20/05/2026
শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. নাসির ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নিরাপদ স্বাস্থ্য সেবার পরিবেশ, আইন গত সুরক্ষা এবং চিকিৎসকদের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদানের দাবিতে
"মানববন্ধন"
সমগ্র বাংলাদেশের ন্যায় নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডা. জুনায়েদ আব্দুল কাইয়ূম সারের নেতৃত্বে সকল ডাক্তার এ মানববন্ধন অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. হুমায়ূন আহমেদ নূর,ডা. ফাহাদ রহমান এমও(ডিসি), ডা. মোহাম্মদ তানভীর ইবনে কাদের এম ও (আইসিটি) সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।