Nutritionist Jakia Akbar

Nutritionist Jakia Akbar Committed to promoting wellness through evidence-based dietary guidance.

Nutritionist Jakia Akbar
Certified dietitian in Rangpur, specializing in personalized nutrition plans for managing diabetes, PCOS, obesity, hypertension, and digestive disorders.

21/05/2026

বাংলাদেশ হামের প্রাদুর্ভাব দ্রুত বাড়ছে। বিশেষ করে শিশু এবং বয়স্কদের মধ্যে এটি একটি বড় জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিচ্ছে। অনেকেই জানে না হামের সাথে আমাদের খাদ্যাভ্যাস এবং পুষ্টি সরাসরি সম্পর্কিত।
🩸 হাম কী এবং পুষ্টির সঙ্গে এর সম্পর্ক কেন এত গুরুত্বপূর্ণ?
হাম বা রক্তাল্পতা (Anemia) এমন একটি অবস্থা, যখন শরীরে পর্যাপ্ত সুস্থ লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিন থাকে না। হিমোগ্লোবিন আমাদের শরীরের প্রতিটি অংশে অক্সিজেন পৌঁছে দেয়। তাই এর ঘাটতি হলে শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, সহজে ক্লান্ত লাগে, মাথা ঘোরে, শ্বাসকষ্ট হয়, এমনকি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশও বাধাগ্রস্ত হতে পারে।
বাংলাদেশে হামের অন্যতম বড় কারণ হলো অপুষ্টি ও অসম খাদ্যাভ্যাস। শুধু কম খাওয়া নয়, “পুষ্টিকর খাবারের অভাব”ই এখানে মূল সমস্যা।
🍽️ পুষ্টির সঙ্গে হামের সম্পর্ক কীভাবে?
আমাদের শরীরে নতুন রক্ত তৈরি করতে কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান দরকার হয়—
আয়রন (Iron)
ফোলেট বা ফলিক অ্যাসিড
ভিটামিন B12
প্রোটিন
যখন খাবারে এসব উপাদানের ঘাটতি থাকে, তখন শরীর পর্যাপ্ত হিমোগ্লোবিন তৈরি করতে পারে না। ফলে ধীরে ধীরে হাম দেখা দেয়।
বিশেষ করে—
🔸 শুধু ভাতনির্ভর খাদ্যাভ্যাস
🔸 কম শাকসবজি ও প্রাণিজ প্রোটিন খাওয়া
🔸 শিশু ও কিশোরীদের অপুষ্টি
🔸 গর্ভবতী মায়েদের পর্যাপ্ত পুষ্টি না পাওয়া
🔸 দীর্ঘদিন কৃমি বা সংক্রমণ
—এসব কারণে বাংলাদেশে হামের ঝুঁকি অনেক বেড়ে যায়।
🥬 যে খাবারগুলো হামের ঝুঁকি কমাতে সাহায্য করে
কলিজা, মাছ, ডিম, মাংস
পালং শাক, লাল শাক, ডাল
খেজুর, কিসমিস, বাদাম
ভিটামিন C সমৃদ্ধ ফল (লেবু, কমলা, আমলকি) — এগুলো আয়রন শোষণে সাহায্য করে।
⚠️ শুধু ওষুধ খেলেই হবে না, খাদ্যাভ্যাস পরিবর্তনও জরুরি। কারণ হাম শুধু “রক্ত কমে যাওয়া” নয়, এটি শরীরের সামগ্রিক পুষ্টিহীনতার একটি বড় সংকেত।
সুস্থ জাতি গড়তে পুষ্টিকর খাবারকে বিলাসিতা নয়, মৌলিক প্রয়োজন হিসেবে দেখতে হবে। 💚
শিশু ও গর্ভবতী মায়ের নিয়মিত পুষ্টি পরীক্ষা,
আমাদের দৈনিক খাদ্যাভ্যাসের ছোট ছোট পরিবর্তনে হামের ঝুঁকি কমাতে পারে এবং শক্তিশালী শরীর গড়ে তুলতে পারে।
fans

13/04/2026

💙 ঠোঁটকাটা / তালুকাটা (Cleft Lip & Palate) শিশুদের পাশে 💙

এই শিশুদের চিকিৎসা যাত্রার সাথে একজন নিউট্রিশনিস্ট হিসেবে যুক্ত থাকতে পারা আমার জন্য সত্যিই গর্বের এবং ভালো লাগার বিষয়।

অনেক সময় এই বাচ্চারা ঠিকমতো খেতে পারে না, ফলে ওজন ও পুষ্টির ঘাটতি তৈরি হয়—যা সার্জারির প্রস্তুতি ও রিকভারিতে বড় বাধা হয়ে দাঁড়ায়।

🩺 আমি যেভাবে পাশে থাকি—
✔️ শিশুর বয়স ও অবস্থার ভিত্তিতে পার্সোনালাইজড ডায়েট প্ল্যান
✔️ Feeding difficulty কমানোর জন্য অভিভাবকদের প্র্যাকটিক্যাল গাইডলাইন
✔️ নিয়মিত ওজন ও গ্রোথ মনিটরিং
✔️ সার্জারির আগে পুষ্টিগত প্রস্তুতি
✔️ সার্জারির পর দ্রুত রিকভারি নিশ্চিত করতে সঠিক নিউট্রিশন

📌 আমার কাজ শুধু ডায়েট চার্ট দেওয়া নয়—
বরং পুরো জার্নিতে পরিবারকে সাপোর্ট দেওয়া, যাতে শিশুটি সুস্থভাবে বেড়ে উঠতে পারে।

প্রতিটি ছোট অগ্রগতি, প্রতিটি হাসি—আমার কাজের সবচেয়ে বড় প্রাপ্তি ❤️

কাঁচা পেঁপে ওজন কমাতেও সাহায্য করে....
12/04/2026

কাঁচা পেঁপে ওজন কমাতেও সাহায্য করে....

11/04/2026

🌸 পিসিওএস (PCOS) মানেই জীবন থেমে যাওয়া নয় 🌸
এই আপুর দীর্ঘদিনের মাসিকের সমস্যা ছিল, অনেক চিকিৎসা নেওয়ার পরও সমাধান হচ্ছিল না। কিন্তু সঠিক পুষ্টি পরিকল্পনা আর লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে আলহামদুলিল্লাহ এখন তিনি সুস্থতার পথে ✨
✔️ ওজন কমেছে
✔️ মাসিক এখন নিয়মিত
✔️ আগের চেয়ে অনেক বেশি ফিট ও কনফিডেন্ট 💪
একটা কথা মনে রাখবেন — সঠিক গাইডলাইন আর ধৈর্য থাকলে পিসিওএস ম্যানেজ করা সম্ভব 💚
আপনিও যদি একই সমস্যায় ভুগে থাকেন, তাহলে দেরি না করে এখনই নিজের যত্ন নিন 🌿
fans

09/04/2026

“Transformation is not magic, it's consistency. 🔥
আমার এক পেশেন্ট এর ২ মাসে ১৭ কেজি ওজন কমানোর এই জার্নি প্রমাণ করে—সঠিক পদ্ধতিতে সবই সম্ভব!” fans

আমার একজন পেশেন্ট আমার নিউট্রিশন গাইডলাইনের মাধ্যমে মাত্র ৮ দিনে ৪ কেজি ওজন কমাতে সক্ষম হয়েছেন। এই ফলাফল একটি সুষম ও পরি...
08/04/2026

আমার একজন পেশেন্ট আমার নিউট্রিশন গাইডলাইনের মাধ্যমে মাত্র ৮ দিনে ৪ কেজি ওজন কমাতে সক্ষম হয়েছেন। এই ফলাফল একটি সুষম ও পরিকল্পিত ডায়েট এবং নিয়মিত ফলো করার প্রতিফলন। তিনি অনলাইনে দেখিয়েছেন।
প্রত্যেক মানুষের শরীর ও প্রয়োজন আলাদা, তাই ব্যক্তিগতভাবে কাস্টমাইজড ডায়েট প্ল্যানই দীর্ঘমেয়াদী ও স্বাস্থ্যকর ফল পেতে সবচেয়ে কার্যকর।
আপনিও যদি বৈজ্ঞানিক ও স্বাস্থ্যকর উপায়ে ওজন নিয়ন্ত্রণ করতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন।
fans

📊ডায়েট সচেতনতা জরিপ | Diet Awareness PollBy Nutritionist Jakia Akbar🥗 সঠিক ডায়েট না মানার কারণে আপনি কোন সমস্যায় ভুগছেন?...
04/04/2026

📊ডায়েট সচেতনতা জরিপ | Diet Awareness Poll
By Nutritionist Jakia Akbar

🥗 সঠিক ডায়েট না মানার কারণে আপনি কোন সমস্যায় ভুগছেন?

🔴 ডায়েট সংক্রান্ত সাধারণ রোগসমূহ:

✔ 🍬 ডায়াবেটিস (Diabetes)
✔ ❤️ হৃদরোগ / কোলেস্টেরল সমস্যা (Heart Disease / High Cholesterol)
✔ ⚖️ স্থূলতা / ওজন বৃদ্ধি (Obesity / Weight Gain)
✔ 🩺 উচ্চ রক্তচাপ (Hypertension)
✔ 🦋 থাইরয়েড / হরমোন সমস্যা (Thyroid / Hormonal Imbalance)
✔ 🥴 হজমের সমস্যা (Acidity, Gas, Constipation)
✔ 🧂 ফ্যাটি লিভার / লিভারের সমস্যা (Fatty Liver)
✔ 🦴 পুষ্টিহীনতা / দুর্বলতা (Malnutrition / Weakness)
✔ 🛌 অতিরিক্ত ক্লান্তি / এনার্জির ঘাটতি (Fatigue / Low Energy)
✔ 🧠 মনোযোগের অভাব / মানসিক অবসাদ (Mental Stress / Low Focus)

💬 আপনার সমস্যাটি কমেন্টে লিখুন এবং অন্যদের সচেতন হতে সাহায্য করুন।

💡 মনে রাখুন:
সঠিক খাদ্যাভ্যাস অনেক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

📍 Nutritionist Jakia Akbar
BSc, MSc (Food & Nutrition), CND (BIRDEM)

Smart Eating, Healthy Living
Follow for more health & nutrition tips

🔥 গরমে দীর্ঘমেয়াদি রোগীদের জন্য বিশেষ সতর্কতা:গরমের এই তীব্রতায় কিডনি, ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন দীর্ঘমে...
04/04/2026

🔥 গরমে দীর্ঘমেয়াদি রোগীদের জন্য বিশেষ সতর্কতা:

গরমের এই তীব্রতায় কিডনি, ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগীদের জন্য ঝুঁকি বেড়ে যায়। সুস্থ থাকতে এই পরামর্শগুলো মেনে চলা অপরিহার্য।

🔴 গরমে কোন কোন সমস্যা হতে পারে?

💧 কিডনি রোগ: পানিশূন্যতায় কিডনির ওপর চাপ বাড়ে, ইউরিন কমে যায়।

🍭 ডায়াবেটিস: রক্তে শর্করার ওঠানামা এবং অতিরিক্ত ক্লান্তি।

❤️ হৃদরোগ: শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা ও অবসাদ।

📈 উচ্চ রক্তচাপ: রক্তচাপ অনিয়ন্ত্রিত হয়ে যাওয়া।

🦋 থাইরয়েড: হরমোনের ভারসাম্য বিঘ্নিত হওয়া।

🤮 লিভার রোগ: হজমের সমস্যা ও শারীরিক দুর্বলতা।

⚖️ স্থূলতা: শারীরিক কার্যকলাপ কমে ওজন বৃদ্ধি।

🌬️ শ্বাসতন্ত্রের রোগ: হাঁপানি ও শ্বাসকষ্টের প্রকোপ বেড়ে যাওয়া।

😵 সাধারণ সমস্যা: পানিশূন্যতা, মাথা ঘোরা ও হিট স্ট্রোকের ঝুঁকি।

🛡️ কি করবেন? (জরুরি টিপস):

💧 দিনে অন্তত ৮–১০ গ্লাস পানি পান করুন।

🥥 খাদ্যতালিকায় ডাবের পানি বা লেবুর শরবত রাখুন।

🧂 অতিরিক্ত লবণ, চিনি ও ভাজাপোড়া খাবার এড়িয়ে চলুন।

☀️ দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত কড়া রোদ এড়িয়ে চলুন।

👕 আরামদায়ক ও ঢিলেঢালা সুতির পোশাক পরুন।

💊 নিয়মিত ওষুধ সেবন এবং রুটিন চেকআপ বজায় রাখুন।

🌿 কিভাবে ভালো থাকবেন? (Expert Advice):

👉 নিজের রোগ অনুযায়ী ব্যক্তিগত ডায়েট প্ল্যান অনুসরণ করুন।

👉 পুষ্টিবিদের পরামর্শ মেনে আপনার জন্য উপযুক্ত খাবার নির্বাচন করুন।

👉 হঠাৎ ডায়েট পরিবর্তন না করে ধীরে ধীরে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলুন।

👉 নিয়মিত ওজন, ব্লাড সুগার ও ব্লাড প্রেসার মনিটর করুন।

👉 পর্যাপ্ত ঘুম এবং মানসিক প্রশান্তি বজায় রাখুন।

মনে রাখুন: সঠিক খাদ্যাভ্যাস ও পুষ্টিবিদের পরামর্শ অনুসরণ করলে অনেক জটিল রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব এবং সুস্থ জীবনযাপন নিশ্চিত করা যায়।

💚 সচেতন থাকুন, সুস্থ থাকুন।

📍 নিউট্রিশনিস্ট জাকিয়া আকবর
BSc, MSc (Food & Nutrition), CND (BIRDEM)

📌 স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আরও তথ্যের জন্য পেজটি ফলো করুন 🌿

03/04/2026

এই কাপল আমার কাছে এসেছিলেন ওজন কমানোর জন্য। তাদের ইনফার্টিলিটি সমস্যার কারণে ডক্টর তাদের ওজন কমাতে বলেছিলেন।
নিজেরা অনেক চেষ্টা করেও যখন কাঙ্ক্ষিত ফল পাননি, তখন তারা আমার তত্ত্বাবধানে শুরু করেন তাদের জার্নি।
💪 মাত্র ২ মাসে—
🌿 স্ত্রী কমিয়েছেন ৬ কেজি
🌿 স্বামী কমিয়েছেন ১৯ কেজি
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—তারা সুস্থভাবে, সঠিক পদ্ধতিতে এই পরিবর্তন এনেছেন।
স্ত্রী কিছুটা অনিয়ম করেছিল, তাই তার রেজাল্ট তুলনামূলক কম—তবুও তার অগ্রগতি দারুণ! 👏
📌 এই জার্নি প্রমাণ করে—
Consistency থাকলে, সঠিক গাইডেন্স থাকলে—রেজাল্ট আসবেই, ইনশাআল্লাহ।
আপনিও চাইলে আপনার ট্রান্সফরমেশন শুরু করতে পারেন আজ থেকেই!



fans

01/04/2026

অনেকদিন আগের আমার এক পেশেন্ট মারাত্মক অপুষ্টিতে ভুগছিলেন। ফলে নানা ধরনের অসুখ-বিসুখ, পেটের জটিল সমস্যা—এমনকি একাধিকবার সার্জারির মধ্য দিয়েও যেতে হয়েছে তাকে।
সঠিক পুষ্টি ব্যবস্থাপনা ও নিয়মিত ফলোআপের মাধ্যমে ধীরে ধীরে তার পুষ্টির ঘাটতি পূরণ হয়, এবং আলহামদুলিল্লাহ—তার সেই দীর্ঘদিনের সমস্যাগুলো অনেকটাই দূর হয়ে যায়। এখন তিনি সুস্থ, স্বাভাবিক জীবনযাপন করছেন এবং অনেক খুশি। 🌿 পেশেন্ট এর মা তার মেজো মেয়ে সম্পর্কে আবেগের এই খুশি প্রকাশ করছিল, যে ছয় সাত বছর আগে আমার ট্রিটমেন্ট নিয়ে সুস্থ জীবনের পথে আল্লাহর রহমতে হাটতে পেরেছে।
সবচেয়ে ভালো লাগার বিষয়—
তিনি আবার আমার কাছে এসেছেন, এবার তার ছোট মেয়েকে নিয়ে… যেন ছোটবেলা থেকেই সে সঠিক পুষ্টি পায় এবং সুস্থভাবে বড় হতে পারে। 💚
📌 এই বিশ্বাসই আমার কাজের সবচেয়ে বড় প্রাপ্তি—
একজন সুস্থ হলে, সে তার পরিবারকেও সুস্থতার পথে নিয়ে আসে।
আপনিও চাইলে আজ থেকেই নিজের বা আপনার পরিবারের জন্য সঠিক পুষ্টির যত্ন নিতে পারেন। 🌱
fans

Address

Doctor's Diagnostic Center Unit 2, Dhap Jail Road (Beside Of Dhap Attola Mosque)
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Nutritionist Jakia Akbar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category