিম্নমানের মূর্খ পরিবার থেকে শুরু করে এলিট পরিবারের সন্তানরা ঢাবি বুয়েট ঢামেকে পড়ার সুযোগ পায়।
যারা শিশুকাল যেরকম ভাবে বড় হয়েছে কিশোর ও গ্র‍্যাজুয়েশনের প্রথম দিকে সেরকম চিন্তার বহিঃপ্রকাশ ঘটায়।
মোস্তাকিম মাত্র ১বছর হলো ঢামেকে এসেছে। আশাকরি সামনের দিনগুলোতে তার চিন্তার জগৎ বড় হবে।গোড়ামি মুক্ত হয়ে মেধা ও মননশীলতায় দেশের একজন সুচিকিৎসক হবে।

23/05/2026

বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে যত সব আজগুবি বিষয় ট্রেন্ডিং হয়

Address

Ramna

Alerts

Be the first to know and let us send you an email when Dr Habibul Awual posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share