SK Health Point

SK Health Point মেডিসিন , মা ও শিশু , চর্ম ও যৌন সহ সর্বপ্রকার রোগের লক্ষণ ও চিকিৎসার পরামর্শ এবং দিকনির্দেশনা ⚕️💊

26/06/2026

🕒 রাতে ঘুমের মধ্যে যে লক্ষণগুলো দেখলে আর অবহেলা করবেন না::১। দাঁত কিড়মিড় করা::অতিরিক্ত মানসিক চাপ, টেনশন বা ঘুমের সমস্যা...
03/06/2026

🕒 রাতে ঘুমের মধ্যে যে লক্ষণগুলো দেখলে আর অবহেলা করবেন না::
১। দাঁত কিড়মিড় করা::
অতিরিক্ত মানসিক চাপ, টেনশন বা ঘুমের সমস্যার ইঙ্গিত হতে পারে।

২। হাত-পা ঝাঁ"কানো::
নার্ভাস সিস্টেমের দুর্বলতা বা শরীরে কিছু পুষ্টির অভাবের কারণে হতে পারে।

৩। নাক ডাকা::
কিছু ক্ষেত্রে শ্বাসপ্রশ্বাসের সমস্যা বা হার্টের ঝুঁকির সঙ্গে সম্পর্ক থাকতে পারে।

৪। অতিরিক্ত ঘা"ম হওয়া::
থাইরয়েড, ডায়াবেটিস বা হরমোনজনিত সমস্যার লক্ষণ হতে পারে।

৫। ঘুমের মধ্যে হাঁটা::
ঘুমের ব্যাঘাত বা মস্তিষ্কের কিছু সমস্যার ইঙ্গিত হতে পারে।

৬। ঘুমের মধ্যে কথা বলা::
অতিরিক্ত মানসিক চাপ, দুশ্চিন্তা বা অনিয়মিত ঘুমের কারণে হতে পারে।

৭। ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাওয়া::
এটি স্লিপ অ্যাপনিয়ার লক্ষণ হতে পারে, যা অবহেলা করা উচিত নয়।

নিয়মিত এমন সমস্যা হলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিন।

 #হাম ( )              🚨বর্তমানে বাচ্চাদের মধ্যে হাম (Measles) রোগ বাড়ছে।সময়মতো লক্ষণ চিনে ব্যবস্থা নিলে জটিলতা অনেকটাই ...
30/03/2026

#হাম ( )

🚨বর্তমানে বাচ্চাদের মধ্যে হাম (Measles) রোগ বাড়ছে।
সময়মতো লক্ষণ চিনে ব্যবস্থা নিলে জটিলতা অনেকটাই এড়ানো যায়।
মনোযোগ দিয়ে পড়ুন এবং অন্যদের জানাতে শেয়ার করুন।

🧒 বাচ্চাদের হামের লক্ষণ (Symptoms)

🔹 প্রথম ধাপ (৩–৪ দিন) — শুরু হওয়ার সময়
এই সময় সাধারণ ঠান্ডা-জ্বরের মতো লক্ষণ দেখা যায়—
✔ জ্বর
✔ শুকনো কাশি
✔ চোখ লাল হওয়া
✔ নাক দিয়ে পানি পড়া
✔ মুখের ভেতরে সাদা ছোট দাগ (Koplik’s spot)

🔹 দ্বিতীয় ধাপ (র‍্যাশ স্টেজ — ৬–৭ দিন)
জ্বর শুরু হওয়ার ৩–৪ দিন পর—
✔ লাল ফুসকুড়ি (Rash) দেখা যায়
✔ প্রথমে কানের পিছনে শুরু হয়
✔ এরপর মুখ → শরীর → হাত-পায়ে ছড়িয়ে পড়ে
✔ এই সময় জ্বর বেশি থাকতে পারে।

🔹 তৃতীয় ধাপ — সেরে ওঠার সময়
✔ ধীরে ধীরে ফুসকুড়ি কমে যায়
✔ জ্বর কমে যায়
✔ বাচ্চা ধীরে ধীরে সুস্থ হয়।

🧪 কখন পরীক্ষা লাগতে পারে
ডাক্তারের পরামর্শে—
✔ CBC টেস্ট
— WBC কমে যেতে পারে
— Lymphocyte কম হতে পারে
✔ Chest X-ray
— যদি কাশি বেশি হয় বা শ্বাসকষ্ট দেখা দেয়।

💊 হামের চিকিৎসা (ডাক্তারের পরামর্শ অনুযায়ী)
হামের নির্দিষ্ট ওষুধ নেই—
লক্ষণ অনুযায়ী চিকিৎসা করা হয়।

✔ জ্বর হলে:
প্যারাসিটামল (নাপা)
➡ ১৫ মিগ্রা/কেজি/ডোজ
➡ দিনে ৩–৪ বার (জ্বর থাকলে)
✔ ভিটামিন A (ডাক্তারের পরামর্শে)

✔ কাশি হলে
— ডাক্তারের দেওয়া ওষুধ

✔ সেকেন্ডারি ইনফেকশন হলে
— ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিক

🍲 অসুস্থ অবস্থায় খাবার
✔ প্রচুর পানি ও তরল খাবার
✔ পুষ্টিকর খাবার
✔ সহজে হজম হয় এমন খাবার
✔ বাচ্চাকে দুর্বল হতে দেবেন না।

🛡️ হামের প্রতিরোধ (সবচেয়ে গুরুত্বপূর্ণ)
✔ সময়মতো MR/MMR ভ্যাকসিন দিন
✔ আক্রান্ত বাচ্চাকে অন্য বাচ্চা থেকে আলাদা রাখুন।

⏰ মনে রাখবেন—
র‍্যাশ ওঠার ৪ দিন আগে থেকে
এবং র‍্যাশ ওঠার ৪ দিন পরে পর্যন্ত
বাচ্চা অন্যদের সংক্রমিত করতে পারে।

⚠️ কখন দ্রুত ডাক্তারের কাছে যাবেন
🚨 শ্বাস নিতে কষ্ট হলে
🚨 বাচ্চা খুব দুর্বল হয়ে গেলে
🚨 খিঁচুনি হলে
🚨 জ্বর ৪–৫ দিনের বেশি থাকলে।

💠 সুস্থ থাকতে শুধু ওষুধ নয়, প্রয়োজন সঠিক জীবনধারা !!
সঠিক ঔষধ, সঠিক মাত্রা - সুস্থ জীবনের মূল মন্ত্র 🩺

🔹সুস্থ থাকুন, ভালো থাকুন🔸


#হাম

21/03/2026

💠 সুস্থ থাকতে শুধু ওষুধ নয়, প্রয়োজন সঠিক জীবনধারা !!
সঠিক ঔষধ, সঠিক মাত্রা - সুস্থ জীবনের মূল মন্ত্র 🩺

🔹সুস্থ থাকুন, ভালো থাকুন🔸

19/01/2026




 #প্যারাসিটামল সমাচার :---প্যারাসিটামল একটি ওভার দি কাউন্টার ( ) মেডিসিন, মানে দুনিয়ার যেকোনো জায়গায় এটি ডাক্তারের প্রেস...
19/12/2025

#প্যারাসিটামল সমাচার :---
প্যারাসিটামল একটি ওভার দি কাউন্টার ( ) মেডিসিন, মানে দুনিয়ার যেকোনো জায়গায় এটি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই রোগীরা কিনতে পারবেন। তবে ইদানীং খুব বেশী মিস ইউজ দেখা যায়।
৪০ কেজি ওজনের মহিলা এসে বলে Napa 1 খেয়েছি। আসলেই কি তার জন্য সেটা সঠিক মাত্রার কিনা? আবার অনেক সময় বলে এক্সেন্ড খেয়েছি জ্বরের জন্য, আসলে কি এক্সটেন্ড জ্বরের জন্য বানানো? আলোচনা করা যাক।
প্যারাসিটামলের ডোজ বয়স, ওজন, ওষুধের ধরন (সাধারণ, র‍্যাপিড রিলিজ, বা এক্সটেন্ডেড রিলিজ), এবং রোগের তীব্রতার উপর নির্ভর করে।

#দৈনিক সর্বোচ্চ ডোজ: সাধারণত প্রতি কেজির জন্য ১০-১৫ mg মানে, এক ডোজে ১০-১৫mg/kg. ৫০ কেজি ওজনের মানুষের জন্য ৫০০ mg কিংবা সর্বোচ্চ ৭৫০ ই যথেষ্ট।
দিনে সর্বোচ্চ ৪০০০ মিলিগ্রাম (৪ গ্রাম)এর বেশি গ্রহণ যে কোন ওজনের মানুষের জন্য লিভারের ক্ষতি করতে পারে।

#প্যারাসিটামল এক্সটেন্ড (Paracetamol Extended Release) প্রধানত দীর্ঘস্থায়ী ব্যথা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়, যেখানে দীর্ঘ সময় ধরে ওষুধের কার্যকারিতা প্রয়োজন। এটি সাধারণ প্যারাসিটামলের তুলনায় ধীরে ধীরে শরীরে মুক্তি পায়, ফলে এর প্রভাব বেশি সময় স্থায়ী হয়। এর মূল ব্যবহারগুলো হলো:
দীর্ঘস্থায়ী ব্যথা উপশম: যেমন- অস্টিওআর্থ্রাইটিস, পিঠের ব্যথা, বাতজনিত ব্যথা, পেশী বা জয়েন্টের ব্যথা। মানে এটি মূলত ব্যথানাশক মেডিসিন, জ্বরের জন্য আইডিয়াল নয়।

#প্যারাসিটামল রেপিড" সম্ভবত প্যারাসিটামল র‍্যাপিড রিলিজ (Paracetamol Rapid Release) বোঝায়, যা একটি বিশেষ ধরনের প্যারাসিটামল ফর্মুলেশন যা দ্রুত শরীরে শোষিত হয় এবং দ্রুত কার্যকরী হয়। এটি সাধারণত জ্বর কমানো এবং হালকা থেকে মাঝারি ব্যথা উপশম করার জন্য ব্যবহৃত হয়। নিচে এর প্রধান ব্যবহারের ক্ষেত্রগুলো উল্লেখ করা হলো:
প্যারাসিটামল র‍্যাপিডের ব্যবহার:
জ্বর নিয়ন্ত্রণ (Fever):
ভাইরাল বা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে জ্বর কমাতে দ্রুত কার্যকর।
সাধারণ সর্দি, ফ্লু, বা টিকা দেওয়ার পর জ্বরের উপশমে ব্যবহৃত হয়। জ্বরের জন্য ভালো, দ্রুত শোষিত হয় বলে লিভারের রোগীদের ক্ষতি করতে পারে।

#সাধারণ প্যারাসিটামল (Paracetamol) একটি বহুল ব্যবহৃত ওষুধ, যা প্রধানত জ্বর কমানো এবং হালকা থেকে মাঝারি ব্যথা উপশম করতে ব্যবহৃত হয়। সবচেয়ে নির্ভরযোগ্য জ্বরের মেডিসিন।
২০১১-২০১২ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজে, ব্রিটিশ - থাইল্যান্ডের একটা রিসার্চ গ্রপের (MORU Mahidol Oxford Research Unit) সাথে কাজ করেছিলাম। সেখানে তারা মূলত জ্বরের জন্য সাধারণ প্যারাসিটামল কে পছন্দ করেছিলেন।

#প্যারাসিটামল এক্সট্রা (প্যারাসিটামল +ক্যাফেইন)
এখানে সাধারণত ক্যাফেইন যুক্ত থাকে ৬৫ মাইক্রোগ্রাম যেটা সর্দি-জ্বর বা সাধারণ ঠান্ডা জ্বরের জন্য ভালো, কিন্তু যারা কফি খেলে আমার মতো ঘুম আসে না, তাদের সারা রাত জেগে থাকতে হবে, যা রীতিমতো অস্বস্তিকর। বিশেষ করে বাংলাদেশী গ্রামীণ মেয়েদের যাদের কফি খাওয়ার অভ্যাস নাই তাদের অনেক ঝামেলা হবে।
প্যারাসিটামল ওয়ান ( মানে ১০০০mg or 1 gm)এই প্রিপ্রারেশনের ব্যবহার অবশ্যই রোগীর ওজন ও বয়স অনুযায়ী করা দরকার।...........................................................................................

#সাপোজিটরি বনাম মুখে খাওয়ার #প্যারাসিটামল

প্যারাসিটামল:
প্যারাসিটামল সাপোজিটরি (Suppository) এবং মুখে খাওয়ার প্যারাসিটামল (Oral Paracetamol) উভয়ই জ্বর কমাতে এবং হালকা থেকে মাঝারি ব্যথা উপশমে কার্যকর, তবে তাদের কার্যকারিতা নির্ভর করে ব্যবহারের পরিস্থিতি, রোগীর অবস্থা এবং ওষুধ শোষণের গতির উপর। নিচে এদের তুলনামূলক আলোচনা দেওয়া হলো:

#প্যারাসিটামল সাপোজিটরি কী?
প্যারাসিটামল সাপোজিটরি হলো মলদ্বার (রেকটাল) পথে প্রয়োগ করা একটি ওষুধের ফর্ম, যা সাধারণত মুখে ওষুধ গ্রহণে অসুবিধা হলে ব্যবহৃত হয়।
এটি মলদ্বারের মাধ্যমে শোষিত হয় এবং রক্তে মিশে কাজ শুরু করে।
কার্যকারিতার তুলনা---
#শোষণের গতি (Absorption Rate):
মুখে খাওয়ার প্যারাসিটামল: সাধারণত পাকস্থলী ও অন্ত্রের মাধ্যমে শোষিত হয়। এটি গ্রহণের ৩০-৬০ মিনিটের মধ্যে কাজ শুরু করে। র‍্যাপিড রিলিজ ফর্মুলেশনের ক্ষেত্রে এটি আরও দ্রুত (১৫-৩০ মিনিট) কাজ করতে পারে।
#সাপোজিটরি: মলদ্বার থেকে শোষণ সাধারণত ধীরে হয়, কাজ শুরু করতে ১-২ ঘণ্টা সময় লাগতে পারে। তবে, শোষণের গতি রোগীর শারীরিক অবস্থা এবং সাপোজিটরির ফর্মুলেশনের উপর নির্ভর করে।
#উপসংহার: মুখে খাওয়ার প্যারাসিটামল সাধারণত দ্রুত কাজ করে, বিশেষ করে র‍্যাপিড রিলিজ ট্যাবলেট বা সিরাপ।

#কার্যকারিতার স্থায়িত্ব:
উভয় ফর্মই একই পরিমাণ প্যারাসিটামল সরবরাহ করলে কার্যকারিতার মাত্রা (জ্বর বা ব্যথা কমানোর ক্ষমতা) একই রকম হয়।
সাপোজিটরি কিছু ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে কাজ করতে পারে, কারণ এটি ধীরে ধীরে শোষিত হয়। তবে এটি মুখে খাওয়ার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি কার্যকর নয়।

#বায়োঅ্যাভেইলেবিলিটি (Bioavailability):
মুখে খাওয়ার প্যারাসিটামলের বায়োঅ্যাভেইলেবিলিটি ৬৩-৮৯% (শরীরে শোষিত ওষুধের পরিমাণ), যা পাকস্থলী ও লিভারের প্রথম-পাস মেটাবলিজমের কারণে কিছুটা কমে।
সাপোজিটরির বায়োঅ্যাভেইলেবিলিটি সাধারণত ৩০-৮০%, কারণ মলদ্বার থেকে শোষণ অসম্পূর্ণ হতে পারে। তবে, এটি লিভারের প্রথম-পাস মেটাবলিজম এড়িয়ে যায়, যা কিছু ক্ষেত্রে সুবিধা।
#উপসংহার: মুখে খাওয়ার প্যারাসিটামল সাধারণত বেশি শোষিত হয়, তবে সাপোজিটরি নির্দিষ্ট পরিস্থিতিতে সমান কার্যকর হতে পারে।
কখন সাপোজিটরি বেশি উপযোগী?

#সাপোজিটরি সাধারণত তখনই ব্যবহৃত হয় যখন মুখে খাওয়া সম্ভব বা কার্যকর নয়। এর ব্যবহারের ক্ষেত্রগুলো হলো:
১।বমি বা পাকস্থলীর সমস্যা: রোগীর বমি হলে বা মুখে ওষুধ গ্রহণে অসুবিধা হলে (যেমন অজ্ঞান অবস্থা, অস্ত্রোপচার পরবর্তী অবস্থা)।
২ #শিশুদের ক্ষেত্রে: শিশুরা মুখে ওষুধ খেতে অস্বীকার করলে বা সিরাপ গ্রহণে সমস্যা হলে।
দ্রুত শোষণের প্রয়োজন নেই: যেখানে দীর্ঘমেয়াদী ওষুধ শোষণ প্রয়োজন, সেখানে সাপোজিটরি ব্যবহার করা যেতে পারে।
৩।লিভারের সমস্যা: কিছু ক্ষেত্রে, সাপোজিটরি লিভারের উপর কম চাপ সৃষ্টি করতে পারে, কারণ এটি প্রথম-পাস মেটাবলিজম এড়ায়।
কখন মুখে খাওয়ার প্যারাসিটামল বেশি উপযোগী?
দ্রুত জ্বর বা ব্যথা উপশমের জন্য (বিশেষ করে র‍্যাপিড রিলিজ ফর্মে)।যখন রোগী মুখে ওষুধ গ্রহণে সক্ষম এবং এতে কোনো সমস্যা নেই।
সাধারণ ব্যবহারে, যেমন মাথাব্যথা, মাসিকের ব্যথা, বা সর্দি-জ্বরের ক্ষেত্রে।

(সংগৃহীত)
ডা. মোহাম্মদ শাহজাহান নাজির
বিভাগীয় প্রধান,
সংক্রামক রোগ ও ট্রপিক্যাল মেডিসিন।

Sresto Sarkar

12/08/2025

রক্ত পরিষ্কার করে যে সকল খাবার যেমন:-
পানি, ধনেপাতা, ব্রকলি, মুলার পাতা, পালং শাক, আপেল, কমলালেবু, লেবু, জাম্বুরা, বিটরুট, আমলকী।

Send a message to learn more

07/08/2025

বাচ্চাকে আদর করে যত কাজ করে দিবেন তত সে পিছিয়ে পরবে। ৩ বছর বয়স থেকে নিজের জুতা পরা,খেলনা গোছানো,নিজের প্লেট ধোয়া ইত্যাদি কাজ শিখতে ও করতে দেয়া উচিত।

 #ডেঙ্গু জ্বরের লক্ষণসমূহঃ
03/08/2025

#ডেঙ্গু জ্বরের লক্ষণসমূহঃ

29/07/2025

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when SK Health Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share