01/08/2026
...
#বিজ্ঞানের_পোস্টমর্টেম:
যে সকল ভাইয়াপুরা প্রাকৃতিক চিকিৎসাকে অবৈজ্ঞানিক মনে করেন, আপনারা একটু এদিকে আসুন! চলুন এবার দেখে নেই, এআই বিজ্ঞানের সংজ্ঞায় কি বলে...
Science is a systematic way of gaining and organizing knowledge about the natural and social world through systematic observation, experimentation, and the formulation of testable explanations and predictions. [না বুঝলে কয়েকবার পড়ুন।]
উপরোক্ত সংজ্ঞার আলোকে নিঃসন্দেহে,
ইউনানী, আয়ুর্বেদিক, হিজামা বা কাপিং প্রত্যেকটাই সাইন্স! হা এটাই সত্য, প্রকৃতি ও ভেষজ প্রত্যেকটা এক একটা সাইন্স!
সত্য বলতে কি, বিজ্ঞান পরিবর্তনশীল। কারণ, পূর্বের অসংখ্য বৈজ্ঞানিক তথ্য যেটা সত্য বা প্রতিষ্ঠিত ছিল, আজ সেটা মিথ্যা বা ভুল। আজ যেটা প্রতিষ্ঠিত সেটাও আগামীকাল ভুল অথবা ব্যাকডেটেড হয়ে যেতে পারে। অর্থাৎ বিজ্ঞান অথেন্টিক কিছু নয়।
আসুন, আরেকটু ব্যাখ্যা করি...
সামাজিক আলোচনা যদি বিজ্ঞান হইতে পারে! আবহাওয়া, মাটি, প্রকৃতি, গাছপালা, পশু পাখি, মানুষের জীবন ব্যবস্থা, পোকামাকড় সব কিছুর আলোচনাই বিজ্ঞান!! এমনকি হাগু, মুতুর আলোচনাও যদি বিজ্ঞান হইতে পারে, ডারউইনের বানরবাদ যদি বিজ্ঞান হইতে পারে, তাহলে ভেষজের কার্যকারিতা নিয়ে হাজার বছরের প্রমাণিত প্রাচীন চিকিৎসা ব্যবস্থা কেন বিজ্ঞান নয়?! এটা কি আসলেই বিজ্ঞান নয়, নাকি এটা ড্রাগ মাফি:য়াদের স্বার্থের বিরুদ্ধে যাওয়ায় এটাকে অবৈজ্ঞানিক বলে চালানো হচ্ছে? হ্যাঁ এটাই সত্য, কারণ এটা একটা কমনসেন্স! তাই চ্যালেঞ্জ দিয়ে বলছি, যারা প্রাকৃতিক চিকিৎসাকে অবৈজ্ঞানিক মনে করেন, তাদের বিজ্ঞানের সংজ্ঞাই জানা নাই! অথবা- তারা জ্ঞান পাপী!!
হুজুগে বিজ্ঞান প্রেমীদের হয়তো এটাও জানা নাই যে, পৃথিবীতে কোনো কিছু এক্সিস্ট করলেও তার কার্যকারিতা প্রমাণিত না হলে সেগুলো বিজ্ঞান নয়! যেমন- স্রষ্টা আছেন, কিন্তু তার অস্তিত্বের প্রমাণ নেই (তাদের দৃষ্টিতে)! যে কারণে বিজ্ঞান স্রষ্টায় বিশ্বাস করে না!! মানে স্রষ্টার অস্তিত্ব বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়!! তাই সারাদিন বিজ্ঞান বিজ্ঞান বলে চেঁচামেচি করা কথিত বৈজ্ঞানিক ভাইয়াপুর কি স্রষ্টায় বিশ্বাস করেন?! যদি করেন, তাহলে তো আপনি বিজ্ঞান প্রেমি না! কারণ, আপনার কথা প্যারাডক্সিক্যাল হয়ে গেল?! একইভাবে অটোফেজির বিষয়টাও সেইম! এইতো মাত্র কয়েক বছর আগে অটোফেজি আবিষ্কার করে জাপানি বিজ্ঞানী নোবেল পুরস্কার পেলেন। অথচ এটা তো আগে থেকেই পৃথিবীতে একজিস্ট করছে! আমরা মুসলিমরা যেটাকে রোজা হিসেবে পালন করি। এতদিন যেটা বিজ্ঞান ছিল না, এখন সেটাই বিজ্ঞান! এখনো বুঝেন নাই?!
আচ্ছা! ডারউইনের বানোরতত্ত্ব কি আপনি বিশ্বাস করেন?! ওটা তো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত! কিন্তু ইসলামিক ভাবে প্রমাণিত হচ্ছে, আমরা হযরত আদম আ. থেকে সৃষ্টি হয়েছি, কোনো বানর থেকে নয়! আপনি যদি বানরবাদ বিশ্বাস করেন, তাহলে আপনার ঈমান থাকবে না। আর যদি বানর্বাদ বিশ্বাস না করেন তাহলে আপনি বিজ্ঞানে পরিপূর্ণ বিশ্বাসী নন!!
সুতরাং অন্যের ধার করা জ্ঞান দিয়ে সবকিছু বিচার না করে একটু ধর্মীয় জ্ঞান এবং কমনসেন্স কাজে লাগান...
একটা ভেষজ নিয়ে পিএইচডি করা যায়, কারণ এটা বিজ্ঞান। অথচ এটা যখন প্রাকৃতিক চিকিৎসায় আসে, তখন সেটা বিজ্ঞান নয়! বুঝেছেন বিষয়টা?! আসল কথা হলো, তাদের স্বার্থের সাথে না গেলে সেটা বিজ্ঞান নয়! সহজ হিসাব?! কারণ এখানে ব্যবসা নেই। বিজ্ঞান মূলত ব্যবসায়িক প্রয়োজনেই আবিষ্কৃত হয়েছে, মানব কল্যাণে নয়! আমরা এগুলোকে ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করছি, আর তারা ব্যবসা করছে। তাদের স্বার্থের প্রয়োজনে যেকোন কিছুকেই তারা বিজ্ঞান ট্যাগ লাগিয়ে দিতে পারে, কারণ বিজ্ঞানের অনুমোদন তারাই দেয়।
সুতরাং ইনসাইড না বুঝেই বিজ্ঞান বিজ্ঞান করে যারা চেঁচামেচি করেন, আপনারা নিজেদেরকে অতি চালাক ভাববেন না! বিশেষ করে আধুনিক চিকিৎসার সাথে জড়িত যারা মাঝে মাঝেই নিজেদেরকে বিজ্ঞানমনস্ক দাবি করে প্রাকৃতিক চিকিৎসাকে অবৈজ্ঞানিক মনে করেন। তাদেরকে বলতে চাই, আপনি কি আসলেও বিজ্ঞানের সংজ্ঞা জানেন?! মোটেও না! তিক্ত বাস্তবতা হলো, আপনার নিজস্ব কোনো গবেষণা নাই! সবই পেটের স্বার্থে অথবা নিজের অজান্তেই ড্রা'গ মাফি:য়াদের স্বার্থে কপিপেস্ট মারছেন!
এখনো যদি আপনার মাথার গারবেজ দূর না হয়, তাহলে শোনেন! গ্যাস্ট্রিকের সবচেয়ে প্রচলিত ঔষধ রেনিটিডিন তিন ট্রিলিয়ন ডলার বিজনেস করার পর এটা বন্ধ হয়ে গেল কেন, জানেন? এইতো কিছুদিন আগের কথা! এটা তো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েই এসেছিল, তাই না?! মার্কেট থেকে কোন কোন ঔষধ সাইড ইফেক্টের কারণে উঠে গিয়েছে এবং যাচ্ছে, সেগুলো জানেন?! এগুলোতো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েই এসেছিল! তাইনা?! অধিকাংশ আধুনিক ওষুদের ক্রিয়ার চেয়ে প্রতিক্রিয়া বেশি, সেটা জানেন?! আপনি কি ড্রাগ ও মেডিসিনের পার্থক্য বোঝেন?! সর্বশেষ এন্টিবায়োটিক সেবনের অ্যাপ্রচটা কি আপনার জানা আছে?! বলুন তো, আধুনিক চিকিৎসার বয়স কত? হিপোক্রিটাস কোন প্যাথীর চিকিৎসক ছিলেন?! আধুনিক ফার্মা বিজনেসের গোড়ার কথা কি আপনার জানা আছে?!
আসলে! জ্ঞানের শেষ নেই! সুতরাং বিজ্ঞানের ছোট্ট একটা শাখার জ্ঞান অর্জন করেই নিজেকে মহান কিছু ভাববেন না?! এগুলো স্যাম্পল কিছু প্রশ্ন করলাম, আরও অনেক প্রশ্ন আছে আমাদের কাছে!! সুতরাং বিজ্ঞানের নামে অপবিজ্ঞান নিয়ে চেঁচামেচি করতে আসলে একটু হিসেব করে আসবেন! আর মনে রাখবেন, আমাকে বা আমাদের পরীক্ষা করতে আসলে আপনাকেও আমাদের কাছে পরীক্ষা দিয়েই যেতে হবে। প্রাকৃতিক চিকিৎসা মিজায ভিত্তিক! আর এটা একটা ট্রু সাইন্স।
যাহোক, আমি প্রত্যেকটা চিকিৎসা প্যাথিকেই সম্মান করি। আধুনিক চিকিৎসা জরুরী ক্ষেত্রে আশীর্বাদ, কোনো সন্দেহ নেই। কিন্তু সকল ক্ষেত্রে আধুনিক চিকিৎসার ব্যবহার একটা ভুল প্রয়োগ! সর্বোপরি আমি মনে করি, রোগীর জন্য যেটা ভালো সেটাই অ্যাপ্লাই করা উচিত। অন্যপ্যাথি বলে মোটেও হিংসা করা উচিত নয়। ভালো হওয়া সত্ত্বেও অন্যপ্যাথির প্রতি শত্রুতা প্রদর্শন কখনোই একজন চিকিৎসকের বৈশিষ্ট্য হতে পারে না, এমন মানসিকতার ব্যক্তি কিভাবে চিকিৎসক হয়?! শুধু পেটের ধান্দা কখনোই একজন চিকিৎসকের কাজ হতে পারে না।
উল্লেখ্য, প্রাকৃতিক চিকিৎসা একটি ইসলামিক চিকিৎসা। প্রাকৃতিক চিকিৎসা নিয়ে কোরআন, হাদিসে আলোচনা এসেছে। আমাদের নবী সা. প্রাকৃতিক চিকিৎসাকে পছন্দ করেছেন। বড় বড় ইসলামিক স্কলাররা প্রাকৃতিক চিকিৎসকে এ পর্যায়ে নিয়ে এসেছেন, যারা বিজ্ঞানের ভিত্তি গড়ে দিয়েছে। অথচ আজ নাস্তিকরা বিজ্ঞান থেকে স্রষ্টাকে আলাদা করে দিয়েছে। আর, অনেকে না বুঝে সেটা নিয়েই লাফাচ্ছে?!
সুতরাং প্রাকৃতিক চিকিৎসার বিরোধিতা করা মানে সরাসরি কোরআন হাদিসের বিরোধিতা করা! এই সমস্যা কিছুদিন আগেও ছিল না। কিন্তু নতুনদের মধ্যে এ বস্তাপচা জিনিস কিভাবে প্রবেশ করছে? সেটা আমার বোধগম্য নয়!
ফাইনালি বলি, অতি অহংকার থেকে বের হয়ে এসে প্রকৃতিকে নিয়ে একটু ভাবুন, চিন্তা করুন। নিজের মাথাকে বন্ধক রাখবেন না।