Nutritionist & Dietitian Amena Jannat Nipa

Nutritionist & Dietitian Amena Jannat Nipa Nutritionist | Dietitian | Diet & Nutrition Consultant. 1. Diet for children.
2. Diet for weight gain.
3. Diet for weight loss.
4. Diet for the heart patient.
6.

Diet for lactating mother and pregnant woman.
5. Diet for the diabetic patient.
7. Diet for hypertension patient.
8. Diet for constipation patient.
9. Diet for the renal patient.
10. Diet for anemia patient.
11. Diet for thalassemia patient.

বাংলাদেশে থাকাকালে আমি সব ধরনের মধু খেতে পারতাম না। বেশিরভাগ মধু খেলেই আমার অ্যালার্জি হতো।কিন্তু স্পেন মালাগা আসার পর ব...
02/06/2026

বাংলাদেশে থাকাকালে আমি সব ধরনের মধু খেতে পারতাম না। বেশিরভাগ মধু খেলেই আমার অ্যালার্জি হতো।
কিন্তু স্পেন মালাগা আসার পর বিষয়টি অনেকটাই বদলে গেছে। এখন আমি প্রায় সব ধরনের মধুই খেতে পারি। আজ ক্লাস থেকে এখানে অবস্থিত honey Museum-এ যাওয়ার সুযোগ হয়েছিল।

সেখানে মৌমাছির জীবনচক্র ও তাদের কাজ সম্পর্কে বিস্তারিতভাবে দেখানো হয়েছে।পাশাপাশি কীভাবে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মধু উৎপাদন ও সংগ্রহ করা হয়, সেই পুরো প্রক্রিয়াটিও কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি।

সবচেয়ে মজার বিষয় ছিল বিভিন্ন ধরনের মধুর স্বাদ গ্রহণের সুযোগ।নানা ধরনের মধু টেস্ট করার পাশাপাশি সেখান থেকে মধু কেনারও সুযোগ পেয়েছিলাম।সব মিলিয়ে দিনটি ছিল অত্যন্ত আনন্দদায়ক, শিক্ষণীয় এবং স্মরণীয়।

আজকে মজার একটা ঘটনা ঘটেছে।আমি স্প্যানিশ ক্লাসে সালোয়ার-কামিজ পরে গিয়েছিলাম।আমার ড্রেস দেখে টিচার এতটাই অবাক ও মুগ্ধ হয...
29/05/2026

আজকে মজার একটা ঘটনা ঘটেছে।আমি স্প্যানিশ ক্লাসে সালোয়ার-কামিজ পরে গিয়েছিলাম।আমার ড্রেস দেখে টিচার এতটাই অবাক ও মুগ্ধ হয়েছিলেন যে তিনি এর ডিটেইলস জানতে চাইলেন।তাঁর কাছে ড্রেসটি এত সুন্দর লেগেছিল যে তিনি আমাকে নিয়ে একের পর এক অন্য ক্লাসরুমে গিয়েছেন যেন সবাইকে আমাদের ঐতিহ্যবাহি পোশাকটা দেখাতে পারেন।

প্রতিটি ক্লাসে সবাই খুব আগ্রহ নিয়ে আমার ড্রেস দেখেছে। কেউ কাপড় ছুঁয়ে দেখছিল,কেউ ফিনিশিং আর কাজের ডিজাইন খেয়াল করছিল।তাদের বিস্ময় আর প্রশংসা দেখে সত্যিই খুব ভালো লাগছিল💓

তখন আমি তাদের বললাম, আমাদের দেশের সবকিছুই ভীষণ সুন্দর।আমাদের খাবারের স্বাদ, আমাদের পোশাক, কাপড়ের মান আর নকশা💞সবকিছুর মধ্যেই আলাদা এক সৌন্দর্য আছে।আর যদি কখনো বাংলাদেশে যাও, তাহলে সত্যিই মন ভরে,দুই হাত ভরে শপিং করে আসতে পারবে💝

Sparkle a little brighter this Eid ✨🌙Dress from- Red RossaBelle 💝
27/05/2026

Sparkle a little brighter this Eid ✨🌙
Dress from- Red RossaBelle 💝

ছোটবেলার সেই ঈদের গন্ধ আর নেই… . . .
26/05/2026

ছোটবেলার সেই ঈদের গন্ধ আর নেই… . . .

ডেনমার্ক গেলে Dancake না খেলে কি হয়!এক হাতে কফি, আরেক হাতে Dancake — Scandinavian lifestyle ☕🍰
24/05/2026

ডেনমার্ক গেলে Dancake না খেলে কি হয়!
এক হাতে কফি, আরেক হাতে Dancake — Scandinavian lifestyle ☕🍰

দিন দিন সাইকোপ্যাথ যেনো বেড়েই চলছে……
20/05/2026

দিন দিন সাইকোপ্যাথ যেনো বেড়েই চলছে……

18/05/2026

আমাদের দেশে মুখে হালালের কথা বলা হয় কিন্তু খাবারে ভেজাল,অসততা আর দুর্নীতি মানুষের শরীর ও স্বাস্থ্যের ক্ষতি করে এবং এ গুলো যে ধর্ম বিরোধী তা যেনো অসাধু লোকজন জেনে ও বুঝে না!
একজন মানুষ যদি ইচ্ছা করে খাদ্যে ভেজাল মেশায়, মানুষের স্বাস্থ্য নষ্ট করে, তাহলে সেটা শুধু অনৈতিকই নয়—মানবতার বিরুদ্ধেও অপরাধ।

Former clinical dietitian
Amena Jannat Nipa.

14/05/2026

দুঃখ হলো ছায়ার মতো ❤️‍🩹

বাহিরের ফুসকা-চটপটির স্বাদ ক্ষণিকের কিন্তু অসুস্থতা হতে পারে ভয়ংকর ⚠️ সচেতন হোন, নিরাপদ খাবার বেছে নিন 💖Former Clinical ...
10/05/2026

বাহিরের ফুসকা-চটপটির স্বাদ ক্ষণিকের কিন্তু অসুস্থতা হতে পারে ভয়ংকর ⚠️
সচেতন হোন, নিরাপদ খাবার বেছে নিন 💖

Former Clinical dietitian
Amena Jannat Nipa

চীনে একসময় গুঁড়াদুধে মেলামাইন মিশিয়ে হাজার হাজার শিশুর জীবন ঝুঁকিতে ফেলা হয়েছিল।লাভের লোভে শিশুদের খাবারকেই বিষ বানানো হ...
07/05/2026

চীনে একসময় গুঁড়াদুধে মেলামাইন মিশিয়ে হাজার হাজার শিশুর জীবন ঝুঁকিতে ফেলা হয়েছিল।লাভের লোভে শিশুদের খাবারকেই বিষ বানানো হয়েছিল।পরে বিষয়টা প্রকাশ হলে চীন সরকার খুব কঠোর ব্যবস্থা নেয়।দোষীদের বিচার হয় এবং কয়েকজনের মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়,বহু প্রতিষ্ঠান বন্ধ করা হয়। কারণ তারা বুঝেছিল শিশুদের জীবন নিয়ে খেলাকে কোনোভাবেই ছাড় দেওয়া যায় না!

আর আজ যখন বাংলাদেশে শিশুদের হামের টিকা কেনা হয় না,টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয় তাহলে সেটাও অন্য রকম এক নিষ্ঠুরতা।

বাংলাদেশে ২০২৬ সালে এখন পর্যন্ত হামে মৃত্যুর সংখ্যা ৩০০-এর বেশি বলে বিভিন্ন প্রতিবেদনে জানা যায়।
দুই ঘটনার ধরন আলাদা কিন্তু ফল এক—শিশুরাই বিপদের মুখে।একদিকে ভেজাল মিশিয়ে অসুস্থ করা,অন্যদিকে প্রতিরোধের সুযোগ না দিয়ে রোগের ঝুঁকিতে ফেলে রাখা। যেন রাষ্ট্র আর ক্ষমতাবানদের ভুলের punishment শিশুদের কাঁধেই চাপানো হয়!

একটা সমাজ তখনই অসুস্থ হয়ে পড়ে,যখন শিশুদের নিরাপত্তা আর ভবিষ্যৎকে গুরুত্ব না দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।কারণ শিশুদের প্রতি অবহেলা কখনো শুধু ভুল না, সেটা পুরো জাতির জন্য দীর্ঘমেয়াদি শাস্তি হয়ে ফিরে আসে।

Former clinical dietitian
Amena Jannat Nipa.

Address

Bank Colony
Savar

Opening Hours

Tuesday 09:00 - 12:30
17:00 - 20:30
Wednesday 09:00 - 12:30
17:00 - 20:30
Thursday 09:00 - 12:30
17:00 - 20:30
Friday 09:00 - 12:30
17:00 - 20:30
Saturday 11:00 - 17:00
Sunday 11:00 - 17:00

Telephone

+8801796311332

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nutritionist & Dietitian Amena Jannat Nipa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nutritionist & Dietitian Amena Jannat Nipa:

Share

Category