Dr. Sabbir Hasan Rabbi

Dr. Sabbir Hasan Rabbi এমবিবিএস
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল
বিএমডিসি রেজিঃ নম্বরঃ A-142868
জেনারেল ফিজিশিয়ান এন্ড সার্জন।
(1)

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (RpMCH) আপনি নিম্নোক্ত সেবা ও পরীক্ষা করাতে পারবেন।জরুরি বিভাগ, বহির্বিভাগ, অন্তর্বিভাগ, প্...
26/07/2026

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (RpMCH) আপনি নিম্নোক্ত সেবা ও পরীক্ষা করাতে পারবেন।
জরুরি বিভাগ, বহির্বিভাগ, অন্তর্বিভাগ, প্যাথলজি, রক্ত সঞ্চালন, এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআইসহ বিভিন্ন আধুনিক রোগ নির্ণয় সেবা এবং বিশেষজ্ঞ চিকিৎসা এখানে নিয়মিত প্রদান করা হয়।

নিচে সকল প্রকার পরিক্ষা ও ইমেজিং এর সরকারি ফি দেওয়া হয়েছে👇

হাসপাতালে ভর্তি থেকে বাহিরে পরিক্ষা করানো থেকে বিরত থাকুন।ধন্যবাদ
তথ্যসুত্র: ডা.আশিক বাপ্পি

 #জেনে_তারপর_আসুনরংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে সেবাগুলো পাবেন:🔹 ১. ২৪ ঘণ্টার জরুরি (Emergency) সেবাআমাদের হাসপাতালে পৃ...
16/06/2026

#জেনে_তারপর_আসুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে সেবাগুলো পাবেন:

🔹 ১. ২৪ ঘণ্টার জরুরি (Emergency) সেবা
আমাদের হাসপাতালে পৃথক Casualty বিভাগ না থাকায়, জরুরি বিভাগে আগত রোগীদের সমস্যার ধরন অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগের ডিউটি চিকিৎসকের কাছে দ্রুত পাঠানো হয়।

🔹 ২. ২৪ ঘণ্টার ইমার্জেন্সি ECG সেবা
দিন-রাত যেকোনো সময়ে জরুরি ভিত্তিতে ECG করার সুবিধা রয়েছে। এবং X-Ray সেবা চালু রয়েছে।

🔹 ৩. ড্রেসিং, সেলাই ও জরুরি অপারেশনের ব্যবস্থা
ক্ষতস্থানের ড্রেসিং, প্রয়োজনীয় সেলাই এবং বিভিন্ন বিভাগের জরুরি অপারেশন সার্বক্ষণিক চালু থাকে।

🔹 ৪. নির্দিষ্ট সময়ে বিনামূল্যে কিছু জরুরি ওষুধ ও ইনজেকশন
সকাল ৮:০০টা থেকে দুপুর ২:৩০টা পর্যন্ত হাসপাতালে এলে রোগীরা বিনামূল্যে কিছু প্রয়োজনীয় ওষুধ ও ইনজেকশন পেতে পারেন। যেমনঃ
• Antibiotics
• Omeprazole
• Metronidazole (Metro)
• Analgesics (ব্যথানাশক)
• Normal Saline
• Hartmann's Solution
এছাড়া ভর্তি হওয়া রুগী ভর্তির পরের দিন থেকে আরও বেশ কিছু ইনজেকশন/ঔষধ পেয়ে থাকে।আউটডোর এও এসব ঔষধ দেওয়া হয়।যেমন:
Montelukast
Fexofenadine (Fexo)
Vitamins
Calcium supplements
and many other medications

তবে এই সুবিধা গ্রহণের জন্য অবশ্যই উল্লেখিত সময়ের মধ্যে উপস্থিত থাকতে হবে।

🔹 ৫. বিভাগভিত্তিক বিশেষ জরুরি সেবা
• Urology বিভাগে ক্যাথেটারাইজেশনের জন্য প্রয়োজনীয় সকল সামগ্রী পাওয়া যায়।
• গুরুতর দগ্ধ (Burn) রোগীদের ক্ষেত্রে ড্রেসিংয়ের প্রয়োজনীয় সামগ্রী পৌঁছানোর পর অতি দ্রুত চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়।
• এছাড়াও, বিভিন্ন বিভাগের জরুরি অপারেশন সেবা নিয়মিতভাবে পরিচালিত হয়ে থাকে।এইখানে অক্সিজেন লাইন আছে(২৪ ঘন্টা চলে)ব্লাড ব্যাংক ২৪ ঘন্টা চলে


রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যেসব সেবা বা সামগ্রী সাধারণত পাওয়া যায় না:

🔸 ১. সীমিত ওষুধ সরবরাহ:
পূর্বে উল্লেখিত ওষুধগুলো ছাড়া অন্যান্য ওষুধের নিয়মিত সরবরাহ থাকে না। এছাড়া, সকাল ৮:০০টা থেকে দুপুর ২:৩০টার পর হাসপাতালে এলে উক্ত ওষুধগুলোও পাওয়া যাবে না।

🔸 ২. ক্যাথেটার ও আনুষঙ্গিক সামগ্রীর সীমাবদ্ধতা;
Urology বিভাগ ছাড়া অন্যান্য বিভাগে সাধারণত ক্যাথেটার সরবরাহ থাকে না। প্রয়োজন অনুযায়ী রোগীকে বাইরে থেকে কিনতে হতে পারে। অনেক ক্ষেত্রে ক্যানুলা, টেপ এবং স্যালাইন সেটও বাইরে থেকে সংগ্রহ করতে হতে পারে, বিশেষ করে অফিস সময়ের পরে।

🔸 ৩. কিছু প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর অনুপস্থিতি
নিম্নোক্ত সামগ্রীগুলোর নিয়মিত সরবরাহ থাকে না, ফলে বাইরে থেকে সংগ্রহের প্রয়োজন হতে পারে—
• Oxygen Mask
• Nebulization Mask
• হাড় ভাঙার ক্ষেত্রে Plaster-এর উপকরণ
• ড্রেসিংয়ের কিছু প্রয়োজনীয় সামগ্রী

🔸 ৪. সেলাইয়ের সুতার সীমিত প্রাপ্যতা
অফিস সময়ের বাইরে অনেক ক্ষেত্রে সেলাইয়ের সুতা (Suture Material) পাওয়া যায় না এবং রোগীকে বাইরে থেকে কিনতে হয়।

🔸 ৫. অন্যান্য ওষুধ ও সামগ্রীর সীমিত সরবরাহ
নিম্নোক্ত জিনিসগুলোর নিয়মিত সরবরাহ সাধারণত থাকে না—
• Suppository
• অন্যান্য ধরনের Saline

• #রোগীওস্বজনদের_প্রতি_অনুরোধ:
জরুরি প্রয়োজনে হাসপাতালে আসার সময় প্রয়োজনীয় কাগজপত্রের পাশাপাশি কিছু মৌলিক চিকিৎসা ব্যয়ের জন্য মানসিক ও আর্থিক প্রস্তুতি রাখা ভালো। হাসপাতালের সরবরাহ পরিস্থিতি সময়ভেদে পরিবর্তিত হতে পারে।

ধন্যবাদ
লেখা: ডা: আশিক বাপ্পি

03/06/2026

BCPS এর অধ্যাদেশ মানি না মানবো না।

ডাক্তার হয়ে গ্রামে ফিরে জনসাধারণের চিকিৎসা করবো বি লাইক!ঈদের ছুটিতে ১০/১২ জন রোগীকে  স্বল্প-জ্ঞানে চিকিৎসা পরামর্শ দেওয়া...
31/05/2026

ডাক্তার হয়ে গ্রামে ফিরে জনসাধারণের চিকিৎসা করবো বি লাইক!

ঈদের ছুটিতে ১০/১২ জন রোগীকে স্বল্প-জ্ঞানে চিকিৎসা পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি।
মানুষের পাশে থেকে তাদের কথা শোনা ও বোঝার মধ্যেই প্রকৃত সেবার সৌন্দর্য নিহিত।

16/05/2026

ডাক্তার-রোগীর আস্থাশীল সম্পর্ক রক্ষায়
স্বাস্থ্য সুরক্ষা আইন চাই।

#ডা_নাসিরের_উপর_হামলা_কারীদের_বিচার_চাই

নখ ঢুকে যাওয়া (Ingrown Nail) – কেন হয়?অনেকেই ভাবেন নখ ঢুকে যাওয়া হঠাৎ করে হয়। আসলে কিছু সাধারণ অভ্যাস ও সমস্যার কারণ...
08/02/2026

নখ ঢুকে যাওয়া (Ingrown Nail) – কেন হয়?

অনেকেই ভাবেন নখ ঢুকে যাওয়া হঠাৎ করে হয়। আসলে কিছু সাধারণ অভ্যাস ও সমস্যার কারণে এটা ধীরে ধীরে তৈরি হয়।

🔹 ভুলভাবে নখ কাটা
নখ খুব ছোট করে বা কোণ করে কাটলে নখের ধার চামড়ার ভেতরে ঢুকে যেতে পারে।

🔹 টাইট জুতা পরা
চাপ পড়ে এমন জুতা নখকে চারপাশের চামড়ার ভেতরে ঠেলে দেয়।

🔹 পায়ে বারবার আঘাত
হাঁটা, দৌড়, খেলাধুলা বা কাজের সময় পায়ে চাপ ও আঘাত লাগলে ঝুঁকি বাড়ে।

🔹 নখ মোটা বা বাঁকা হওয়া
কিছু মানুষের নখ স্বাভাবিকভাবেই মোটা বা বাঁকা হয়—এতে সহজেই নখ ঢুকে যায়।

🔹 পা বেশি ঘামা
ঘামের কারণে চামড়া নরম হয়ে যায়, নখ সহজে ভেতরে ঢুকে পড়ে।

🔹 ডায়াবেটিস বা সংক্রমণের ঝুঁকি
ডায়াবেটিস থাকলে ইনফেকশন দ্রুত হয় এবং ক্ষত সারতে দেরি হয়।

👉 ব্যথা, লালচে ভাব, পুঁজ বা ফোলা হলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন।
শুরুর দিকে চিকিৎসা নিলে সমস্যা সহজেই নিয়ন্ত্রণে থাকে।

27/12/2025

আত্নীয়দের মাঝে (রক্তের সম্পর্কের) কারো সাথে বিয়ের আগে সাবধান…

আমাদের উত্তরবঙ্গে থ্যলাসেমিয়া রোগ অনেক বেশি। এই রোগ যাদের হয় তাদের কষ্ট তো বটেই কিন্তু বাবা-মার কষ্ট সবচেয়ে বেশি। কিছুদিন পর পর রক্ত দিয়ে বাচ্চাটাকে বাঁচিয়ে রাখতে হয়। একবার রক্ত দেয়ার কয়েকদিন পরেই ধীরে ধীরে ফ্যাকাশে হতে থাকে কলিজার টুকরা। এভাবে রক্ত দিতে দিতে একদিন কলিজার টুকরা সব মায়ার বাঁধন ছিন্ন করে চলে যায়।

অথচ এই রোগটা খুব সহজেই প্রতিরোধ করা যায়। এই রোগ হতে গেলে বাবা- মা দুজনকেই থ্যালাসেমিয়ার বাহক বা একজনের থ্যালাসেমিয়া রোগ ও একজনকে বাহক হতে হয়।

কেন আত্নীয়দের মধ্যে (রক্তের সম্পর্কের) মধ্যে বিয়ে করলে থ্যালাসেমিয়া রোগের ঝুঁকি বেড়ে যায়?

উত্তরঃ আমার পরিবারে থ্যালাসেমিয়া রোগের বাহক আছে। আমার সব ভাই-বোন (আমি ছাড়া) থ্যলাসেমিয়ার বাহক, আমাদের খালাতো ভাইবোনদের অধিকাংশই থ্যলাসেমিয়ার বাহক। তাই যদি আমাদের খালাতো ভাইবোনদের মধ্যে বিয়ে হয়, তাহলে সন্তানদের মধ্যে থ্যালাসেমিয়া হবার সম্ভবনা অনেক বেশি হবে।

আত্নীয় ছাড়া অন্য কাউকে বিয়ে করলে কি থ্যালাসেমিয়া হবার সম্ভবনা আছে?

উত্তরঃ অবশ্যই আছে। যদি বর ও কনের দুজনেই থ্যালাসেমিয়ার বাহক হোন তাহলে বাচ্চাদের থ্যালাসেমিয়া হতে পারে। আর থ্যালাসেমিয়ার বাহকদের কোন লক্ষন থাকে না, তাই টেস্ট না করে বোঝা যায় না।

কোন টেস্ট করে থ্যালাসেমিয়ার বাহক বা থ্যালাসেমিয়া রোগ নির্ণয় করা যায়।

উত্তরঃ হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস (Hb Electrophoresis). রক্ত নিয়ে এই পরীক্ষা করা হয়, মাত্র ১০০০-১৫০০ টাকা দিয়ে এই পরীক্ষা করা যায়।

বর- কনের মধ্যে যে কোন একজন যদি থ্যালাসেমিয়ার বাহক হয় তাহলে কি সন্তানদের থ্যালাসেমিয়া হতে পারে?

উত্তরঃ না। সেক্ষেত্রে বাচ্চাদের কেউ কেউ থ্যালাসেমিয়ার বাহক হতে পারে। আর বাহক কোন সমস্যা না, কোন রোগ না।

থ্যালাসেমিয়া কিভাবে প্রতিরোধ করা যায়?

উত্তরঃ বর্তমানে যুগে বিয়ের আলাপ আলোচনা শুরুর দিকেই ছেলে- মেয়ে দুই পক্ষের মধ্যে সিভির আদান-প্রদান হয়। Hb Electrophoresis টেস্টের রিপোর্ট এ যুগে সবার সিভিতে (বিশেষ করে বিয়ের সিভিতে) থাকা উচিত।

শুধু থ্যালাসেমিয়া নয় লিভারসহ আরো কিছু রোগ এভাবে আত্নীয়দের মধ্যে বিয়ের মাধ্যমে হতে পারে। তাই সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে। বিয়ের আগে অনেক কিছুই মনে হতে পারে, এমনও মনে হয় সন্তান না হলেও কোন অসুবিধা নাই ইত্যাদি ইত্যাদি, কিন্তু বিয়ের পর বোঝা যায় পৃথিবীতে একমাত্র অনুভুতি, একমাত্র ভালোলাগা, ভালোবাসার অনুভূতি হলো সন্তান। সেই সন্তান যেন কোনভাবেই কষ্ট না পায়।

ডাঃ রতীন্দ্র নাথ মন্ডল
মেডিসিন বিশেষজ্ঞ
রংপুর স্পেশালাইজড হাসপাতাল
#থ্যালাসেমিয়া #রক্তরোগ #হিমোগ্লোবিন #রংপুর #বিয়ের

রোগ থেকে পরিত্রাণ দেওয়ার মালিক আল্লাহআমি উছিলা মাত্র।
22/12/2025

রোগ থেকে পরিত্রাণ দেওয়ার মালিক আল্লাহ
আমি উছিলা মাত্র।

During Ortho surgery OT...
17/12/2025

During Ortho surgery OT...

মহান বিজয় দিবসের শুভেচ্ছা রইলো।
16/12/2025

মহান বিজয় দিবসের শুভেচ্ছা রইলো।

Address

Rangpur Medical College And Hospital
Rangpur
5400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sabbir Hasan Rabbi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share