15/08/2026
নিয়োগ বিজ্ঞপ্তি - মিডওয়াইফ
রংপুরে অনেক কম হাসপাতালই আছে যেখানে লাইসেন্স প্রাপ্ত মিডওয়াইফগণ তাদের কষ্টার্জিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যথাযথভাবে প্রয়োগ করতে পারেন এবং তাদের মূল্যায়ন করা হয়।
ইম্পালস কেয়ার হাসপাতালে মাতৃ ও নবজাতক সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে দক্ষ, দায়িত্বশীল ও অভিজ্ঞ মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে।
প্রতিষ্ঠান :
ইম্পালস কেয়ার হাসপাতাল, রংপুর
পদ : মিডওয়াইফ (Midwife)
পদ সংখ্যা : ২
কর্মস্থল :
ইম্পালস কেয়ার হাসপাতাল,
হোল্ডিং নং–৫৪,
ধাপ জেল রোড, রংপুর।
🎓 শিক্ষাগত যোগ্যতা :
* স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Diploma in Nursing Science and Midwifery অথবা Diploma in Midwifery সম্পন্ন হতে হবে।
* বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের (BNMC) রেজিস্ট্রেশন থাকতে হবে (লাইসেন্স পরীক্ষায় কৃতকার্য)।
* সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন ও অন্যান্য সুবিধা :
* যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন ও ইনসেনটিভ।
* যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে ভবিষ্যতে বেতন বৃদ্ধি ও অন্যান্য
সুযোগ-সুবিধা।
* ঘরোয়া ও মনোরম পরিবেশে কাজ করার সুযোগ ।
* যথাসময়ে বেতন প্রাপ্তির নিশ্চয়তা
📄 আবেদন করার নিয়ম
আগ্রহী প্রার্থীদের তাদের Updated CV (ছবিসহ), শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি এবং BNMC Registration-এর তথ্যসহ আবেদন করতে হবে।
📱 আবেদনপত্র ও অন্যান্য নথিপত্র জমা/ প্রেরণের উপায় :
Email : [email protected] (এক্ষেত্রে প্রদত্ত WhatsApp নম্বরে আবেদন পত্র প্রেরণের বিষয়টি জানাতে হবে)
WhatsApp :
01886-788888
সরাসরি হাসপাতালে জমা:
আগ্রহী প্রার্থীরা হাসপাতালের ঠিকানায় সরাসরি উপস্থিত হয়ে রিসিপশনে আবেদনপত্র জমা দিতে পারবেন। এক্ষেত্রে প্রদত্ত WhatsApp নম্বরে আবেদন পত্র জমা দেয়ার বিষয়টি জানাতে হবে।
আবেদনের শেষ তারিখ :
১৯ আগষ্ট ২০২৬ (বুধবার)
ধন্যবাদান্তে
মেজর (অবঃ) আয়নাল কাদের মোহাম্মদ আলী
চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক
ইম্পালস কেয়ার হাসপাতাল
We are determined and dedicated to do something better, different and qulitative. Come and visit our hospital to have an idea.
আমরা আরও ভালো, ভিন্ন এবং গুণগত কিছু করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং নিবেদিত। আসুন এবং আমাদের সেবার মান সম্পর্কে ধারণা ও অভিজ্ঞতা নিন।