Raqi G HM M Wahid

Raqi G HM M Wahid Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Raqi G HM M Wahid, Alternative & holistic health service, Shyamnagar, Satkhira.

কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে
রুকইয়া শরঈয়াহ ও ইসলামিক হিলিং সেবা।
القرآنُ شِفَاءٌ وَالسُّنَّةُ مَنْهَجٌ
(কোরআন শিফা, সুন্নাহই পথ)
বদ নজর • হাসাদ • জিন আক্রান্ত • কালো জাদু
🤲 শিফা একমাত্র আল্লাহর পক্ষ থেকে
📞01933-190470
G HM Wahid
Quran Sunnah Healing

08/04/2026

আলহামদুলিল্লাহ সিলেট সুনামগঞ্জ রুকইয়াহ হোম সার্ভিসে যাচ্ছি আগামীকাল থাকবো হবিগঞ্জ নিরাপদ সফরের জন্য দোয়া চাই 🤲

⭕ যৌন জাদু ( সিহরুত-তাহইজ ) এ ধরনের জাদুকে যৌন উত্তেজনার জাদু বলা হয়। জাদু এবং অশ্লীলতার এক ভয়ংকর সমন্বয় এটি সবচেয়ে বিপজ...
31/03/2026

⭕ যৌন জাদু ( সিহরুত-তাহইজ )

এ ধরনের জাদুকে যৌন উত্তেজনার জাদু বলা হয়। জাদু এবং অশ্লীলতার এক ভয়ংকর সমন্বয় এটি সবচেয়ে বিপজ্জনক জাদুগুলোর একটি।

⤵️ যৌন জাদুর লক্ষণসমূহ

▪️ নারীর ইচ্ছাশক্তি কেড়ে নেওয়া
▪️জাদুগ্রস্ত নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে জাদুকরের দিকে টেনে নিয়ে যাওয়া।
▪️ গোপন অঙ্গে অস্বাভাবিক উত্তেজনা ও উত্তাপ অনুভব।
▪️ অকারণে প্রচণ্ড ভয়।
▪️ হারাম ও অশ্লীলতার প্রতি ঝোঁক বেড়ে যাওয়া।
▪️ শরীয়াত ও ঈমান সম্পর্কে প্রচুর কু-ওয়াসওয়াসা হওয়া।
▪️ অতিরিক্তভাবে হস্তমৈথুনের দিকে ঝুঁকে পড়া।
▪️পুরুষ ও নারী দু’জনের ক্ষেত্রেই
▪️নিজের নিয়ন্ত্রণ হারিয়ে দিকভ্রান্তভাবে হাঁটা এবং শয়তান তাকে জাদুকরের দিকে নিয়ে যাওয়া।
▪️জাদুকারের ‘নামানো পানি’ ছাড়া প্রশান্তি না পাওয়া।
▪️এটি জাদুকরের ব্যবহৃত নাপাক পানি যা দিয়ে সে জাদু প্রভাবিত রাখে।
▪️জাদুর প্রভাব কেটে গেলে নারী নিজের করা কাজ দেখে আতঙ্কিত হয়ে ওঠা।
▪️ ব্যক্তিগত অঙ্গগুলো অস্বাভাবিকভাবে নোংরা থাকা।
▪️ফাঙ্গাস, দুর্গন্ধ, অস্বাভাবিক ময়লা ইত্যাদি দেখা দেওয়া।
▪️এমন মাত্রার ওয়াসওয়াসা যা মানুষকে শিরকে ঠেলে দিতে পারে।
▪️ পবিত্র স্থান ও ইবাদত থেকে দূরে সরে থাকা।
▪️অতিরিক্ত চুল পড়া এবং মাথায় খুসকি।
▪️শরীরে অস্বাভাবিক চলাচল বা নড়াচড়া অনুভব হওয়া
▪️মাথায় বারবার কাঁপুনি বিশেষ করে সহবাসের পর।
▪️ অতিরিক্ত ভুলে যাওয়া
▪️সামনে কিছু রাখে, মুহূর্ত পরেই ভুলে যায়।
--------------------------------------------------------

⤵️ যৌন জাদুর চিকিৎসা

▪️ আল্লাহর জিকির

আল্লাহ বলেন:
তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব।”

▪️জলপাই তেল (Olive Oil) ব্যবহার

রাসুল ﷺ বলেছেন:
তোমরা জলপাই তেল খাও এবং শরীরে মাখো—এটি একটি বরকতময় গাছ থেকে আসে।”

▪️ প্রতিদিন সূরা বাকারা একবার করে তিলাওয়াত।
▪️ সালাত নিয়মিত ও সময়মতো আদায় করা
▪️দৈনিক ১০০ বার আয়াতুল কুরসি পড়া
▪️ প্রচুর দোয়া করা এবং আন্তরিকভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করা।
▪️ নিচের আয়াতগুলো ৭ বার করে পানিতে পড়া।পরে তা পান করা ও সেই পানি দিয়ে গোসল করা ইনশাআল্লাহ জাদু ভেঙে যাবে:
আয়াতসমূহ

১) সূরা ইউনুস ৮১–৮২
২)সূরা আরাফ ১১৭–১২২
৩) সূরা ত্বাহা ৬৯

যৌন জাদু অত্যন্ত নোংরা ও ভয়ংকর এক জাদু।এ থেকে মুক্তির জন্য কুরআন, জিকির, দোয়া, নিয়মিত নামাজ,
ও সুরা বাকারা ইনশাআল্লাহ সবচেয়ে শক্তিশালী চিকিৎসা।

নোট: অহেতুক ইনবক্সে চিকিৎসা ছাড়া নক হতে বিরত থাকুন, সকল চিকিৎসা পোস্ট দেওয়া আছে খুঁজে নিন। এমন কোন চিকিৎসা আমরা গোপন রাখেনি, জাজাকাল্লাহ খাইরান।

আমাদের বাড়িঘরের ৫টি স্থানযেখানে শাইত্বান অনেক সময় ‘বসত’ গড়ে তোলে।(বিশেষ করে ছোট সন্তান থাকলে আরও সতর্ক হওয়া জরুরি)আমাদের...
31/03/2026

আমাদের বাড়িঘরের ৫টি স্থান
যেখানে শাইত্বান অনেক সময় ‘বসত’ গড়ে তোলে।

(বিশেষ করে ছোট সন্তান থাকলে আরও সতর্ক হওয়া জরুরি)

আমাদের অনেকেই জানি না-
বাড়ির কিছু কিছু জায়গা আছে, যেগুলোতে শাইত্বান ও দুষ্ট জ্বিনরা বেশি অবস্থান করতে চায়।
এর ফলে ঘরে নানাবিধ সমস্যা দেখা দেয়,
আর ছোট সন্তান থাকলে তাদের উপর ক্ষতিকর প্রভাব পড়ার আশঙ্কা আরও বেড়ে যায়।

আসুন জেনে নিই-বাড়ির সেই ৫টি স্থান ও করণীয়।

১. দীর্ঘদিন অব্যবহৃত বিছানা

যে বিছানায় দীর্ঘ সময় কেউ শোয় না,
শাইত্বান এমন বিছানা দখল করে বসে।

নবীজি ﷺ বলেছেন-
একটি চাদর পুরুষের জন্য,
একটি তার স্ত্রীর জন্য,
একটি অতিথির জন্য,
আর চতুর্থটি শয়তানের জন্য।
(مسلم : 2084)

করণীয়:-
অব্যবহৃত বিছানা ভাঁজ করে রাখা উত্তম।
ভাঁজ সম্ভব না হলে নিয়মিত ঝাড়া দেওয়া।
আয়াতুল কুরসি ও রুকইয়ার আয়াত পড়ে ফুঁ দেওয়া পানি ছিটানো।

২-৩ দিন পরপর এটি করা ভালো
দীর্ঘ সফরে গেলে উপরের চাদর ভাঁজ করে রেখে যাওয়া উচিত

২. হাম্মাম / বাথরুম

টয়লেট হলো দুষ্ট ও খবিস শয়তানদের অবস্থানস্থল।
এখানে জ্বিন-শয়তানের উপস্থিতি বেশি থাকে।

নবীজি ﷺ বলেছেন-
পায়খানার স্থান হলো জ্বিন ও শাইত্বানের উপস্থিতির জায়গা।
এজন্য প্রবেশের সময় দোয়া পড়তে বলেছেন-

أعوذُ باللهِ مِن الخُبُثِ والخبائثِ
“আমি নাপাক নর-নারী শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাই।”
(أبو داود : 2)

বসীরাহ:

বের হওয়ার সময় “غفرانك” বলা

এটাশ বাথরুম হলে দরজা বন্ধ রাখার অভ্যাস করা।
সন্ধ্যার আগে ঘর এবং টয়লেটের জানালা বন্ধ করা উত্তম
প্রয়োজনে সন্ধ্যার পর আবার খোলা যেতে পারে

৩. দীর্ঘদিন ঝুলিয়ে রাখা অব্যবহৃত, অধোয়া জামাকাপড়

আলমারি বা ওয়ার্ড্রবে পড়ে থাকা,
বা দীর্ঘদিন ঝুলে থাকা পোশাকও ঝুঁকিমুক্ত নয়।

নবীজি ﷺ বলেছেন-
“তোমরা জামাকাপড় ভাঁজ করে রাখো।
কারণ দুষ্ট জ্বিনরা এসব কাপড়ের কাছে বারবার আসে।
শাইত্বান ভাঁজ করা কাপড় পরে না,
কিন্তু মেলে রাখা কাপড় পেলে পরে।”
(سلسلة الضعيفة : 2801)

বসীরাহ:

দীর্ঘদিন ঝুলে থাকা কাপড়ে ফাতিহা বা কুরআন পড়ে পানি ছিটানো

মাঝে মাঝে আলমারি খুলে সূরা ফাতিহা ও আয়াতুল কুরসি পড়ে ফুঁ দেওয়া।
পোশাক পরার দোয়া নিয়মিত পড়া।
মাগরিবের আগে বাহিরে মেলা কাপড় উঠিয়ে নেওয়া উত্তম।

৫.মানুষ বা প্রাণীর মূর্তি ও পুতুল

ঘরে পুতুল বা মূর্তি থাকলে
সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না।
ফেরেশতার আগমন বন্ধ হলে
শাইত্বান ও দুষ্ট জ্বিন আশ্রয় নেওয়ার সুযোগ পায়।

নবীজি ﷺ বলেছেন-
“যে ঘরে কুকুর ও মূর্তি থাকে,
সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না।”
(مسلم : 2106)

বসীরাহ:

অংকিত বা ঝুলানো ছবিও ফেরেশতা প্রবেশে বাধা সৃষ্টি করে

বাথরুমের শ্যাম্পু, টুথপেস্টের গায়ে মডেলের ছবি মুছে ফেলা
দেয়ালের ক্যালেন্ডার ও ঘরের সাজসজ্জা খেয়াল করা জরুরি

৫.আগুন জ্বালানোর স্থান (চুলা / উনুন)

চুলা ও আগুনের স্থান
জ্বিন-শাইত্বানের প্রিয় জায়গা।
কারণ তারা আগুন থেকেই সৃষ্টি।

বসীরাহ:

চুলা জ্বালানোর আগে বিসমিল্লাহ বলা।
রান্নার সময় আল্লাহর যিকির করা।
মাঝে মাঝে লবণ মেশানো পানিতে সূরা ফাতিহা পড়ে
ঘর-দোর মুছে নেওয়া উত্তম অভ্যাস।

أعوذ بالله من الشيطان الرجيم
হে আল্লাহ,
আমাদেরকে এবং আমাদের সন্তান-সন্ততিকে
জ্বিন ও শয়তানের সব অনিষ্ট থেকে হেফাজত করুন।
আমীন।

সুস্থতার পথে সবাইকে সহায়তা করতে পোস্টটি শেয়ার করুন।

30/03/2026

বদ নজর থেকে বাঁচার ৩ আমল
✔ সূরা ফালাক
✔ সূরা নাস
✔ আয়াতুল কুরসি
📿 নিয়মিত পড়ুন।

23/02/2026

রুকইয়ার সময় শরীর কাঁপে কেন?
এটি অনেক সময় স্বাভাবিক প্রতিক্রিয়া।
❌ ভয় পাওয়ার কিছু নেই।

22/02/2026

একই অসুস্থতা বারবার কেন?
চিকিৎসা চলছে, তবু সুস্থতা আসছে না?
📖 রূহানি দিকটাও গুরুত্ব দিন।

19/02/2026

নারীদের অস্থিরতা ও ভয়
হরমোন নয়, সবসময় মানসিকও নয়—রূহানি কারণও থাকতে পারে।
🤲 রুকইয়া শরঈয়াহ নিরাপদ সমাধান।

17/02/2026

বাচ্চাদের অকারণ কান্না
ভয়, কান্না, রাতে চমকে ওঠা—সকাল-সন্ধ্যার যিকির খুব জরুরি।
🛡️ সন্তানদের হিফাজত করুন।

11/02/2026

স্বামী-স্ত্রীর অকারণ ঝগড়া
ছোট বিষয়েও বড় ঝগড়া হলে রূহানি প্রভাব থাকতে পারে।
📖 রুকইয়া ও ঘরে কোরআন তিলাওয়াত বাড়ান।

10/02/2026

বিয়ে আটকে থাকা—রূহানি কারণ
বারবার বিয়ে ভেঙে যাওয়া বা প্রস্তাব না আসা—বদ নজর, হাসাদ বা যাদুর প্রভাব হতে পারে।
🤲 আল্লাহর কাছে সাহায্য চান।

Address

Shyamnagar
Satkhira
9400

Alerts

Be the first to know and let us send you an email when Raqi G HM M Wahid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Raqi G HM M Wahid:

Share