শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন-Shahid Abu Sayed Foundation

  • Home
  • Bangladesh
  • Rangpur
  • শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন-Shahid Abu Sayed Foundation

শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন-Shahid Abu Sayed Foundation Non-Political, Non-Profitable, Non-Govt. and Charitable Organization

17/07/2026

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের পক্ষে "শহীদ আবু সাইদ ফাউন্ডেশন" এ আর্থিক সহায়তা প্রদান করেন ডা. খালিদুজ্জামান, শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, ও মাননীয় সংসদ সদস্য মাওলানা নুরুল আমীন সাহেব।

17/07/2026

ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম যা বললেন শহীদ আবু সাঈদ এর কবর জিয়ারত শেষে

17/07/2026

শহীদ আবু সাঈদ এর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব

15/07/2026

এক জুলাই, এক বুকভরা সাহস—দুই বছর পর বাংলাদেশ কী পেল?

একটি বুক। কোনো অস্ত্র ছিল না, কোনো ঢাল ছিল না। ছিল শুধু অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার সাহস। সেই বুকই একদিন বুলেটের সামনে দাঁড়িয়েছিল। সেই বুকের নাম—আবু সাঈদ।

একটি গুলি শুধু একজন মানুষকে হত্যা করেনি; তা পুরো জাতির বিবেককে নাড়া দিয়েছিল। তাঁর রক্তে লেখা হয়েছিল প্রতিবাদের এক নতুন অধ্যায়। মানুষ বিশ্বাস করেছিল—এই আত্মত্যাগ একদিন একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশের পথ খুলে দেবে।

কিন্তু দুই বছর পর দাঁড়িয়ে প্রশ্নটা থেকেই যায়—আমরা কী পেলাম?

যে স্বপ্নের জন্য তরুণেরা জীবন দিল, সেই স্বপ্ন কি বাস্তবের পথে এগিয়েছে? নাকি শুধু শহীদদের ছবি, ব্যানার আর আনুষ্ঠানিক শ্রদ্ধার মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে তাদের আত্মত্যাগ?

আজও কি অন্যায়ের বিরুদ্ধে কথা বলা মানুষ নিরাপদ? আজও কি সাধারণ মানুষের অধিকার পুরোপুরি নিশ্চিত হয়েছে? আজও কি ক্ষমতার কাছে সত্য মাথা নত করে না? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছে বাংলাদেশ।

শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা শুধু ফুল দেওয়ায় নয়; তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ায়। যদি সেই স্বপ্নই অপূর্ণ থেকে যায়, তবে ইতিহাস বারবার ফিরে এসে আমাদের জিজ্ঞেস করবে—আবু সাঈদরা কীসের জন্য জীবন দিয়েছিলেন?

তাঁদের রক্ত যেন কেবল স্মৃতির পাতায় নয়, রাষ্ট্রের প্রতিটি সিদ্ধান্তে, সমাজের প্রতিটি ন্যায়বিচারে এবং আমাদের প্রতিটি বিবেকে বেঁচে থাকে। তাহলেই আত্মত্যাগের মর্যাদা রক্ষা পাবে। নইলে সময়ের কাছে আমাদের উত্তর দেওয়া কঠিন হয়ে যাবে।

শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন-Shahid Abu Sayed Foundation এর পক্ষ থেকে জুলাই শহীদ দিবসে সকল জুলাই শহীদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ।

08/06/2026

মাদক কে না বলি, শিক্ষা কে হ্যা বলি।
শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন-Shahid Abu Sayed Foundation ❤️❤️❤️

মাদক বিরোধী আলোচনা সভা ও সেমিনার ছোট রসুলপুর, ৭নং বড় আলমপুর, পীরগঞ্জ, রংপুর। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জনাব আবু জাফর  উপ...
07/06/2026

মাদক বিরোধী আলোচনা সভা ও সেমিনার
ছোট রসুলপুর, ৭নং বড় আলমপুর, পীরগঞ্জ, রংপুর।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জনাব আবু জাফর উপ-পরিচালক, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর। উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত জনাব তানভীর আহমদ, ওসি জনাব নাজমুল হক,শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সভাপতি জনাব রমজান আলীসহ আরো অনেকে।শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে স্টেশনারি বিতরণ করা হয়।
ধন্যবাদ Mahmudul Hasan Press ভাই Enamul Haque বন্ধুসহ মাদক নির্মূল কমিটি, ছোট রসূল পুর।

#মাদককেনাবলি
#সুশিক্ষাজাতিরমেরুদন্ড
#শহীদআবুসাঈদফাউন্ডেশন
#সুশিক্ষাজাতিরমেরুদন্ড
#আমাদেরপীরগঞ্জ

পবিত্র ঈদুল আজহার এই শুভ মুহূর্তে আপনাদের ও আপনাদের পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ তাআলা আপনাদের কোরবানি ও নেক ...
27/05/2026

পবিত্র ঈদুল আজহার এই শুভ মুহূর্তে আপনাদের ও আপনাদের পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ তাআলা আপনাদের কোরবানি ও নেক আমল কবুল করুন। ঈদ মোবারক!

#ঈদুলআযহা
#কুরবানি
#শহীদআবুসাঈদফাউন্ডেশন

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করলেন শহীদ আবু সাঈদের পরিবার।
21/05/2026

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করলেন শহীদ আবু সাঈদের পরিবার।

16/05/2026

মাদক কে না বলি, মাদক মুক্ত দেশ গড়ি

শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন-Shahid Abu Sayed Foundation

Address

Babonpur, Jaforpara, Pirganj
Rangpur
5470

Alerts

Be the first to know and let us send you an email when শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন-Shahid Abu Sayed Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share