Ekra Pharmacy".

Call Directions Website Contact the business

Ekra Pharmacy". Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ekra Pharmacy"., Pharmacy / Drugstore, Harinathpur sokal bazar, kazipur, Sirajganj.

💊 আপনার সুস্থতাই আমাদের অঙ্গীকার।
স্বাস্থ্যই সম্পদ, আর সেই সম্পদ রক্ষায় আমরা আছি আপনার পাশে।
✔️ মানসম্মত ওষুধ
✔️ আন্তরিক ও বিশ্বস্ত সেবা
✔️ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা বিষয়ক পরামর্শ
আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার

06/09/2026

কমপক্ষে ০১ বার পড়ুন সবগুলো অনেক গুরুত্বপূর্ণ আমল....❤️

১.লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
২.জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাহওয়া আহলুহু
৩.লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ জলিমিন।
৪.আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়ি ওয়ালা আলি ওয়াসাল্লিম তাসলিমা।
৫.বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়ালা মিল্লাতি রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
৬.আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন শাররি বাসার।
৭.আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবিল কবর।
*আউযুবিকা মিন আযাবিল জাহান্নাম।
*আউযুবিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়ালা মামাতি।
*আউযুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দা'জ্জা'ল।
৮.আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।
৯.আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়ান ওয়ারিঝকান ত্বইবান ওয়া আমালান মুতাকাব্বালান।
১০.আল্লাহুম্মা ইন্নি আসালুকাল জান্নাতা ওয়া আউযুবিকা মিনান্নার।
১১.আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিদ্ধাকাওয়াল জান্নাত।
১২.আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুসনাল খতিমা।
১৩.আল্লাহুম্মা ইন্নি আস আলুকা মিন ফাদলিক।
১৪.আল্লাহুমা ইন্নি আস আলুকা হুব্বাকা হুব্বা মান ইউহিব্বুক।
১৪.আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন জান্নাতুল ফেরদাউস।
১৫.আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফিতনাতিল দুনিয়া আমিন.... 🌸❤️

- পড়া শেষে আলহামদুলিল্লাহ।❤️🌸❤️💚👌🤲🤲

10/08/2026

তাড়াহুড়ো কিসের ❓

​আরেকটু ধীরস্থির হওয়া যাক না! চারপাশের সবাই ছুটছে বলে আপনাকেও অন্ধের মতো দৌড়াতে হবে, এমন তো কোনো কথা নেই। তীব্র গতি অনেক সময় চোখ ধাঁধিয়ে দেয় ঠিকই, কিন্তু ভেতরের আলোটা নিভিয়ে দেয়।

​একটুখানি থামুন। শ্বাস নিন। ধুলোবালি মাখা এই চেনা শহরটাকে একটু চোখ মেলে দেখুন।

​নদী যখন সাগরের দিকে যায়, সে কিন্তু বাঁকে বাঁকে গল্প তৈরি করতে করতে যায়। কোনো তাড়া নেই তার। পাহাড় বুক চিরে যখন ঝরনা নামে, সেও পাথর কেটে নিজের পথ বানাতে সময় নেয়। তাড়াহুড়ো করে যে গাছ এক রাতে বিশাল হতে চায়, সামান্য ঝোড়ো হাওয়াতেই তার শিকড় উপড়ে যায়। আর যে চারাটি রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, ধীরে ধীরে মাটির গভীরে শিকড় চালায়—তাকে উপড়ে ফেলার সাধ্য কার?

​আসলে, একদিনে দুনিয়া জয় করার অবাস্তব স্বপ্ন দেখার চেয়ে, প্রতিদিন নিজেকে এক ইঞ্চি করে এগিয়ে নেওয়া অনেক বেশি জরুরি। বিছানায় শুয়ে শুয়ে হিমালয় জয়ের পরিকল্পনা সাজানোর চেয়ে, ঘরের মেঝেতে প্রথম পা রাখাটা বেশি শক্তিশালী।

​সবচেয়ে বড় লড়াইটা কিন্তু অন্য কারও সাথে নয়, লড়াইটা নিজের ভেতরে জমে থাকা অলসতার সাথে। ওই যে বুকের ভেতর একটা দারুণ আইডিয়া বা স্বপ্ন পুষে রেখেছেন, ওটাকে শুধু ভাবনার খাঁচায় বন্দি করে রাখবেন না। একটা ছোট শুরু করুন। আজই। এখনই।

​আমরা তো কেউ জাদুকর নই যে আঙুলের এক তুড়িতেই ভাগ্য বদলে যাবে। আমরা রক্ত-মাংসের মানুষ। আমাদের শক্তি আমাদের ধৈর্যে, আমাদের ধারাবাহিকতায়। ডানা নেই বলে আফসোস না করে, মাটির কঠিন বাস্তবতাকে ভালোবাসতে শিখুন। মাটিতে পা রেখে যে মানুষ প্রতিদিন নিয়ম করে দুটো কদম হাঁটে, দিনশেষে সেই মানুষটাই মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে ফেলে।

​মনে রাখবেন, বড় ঝড়গুলো যেমন হুট করে এসে এক নিমেষে শান্ত হয়ে যায়, গভীর সমুদ্র কিন্তু তেমন নয়। সে শান্ত, সে ধীর, আর তাই সে অতল।

​আজ থেকে একটু ধীরেই হাঁটি। কিন্তু হাঁটাটা যেন বন্ধ না হয়।

কপি,,,

30/07/2026

ওয়ালা ছাওফা ইউ'তিকা
রাব্বুকা ফাতারদা"

29/07/2026

নিজের মতো করে বাঁচুন। চলার পথে পায়ে অনেক আগাছা জড়িয়ে যাবে, সেসব জুতোর তলায় মাড়িয়ে এগিয়ে যান। পথের বাঁকে কিছু কুকুর ঘেউ ঘেউ করবে, সেদিকে তাকানোরও দরকার নেই।👍👍👍💚💚

26/07/2026

আজ মন খারাপ করছো?
তুমি জানোই না,
কাল আল্লাহ তোমাকে কোথায়
নিয়ে যাবে
আর তুমি খুশি হয়ে যাবে|
ইন-শা-আল্লাহ🤲🤲

25/07/2026

ফার্মেসি শুধু ওষুধ বিক্রির স্থান নয়, এটি মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ। একজন দক্ষ ফার্মাসিস্ট রোগীকে সঠিক ওষুধ, সঠিক ডোজ, সঠিক সময়ে সেবনের নিয়ম এবং সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে পরামর্শ দিতে পারেন।

একটি ভালো ফার্মেসির বৈশিষ্ট্য:

১.নিবন্ধিত ও মানসম্মত ওষুধ সরবরাহ করা।

২.প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ প্রদান করা।

৩.ওষুধের মেয়াদ (Expiry date) যাচাই করা।

৪.রোগীকে ওষুধ সেবনের নিয়ম বুঝিয়ে দেওয়া।

৫.পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা।

৬.প্রয়োজনে রোগীকে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া।

আসল সেকলো চিনার উপায় কি??👍👍
24/07/2026

আসল সেকলো চিনার উপায় কি??👍👍

24/07/2026

🌿 আজকের স্বাস্থ্য টিপস 🌿

✅ প্রতিদিন ৮–১০ গ্লাস পানি পান করুন।
✅ প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন বা ব্যায়াম করুন।
✅ খাবারে বেশি করে শাকসবজি ও ফল রাখুন।
✅ পর্যাপ্ত (৭–৮ ঘণ্টা) ঘুম নিশ্চিত করুন।
✅ অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করবেন না।
✅ নিয়মিত রক্তচাপ, রক্তে শর্করা ও ওজন পরীক্ষা করুন, বিশেষ করে ঝুঁকিতে থাকলে।

22/07/2026

সাপ তার বিষ দাঁতে রাখে, কুকুর তার বিষ জিভে রাখে, কাঁকড়াবিছা তার বিষ লেজে রাখে; আর মানুষ—একমাত্র প্রাণী, যে তার বিষ অন্তরে পুষে রাখে। এই বিষ হলো হিংসা, বিদ্বেষ, অহংকার ও প্রতিহিংসা—যা কখনো কখনো অন্য সব প্রাণীর বিষের চেয়েও বেশি ক্ষতিকর ও ভয়ংকর হয়ে ওঠে । আল্লাহ্ আমাদের হিংসুকদের হিংসা, বিদ্বেষ ও ষড়যন্ত্রসহ সকল প্রকার অনিষ্ট থেকে হেফাজত করুন। আমিন... 🤲💫👌👍👍

22/07/2026

Address

Harinathpur Sokal Bazar, Kazipur
Sirajganj
5850

Opening Hours

Monday 07:00 - 21:00
Tuesday 07:00 - 21:00
Wednesday 07:00 - 21:00
Thursday 07:00 - 21:00
Friday 07:00 - 21:00
Saturday 07:00 - 21:00
Sunday 19:00 - 21:00

Telephone

+8801719930324

Alerts

Be the first to know and let us send you an email when Ekra Pharmacy". posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ekra Pharmacy".:

Shortcuts

Share