07/06/2026
সুপ্রিয় ফুলছড়ি বাসী,এখন হতে সরকারি ছুটির দিন বাদে সব দিন দুপুর ১২ টা ইপিআই স্থায়ী কেন্দ্র হতে জলাতঙ্ক রোগের টিকা সরবরাহ করা হবে।টিকা গ্রহনে নিম্নের নিয়ম মানতে হবে
১)চিকিৎসকের ব্যবস্থা পত্র যা টিকা গ্রহনের ডোজ নির্দেশ করবে।
২)ফুলছড়ির স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩) নিজের/অভিভাবকের জাতীয় পরিচয় পত্র মেইন/সফট/ফটোকপি।
৪) একটি টিকা ৪ জন কে প্রদান করা হয়।সুতরাং,৪ জন গ্রহীতা না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।(৪ জনের কম হলে ভ্যাকসিন খুললে ৬ ঘন্টার ভিতরে নষ্ট হবে,তাই সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহারে এ নিয়ম)