20/08/2026
পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে সচেতনতার আহ্বানঃ
ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, জানুয়ারি ২০২৬ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ডিমলা উপজেলায় পানিতে ডুবে ৩ জন শিশুর মৃত্যু হয়েছে।
একটি শিশুর অকাল মৃত্যু শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো সমাজের জন্যই অপূরণীয় ক্ষতি। অসতর্কতা ও সামান্য সচেতনতার অভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটতে পারে।
শিশুদের পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে অভিভাবক ও পরিবারের সদস্যদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে ডাঃ মোঃ আতিকুর রহমান খান (আরএমও)।
যেসব বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে
•শিশুদের কখনো পুকুর, ডোবা, নদী, খাল বা জলাশয়ের আশপাশে একা যেতে দেওয়া যাবে না।
•শিশুরা পানির কাছে খেললে অবশ্যই বড়দের সরাসরি নজরদারিতে রাখতে হবে।
•বাড়ির আশপাশের ডোবা, কুয়া, পানির গর্ত ও অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থান নিরাপদ করতে হবে।
•ছোট শিশুদের গোসলের সময় এক মুহূর্তের জন্যও একা রাখা যাবে না।
•শিশুদের সাঁতার শেখানোর পাশাপাশি পানিতে নিরাপদ থাকার বিষয়ে সচেতন করতে হবে।
কোনো শিশু পানিতে পড়ে গেলে দ্রুত তাকে পানি থেকে তুলে জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে হবে। শ্বাস-প্রশ্বাস না থাকলে প্রশিক্ষিত ব্যক্তি দ্রুত CPR শুরু করবেন এবং দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসতে হবে।
ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সকল অভিভাবক ও এলাকাবাসীর প্রতি অনুরোধ, আপনার একটু সচেতনতাই একটি শিশুর জীবন বাঁচাতে পারে। আসুন, সম্মিলিত সচেতনতার মাধ্যমে পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধ করি।
সচেতন হোন, শিশুকে নিরাপদ রাখুন।