08/04/2025
গণস্বাস্থ্য কেন্দ্রের সদ্য সাবেক চেয়ারপারসন এবং অন্যতম ট্রাস্টি অধ্যাপক ড. আলতাফুন্নেসা মায়া ম্যাডামের দাফন কার্য সম্পর্কে আপডেট:
আমরা গভীর শোকের সাথে জানাচ্ছি যে গণস্বাস্থ্য কেন্দ্রের সদ্য সাবেক চেয়ারপারসন এবং অন্যতম ট্রাস্টি অধ্যাপক ড. আলতাফুন্নেসা মায়া গত ৭ই এপ্রিল, ২০২৫ ইং তারিখে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানাজা ও দাফনের সময়সূচি:
প্রথম জানাজা:
স্থান: গণস্বাস্থ্য কেন্দ্র, সাভার
তারিখ ও সময়: ৯ই এপ্রিল, ২০২৫, সকাল ১০:০০ ঘটিকা
দ্বিতীয় জানাজা ও দাফন:
স্থান: গুলশান সোসাইটি জামে মসজিদ (বনানী কবরস্থানের পিছনে)
সময়: বাদ আসর
দাফনস্থল: বনানী কবরস্থান
আল্লাহ তাঁর আত্মাকে শান্তি দান করুন এবং আমরা তাঁর অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখব।
গণস্বাস্থ্য ফার্মাসিউটিকেলস্ লিঃ